04/08/2026
আকর এই সংরক্ষণ যোগ্য গ্রন্থটির
প্রথম প্রকাশ ২৫ ডিসেম্বর ২০২৫ , দ্বিতীয় মুদ্রণ ১৪ই জুন ২০২৬।
১৬ টি পাথুরে প্রমাণ সহ তথ্য সমৃদ্ধ প্রবন্ধ যুক্ত একটি মহা মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থে আছে "The Statesman, The Asian age ও মুর্শিদাবাদ সন্দেশ পত্রিকায় প্রকাশিত মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য সংরক্ষণের ও ঐতিহ্য ধ্বংস হওয়ার বিভিন্ন সময়ের দুর্মূল্য সংবাদ। গ্রন্থে আছে ঐতিহ্য নিয়ে লর্ড কার্জনের একটি দুষ্প্রাপ্য ভাষণ ও তারই প্রবর্তিত ঐতিহ্য নিয়ে একটি প্রয়োজনীয় আইন এবং ঐ আইনের ছায়ায় বর্তমানে প্রচলিত ভারত সরকারের প্রবর্তিত ঐতিহ্য সংরক্ষণের আইন। আছে মধ্যযুগে এই জেলায় অবস্থিত বিশ্ব বিখ্যাত খাদ্যশস্য রপ্তানির গুরুত্বপূর্ণ বিখ্যাত বাজার ও বন্দরের ধ্বংসাবশেষ আবিষ্কারের তথ্য যুক্ত প্রমাণ সহ কাহিনি: "ভগবানগোলা বন্দর" যার সাক্ষ্য বহন করছে বাংলাদেশের বিখ্যাত লেখক খান মহম্মদ মহসিনের A Bengal District IN Transition : Murshidabad গ্রন্থ থেকে উদ্ধৃতি ও ঐ গ্রন্থ থেকে নেওয়া ডাচেদের আঁকা পুর্বতন ভগবানগোলা বন্দরের একটি দুষ্প্রাপ্য মানচিত্রের আদলে বিখ্যাত আর্টিস্ট কে দিয়ে আঁকা নকশা। শুধু ঐ মান চিত্রই নয় এই গ্রন্থে আছে ইংরেজদের এদেশে ২য় পরিকল্পিত শহর বহরমপুরের, ক্যাপ্টেন ব্রোহিয়ার অঙ্কিত নকশার আদলে বিখ্যাত কম্পিউটর বিশেষজ্ঞ কে দিয়ে তৈরী করা মান চিত্রে র সঙ্গে আর ও ১৩টি গুরুত্বপূর্ণ মানচিত্র । এই গ্র্ন্থে আছে -
৩৭ টি দুষ্প্রাপ্য চিত্রের সঙ্গে মুর্শিদাবাদের ৯টি অসংরক্ষিত ও অ-নথিভুক্ত প্রত্নঃ চিহ্ন ও স্থাপত্য।
প্রখ্যাত কম্পিউটার বিশেষজ্ঞ সমীর সাহার প্রস্তুত মুর্শিদাবাদের ধর্মনিরপেক্ষ হেরিটেজ উঠে এসেছে প্রচ্ছদে। ৫৩৮ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ১২৫০/- টাকা । Limited Stock ।
অন লাইনে Order এর যোগাযোগ ফোন : 7602349246