Banishilpa

Banishilpa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banishilpa, Book shop, 14, Tamer Lane, College Street, KOLKATA.

|| বইকথা ||'সত্যজিতের ছবির আলোচনায় দিলীপ মুখোপাধ্যায়-এর অনুসৃত পদ্ধতির গুরুত্ব স্বীকার না করে পারা যায় না'–সমালোচকের এই ...
17/08/2026

|| বইকথা ||

'সত্যজিতের ছবির আলোচনায় দিলীপ মুখোপাধ্যায়-এর অনুসৃত পদ্ধতির গুরুত্ব স্বীকার না করে পারা যায় না'–সমালোচকের এই উক্তিটি সর্বাংশে সত্য। সত্যজিতের চলচ্চিত্রের গঠন-আঙ্গিক, প্রখর ইন্দ্রিয়ানুভব ও নিটোল রসানুভূতি এবং তার সামাজিক-নান্দনিক প্রেক্ষাপট এই বইয়ের প্রবন্ধগুলিতে উজ্জ্বল হয়ে ধরা পড়েছে। সত্যজিতের ছবির সামগ্রিক বৈশিষ্ট্য ও মূল্যায়ন সম্পর্কে দুটি প্রবন্ধ ও তাঁর প্রায় প্রতিটি ছবি নিয়ে পৃথক পৃথক আলোচনা বাংলা চলচ্চিত্র সমালোচনার ক্ষেত্রে এই বইটিকে একটি একক ও অনন্য আসন দেবে।

📘সত্যজিৎ
🖋️দিলীপ মুখোপাধ্যায়
🏷️৩০০.০০

প্রাপ্তিস্থান: ১৪এ টেমার লেন, কলকাতা ৭০০০০৯
ফোন নং : ৬২৮৯৪৮০২৫৮

অনলাইনে পাবেন : www.banishilpa.com
(১৫%-৩০% ডিসকাউন্ট + ফ্রি ডেলিভারি)

|| সুগম পার্ক বইমেলা, দ্বিতীয় বর্ষ ||চলবে আগামী রবিবার পর্যন্ত...বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি আমরাও আছি...
14/08/2026

|| সুগম পার্ক বইমেলা, দ্বিতীয় বর্ষ ||

চলবে আগামী রবিবার পর্যন্ত...
বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি আমরাও আছি...

13/08/2026

📙পুঁই পালঙের স্বাদ
(গল্প সংকলন)
🖋️পূর্ণেন্দু পত্রী
🏷️দাম : ২৫০/-

🔴প্রাপ্তিস্থান : বাণীশিল্প,১৪ এ টেমার লেন, কলকাতা-৯
ফোন নং : ৬২৮৯৪৮০২৫৮

অনলাইনে পাবেন : www.banishilpa.com
(১৫%-৩০% ডিসকাউন্ট+ ফ্রি ডেলিভারি)

||বইকথা ||হাজার বছরের বাংলা কবিতা গ্রন্থটিতে চয়িত প্রকীর্ণ কবিতাগুলি একটি একটি করে পড়লাম, ধীরে ধীরে আস্বাদ করে করে। প্রত...
07/08/2026

||বইকথা ||

হাজার বছরের বাংলা কবিতা গ্রন্থটিতে চয়িত প্রকীর্ণ কবিতাগুলি একটি একটি করে পড়লাম, ধীরে ধীরে আস্বাদ করে করে। প্রত্যেকটি কবিতাই, অন্য অনেকের মতো, আমারও অল্পবিস্তর সুপরিচিত। তবু, আবার নূতন করে তাদের সান্নিধ্য পেলাম, স্বাদগন্ধ পেলাম, নূতন অভিজ্ঞতা লাভ হলো! আমার কাছে প্রমাণিত হলো আপনার চয়ন অসার্থক হয়নি। সংকলনের মুখপাতে ও শেষপাতে পূর্বসূত্র, প্রাসঙ্গিক ও পরিচায়িকার পৃষ্ঠাগুলিও বেশ আগ্রহ সহকারে এবং মনোযোগ দিয়ে পড়লাম। এসব তো পাণ্ডিত্যের কথা, কিছুটা বোধ হয় রুচিরও (ইংরেজি taste অর্থে নয়, সংস্কৃত জ্যোতি অর্থে), এবং সেক্ষেত্রে মতভেদ, এমনকি তথ্যভেদও বোধহয় প্রায় অনিবার্য। সেসব প্রসঙ্গ আপাতত অপ্রাসঙ্গিক। আপনার বইয়ে তিনটি সন্ধ্যা ভালোই কাটলো। আপনাকে অশেষ ধন্যবাদ।
––নীহাররঞ্জন রায়

হাজার বছরের বাংলা কবিতা
সম্পাদনা : বীতশোক ভট্টাচার্য
মূল্য : ৪৫০.০০

🔴প্রাপ্তিস্থান : বাণীশিল্প,১৪ এ টেমার লেন, কলকাতা-৯
ফোন নং : ৬২৮৯৪৮০২৫৮

অনলাইনে পাবেন : www.banishilpa.com
(১৫%-৩০% ডিসকাউন্ট+ ফ্রি ডেলিভারি)

05/08/2026

|| বাণীশিল্পের বই ||

জুলাই মাসে আপনাদের ভালোবাসায় বাণীশিল্প প্রকাশিত ও পরিবেশিত সর্বাধিক বিক্রিত বইগুলো দেখে নিন। আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য ধন্যবাদ!

বইগুলো অনলাইনে পেতে ভিজিট করুন: www.banishilpa.com (১৫%-৩০% ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি)

(আমাদের শোরুমের ঠিকানা এবং অন্যান্য দোকানের দীর্ঘ তালিকা প্রথম কমেন্টে দেওয়া হলো! 👇)

03/08/2026

|| বই কথা ||

একদিন ভোরবেলা কালীঘাটের আদিগঙ্গার তীরে অপূর্বসুন্দর একটি নবজাতক কুড়িয়ে পেয়েছিল গণিকাপাড়ার সুধামুখী। শিশুটির গায়ের রঙ ফর্সা তাই সবাই তাকে সাহেব নামে ডাকে। সাহেব তার জন্মবৃত্তান্ত জানে না। সে জানে পেকটমার নফরকেষ্ট তার বাবা আর মা সুধামুখী। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সাহেব। এই সাহেবের সঙ্গে পরিচয় হয় খ্যাতনামা চোর পচা বাইটার সঙ্গে ও অন্ধকার জগতের মানুষদের সাথে। ভালো আর মন্দের সংঘাতে সুন্দর মানুষ হয়ে ওঠার বাসনাই সাহেবের আজন্ম সংগ্রাম। নিশিকুটুম্ব পড়ার পর সাহেবের জন্য আমাদের মনে মমতা জাগে। অমৃতের পুত্র মানুষের মানবিকতার জয়গানই এই গ্রন্থের শেষ কথা।

📘নিশিকুটুম্ব
🖋️মনোজ বসু
🏷️মূল্য : ৫৮৯.০০

🔴প্রাপ্তিস্থান : বাণীশিল্প,১৪ এ টেমার লেন, কলকাতা-৯
ফোন নং : ৬২৮৯৪৮০২৫৮

অনলাইনে পাবেন : www.banishilpa.com
(১৫%-৩০% ডিসকাউন্ট+ ফ্রি ডেলিভারি)

আজকে আনন্দবাজার পত্রিকাতে...
02/08/2026

আজকে আনন্দবাজার পত্রিকাতে...

|| বইমেলায় বাণীশিল্প || শুরু হয়েছে দে'জ-এর দশের বইমেলা। বাণীশিল্প স্টলে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।স্থান: দে'...
01/08/2026

|| বইমেলায় বাণীশিল্প ||

শুরু হয়েছে দে'জ-এর দশের বইমেলা।
বাণীশিল্প স্টলে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

স্থান: দে'জ পাবলিশিং প্রাইভেট লিমিটেড
বিদ্যাসাগর টাওয়ার

"

|| বইকথা ||কোনো তাত্ত্বিক বিতর্কের মধ্যে না গিয়ে সাধারণভাবে বলা যায় সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের, বিশেষত কাহিনিচিত্রের, স...
31/07/2026

|| বইকথা ||

কোনো তাত্ত্বিক বিতর্কের মধ্যে না গিয়ে সাধারণভাবে বলা যায় সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের, বিশেষত কাহিনিচিত্রের, সম্পর্ক এখনও গভীর ও ঘনিষ্ঠ। বাঙালি দর্শকের কাছে সাহিত্যাশ্রয়ী চলচ্চিত্রের গুরুত্ব আজও অক্ষুণ্ণ।

পশিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য সাম্মানিক স্নাতক পাঠক্রমে সম্প্রতি চলচ্চিত্র অন্তর্ভুক্ত হয়েছে। সাহিত্য ও চলচ্চিত্রের সম্পর্ক, চিত্রনাট্য, চলচ্চিত্রের বিবিধ প্রসঙ্গ ও অনুষঙ্গ, চিত্রসমালোচনা ও চলচ্চিত্র বিষয়ক রচনা, নির্বাচিত কিছু ছবির পাঠবিশ্লেষণ ইত্যাদি সেই পাঠ্যসূচির অন্তর্গত। এগুলির পরিপ্রেক্ষিতে আলোচ্য গ্রন্থ ছাত্র-ছাত্রীদের সহায়ক গ্রন্থ ও শিক্ষকদের রেফারেন্স-বুক রূপে পরিকল্পিত, রচিত ও প্রকাশিত।

🔴সাহিত্য ও চলচ্চিত্র
🖋️প্রত্যুষ পাল // ধীমান দাশগুপ্ত
🏷️মূল্য : ২০০.০০

🔴প্রাপ্তিস্থান : বাণীশিল্প,১৪ এ টেমার লেন, কলকাতা-৯
ফোন নং : ৬২৮৯৪৮০২৫৮

অনলাইনে পাবেন : www.banishilpa.com
(১৫%-৩০% ডিসকাউন্ট + ফ্রি ডেলিভারি)

|| বই কথা ||জুয়েল সার্কাসের মালিক পাটনার রঘুনাথ দাস-এর শুরুতে ছিল ফাটাফুটা তাঁবু, মোটাসোটা একটা সাপ আর ছিল একটা বাঁশ। ত...
30/07/2026

|| বই কথা ||

জুয়েল সার্কাসের মালিক পাটনার রঘুনাথ দাস-এর শুরুতে ছিল ফাটাফুটা তাঁবু, মোটাসোটা একটা সাপ আর ছিল একটা বাঁশ। তখন বাঁশ বাজি, সাপের খেলা আর ডিগবাজি হত।
এখন টিনের বোর্ডে প্রথমে ছোট করে লেখা 'দি গ্রেট' পরে বড় বড় অক্ষরে লেখা 'জুয়েল সার্কাস'।
সার্কাসের কাউন্টারের আশেপাশে বড় বড় বোর্ডে আঁকা অনেক রকমের ছবি। রঙিন কাঁচুলি ও জাঙিয়া পরা মেয়েরা লাল ছাতা ঘুরিয়ে তারের উপর হাঁটছে, সাইকেল চালাচ্ছে। এছাড়া ট্রাপিজের খেলা। বাঘ সিংহের খেলা দেখাচ্ছে এক লম্বা-চওড়া মানুষ। তার গলায় মেডেল হাতে চাবুক।
এই সার্কাসের বর্তমান জেনারেল ম্যানেজার জে. হারকিউলেস। ছোটখাটো মানুষ। লোহার মতো শরীর। কোন তাঁবুতে কি ঘটছে না ঘটছে সেদিকে তার তীক্ষ্ণ নজর।
এই বই পড়া শুরু করলে শেষ পর্যন্ত না পড়ে পারা যায় না।

দিনরাতের খেলা
সুধীরঞ্জন মুখোপাধ্যায়
দাম : ৫০০/-

১৯৬৮ সালে আনন্দ পুরস্কার (সুরেশচন্দ্র-স্মৃতি পুরস্কার) প্রাপ্ত উপন্যাস

Address

14, Tamer Lane, College Street
Kolkata
700009

Opening Hours

Monday 11am - 6:30pm
Tuesday 11am - 6:30pm
Wednesday 11am - 6:30pm
Thursday 11am - 6:30pm
Friday 11am - 6:30pm
Saturday 11am - 3pm

Telephone

+916289480258

Alerts

Be the first to know and let us send you an email when Banishilpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banishilpa:

Shortcuts

Share

Category