Bahomaan

Bahomaan বহমান
স্রোতের বিপরীতে বয়ে যাওয়া লেখা

শীর্ষে এবার বহমান! দে বুক স্টোর-এর নিরিখে এই সপ্তাহের এক নম্বর বেস্ট সেলার বিশ্বদীপ চক্রবর্তীর লেখা 'হাগা-সাহেবের ট্রেন'...
25/06/2026

শীর্ষে এবার বহমান! দে বুক স্টোর-এর নিরিখে এই সপ্তাহের এক নম্বর বেস্ট সেলার বিশ্বদীপ চক্রবর্তীর লেখা 'হাগা-সাহেবের ট্রেন'।
পাঠকদের অফুরন্ত ভালোবাসায় আমরা আপ্লুত। যারা এখনও বইটি পড়েননি, আজই সংগ্রহ করুন। আপনাদের এই ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়।

Dey Book Store এর নিরিখে এ সপ্তাহের #১০ টি বেস্ট সেলার বই।

08/06/2026

হাসি আর রাজনৈতিক বাস্তবতার এক অপূর্ব সংমিশ্রণ হাগা-সাহেবের ট্রেন। রাজনীতি, ধর্ম আর সমাজের নানা অসংগতিকে লেখক বিশ্বদীপ চক্রবর্তী এক মজাদার এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরেছেন এই উপন্যাসে। নতুন ধরনের বাংলা গল্পের খোঁজে থাকলে এটি আপনার জন্য পারফেক্ট।
Website - https://antonymcollection.com/

রংধনুর প্রতিটি রঙ যেমন অনন্য, প্রতিটি মানুষের সত্তাও তেমনি বৈচিত্র্যময়। এই Pride Month-এ নিজের সত্যিকারের রূপকে রংধনুর ম...
03/06/2026

রংধনুর প্রতিটি রঙ যেমন অনন্য, প্রতিটি মানুষের সত্তাও তেমনি বৈচিত্র্যময়। এই Pride Month-এ নিজের সত্যিকারের রূপকে রংধনুর মতো — উজ্জ্বল, মুক্ত, সুন্দর করুন।
আমাদের নির্বাচিত সংগ্রহে এখন চলছে আকর্ষণীয় ছাড়। ৩০% ডিসকাউন্টে আজই অর্ডার করুন আপনার পছন্দের বইগুলো!

🌈

আকাশে মেঘ নেই, মাঠে ফসল নেই, মানুষের চোখে শুধু অপেক্ষা। দীর্ঘ অনাবৃষ্টিতে বিপর্যস্ত এক জনপদ শেষ আশ্রয় খুঁজে পায় প্রার্...
31/05/2026

আকাশে মেঘ নেই, মাঠে ফসল নেই, মানুষের চোখে শুধু অপেক্ষা। দীর্ঘ অনাবৃষ্টিতে বিপর্যস্ত এক জনপদ শেষ আশ্রয় খুঁজে পায় প্রার্থনায়। গ্রামের সবাই একসঙ্গে বৃষ্টির জন্য আদায় করে ইসতিসকার নামাজ।

কিন্তু সেই প্রার্থনার মাঝেই উঠে আসে এক অস্বস্তিকর প্রশ্ন— বৃষ্টি কি সত্যিই প্রকৃতির খেয়াল? নাকি মানুষের কোনো অদৃশ্য অপরাধ তার পথ রুদ্ধ করে রেখেছে?

ইমামের ঘোষণা গ্রামজুড়ে ছড়িয়ে দেয় সন্দেহ, ভয় আর আত্মসমালোচনার ঢেউ— "আমাদের মধ্যেই কেউ একজন পাপ করেছে।"

এরপর শুরু হয় এক অন্যরকম অনুসন্ধান। পাপের সন্ধানে মানুষ যখন অন্যের দিকে আঙুল তোলে, তখন কি সে নিজের ভেতরের অন্ধকারকেও দেখতে পায়?

মানুষের বিশ্বাস, অপরাধবোধ, সামাজিক সম্পর্ক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গভীর অন্বেষণ— 'পাপ' শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি মানুষের অন্তর্জগতের এক তীক্ষ্ণ প্রতিচ্ছবি।

পড়ুন সৌরভ হোসেনের বহুল আলোচিত উপন্যাস 'পাপ'।

চলতি সপ্তাহে পাঠকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম— 'হাগা-সাহেবের ট্রেন'। বিশ্বদীপ চক্রবর্তীর অনবদ্য লেখনীতে ভরপুর এই বইটি ই...
26/05/2026

চলতি সপ্তাহে পাঠকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম— 'হাগা-সাহেবের ট্রেন'। বিশ্বদীপ চক্রবর্তীর অনবদ্য লেখনীতে ভরপুর এই বইটি ইতিমধ্যেই বেস্টসেলার তালিকায় নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। সহজ ভাষায় অসাধারণ এক গল্পের স্বাদ পেতে বইটি সংগ্রহ করতে পারেন। বইয়ের দুনিয়ার এমন আরও আপডেটের জন্য সঙ্গে থাকুক বহমান।

#হাগাসাহেবেরট্রেন #বেস্টসেলার #দে_বুক_স্টোর

24/05/2026

রহস্য আর বিশ্বাসের এক অদ্ভুত মেলবন্ধন— 'পাপ'! টানা অনাবৃষ্টিতে হাহাকার করছে একটি গোটা জনপদ। বৃষ্টির আশায় সবাই মিলে আদায় করছেন বিশেষ 'ইসতিসকার নামাজ'। কিন্তু ইমাম সাহেবের এক কথায় থমকে গেল সবাই— "গ্রামের কেউ একজন পাপ করেছে, আর তাই বৃষ্টি নামছে না!" কে সেই মানুষটি? মানুষের ভেতরের সেই পাপ কি প্রকৃতির চেয়েও ভয়ংকর? মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক পরিবর্তনের এক অসাধারণ গল্প জানতে পড়ুন এই উপন্যাসটি।
বইটি সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইটে আসুন - https://antonymcollection.com/

হাগা-সাহেবের ট্রেন / বিশ্বদীপ চক্রবর্ত্তীএই সুজলা, সুফলা বঙ্গদেশের একটি অখ্যাত গ্রাম গাঙ্গুরডাঙা, কাহিনির বীজ সেখানেই প্...
20/05/2026

হাগা-সাহেবের ট্রেন / বিশ্বদীপ চক্রবর্ত্তী

এই সুজলা, সুফলা বঙ্গদেশের একটি অখ্যাত গ্রাম গাঙ্গুরডাঙা, কাহিনির বীজ সেখানেই প্রোথিত। গাঙ্গুরডাঙার মানুষজন, তাদের গ্রাম্য রাজনীতি, আলাপ-আলোচনা, উদ্ভট কান্ডকারখানা সবকিছু নিয়েই লেখক তার গল্প ফেঁদেছেন। গ্রামের প্রধান, তার খাস মস্তানেরা (পড়ুন: সমাজসেবক), প্রচন্ড এক দারোগা, বিরোধীদলের মুখেরা, এমনকী গাছপালা এবং চারপেয়ে জীবজন্তুদের জন্যেও এই নাটকে অ্যাকশন ভরপুর, সকলেই এই উপন্যাসের বিশিষ্ট চরিত্র। এদের নিয়েই কাহিনি এগোয়। মজার মোড়কে কাহিনির কুশীলবেরা যে ঘটনার ঘনঘটার শরিক হতে থাকেন, আমার মত হতভাগা বাঙালি পাঠক যেন কিছুক্ষণ পরেই এক পরিচিত সমাজের প্রতিফলন এবং সাদৃশ্য খুঁজে পান সেইসব ঘটমান কল্পকাহিনির সঙ্গে। তার চোখের সামনে ভেসে ওঠে, আরে এই তো আমার রাজ্যের জননেত্রী, জনদরদী সব সৎ নেতারা, বিরোধী দলের উত্থান এবং সেই ঐতিহাসিক পালাবদলের গপ্পো মনে হচ্ছে। পাঠক সন্দেহজনক গন্ধ পান। কাহিনি এগিয়ে চলে দুর্বার গতিতে। অ্যাকশনে ভরপুর পরপর সিকোয়েন্স, কিছু না কিছু অনবরত ঘটে চলেছে।

সুধী পাঠক, কাহিনি ধৈর্য ধরে পড়ে যান, যদিও ধৈর্যের দরকার নেই, আপনাআপনিই পড়িয়ে নেবে সব স্যাম্পেল চরিত্রেরা। শেষে আসবে 'কাহানি মে জোরদার টুইস্ট'! হাগা-সাহেবের ট্রেন, গতানুগতিক পালাবদলের স্টেশন ছুঁয়ে যাবে না, হয়তো অন্য রেললাইনের ট্র্যাক ধরবে। গল্পের নামকরণের সার্থকতাও পাঠকের মস্তিষ্কে ঢুকবে, তার শরীরের অস্বস্তিও দূর হবে। ততক্ষণে অবশ্য আপনি হাগা-নিক্সন, পেটো-পানু, প্রচন্ড দারোগা, পোধান খাসনবিস, মোম মন্ডল, জ্যান্ত কালী, কথকঠাকুর-রূপী ছিঁচকে চোর, ধান্দাবাজ ডাক্তার, কুইনিনি দেবীর প্রেমে পড়ে গেছেন, রীতিমত হাবুডুবু খাচ্ছেন। কারণ নাটকের এই কুশীলবেরা বাস্তবেও আপনার বড় চেনা পরিচিত, শেষ কয়েকটি বছরের বঙ্গ রাজনীতির এবং আর্থসামাজিক এবং ধর্মীয় অবস্থানের প্রেক্ষাপটের যে পালাবদল আপনি প্রত্যক্ষ করেছেন তা আপনাকেও ঝানু করে তুলেছে।

সুখপাঠ্য এই উপন্যাসটির অন্যতম সম্বল তার ভাষা, লেখকের শব্দচয়ন তীক্ষ্ণ এবং নির্মেদ গদ্য নির্দিষ্টমাত্রায় হাস্যরসে জারিত। উপন্যাসটির প্রথম পৃষ্ঠা থেকে যে হিউমার লেখক আমাদের সামনে হাজির করেছেন, কাহিনির শেষে গিয়েও তা সমমাত্রায় বহাল, পাঠক পরিতৃপ্ত হবেন আশা করা যায়। রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই এবং ধর্মকে রাজনীতির হাতিয়ার করে তোলার যে সার্কাস — সেই বিষয়টিকে নিয়ে ‘হাগা-সাহেবের ট্রেন’ উপন্যাসটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক মনে হয়েছে। সিরিয়াস কথা সিরিয়াস ভাবে উপস্থাপন করলে, লিখলে এখন বিপদ অনেক, ফ্রি ইন্টারনেটের যুগে আমরা সকলেই বড় বড় মসিহা। সেখানে সিরিয়াস বক্তব্য একটু যদি হিউমার, স্যাটায়ারের সঙ্গে গুলে, বেটে খাওয়ানো যায়, তাতে দাওয়াই-ও পড়ে, কিলটুকুও হাসিমুখে সহ্য করে নিতে হয়।

আশ্চর্যের বিষয়, লেখক তার এই লেখাটি শুরু করেছিলেন ২০১৭ সালে। কোভিড পরবর্তী সময়ে প্রায় আট-নয় বছর পর উপন্যাসটি পড়ে ভীষণ অদ্ভুত এক উপলব্ধি হচ্ছে। সাহিত্য যে আক্ষরিক অর্থেই সমসময়ের বা ভবিষ্যতের সমাজের এক দর্পণ হয়ে উঠতে পারে, উপন্যাসটি তার জলজ্যান্ত প্রমাণ। মোটের উপর, বাঙালি পাঠক ফিকশনে রাজনৈতিক স্যাটায়ারের স্বাদ সাম্প্রতিকে পেয়েছেন কিনা জানা নেই, তবে আমার স্বল্প পাঠের পরিধিতে স্বপন পান্ডার 'সিটি বুলেটিন' এর পর এমন একটি সার্থক রাজনৈতিক স্যাটায়ার পড়লাম, তাও উপন্যাস হিসেবে। কাহিনি, কাহিনির চরিত্রেরা এবং এই তীক্ষ্ণ ধারালো স্যাটায়ার খালি মনে থেকে যাবে না, বহুদিন ভাবতে বাধ্য করবে। লেখক বিশ্বদীপ চক্রবর্তী-র সঙ্গে পরিচয় ঘটল, তার লেখার মাধ্যমে।

অলমিতি।

▪️ হাগা-সাহেবের ট্রেন
— লেখক: বিশ্বদীপ চক্রবর্ত্তী
— প্রকাশক: The Antonym Collection

🖊 Joydeep Chatterjee (Joy) - https://www.facebook.com/arghya.chatterjee1

সমাজকর্মী অরুণা রায়ের ব্যক্তিগতই রাজনৈতিক বইটি সহজপাঠ্য নয়, এবং সেটাই এই বইয়ের সবচেয়ে বড় শক্তি। অরুণা রায় কেবলমাত্র স্...
18/05/2026

সমাজকর্মী অরুণা রায়ের ব্যক্তিগতই রাজনৈতিক বইটি সহজপাঠ্য নয়, এবং সেটাই এই বইয়ের সবচেয়ে বড় শক্তি। অরুণা রায় কেবলমাত্র স্মৃতিচারণ করেননি, বরং তুলে ধরেছেন সেই ভারতকে, যাকে আমরা প্রতিনিয়ত দেখেও দেখতে পাই না। বইটি পড়তে পড়তে বারবার মনে হয়েছে, রাজনীতি আসলে শুধু সংসদ বা নেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের প্রতিদিনের জীবন, অধিকার, বেঁচে থাকা এবং সম্মানের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। লেখিকা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে খুব শান্ত অথচ দৃঢ়ভাবে সেই কথাই তুলে ধরেছেন।

বইটির সবচেয়ে শক্তিশালী দিক হল এর নির্দয় সততা। দারিদ্র্য, আমলাতন্ত্র, জাতপাত, শ্রম, রাষ্ট্রীয় উদাসীনতা কিংবা সামাজিক বৈষম্য নিয়ে লেখিকার বক্তব্যে কোনো রাখঢাক নেই। তাঁর লেখায় রাগ আছে, হতাশা আছে, কিন্তু তার থেকেও বেশি আছে স্পষ্টতা। সেই স্পষ্টতা মাঠে নেমে তাঁর মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা থেকে এসেছে । একেবারে নীচুস্তরে কাজ করার অভিজ্ঞতা, সাধারণ মানুষের অধিকার নিয়ে আন্দোলন, প্রশাসনিক জটিলতা, এবং স্বচ্ছতার জন্য দীর্ঘ সংগ্রাম ; সবকিছুই অত্যন্ত বাস্তবসম্মত ভাবে লেখায় এসেছে । বইটি বারবার মনে করিয়ে দেয় যে “ব্যক্তিগত” আর “রাজনৈতিক”আলাদা কিছু নয়। নীতিনির্ধারণ, রাষ্ট্র, প্রশাসন এসব শুধু কোনো বিমূর্ত শব্দ নয়, এগুলোর প্রভাব পৌঁছে যায় মানুষের ঘর, সম্পর্ক এবং দৈনন্দিন জীবনে।

অনুবাদের ভাষা বুদ্ধিদীপ্ত হলেও দুর্বোধ্য নয়। ইতিহাস, নারীবাদ, আন্দোলন, দর্শন এবং গ্রামীণ ভারতের বাস্তবতা এত স্বাভাবিকভাবে মিশে গেছে যে বইটি একইসঙ্গে লেখিকার ব্যক্তিগত ও রাজনৈতিক দলিল হয়ে উঠেছে। তাই অনুবাদক রৌহিনের এই প্রশংসা প্রাপ্য। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি রয়েছে সমাজ, গণতন্ত্র এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা। সেই কারণে অনেক সময় পড়ার গতি ধীর হয়ে যায় এবং প্রথমবার এই ধরনের বই পড়ায় আমাকে অনেকাংশে আটকাতে হয়েছে, অনেক সময় নিয়েই বইটি পড়ে শেষ করেছি।

সামাজিক ন্যায়, গণতন্ত্র, গ্রামীণ ভারত, শ্রমিক আন্দোলন, নাগরিক অধিকার কিংবা অ্যাক্টিভিজম নিয়ে আগ্রহ থাকলে এই বই টি আপনি পড়ে দেখতে পারেন।

Address

Sree Maa Sarada Sarani Vivekananda Abasan Opposite Diamond Plaza, Nagerbazar K
Kolkata
700055

Alerts

Be the first to know and let us send you an email when Bahomaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category