Suchetana Publication

Suchetana Publication 9836037601
[email protected]

ভারতের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা দেশভাগের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ। দেশভাগ কারো কাছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ।...
03/06/2026

ভারতের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা দেশভাগের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ। দেশভাগ কারো কাছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ। এই বইটি সেই অভিশাপের খণ্ডচিত্র বললে অত্যুক্তি হবে না।

#দেশভাগ_ও_ব্রহ্মপুত্রর_কথা
গোপালচন্দ্র মৌলিক
৩০০.০০

ঘরে বসে বই সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন। সারা ভারতে বইটি পাবেন বিনা শিপিং চার্যে।
👇
দূরভাষ +৯১ ৮৭৭৭৫৩৮৬৯৫(call or whatsapp)
ইমেইল [email protected]

১৯৪৬ সালের নোয়াখালি এবং তার আগে পরে ঢাকা, বরিষালের বিভৎস দাঙ্গা এবং তার পরে দেশভাগ, শরণার্থী এবং পুনর্বাসনের এক জ্বলন্ত ...
03/06/2026

১৯৪৬ সালের নোয়াখালি এবং তার আগে পরে ঢাকা, বরিষালের বিভৎস দাঙ্গা এবং তার পরে দেশভাগ, শরণার্থী এবং পুনর্বাসনের এক জ্বলন্ত বেদনাদায়ক কাহিনি।

উপন্যাসের বেণীমাধব সাহা এবং তাঁর পরিবারের ঘটনাপঞ্জী, উত্থান-পতন শুধু একটা জীবনের নিদর্শন মাত্র। এ রকম লক্ষ লক্ষ কত অসহায় সংখ্যালঘু পরিবার জেহাদিদের অত্যাচারে হারিয়ে গেছে, কেউ আবার কঠিন সংগ্রাম করে ভেসে উঠেছে, ইতিহাসের পাতায় তার কোনো হিসাব নেই।

কাঁটা তারের বেড়া
****************
নারায়ণ সাহা
৩৫০.০০
সুচেতনা
087775 38695

আবার আসিবে ফিরে...পাড়াটা ছোটো আর পুরোনো। প্রায় গঙ্গার ধার ঘেঁষে। পাশেই স্কুল। স্কুলের মাঠ আর তার আনাচ-কানাচেই ছেলেদের খে...
06/04/2026

আবার আসিবে ফিরে...

পাড়াটা ছোটো আর পুরোনো। প্রায় গঙ্গার ধার ঘেঁষে। পাশেই স্কুল। স্কুলের মাঠ আর তার আনাচ-কানাচেই ছেলেদের খেলার জায়গা। মাঠের পুবধারে একটা ছোটো পুকুর কচুরিপানায় ঢাকা, ডোবাই বলা যায় প্রায়। তবে গভীর আছে। বিকেলে ছায়া নামলে ছেলেরা আর ওদিকটা মাড়ায় না। ডোবার চারপাশে বনতুলসী আর আকন্দের ঝোপ। তার উপর গোটা দুয়েক নিম আর শ্যাওড়া গাছ -খোকারা বলে গাছগুলোয় ভূত আছে। নাড়ু কোনোদিন ভূত দেখেনি। তবে একটা শ্যাওড়া গাছের খোঁদলে কয়েকটা শেয়ালছানা দেখেছিল একদিন।...
*****************************************************
এ বইয়ের প্রতিটি দৃশ্য কল্পনাপ্রসূত নয়। সত্যি গল্প। ছোটোদের ভালো তো লাগবেই; আর বড়োরা, যাঁদের বাল্যকাল কেটেছে গত শতাব্দীর সত্তরের দশকে বাংলার কোনো মফস্বল শহরে, ফিরে পাবেন তাঁদের হারিয়ে যাওয়া ছেলেবেলার এক ঝলক টাটকা সুবাতাস।

কথাকার চিত্ত ঘোষাল রচিতদুটি অন্য প্রেমের উপাখ্যান... ************************** #বৃহন্নলা_সুরভির_প্রেমকথা২২৫.০০ #সেই_মৃত...
14/02/2026

কথাকার চিত্ত ঘোষাল রচিত
দুটি অন্য প্রেমের উপাখ্যান...
**************************
#বৃহন্নলা_সুরভির_প্রেমকথা
২২৫.০০
#সেই_মৃত্যুঞ্জয়
৩৯০.০০.....................................
সারাভারতে দুটি গ্রন্থ একত্রে অর্ডারে পাঠক পাবেন সামনে সোমবার ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ শতাংশ ছাড়সহ ফ্রি🚴‍♀️ হোম ডেলিভারি। হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে
087775 38695

৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের মতো পরিসমাপ্তি। শুরু হয়ে গেল ৫০ তম বইমেলার তোড়জোড়। পাঠকদের কাছ থেকে পেলাম অভূতপূ...
04/02/2026

৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের মতো পরিসমাপ্তি। শুরু হয়ে গেল ৫০ তম বইমেলার তোড়জোড়।
পাঠকদের কাছ থেকে পেলাম অভূতপূর্ব সাড়া।
সকল লেখক,গ্রন্থকর্মী,বন্ধু, প্রকাশকবন্ধু ,আয়োজক এবং পাঠকদের জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

এই আনন্দের মুহূর্তেও আমাদের মন ভারাক্রান্ত।হারিয়েছি আমাদের সুচেতনা পরিবারের পরমআত্মীয় লেখক ও পর্বতারোহী রবীন্দ্রনাথ হালদারকে ।

এই বইমেলায় রেখে যাওয়া তাঁর সৃষ্ট একটি গ্রন্থ 'পাহাড়পথের ফেরেশতারা' প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষার একটি শব্দ ধার করে বলা যায় এটি Posthumous Production । আসলে গ্রন্থটির Physical copy লেখক দেখে যেতে পারেননি। কিন্তু গ্রন্থটি সংগ্রহ করে পাঠক উদযাপন করলেন নির্দিধায়।

এমন একটি বিষয়কে তিনি প্রথম উসকে দিলেন যা বাংলা প্রকাশন জগতে রেখে গেল তাঁর স্থায়ী আসন।

আসলে জ্ঞানের জগতে পাঠকই তো আমাদের আদত ঈশ্বর। তাঁদের মুখ চেয়েই তো আমাদের সারা বছরের অপেক্ষা।

সপ্রীতি
সুচেতনা পরিবার

02/02/2026

বিষয়।।
রবীন্দ্রনাথ হালদার রচিত গ্রন্থ
~ পাহাড়পথের ফেরেশতারা~
প্রকাশক।। সুচেতনা
মুদ্রিত মূল্য।। ২৫০.০০

লেখকের মুখবন্ধ থেকে কিয়দংশ...

দিনের পর দিন যেটা আমার নজর কাড়তে থাকে, সেটা হল যেকোনো অভিযান থেকে ফিরে এসে একটা রিপোর্ট আই এম এফ দিল্লিকে পাঠানো হয়। আবার কখনো সংবাদপত্রে ও পত্র-পত্রিকায় কোন গল্প বা লেখা যদি প্রকাশিত হয়। তখন একটা বিষয় পরিষ্কার লক্ষণীয়, যে এই গাইড বা পোর্টারদের কোন নাম তেমনভাবে উল্লেখিত করা হয় না ঐ সকল রিপোর্ট বা পত্রপত্রিকায়। অথচ এই মানুষগুলো ব্যতীত যেকোনো ট্রেকিং বা এক্সপিডিশন কোনমতেই সম্ভব নয়। কারণ ওরা না হলে দলের রেশন ও বাকি মালপত্র ক্যাম্পগুলোতে কে পৌঁছাবে। এবং গাইড না হলে সামনের সঠিক পথের সন্ধান দূরহ। অথচ দল ফিরে আসার পর এরা থাকে সম্পূর্ণ আড়ালে।

একটা বিষয় তখন আমাদের মাথায় থাকেই না। যে আমরা যখন পাহাড়ে যাই সেটা আমাদের কাছে অনেকটা শখ মেটানো বা কোন রেকর্ড করা অথবা রেকর্ড স্পর্শ করা। কিন্তু কোন গাইড বা পোর্টারদের ক্ষেত্রে বিষয়টি তা নয়। তাদের এটা বেঁচে থাকার জন্য রুজি রুটি বা জীবিকার লড়াই। কখনো কখনো প্রাণের বিনিময়ে যারা অভিযান বা পর্বত পদযাত্রায় সঙ্গ দেয় তাদেরও তো এই সমাজের কাছে অবশ্যই কিছু না কিছু পাওনা থাকে ।

এই মানুষগুলির কাছাকাছি থেকে এদের দেখবার বহু সুযোগ আমার ঘটেছে। যেটা অভিযান দলের সদস্যরা বারবার আমায় লক্ষ্য করেছেন। কেউ কেউ আবার দেখেছেন তীর্যক দৃষ্টিতে। এদের মধ্যে কিছু সংখ্যক আমার ভাবনার গোড়ায় তেলটা ঢেলে আগুন জ্বালিয়েছেন।...
.. যতটুকু সম্ভব এই পাহাড়ি ব্রাত্যজনদের সমাজের কাছে পরিচয় করিয়ে দেওয়ার দায় ও দায়িত্ব আমার ছিল আছে এবং থাকবে। আর বাকিটুকু পাঠকদের উপর ছাড়া রইল কারণ শেষ বিচারক তারাই।
****************************
সত্যি পাঠকরা শেষ বিচারই করলেন।
গ্রন্থ প্রকাশের কয়েকদিন আগেই যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, সেই লেখক পর্বতপ্রেমী রবিনদার শেষ সৃষ্টিকে উদযাপন করলেন পাঠকরাই।

মেলা শুরুর কয়েকদিনের মধ্যে প্রথম মুদ্রণ শেষ হয়ে গেল। যাঁরা রবিনদাকে চিনতেন না,তাঁরাও বার বার এই গ্রন্থটির খোঁজ করলেন।

নতুন গ্রন্থ পুনরায় মুদ্রিত হয়ে আসার পরও সীমিত সংখ্যক কপি অবশিষ্ট।
আজ কলকাতা বইমেলার শেষ দিন। হাতে গোনা কয়েকজন পাঠকের হাতেই এই গ্রন্থটি আমরা তুলে দিতে পারবো। আশা করছি, ১০ ফেব্রুয়ারির পর আবার নতুন মুদ্রণ সম্ভব হবে।

মেলাচলাকালীন বর্ষীয়ান কথাসাহিত্যিক চিত্ত ঘোষাল স্মরণ করলেন আর একজন ব্রাত্যজনের বন্ধুকে।

প্রকাশনার পক্ষ থেকে কথাকারকে প্রণাম ও প্রিয় পাঠকদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা।

 #বিশ্বকবিতার_অনুবাদ_সিরিজ (ভাষান্তর বিকাশ শীল)(একটি সুচেতনা উদ্যোগ) ✪জ্যাকি কে / দত্তক-নেওয়ার কাগজপত্তর ৩৫.০০✪উইলিয়াম ক...
02/02/2026

#বিশ্বকবিতার_অনুবাদ_সিরিজ
(ভাষান্তর বিকাশ শীল)

(একটি সুচেতনা উদ্যোগ)

✪জ্যাকি কে / দত্তক-নেওয়ার কাগজপত্তর ৩৫.০০
✪উইলিয়াম কার্লোস উইলিয়ামস/'জার্সি লিরিক'এবং কয়েকটি কবিতা ৩৫.০০
✪ক্যারল আন ডুফি 'দণ্ডায়মান নগ্ন নারী' এবং কয়েকটি কবিতা ৩৫.০০
✪ডেরেক ওয়ালকট কথোপকথন ও কয়েকটি কবিতা ১২৫.০০
✪এ্যাডোনিস 'মরুভূমি' এবং কয়েকটি কবিতা ৫০.০০ ✪অদ্রিয়ান হেনরি, রজার ম্যাক্সফ, ব্রায়ান প্যাটেন/ লিভারপুলের তিন কবি ১৩৫.০০
✪ওক্তাভিও পাস 'জলের উৎস' এবং কয়েকটি কবিতা ৩৫.০০
✪কে শচ্চিদানন্দন 'খ্যাঁকশেয়াল' এবং কয়েকটি কবিতা ১০০.০০
✪ রবার্ট মিনহিনিক 'ইরাকের জন্য পঁচিশটি বিলাপ' ও কয়েকটি কবিতা ৫০.০০
✪কো উন 'কুমড়ো ফুল' ও অন্যান্য কবিতা ৫০.০০ ✪সীতাংশু যশচন্দ্র মোহতা 'মগনের ঔদ্ধত্য' এবং কয়েকটি কবিতা ৫০.০০
✪ কুঁয়ার নারায়ণ 'একটি গাছের হত্যা' এবং কয়েকটি কবিতা ৫০.০০
✪এ কে রামানুজন 'বুজকুড়ি' এবং কয়েকটা কবিতা ৫০.০০
✪ ইয়ানিস রিতসোস 'ব্যারাকে' এবং কয়েকটা কয়েটা কবিতা ৫০.০০
✪গ্রেস নিকল্স 'শঙ্খচিল' এবং কয়েকটা কবিতা ৫০.০০
✪পেরুমল মুরুগান কয়েকটা কবিতা ৫০. ০০
✪এহুদা এমিচাই 'বোমার ব্যাস' এবং 'রণাঙ্গনে' এবং কয়েকটা কবিতা ৫০. ০০
✪সেলিমা হিল 'ভীমরুল' এবং কয়েকটা কবিতা ৫০ ✪মাৎসুয়ো বাশাউ, ইওশা বুশন, কবোয়াশি ইশা, মাসাওকা শিকি/ জাপানি হাইকু ৫০. ০০
✪হোর্হে ল্যুই বোর্হেস্ 'পনেরোটি মুদ্রা' ও অন্যান্য কবিতা ৫০. ০০
✪ডেভিড দাবিদিন 'কুলি মা' ও অন্যান্য কবিতা ৫০.০০ ✪ডেসমন্ড গ্রাহাম / দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবিতা ১০০.০০

আজ কলকাতা বইমেলায় বিকেল ৪টের সময় সুচেতনার 282 নম্বর স্টলে উপস্থিত থাকবেন  বাংলা কথাসাহিত্যের এক ব্যতিক্রমী শক্তিশালী ন্য...
01/02/2026

আজ কলকাতা বইমেলায় বিকেল ৪টের সময় সুচেতনার 282 নম্বর স্টলে উপস্থিত থাকবেন বাংলা কথাসাহিত্যের এক ব্যতিক্রমী শক্তিশালী ন্যারেশনের রচয়িতা চিত্ত ঘোষাল।

এবারে কলকাতা বইমেলায় প্রকাশিত হল তাঁর প্রথম ইংরেজি ৩০ টি ছোটো গল্পের একটি সংকলন

& OTHER STORIS
Chitta Ghoshal
Translated by Dr.Ratri Roy
400.00

পূর্বে প্রকাশিত সুচেতনা উদ্যোগ...

#চিত্ত_ঘোষাল_রচনাসংগ্রহ (১-৭)

#স্মৃতিকথা
কোলাজে আমার কলকাতা ৪৯৯.০০

#ছোটোগল্প
ফাঁসুড়ে ও অন্যান্য গল্প ১০০.০০
বারো বনিতার গল্প ২০০.০০
ওহ ডাক্তার ৩০০.০০

#নভলেট
ঘোড়সওয়ার ৪৫.০০

#উপন্যাস

সেই_মৃত্যুঞ্জয় ৩৯০.০০
কৃষ ২৯০.০০
বৃহন্নলা সুরভির প্রেমকথা ২২৫.০০
প্যানাসিয়া ২০০.০০
যে বুড়োটা উড়ুক্কু গণ্ডার বানাতে চেয়েছিল ২০০.০০

#ছোটোদের_জন্য
বোকারতনের গল্প ১৫০.০০
পঞ্চানামের ভালুকটি ২০০.০০

আন্তর্জাতিক কলকাতা বইমেলা #সুচেতনা | স্টল ২৮২৩০। ০১।২০২৫, নবম দিন।আন্তরিকতার সঙ্গে কোনো কাজ করলে পাঠকরা উদাসীন থাকেন না।...
30/01/2026

আন্তর্জাতিক কলকাতা বইমেলা
#সুচেতনা | স্টল ২৮২
৩০। ০১।২০২৫, নবম দিন।
আন্তরিকতার সঙ্গে কোনো কাজ করলে পাঠকরা উদাসীন থাকেন না। আবার একবার তা প্রমাণিত হল।
'পাহাড়পথের ফেরেশতারা' এই সংস্করণের শেষ কপি হাতে পাঠক অদিতি পাল নন্দী।
আপনি এবং যাঁরা এই গ্রন্থটি সংগ্রহ করতে আমাদের ডাকে সাড়া দিলেন প্রত্যেক পাঠককে প্রকাশনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।...

আজ (৩১ জানুয়ারি) যত শীঘ্র সম্ভব বাঁধাইঘর থেকে মেলা মাঠে আসছে নতুন বই।

Address

Adyabhavan 20A Balai Singha Lane, Kolkata 9, Near Amherst Street PS
Kolkata
700009

Opening Hours

Monday 11:30am - 5pm
Tuesday 11:30am - 5pm
Wednesday 11:30am - 5pm
Thursday 11:30am - 5pm
Friday 11:30am - 5pm
Saturday 11:30am - 5pm

Telephone

+919836037601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suchetana Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suchetana Publication:

Share

Category