14/08/2026
Dr. Liza Khan এর #রিভিউতে আমরা বারবার সমৃদ্ধ হই ♥️♥️🙏🙏যেমন ক্ষুরধার লেখনী তেমনি ক্রকারীজ এর অনবদ্য প্রেজেন্টেশন🧿🧿
তখন সবে সবে Sangita Chakraborty দির পার্সেল টা এসেছে। আমি উত্তেজনায় টগবগ করে ফুটছি। কতক্ষনে জিনিসগুলোর শীতবস্ত্র টেনে হিঁচড়ে নামিয়ে কোস্টারিকা সিরিজের প্লেট বাটি গুলো বের করবো! ঝলমলে উজ্জ্বল ক্রোকারি গুলো এই ঝিম ধরা ম্যাড়মেড়ে শীতের দিনে আমার ঘরেও রঙিন উষ্ণতা ছড়াবে! হাঁক পাড়লাম আমার ঘরের OG কে.....'কালো'! কারণ ইনি হামেশাই বলেন "অ বুন তুমি তো বিলকুল আমার মতো আন্না কর! বিলকুল আমার মতোই ঘর সাজাও! তুমি বিলকুল আমারই মতন। আঁই সুদু তোমার পেনা ডাক্তারি টা পড়িনি এই যা"! বন্ধুরা আমার খিল্লি উড়িয়ে বলে, "তুমি যতই যাই করো বাপু, এখনও পর্যন্ত তোমার কালোর লেভেলে উন্নতিসাধন হয়নি, তাই বেশী ভাও খেও না"! সুতরাং কালো OG 😎আমি তার copy cat 😼।
তো সেই কালোজান, আমার কলিজার টুকরো, ঝাড়ু হাতে এসে বলল "অ আবার এয়েচে তোমার বাসন! কোতায় যে এবার থোবে কেজান"? বললাম "বেশী না বকে ঝটপট ভিডিওটা কর তো বাপু, আমি প্যাকিং টা খুলি"।
আমি অলমোস্ট অজ্ঞান হতে হতে পরতের পর পরত খুলছি, মনে হচ্ছিল চুকচিদের জামাকাপড় কেউ খুলতে বসিয়ে দিয়েছে!😭 আর এদিকে কালো অনর্গল বকেই চলেছে।😭😭 অবশেষ অনেক ধস্তাধস্তির পর যখন কোস্টারিকার একটা ডিনার প্লেট হাতে পেলাম, মনে হলো গুটি থেকে যেন সদ্য একটা প্রজাপতি বেরিয়ে এলো। আনন্দে, মুগ্ধতায় আমি চিৎকার করে উঠেছি! আর আমার কালোবিবি শুরু করলেন... সেরামিকের জিনিস তৈরির অভূতপূর্ব টেকনিকের অসামান্য বর্ণনা। "অ বুন এত বানানো খুব সোজা। কাঁচের গুঁড়ো আর অং পানিতে মিইশে মেশিনে দিলেই তো বাসন বেইরে আসে"। আমি বললাম "কোমায় চলে যাওয়ার আগে তুই বরং আমার গালে একটু পানি দে"। শেষে অনেক বোঝানোর পর তার যতটুকু বোধগম্য হলো, তা হলো... আচ্ছা! ওই হাড় ভাঙলে যে পেলাস্টার দেয়, ওই গুলে বানায়"? কেজান বা! আঁই কি আর অত পোড়ালেকা জানি? আমি ক্ষান্ত দিয়ে একটা প্যারাসিটামল খেয়ে টেবিল সাজাতে বসলাম। বললাম"আমায় ক্ষ্যামা দে মা! একদম যেন তোকে এখন আশেপাশে না দেখি!
অবশেষে এত মানসিক নির্যাতন আর শারিরীক কসরতের পর কোস্টারিকা টেবিল জুড়ে আগুন ছড়াতে লাগলো। তবে কালোমনি কী আর এত সহজে ছাড়ে? খানিক বাদে এসেই বলল " অ বুন তুমি তো বিলকুল আমার মতো সেইজেচ! তবে বাবা তোমার টেবিলের কাচে থ হয়ে দেকতে দেকতে আমার কাজে দেরী হয়ে গেল!