24/10/2018
বালি মাখা নোনা জল
জেলে জালে মাছ তোলে
পিছে পিছে পাখি ঘুরে
সকাল বিকাল সন্ধি কালে,
ঐ পালতোলা নৌ চলে
আকাশ ছুয়েছে জলে
রবিরশ্মি খেলা করে
রামধনু রঙ্গ তুলে,
ঢেউ জলে ফেনা তুলে
ছবি আঁকে বালুচরে
লাল কাঁকডা খেলা করে
চিলপাখি মাছ ধরে|
জনজোয়ারে জোয়ারে
কলাকোলি করে কলাহল ভুলে
ঢেউ ভাঙ্গা ঢেউ তুলে
নব দ্বারে মন দোলে,
দিবানিশি ঢেউ স্বরে
সুর ধরে ঝাউবনে
পথচারি গান শোনে
প্রান জাগে প্রানে| D,W.B