Crescent Book Shop

Crescent Book Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Crescent Book Shop, Book shop, Basapara, Bolpur Road, Chennai.

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি। বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছ...
29/12/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷

নারী, যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার...
20/10/2024

নারী, যাদের জীবনে অনেক দায়িত্ব। শৈশবকাল থেকেই তার সেই দায়িত্ব শুরু হয়ে যায়। কৈশোরের চৌকাঠে পা দিলেই বাবার বাড়ির সংসার গুছানোর দায়িত্ব চেপে বসে কাঁধে।

তারপর বয়স হলে বিয়ে, বিয়ের পর শ্বশুর বাড়ি বা নিজের সংসার। স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের নিয়ে গড়ে ওঠে আরেকটি নতুন জীবন। এরই মাঝে কোল জুড়ে আসে এক চিলতে মায়া। সন্তানকে মানুষ করার ঝোঁক তখন চেপে বসে মাথায়। অনেক দায়িত্ব! আর সেই নারী যদি হয় আল্লাহর মনোনীত দ্বীনের প্রকৃত অনুসারী, তাহলে তো তার দায়িত্ব বেড়ে যায় কয়েকগুণ। সাথে যুক্ত হয় জবাব্দিহিতার ভয়। আল্লাহর সন্তুষ্টি কামনা, স্বামীকে খুশি রাখা, নিজেকে পর পুরুষের দৃষ্টি থেকে হেফাযত করা, সন্তানদের দ্বীনি পরিবেশ দেয়া, চারপাশের মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বান করা, একবিংশ শতাব্দীর বড় বড় ফিতনাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া…আরও কত কি!

আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন। সেই পবিত্রতা দেহের, সেই পবিত্রতা আত্মার। একজন মুসলিমাহ নিজের দেহ, পোশাক, সৌন্দর্য, চরিত্র, আখলাক সবকিছুই পবিত্র রাখবে, কলুষিত হতে দিবে না। তারাই তো ‘মুহস্বানাত’, তাবৎ দুনিয়ার সবচেয়ে দামী সম্পদ।
নারীদের জন্য #মুহস্বানাত
পুরুষদের জন্য #মহসিনীন

#মুহস্বানাত #মেলাবই

     #পানি  #জল খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, ...
10/03/2024

#পানি #জল
খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।
খলিফা বললেন, বলো কি জানতে চাও?
বহলুল (রহঃ) বললেন, মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?
খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।
হযরত বহলুল (রহঃ) বললেন, ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।
খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, আমার আর একটি প্রশ্ন আছে।
খলিফা বললেন, বলো।
বহলুল (রহঃ) বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?
প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।
হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।
শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"
ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।
তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই। তার ফায়সালা শতভাগ সঠিক হয়।
ফলে আমরা যদি কোটি কোটি টাকা ব্যয় করে কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন।"
পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা যারিয়াতের ২১ নং আয়াত পড়ি। সেখানে মহান রব বলেছেন-
"আমরা কী নিজেদের সত্ত্বা নিয়ে কখনো চিন্তা করে দেখেছি?"

যে দিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না। সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান...
27/09/2023

যে দিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না। সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ! সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবি নি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেই জন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগের টুকু কেও নিতে পারবেনা, এই ক্ষমতা আল্লাহ তায়ালা কাউকে দেননি। "রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"।
আর হ্যা! শুধু খাদ্য দ্রব্যই কিন্তু রিজিক নয়! টাকা পয়সা, পেশা জীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।❣️

Address

Basapara, Bolpur Road
Chennai
731215

Telephone

+918248728362

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crescent Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crescent Book Shop:

Share

Category