Reeda Spices

Call Directions Contact the business

Reeda Spices Reeda Spices মশলার সেরা সম্ভার ,পাশাপাশি ঐতিহ?
(1)

জাপানি জীবনযাত্রার ৬টি সহজ  সহজ ও কার্যকর অভ্যাস রয়েছে , যা ঘরকে সবসময় পরিপাটি ও গোছানো রাখতে সাহায্য করে। এই অভ্যাসগুলো...
17/07/2026

জাপানি জীবনযাত্রার ৬টি সহজ সহজ ও কার্যকর অভ্যাস রয়েছে , যা ঘরকে সবসময় পরিপাটি ও গোছানো রাখতে সাহায্য করে। এই অভ্যাসগুলো রপ্ত করতে পারলে শুক্র, শনি বার আলাদা করে ঘণ্টার পর ঘণ্টা ঘর পরিষ্কার করার প্রয়োজন পড়বে না।

১. ওয়ান টাচ রুল (The One-Touch Rule) : যেকোনো জিনিস ব্যবহারের পর তা সাথে সাথে তার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া। এতে ঘরে বিশৃঙ্খলা (clutter) তৈরির সুযোগ থাকে না।

২. জেনকান মাইন্ডসেট (The Genkan Mindset) : জাপানি সংস্কৃতিতে ঘরের প্রবেশপথ বা 'জেনকান'-এ জুতো খুলে রাখা হয়। এটি শুধু ঘরকে ধুলোবালি ও জীবাণু থেকে মুক্ত রাখে না, বরং এটি একটি মানসিক পরিবর্তনও বটে—অর্থাৎ বাইরের জগতের চাপ ঘরের বাইরে রেখে আসা।

৩. মোত্তাই-নাই (Mottainai) : এই দর্শনটি শেখায় যে সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে এবং কোনো কিছুর অপচয় করা যাবে না। অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে না রেখে সেগুলো যার প্রয়োজন তাকে দিয়ে দেয়া বা বাইরে রেখে দেয়া তা যার প্রয়োজন সে নিয়ে যাবে।

৪. ডেইলি মাইক্রো-ক্লিনিং (Daily Micro-Cleaning) : শুক্র বা শনিবারের জন্যে পুরো ঘর পরিষ্কার / গুছিয়ে নেয়ার বদলে প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করার অভ্যাস (প্রতি কাজে ২/৩ মিনিট ), যা সপ্তাহান্তে বড় কোনো কাজের চাপ তৈরি হতে দেয় না।

৫. এভরি আইটেম নিডস আ হোম (Every Item Needs a Home : ঘরের প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট স্থান থাকা জরুরি। এতে জিনিস খোঁজার সময় নষ্ট হয় না এবং ঘর গুছিয়ে রাখা সহজ হয়।

৬. ভার্টিক্যাল স্টোরেজ ও 'মা' (Think Vertical & Ma) : মেঝের ওপর জিনিস না রেখে দেয়াল বা ভার্টিক্যাল আলমিরা ব্যবহার করা। এছাড়া জাপানি দর্শন 'মা' (Ma) বা 'খালি জায়গার সৌন্দর্য' অনুসরণ করা যাতে পুরো ঘরকে পেইন্টিং, শোপিস দিয়ে ভরে না ফেলে, খোলামেলা ও প্রশান্তিময় রাখা।
আপনারা ভাববেন না যেন এগুলো আমি আপনাকে শিখাচ্ছি, এগুলো নিজের ঘরকে গুছিয়ে রাখার প্রচেষ্টা। শুক্র/ শনিবার কাজ করতে করতে অতিস্ট লাগে, কাজের সাহায্যকারী না এলে মেজাজ তিরিক্ষি হয়ে থাকে। অথচ একটু একটু করে প্রতিদিন করলে তা আর চাপ সৃস্টি হয় না।

কিছু মাস আগে আমার শ্বশুড় বাড়িতে একদিন ১৫০ লোকের খাবারের আয়োজন করা হবে বলে ঠিক করা হয়, সাথে সাথে বাজারের লিস্ট নিয়ে লোক ব...
05/07/2026

কিছু মাস আগে আমার শ্বশুড় বাড়িতে একদিন ১৫০ লোকের খাবারের আয়োজন করা হবে বলে ঠিক করা হয়, সাথে সাথে বাজারের লিস্ট নিয়ে লোক বাজারে চলে গেলো। সকাল ১০ টার মাঝে সব বাজার উপস্থিত, সব কিছুর প্রিপারেশ্ন শুরু হয়ে গেলো। কিছু মসলা বাটা হবে আর কিছু হবে ব্লেন্ড। সব কিছুই ঠিক মত হচ্ছিলো, ঘোট পাকালো জিরা। তাওয়া গরম করে জিরা টালতে দিলাম কিন্ত ঘ্রাণ বের হচ্ছিল না। অল্প একটু চিবিয়ে দেখলাম তিতকুটে স্বাদ।বাড়ির লোকেরা খেপে উঠলো কারন যে বিক্রি করেছে সেও একই গ্রামের মানুষ আর সেও দাওয়াত খেতে আসবে। দূরের মানুষের বেইমানি মানুষ সহ্য করতে পারে কিন্তু কাছের মানুষের টা নয়। শেষ পর্যন্ত বাড়িরতে পুরাতন কিছু স্টক করা জিরা ছিলো তা দিয়ে কাজ চালানো হলো। সেই দোকানদার আসার পর তাকে জানানো হলে সে খুব নির্বিকার ভাবে উত্তর দিল আমি তো দোকানে ছিলাম না, আব্বাচ্চা মনে হয় দু নব্বর জিরা দি দিইয়্যে।

জিরার দাম এখন আকাশ চুম্বি এতটা দাম কখনোই বাড়ে নি। তাই জিরার সাথে হুবহু জিরার মত দেখতে শালুক মিশিয়ে দেয়া হয়। আবার অনেক জায়গায় শুধুই ক্লোন জিরা বিক্রি করা হয়। আসল জিরা পেতে চাইলে সরাসরি আমদানিকারকের কাছ থেকেই কিনুন, তা না হলে প্রতি হাত বদলে জিরার সাথে বিভিন্ন জিনিস মিশতে থাকে।।

আমাদের জিরা সংগ্রহ করছি খাতুনগঞ্জের জিরা আমদানিকারকের কাছ থেকে, আর এই জিরার কথা বলবেন আমাদের সন্মানিত গ্রাহক গন। উনারাই জানেন আসল জিরার স্বাদ কেমন।।।

সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
সকলেই ভালো থাকুক।

05/07/2026
বর্তমান  সময়েএকটি হলুদের আত্মকাহিনী হরিদ্রা ওরফে হলুদের কাছ থেকে খোলা চিঠি। এই শোনো ,হ্যাঁ তোমাকেই বলছি। সুপার মার্কেটে ...
04/07/2026

বর্তমান সময়ে
একটি হলুদের আত্মকাহিনী

হরিদ্রা ওরফে হলুদের কাছ থেকে খোলা চিঠি। এই শোনো ,হ্যাঁ তোমাকেই বলছি। সুপার মার্কেটে গিয়ে কারকিউমিন পিল নামে আমাকেই খুজছো? না, সেভাবে আমার নাম উচ্চারিত হয় না। আমাকে খোঁজার মতো উপযুক্ত জায়গাও সেটি নয়। একদা ঈর্ষণীয় একটি জায়গা আমি দখল করে রেখেছিলাম মানুষের হেঁসেলে,দুঃখিত মানুষের হৃদয়ে।তোমার শরীরে যদি কোথাও কেটে যেত আমি কিন্ত সেখানে ছিলাম তোমার উপশমের জন্য। তোমার বিয়েতে আমিও সামিল হয়েছিলাম তোমাকে হলুদের উৎসবের রঙে রাঙাতে। তোমার অনিদ্রার সময়ে সাথী হয়ে ছিলাম ঘুম পাড়ানি গান নিয়ে ।আমি ছাড়া তোমার ডাল, সবজি ,ভাজি, ঈদ পূজো যেন অপূর্ণই থেকে যেত ।
শিল্পায়নের জোয়ারে এখন আমি তোমার আত্মীয় থেকে হয়ে গেছি পণ্যে। এমন একটি পণ্য যা প্রদাহ এবং ক্ষত দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। করোনা মহামারীতে রোগ প্রতিরোধের বাণিজ্যিক দৌড়ে আজ আমি চাকচিক্যময় প্যাকেটজাত পণ্য। শুনেছি আমার আদি পুরুষের দেশ ভারতেও নাকি টারমারিক লাটে নামে আমাকে বাজারজাত করা হয়েছে ।
সত্যি ? তোমরা কি তোমাদের হাজার বছরের জ্ঞান-গরিমা ঐতিহ্যকে ভুলে গিয়ে আজ তাদেরই অনুসরণ করছ যারা একসময় তোমাদের কে অনুসরণ করে তোমাদের দেশে এসে আমাকে নিয়ে গেছে তাদের কাছে,সুদূর পাশ্চাত্যে । তাদের চালাকি ধরতে না পেরে তোমরাও স্রোতে গা ভাসাচ্ছ আর বলছো আমরা তো এখন অনেক আগে থেকেই খেতাম তবে তখন এভাবে খেতাম না । আমরা বাটা হলুদ গায়ে মাখতাম কিন্তু টিউবের হলুদ তখন ছিল না। আমরা হলুদ গুড়ো দুধে মিশিয়ে হলুদ দুধ খেতাম কিন্তু এখন আমরা টারমারিক পিল খাই দুধের সাথে।
তাই বাছারা আমার বিদায় বেলায় বলে যাই পাশ্চাত্যের চাকচিক্যে তাই নিজের ঐতিহ্যকে ভুলে যেও না। দেশের ঠাকুর ছেড়ে বিদেশের কুকুর ধরতে যেও না।এই মাটিতে উৎপাদিত খাঁটি হলুদ কে নিজের সংস্কৃতির আদলেই আপন করে নাও।
আর এই বঙ্গদেশে তো আমাকে আরও দূষিত করা হচ্ছে লেড ক্রোমাইট মিশিয়ে আর উপস্থাপন করা হচ্ছে আকর্ষণীয় মোড়কে। যা খেয়ে তোমরা পরিণত হচ্ছ স্বাস্থ্যকর জাতি থেকে সর্বভুক জাতিতে যারা লেড বা পারদ ও খেতে পারে।

শুক্রবার মানেই পুটুর ঘরে অন্যরকম আনন্দ।আজ পুটু আর মায়ের স্কুল ছুটি। তাই সকাল থেকেই তার একটাই প্রশ্ন,"মা, আজ স্পেশাল কী র...
03/07/2026

শুক্রবার মানেই পুটুর ঘরে অন্যরকম আনন্দ।

আজ পুটু আর মায়ের স্কুল ছুটি।

তাই সকাল থেকেই তার একটাই প্রশ্ন,
"মা, আজ স্পেশাল কী রান্না হবে?"

পাশ থেকে পুটুর বাবা হেসে বললেন,
"অনেক দিন তো বাইরে কিছু খাই না। আজ যদি মায়ের হাতের তেহারি হয়!"

ইদানীং বাবা-ছেলে দুজনেই বেশ স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছে। বাইরের তেল-ঝাল খাবারের লোভ আর আগের মতো নেই। এখন তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো মায়ের যত্ন আর ভালোবাসা মেশানো ঘরোয়া রান্না।

তাই আজ রান্নাঘরে শুরু হলো চিকেন তেহারির আয়োজন।

প্রথমেই প্রায় ২ কেজি বয়লার মুরগির মাংস টক দই ও লবণ দিয়ে ১৫–২০ মিনিট ম্যারিনেট করে রাখা হলো, যাতে মাংসের গন্ধ একেবারে দূর হয়ে যায়।

এরপর সয়াবিন তেল ও সরিষার তেলের মিশ্রণে তেজপাতা, দারুচিনি, সাদা গোলমরিচ আর চিকন করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে ভাজা হলো। সামান্য লবণ দিয়ে পেঁয়াজ নরম হলে ৪ টেবিল চামচ আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষানো হলো। মসলা থেকে যখন সুন্দর ফেনা উঠতে শুরু করল, তখন মুরগির মাংস দিয়ে দেওয়া হলো। মাংস থেকে বের হওয়া পানিতেই ধীরে ধীরে সেদ্ধ করে একদম ভুনা ভুনা করে নেওয়া হলো।

অন্যদিকে ৫ কাপ পোলাও চাল ধুয়ে ঝরিয়ে নিয়ে হালকা ভেজে তাতে গোলমরিচের গুঁড়া দেওয়া হলো। এরপর ৯ কাপ পানি ঢেলে ফুটে উঠতেই একটু লেবুর রস দেওয়া হলো। পানি তখনও কিছুটা থাকা অবস্থায় ভুনা করা মুরগি, কাঁচামরিচ আর ফালি করা পেঁয়াজ চালের সঙ্গে আলতো করে মিশিয়ে দেওয়া হলো।

সবশেষে একদম অল্প আঁচে ২০ মিনিট দমে রেখে দেওয়া হলো। মাঝে এক-দুবার আলতো করে নেড়ে দেওয়া হলো, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পরই পুরো ঘর ভরে গেল তেহারির দারুণ সুবাসে।

খাওয়ার টেবিলে বসে পুটু প্রথম লোকমাটা মুখে দিয়ে চোখ বড় করে বলল,
"মা, এটা তো দোকানের থেকেও অনেক বেশি মজার!"

পুটুর বাবা মুচকি হেসে বললেন,
"দোকানে মসলা থাকে, কিন্তু এই স্বাদটা আসে শুধু ভালোবাসা থেকে।"

সেদিনের দুপুরে শুধু চিকেন তেহারি নয়, একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তও পরিবেশিত হয়েছিল।

কারণ পরিবারের সবচেয়ে দামি রেসিপির নাম—ভালোবাসা।

হৃত্বিক রোশনের একটা ভিডিও ক্লিপ সামনে আসলো,  সেখানে সে বলছে, ছোটবেলা থেকে শুনেছে বড় হয়ে যাও, সাকসেস পেয়ে যাও, জীবনটা ...
01/07/2026

হৃত্বিক রোশনের একটা ভিডিও ক্লিপ সামনে আসলো, সেখানে সে বলছে, ছোটবেলা থেকে শুনেছে বড় হয়ে যাও, সাকসেস পেয়ে যাও, জীবনটা আনন্দময় হয়ে যাবে।

যখন সে সাকসেস পেল সে এবার আনন্দটাকে খুঁজতে শুরু করলো, আনন্দ কোথায়! আনন্দ কোথায়!

তারপর সে রিয়েলাইজ করেছে আনন্দ আসলে নিজের মনের ভেতর, এটাতে একটা প্র্যাকটিস করার বিষয় এটা হঠাৎ করে খুঁজে পাওয়া যায় যায় না।

চর্চা করে আনন্দ নেয়াকে শিখে নিতে হয়। জীবনের যে অবস্থায় থাকুন না কেন, স্বপ্নের হয়তো ধার কাছেও নেই, তবুও ছোট ছোট আনন্দ আসছে তাই উপভোগ করুন।

হয়তো অনেক বড় হয়ে যাওয়ার পর অপার্থিব সৌন্দর্য্য আপনার চোখ ছুয়ে যাবে মন ছুতে পারবে না।।।

নিজের মনের ভেতরের আনন্দকে যেন খুঁজে পান, এই প্রার্থনা আজকের জন্যে।।

আমার মনও আনন্দিত, কর্মব্যাস্ত জীবন শুরু হতে যাচ্ছে.... কর্মে ফিরে যাবো যা আমাকে সীমাহীন আনন্দ দেয়।

গরম মসলাগরম মশলা দক্ষিন এশিয়ায় ব্যবহার হওয়া বেশ কিছু মশলার সংমিশ্রণের গুড়ো। আয়ুর্বেদ শাস্ত্র থেকে এসেছে গরম শব্দটি, যার ...
01/07/2026

গরম মসলা

গরম মশলা দক্ষিন এশিয়ায় ব্যবহার হওয়া বেশ কিছু মশলার সংমিশ্রণের গুড়ো। আয়ুর্বেদ শাস্ত্র থেকে এসেছে গরম শব্দটি, যার অথ' শরীর কে উষ্ণ করা।এই মসলাটি অন্যান্য মসলার সাথে ব্যবহৃত হয়।
আচ্ছা গরম মসলার কথা এত কেন বলছি? কারন আমি মসলাগুলো ঝেড়ে, বেছে নিয়েছি মাপমত এখন টেলে বাসায় ব্লেন্ড করব।আপনারা তো জানেনই মসলা গুলো টালার একটা নির্দিষ্ট তাপ এবং সময় আছে। তার চেয়ে বেশি তাপে বা সময় নিয়ে করা হলে মসলা গুলোর গুনাগুন নস্ট হয়ে ছোবলায় পরিনত হয়।তাই মসলার ব্যাপারে আরও যত্নশীল হোন। মশলাকে ভালোবাসি, মশলাও তার গুন গুলো দিয়ে আমাদের শরীর কে সুস্থ রাখবে।

আমি কাজ করছি রান্না ঘরের যাবতীয় সব মশলাপাতি নিয়ে।


#খাঁটিমসলা #

পুটুর পরীক্ষা চলছে। সকাল থেকে বই, খাতা আর পড়ার চাপ। মাঝে মাঝেই মুখটা একটু গম্ভীর হয়ে যায়। তাই মা ভাবলেন, "আজ এমন কিছু...
01/07/2026

পুটুর পরীক্ষা চলছে। সকাল থেকে বই, খাতা আর পড়ার চাপ। মাঝে মাঝেই মুখটা একটু গম্ভীর হয়ে যায়। তাই মা ভাবলেন, "আজ এমন কিছু রান্না করি, যাতে পুটুর মুখে আবার সেই হাসি খুশি ভাব ফিরে আসে।"

মা প্রথমেই একটি ছোট বাটিতে নিলেন ১ চা-চামচ বেসন, ১ চা-চামচ মরিচ গুঁড়া আর একটু ঘি। তারপর কড়াইয়ে সরিষার তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে সেই গরম তেল বাটির মসলার ওপর ঢেলে দিলেন। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল দারুণ এক ঘ্রাণ।

এরপর কিউব করে কাটা চিকেনের সঙ্গে মিশিয়ে দিলেন কাঁচা মরিচ বাটা, আদা-রসুন বাটা, লবণ আর টাটকা লেবুর রস। মা বললেন, "একটু ধৈর্য ধরতে হবে।" তাই চিকেনকে আধা ঘণ্টা বিশ্রাম দেওয়া হলো, যাতে প্রতিটি টুকরো মসলার স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে।

সময় হলে আগের সেই সুগন্ধি মসলার মিশ্রণটি চিকেনের সঙ্গে মিশিয়ে দিলেন। এরপর একে একে যোগ হলো কাসুরি মেথি, বিট লবণ, ধনিয়া-ভাজা জিরা গুঁড়া, গোলমরিচ আর চিকেন টিক্কা মসলা। প্রতিটি উপকরণ যেন নিজের আলাদা জাদু নিয়ে হাজির হলো।

সবশেষে এল রেসিপির সবচেয়ে মজার চমক। টক দই আর গুঁড়া দুধ মিশিয়ে দিলেন মা। এতে চিকেন হলো আরও নরম, রসালো আর ক্রিমি। দেখে মনে হচ্ছিল, যেন প্রতিটি টুকরোতেই লুকিয়ে আছে ভালোবাসার ছোঁয়া।

এরপর এলো ভেজে নেয়ার পালা। ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে মাংসের টুকরোগুলো।

রান্না শেষ হতেই ঘরের ভেতর ছড়িয়ে পড়ল এমন এক মনমুগ্ধকর সুগন্ধ, যে পুটু বই বন্ধ করে রান্নাঘরে উঁকি দিল। এক টুকরো মুখে দিয়েই সে হেসে বলল, "মা, শাম্মি আন্টির কথা খুব মনে পড়ছে, আন্তি কত খাইয়েছিল। যাক তুমি শিখে নিয়েছো তাই এই চিকেনটা আমাকে একদম খুশি করে দিল!"

মা মুচকি হেসে বললেন, "পরীক্ষা যেমনই হোক, মনটা ভালো থাকাই সবচেয়ে বড় কথা।"

Address


Telephone

+8801713123229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reeda Spices posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reeda Spices:

Shortcuts

  • Want your business to be the top-listed shop?

Share