17/10/2025
#উখিয়া_টেকনাফসহ_আশপাশ_এলাকায়_শনিবার_সারাদিন_বিদ্যুৎ_থাকবে_না।
#উখিয়া, টেকনাফ ও আশপাশের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
#পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ৩৩ কেভি মেইন লাইনের রক্ষণাবেক্ষণ (পুরাতন জাম্পার পরিবর্তন) এবং লাইনের আশেপাশে অবস্থিত গাছের ডাল কর্তনের কাজের কারণে এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
#এই সময়ের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার আওতাধীন সমস্ত ইউনিয়ন ও গ্রামাঞ্চল, রামু ক্যান্টনমেন্ট, ইনানী, পাটোয়ারটেক, মনখালী, সমুদ্র গবেষণা কেন্দ্র এবং ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকাসহ পল্লী বিদ্যুৎ-এর আওতাধীন সকল স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
#তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।