28/10/2021
#পরামর্শ : পঞ্চম শ্রেণির ইংরেজির ৯নং প্রশ্ন Wh-Questions যেভাবে শিখাবেন: -
==========================
প্রথমে Wh-word-এর অর্থগুলি শিখিয়ে নেন :
Who- কে, কে কে, কারা, Whom- কাকে, কাদেরকে , Whose- কার, কাদের, What- কী, কী কী, Which- কোনটি, কোন কোনটি, কোনগুলি When – কখন, Where- কোথায়, Why – কেন, কী কারণে, কী জন্যে, How – কিভাবে, কেমনভাবে, কেমন
প্রথমে একটু জেনে নেওয়া দরকার : Sentence কত ধরনের হতে পারে – উত্তর: গঠনগতভাবে ৬ ধরনের। (তবে ভাবগতভাবে ৫ প্রকার) এখানে শুধু গঠনগত ৬ ধরনের, তা দেখানো হল। যেমন -
১. মূল Verb যুক্ত বাক্য = He reads English. (সে ইংরেজি পড়ে।)
২. Noun যুক্ত বাক্য = He is a student. (সে একজন ছাত্র)
৩. Adjective যুক্ত বাক্য = He is very happy. (সে খুব সুখী)
৪. আছে বা নেই যুক্ত বাক্য = He has a car. (তার একটি গাড়ি আছে)
৫. কোথাও কোন কিছু আছে বা নেই- এরূপ বাক্য = There is a car in his house. (তার বাড়িতে একটি গাড়ি আছে)
৬. কোন কিছু করা, হওয়া – এরূপ বাক্য = Walking in the morning is good for health. /
To walk in the morning is good for health. /
It is good for health to walk in the morning. (সকাল বেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো।
আরো কিছু উদাহরণ :
১. আমি আপনার সাথে আছি – I am with you.
২. আমি এখন বাড়িতে আছি – I am in the house now.
৩. আমি ভালো আছি – I am well/ good.
৪. বয়স : I am ten years old.
৫. উচ্চতা, গভীরতা, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, পরিমাণ, সংখ্যা, ব্যক্তির ধরন/ প্রকৃতি/ গুণাবলী, জিনিসের দাম, কুশল, সময় – এধরণের বাক্য : এখন সাড়ে দশটা বাজে – It is half past ten.
কিভাবে Question তৈরি করবেন :-
=====================
যে কোন Sentence কে দুইভাবে Question তৈরি করা যায় –
যেমন – ১. Sentence-এর Subject ধরে ২. Sentence-এর Object ধরে
প্রথমে Sentence-এর Subject শিখব –
ইংরেজি বাক্যের গঠন : Subject + Verb + Object/ Complement.
Formation : Who / What / Which + V + O?
অর্থাৎ- Subject ব্যক্তিবাচক হলে Who, বস্তুবাচক/ প্রাণিবাচক হলে What, এবং This, These, That, Those হলে Which বসবে এবং বাকি সব নিয়ম অনুযায়ী বসবে।
Example :
1. He reads English. (সে ইংরেজি পড়ে।)
এটা দুইভাবে প্রশ্ন তৈরি করা যায় – ১. কে ইংরেজি পড়ে? ২. সে কী পড়ে?
Q. Sub. ধরে- 1. Who reads English? Obj. ধরে - 2. What does he read?
পরিক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে হবে।
2. He goes to school.(সে স্কুলে যায়।)
Q. Who goes to school? (কে স্কুলে যায়?)
3. He is a student. (সে একজন ছাত্র)
Q. Who is a student? (কে একজন ছাত্র?)
সমাধান : Subject ব্যক্তিবাচক হওয়ায় Who বসল এবং বাকি Verb + Object নিয়ম অনুযায়ী বসল।
2. Education makes a man perfect. (শিক্ষা মানুষকে নিখুঁত / সঠিক করে/ বানায়।)
Q. What makes a man perfect. (কী মানুষকে নিখুঁত / সঠিক করে/ বানায়?)
3. This is my book. (ইহা আমার বই)
Q. Which is your book? (কোনটি আপনার বই?)
সমাধান : ‘Subject’ This, হওয়ায় Which বসল।
এখন Sentence-এর Object শিখব – তবে একটু জেনে নেই Object-এর ঘরে কী কী ধরনের word থাকতে পারে ---
Object-এর ঘরে ব্যক্তিবাচক word, বস্তু/ প্রাণিবাচক word, সময়, স্থানবাচক, কারণসূচক, সংখ্যা, পরিমাণবাচক word, Adjective, adverb ইত্যাদি।
Formation : (Whom, What, Which, When, Where, Why, How) + Aux + Sub + Verb+--?
Note: Object-এর ঘরে ব্যক্তিবাচক object থাকলে Whom,
বস্তু/ প্রাণিবাচক object থাকলে What,
this, these, that, those থাকলে Which,
Timing word থাকলে When,
স্থানবাচক word থাকলে Where,
কারণসূচক word ( যেমন: for, because, to + verb) থাকলে Why,
কিভাবে বুঝালে How দিয়ে Sentence শুরু করতে হবে।
Example :
1. He is teaching English. (তিনি ইংরেজি পড়াচ্ছেন।) (English ধরে)
Q. What is he teaching? (তিনি কী পড়াচ্ছেন?)
2. He bought this yesterday. (তিনি ইহা গতকাল কিনেছেন।) (this ধরে)
Q 1. Which did he buy yesterday? (তিনি কোনটি গতকাল কিনেছেন?)
Q 2. When did he buy this? (তিনি ইহা কখন কিনেছেন?) (yesterday ধরে)
3. He is teaching us English. (তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন।)
Q 1. Whom is he teaching English? (তিনি কাদেরকে ইংরেজি পড়াচ্ছেন?) (us ধরে)
Q 2. What is he teaching you? (তিনি তোমাদেরকে কী পড়াচ্ছেন?) (English ধরে)
4.. He will come tomorrow. (তিনি আগামীকাল আসবেন।) ( tomorrow ধরে)
Q. When will he come? (তিনি কখন আসবেন?)
5. He lives in Dhaka. (তিনি ঢাকায় থাকেন।) (in Dhaka ধরে)
Q. Where does he live? (তিনি কোথায় থাকেন?)
6. We go to school to read. (আমরা স্কুলে পড়তে যাই।) (to read ধরে)
Q. Why do you go to school? (তোমরা কেন স্কুলে যাও?)
7. He goes to school by bus. (সে বাসে স্কুলে যায়।) (by bus ধরে)
Q. How does he go to school? (সে কিভাবে স্কুলে যায়?)
....
পরীক্ষায় Underlined দেয়া Word-টিকে লক্ষ্য করে Question তৈরি করতে দেয়া হবে।
এখানে সংক্ষিপ্তভাবে দেয়া হল। বিস্তারিত ভিডিও লেকচারে দেয়া হয়েছে।সবাইকে দেখার অনুরোধ করা হল। ইনশাআল্লাহ একবার দেখাতে আপনার সন্তান শিখতে পারবে।
যাদের ভিডিও লেকচার দরকার, তারা যোগাযোগ করতে পারেন।
Log in - Khan Method English Video Lecture