Shaty.com

Shaty.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaty.com, Book shop, Tongi.

দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আলোর দিশারী পরিবারের পক্ষ হতে❤...
28/07/2023

দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আলোর দিশারী পরিবারের পক্ষ হতে❤️❤️❤️

স্টাডি প্ল্যানিং করার জন্য Student  Planner. একটি Student Planner হলো একটি ওয়ার্কবুক। যা আপনাকে অণুপ্রাণিত এবং টার্গেট  ...
18/07/2023

স্টাডি প্ল্যানিং করার জন্য Student Planner.
একটি Student Planner হলো একটি ওয়ার্কবুক। যা আপনাকে অণুপ্রাণিত এবং টার্গেট থাকতে সাহায্য করবে। আমরা জানি শিক্ষার্থীদের যখন হোম ওয়ার্ক থাকে, তারা প্রায়ই এটি লিখতে
ভুলে যায় এবং শেষ অ্যাসাইনমেন্টগুলি হারিয়ে ফেলে। Student প্ল্যানারটি একজন শিক্ষার্থীর পরিকল্পনাকারী হিসেবে সাহায্য করবে ইনশা-আল্লাহ।
এ প্ল্যানারটি আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে, আপনার সময় পরিচালনা করতে এবং কাজে থাকতে সাহায্য করবে।
Student প্ল্যানারটি আপনাকে প্রতিটি ক্লাসের জন ̈ কতটা কাজের প্রয়োজন তার একটা ধারণা দিবে; যাতে আপনি সে অনুযায়ী
পরিকল্পনা করতে পারেন।
আপনি নিজের জন ̈ কী করা দরকার তা লিখে রাখার সময় দেখবেন; এতে নিজেকে নিয়ন্ত্রণ করা কতটা সহজ হয়ে যাচ্ছে।
যা দেখে আপনি অবাক হবেন..................................
এবং এটি করাও আপনার কাছে অনেক দূর্দান্ত লাগবে।
ডেইলি রুটিন maintain এবং পড়াশুনার পারফেক্ট প্ল্যানিং করার জন্য, টার্গেট লিখে রাখা এবং কতটা এচিভ করলেন সেটা
আগে থেকে প্ল্যানিং করে রাখার কারনে পিছিয়ে পড়ার সম্ভাবনা ও কমে যাবে।
নাম : Student Planner
প্রকাশক : আলোর দিশারী পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : 280 টাকা
বিক্রয় মূল্য : 250 টাকা (30 টাকা ছাড়)

23/11/2022

অতঃপর সাথী বই থেকে

কখন যে কার কপালে কী ঘটে তা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না।অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো সময়কে নিজের মত করে চালাতে পারবেন কিন্তু সবসময় আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে এমন আশা করলে ভুল করবেন।
আসলে সময় সবারই আসে।কারো হয়তো ৫মাস পরে আসে আবার কারো ২৫বছর পরে আসে।আজকে আপনি কারো উপর জুলুম করলে,কাউকে কটাক্ষ করলে,অহংকার করলে শিওর থাকুন এক দিন আপনিও একি সিচুয়েশনে পড়বেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে,আন্ডারেস্টিমেট করলে,ছেড়ে চলে গেলে হতাশ হওয়ার কিছু নেই।সময় নিজেই এর শোধ নেবে।

অল্প কয়দিনের জীবন,তার চেয়ে ও অল্প কয়দিনের টাকা পয়সা রূপগুণের ঠাটবাট...এরপরও মানুষের এতো অহংকার কোথা থেকে আসে।

দাখিল পরীক্ষার্থী ২০২৩ আমরা প্রস্তুত তোমরা প্রস্তুত তো? তোমাদের কাঙ্খিত শর্টহ্যান্ড বুলেটিন টি সংগ্রহ করার জন্য.... শীঘ্...
21/11/2022

দাখিল পরীক্ষার্থী ২০২৩
আমরা প্রস্তুত তোমরা প্রস্তুত তো?
তোমাদের কাঙ্খিত শর্টহ্যান্ড বুলেটিন টি সংগ্রহ করার জন্য....

শীঘ্রই বাজারে আসছে
চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ও আলোর দিশারীর সাথেই থাকুন
প্রয়োজনে : 01915711172 ,01974057383
www.alordisharibd. com

10/11/2022

জীবন পথের প্রকৃত বন্ধু
বই:অত:পর সাথী

পৃথিবীর বুকে দিব্যি জীবনযাপন করতে করতে একদিন আমার জীবন সংকটাপন্ন। জীবনের কঠিনতম সময়ে আমি আমার বন্ধুবান্ধবের সান্নিধ্যলাভের চেস্টা করি।
এদের মধ্যে এক বন্ধু বেশ আশা জাগিয়ে বললো,
"হে বন্ধু! চিন্তা করোনা আমি তোমার সাথে থাকবো,তোমার এই কঠিন সময় পার করে ও তোমার সাথে থাকবো"।
শুনে আমি বেশ খুশিই হলাম।
দ্বিতীয় বন্ধু বললো,আমিও তোমার সাথে থাকবো,তোমার জন্য চিন্তা করবো,তোমার জন্য চেষ্টা করবো কিন্তু.........

আমি বললাম কিন্তু কি?"
বন্ধু বললো, "কিন্তু এই সময়কে পার করে যে চিরস্থায়ী সময় আসছে তাতে আমি তোমার সঙ্গী হতে পারবোনা"।শুনে মন কিছুটা খারাপ হলো।

তৃতীয় আরেক বন্ধু তো মুখের উপর না করে দিলো,বললো,"আমি তোমাকে আর কোনো সাহায্যই করতে পারবো না",অথচ এই ভদ্রলোকের প্রতি আমার আশা ছিলো সবচেয়ে বেশী।

বাকি টা অতঃপর সাথী বইতে.......................

আলহামদুলিল্লাহ! আলিম পরীক্ষা ২০২২বিষয় :  আরবি ১মকমনের হার : ১০০%আলিম হ্যান্ড বুলেটিন  ও  উত্তরমালা হতে
08/11/2022

আলহামদুলিল্লাহ!

আলিম পরীক্ষা ২০২২
বিষয় : আরবি ১ম
কমনের হার : ১০০%
আলিম হ্যান্ড বুলেটিন ও উত্তরমালা হতে

06/11/2022
প্রিয় বোন! তুমি মা খাদিজা (রা.), মা আয়েশা (রা.) ও ফাতেমা (রা.) অনুসারী না হয়ে নগ্নতা, উলঙ্গপনাকে বেছে নিচ্ছ কেন?হে বোন! ...
29/10/2022

প্রিয় বোন! তুমি মা খাদিজা (রা.), মা আয়েশা (রা.) ও ফাতেমা (রা.) অনুসারী না হয়ে নগ্নতা, উলঙ্গপনাকে বেছে নিচ্ছ কেন?
হে বোন! ইসলাম তোমাকে রানির মর্যাদা দিয়েছে আর তুমি লম্পটের ভোগের পণ্য হচ্ছো??
হে বোন, জানো কি! মৌমাছিদের ভিতর যারা স্ত্রী তাদের রানি মৌমাছি বলে, আর এদের কাজ সন্তান লালন পালন করা আর ঘর দেখা-শোনার কাজ করা। ওরা তো এতেই সম্মানবোধ করে। পুরুষের সাথে কাজ করার জন্য তো মিছিল করে না।
প্রিয় বোন, তুমিও ভাব! মানুষ স্বর্ণ অলংকার সাবধানে গোপনে রাখে এতে তো স্বর্ণের দাম কমে না। ইসলাম নারীকে স্বর্ণের চেয়েও বেশি মূল্যায়ন করে তাইতো গোপনে রাখতে চায়, যাতে কেউ চুরি করতে না পারে।
অতঃপর সাথী বইয়ের হে বোন! তুমিই হবে পৃথিবীর সবচেয়ে সুখী হতে কিছু অংশ।

সময় ফুরিয়ে যাচ্ছে! বই:অত:পর সাথী সুরাইয়া কবীর সাথীআজকে যদি আমাকে ডাক্তার বলে;আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে এবং আপনি আর...
25/10/2022

সময় ফুরিয়ে যাচ্ছে!
বই:অত:পর সাথী
সুরাইয়া কবীর সাথী

আজকে যদি আমাকে ডাক্তার বলে;আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে এবং আপনি আর কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবেন, সিঙ্গাপুরে গিয়ে লাভ হবে না আমি তখন কি করব ?
আমি কি তখন কাঁথা জড়িয়ে টিভির সামনে বসে ঘন্টার পর
ঘন্টা ফালতু তারকা শো, টক শো, হিন্দি সিরিয়াল দেখব?
আমি কি পরদিন অফিসে গিয়ে কলিগদের সাথে শেষ বারের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা মারব? আমি কি আমার ছেলেমেয়েকে শেষ বারের মতো একটু খুশি করার জন্য ভিডিও গেম কিনে দেব,যেখানে তারা রামদা-ছুরি নিয়ে একপাল অর্ধ মৃত,রক্তাক্ত জম্ভিকে মেরে কোনো এক বিকৃত কারণে বড়ই আনন্দ পায়? আমি কি এই অবস্থায় আমার মেয়েকে নৃত্যশিল্পী বানাব,ছেলেকে ব্যান্ডের দলে যোগ দেওয়াব,যেন তারা সেগুলো করে আমার মৃত্যুর পরে আমার জন্য অশেষ সওয়ার অর্জন করে?................................

আজকে আপনি মাটির উপর দম্ভ করে অন্যকে হেনস্থা করে বেড়াচ্ছেন,কাল কিন্তু এই মাটি আপনার উপর চড়ে বসবে আর আল্লাহর উত্তম বিনিময়ে...
03/10/2022

আজকে আপনি মাটির উপর দম্ভ করে অন্যকে হেনস্থা করে

বেড়াচ্ছেন,

কাল কিন্তু এই মাটি আপনার উপর চড়ে বসবে আর
আল্লাহর উত্তম বিনিময়ের মাধ্যমে নিজের হেনস্থা দেখবেন!!!!

#অতঃপর সাথী
সুরাইয়া কবীর সাথী

আলিম পরীক্ষায় সাফল্যের নির্দেশিকা এ বছরে যারা আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রস্তুতি নিয়ে তাদের নিশ্চয়ই খুব ব্যস্ত সময় কাট...
13/09/2022

আলিম পরীক্ষায় সাফল্যের নির্দেশিকা
এ বছরে যারা আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রস্তুতি নিয়ে তাদের নিশ্চয়ই খুব ব্যস্ত সময় কাটছে। তাদের এই প্রস্তুতিপর্বকে আরেকটু সহজ করতে আলোর দিশারী পাবলিকেশন্স নিয়ে এলো “আলিম শর্ট-হ্যান্ড বুলেটিন উত্তরমালা (সাধারণ বিভাগ ও বিজ্ঞান বিভাগ)”।
১০ই মে, ২০২২ তারিখে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে প্রদত্ত সময় ও মার্কস বন্টনের আলোকে প্রণীত এই শর্ট-হ্যান্ড বুলেটিন সাধারণ ও বিজ্ঞান বিভাগের সবগুলো বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে সাজানো হয়েছে। আলিম পরীক্ষায় যথাযথ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে। বইটির যথাযথ অনুশীলন আলিম পরীক্ষার্থীদের এনে দিতে সাফল্যের সোনালী ভোর।

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaty.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category