23/08/2023
বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে ভালোবাসেন অনেকেই। ছুটির দিনগুলোতে তাই পর্যটনকেন্দ্রে থাকে বেশ ভিড়। বেড়াতে যাওয়ার আগে সবার আগে যে বিষয়টা দরকার, সেটা হলো ব্যাগ। ঘুরতে গেলে প্রয়োজনীয় জিনিস তো গুছিয়ে নেওয়া চাই। এর জন্যই দরকার পড়ে ব্যাগ। নানা আকার ও নকশার ব্যাগ বাজারে আছে ঘোরাঘুরির জন্য। একা গেলে যেমন ব্যাগ দরকার, দুজনের জন্য আবার আরেকটু বড়। কম সময়ের জন্য বা একা ঘুরতে বের হলে সব বয়সীরাই কাঁধে ঝুলিয়ে নেন ব্যাকপ্যাক বা ট্র্যাভেল ব্যাগ। আর পরিবার নিয়ে বের হলে বা একটু বেশি দিনের পরিকল্পনা থাকলে ট্রলিব্যাগ দেবে সমাধান। ভ্রমণের সময় কতজন মিলে ঘুরতে যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন, সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে পারেন কেমন হবে আপনার ভ্রমণ ব্যাগ। বাজার ঘুরলেই চোখে পড়ে রং-বেরঙের, নানা আকারের, নানা ব্র্যান্ডের, নানা দামের ট্র্যাভেল ব্যাগ।
তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ১০+ টি আধুনিক ডিজাইনের ব্যাগ, আমাদের থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে কিনুন।
☑️সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয়।
☑️ রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি রয়েছে।