21/06/2022
সিলেটের অনেক মানুষ এই গ্রুপে আছেন। এই গ্রুপের মাধ্যমে একটা পোস্ট শেয়ার করতে চাই।
আমি ডাক্তার মানুষ। আমার জায়গা থেকে সর্বোচ্চ আমি চিকিৎসা সেবা দিতে পারবো। কারো যদি ইমার্জেন্সী চিকিৎসা প্রয়োজন হয় এবং পানি বন্দি হওয়ার কারণে কোনো ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করতে না পারেন তাহলে 01703944031 এই নাম্বারে আমাকে কল দিতে পারবেন। আমার আরেক বান্ধবীও ফ্রি অনলাইন চিকিৎসা দিবে। নাম ডা. উমাইজা (+880 1309-707348)। অনলাইনে যতটুকু সম্ভব চিকিৎসা দিবো আমরা।
আর কিছু ওষুধ বাসার মধ্যে রাখা ভালো। আমি নাম দিচ্ছি নিচে। অবশ্যই অবশ্যই কোনো ডাক্তারের সাথে কথা না বলে/ কনফার্ম না হয়ে ওষুধ খাবেন না। কারণ অনেক অসুখ থাকে যেগুলো তে কিছু ওষুধ হারামের মতো। খাওয়া যায়না। তাই অবশ্যই কনফার্ম হবেন।
শুকনা খাবার, মিনারেল ওয়াটার, ওষুধ এনে রাখবেন সবাই বাসায়, যদি ইমার্জেন্সী লাগে তাইলে ব্যাবহার করতে পারবেন। আল্লাহ ভরসা।
মেডিসিন লিস্ট:
♦২/৩ বক্স খাবার স্যালাইন/ ORS রাখবেন।
♦Tab Napa 500mg ( জ্বরের জন্য)
♦Tab Filmet 400mg ( ডায়রিয়ার জন্য)
♦Tab Emistat 8mg/Tab Paloxi 0.5mg (বমির জন্য)
♦Tab Algin 5mg ( পেটে ব্যাথার জন্য)
♦Tab Fexo 120mg (চুলকানি, সর্দি, হাচ্চি এসবের জন্য)
♦Syp Adovas / Bucof/ Ambrox ( কাশির জন্য)
♦Seroxyn HFA Inhaler (শ্বাসকষ্ট রোগীর জন্য)
♦ Povisep topical solution ( কাটা/ক্ষত স্থানে লাগানোর জন্য)
♦ single use Band Aid
♦ Burna 1% ointment ( চামড়া পুড়ে গেলে )
খুবই ইমার্জেন্সী কিছু কন্ডিসন থাকে। যেমন হার্ট এটাক। এক্ষেত্রে রোগীকে সাথে সাথে কিছু ড্রাগ দিতে হয় তা হলে অনেক সময় ক্ষতির পরিমাণ কমে আসে।
♦ Tab Clopid As 75mg
♦ Tab Atova 40mg
প্রসুতি রোগীর যদি হঠাৎ করে খুব বেশী রক্তপাত শুরু হয় সেক্ষেত্রে
♦ Tab Traxyl 500mg
আমার যা যা গুরুত্বপূর্ণ মাথায় এসেছে আমি লিস্ট করেছি। ডাক্তার যারা যারা আছেন তারা কিছু বাকী থাকলে বলে দিবেন দয়া করে।
ডা. ফাতেমা রউফ সুষ্মিতা
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
৯ম ব্যাচ
লেখাটি পড়ে কষ্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ ♥♥