মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ
Call Directions Contact the business

মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ Bismillahir Rahmanir Rahim
This is Online Book Shop.We provide good quality book.& also provide tea leaves, original honey & original ghee.

লন্ডন ব্রিজ
06/04/2025

লন্ডন ব্রিজ

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌঁড়াবেন,শক্তি কমে গেলে হাঁটবেন,তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না।
23/10/2024

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌঁড়াবেন,শক্তি কমে গেলে হাঁটবেন,তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না।

11/10/2023

"শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, আর তারা পেরেশানও হবে না।"

সূরা: ইউনুস (১০:৬২)

31/05/2023

সৃষ্টিকর্তার সাথে তোমার দুরত্বের নামই 'ডিপ্রেশন'

#ওহী

ক্ষমতার সামান্য স্পর্শ পেলেই এখানে একজন মানুষ অন্য আরেকজন মানুষের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু কী সৌভাগ্য আমার—আমি এমন...
13/02/2023

ক্ষমতার সামান্য স্পর্শ পেলেই এখানে একজন মানুষ অন্য আরেকজন মানুষের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু কী সৌভাগ্য আমার—আমি এমন একজন রবের ইবাদাত করি, এমন একজন রবের আমি বান্দা যিনি মহাবিশ্বের সবকিছুর ওপর একচ্ছত্র ক্ষমতাবান হওয়ার পরেও অধীর অপেক্ষায় থাকেন, কখন আমি তাঁকে ডাকবো! কখন তাঁর কাছে আমি জিজ্ঞাসা আর আবদারের থালা নিয়ে দাঁড়াবো তার দিকে তিনি চেয়ে থাকেন।

আমি স্যুটেট-বুটেড বাবু কি না, আমার কতোখানা গাড়ি-বাড়ি আছে, ক্ষমতা-কেন্দ্রে আমার প্রতাপ কতোখানি, ইউরোপ-আমেরিকায় আমার ধন-সম্পদের পাহাড় কী রূপ—এসবের কোনোকিছুই তাঁকে ডাকার জন্য শর্ত নয়।

দুনিয়ার বাদশাহ তাঁকে স্মরণ করলে তিনি যতোখানি গুরুত্ব দেন, পথের ভিখারির বেলাতেও ঠিক তা-ই। গুরুত্ব অবশ্যই বাড়ে-কমে, তবে তা ধন-সম্পদ, ক্ষমতা আর চেহারার চাকচিক্যে নয়, অন্তরের অবস্থাভেদে। যার অন্তর তাঁর প্রতি যতো বেশি অনুরক্ত, তার প্রতি তিনি ততো বেশিই সদয়।

তাঁকে ডাকার জন্য আমার কোনো সিরিয়ালের দরকার হয় না। তাঁর সুনজরে আসার জন্য দরকার পড়ে না কোনো ক্ষমতাবানের রেফারেন্স। আমার জন্য তার দরোজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার ক্ষমতাবানদের ডাকলে তারা কপাল কুঁচকায়, কিছু চাইলে তারা বিরক্ত হয়। কিন্তু আমার মহামহিম রব সেরকম নন। তাঁর ক্ষমতা মহাবিশ্ব-ব্যাপী পরিব্যাপ্ত!

সৃষ্টিজগতের তিনিই ইলাহ, একাধিপতি। তিনি নিয়ন্ত্রণ করেন হাজার আলোকবর্ষ মাইল দূরের নীহারিকা আর গ্রহপুঞ্জ। মহাশূন্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত কৃষ্ণগহ্বর, যার হদিস মানুষের দ্বারা কোনোদিন পাওয়া সম্ভব নয়, সেই কৃষ্ণগহ্বরগুলোতে একটা অনুচ্চ আওয়াজও হয় না যার ব্যাপারে তিনি ওয়াকিবহাল নন। সাগরতলের অতিশয় ক্ষুদ্র পাথরের নিচে থাকা একটা পিঁপড়ে, সেই পিঁপড়ের খাবারের বন্দোবস্ত করতেও তিনি কখনো ভোলেন না।

গাছ থেকে যখন একটা শুকনো পাতা ঝরে পড়ে, সেই ঘটনাটাও বাদ যায় না তাঁর তদারকি থেকে। গোটা মহাবিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন অত্যন্ত সুচারুরূপে, সেই তিনি কিনা আমার মতো এক ক্ষুদ্রাতিক্ষুদ্র সৃষ্টিজীবকে উদ্দেশ্য করে বলছেন—

اُدْعُوۡنِيۡ أَسْتَجِبْ لَكُمْ ۚ

“আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।”

দুনিয়ার মানুষেরা সামান্য ক্ষমতা পেলেই যেখানে ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে অবজ্ঞা-অবহেলা করার সামান্যতম সুযোগও ছাড়ে না, সেখানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী এক সত্তা আমাকে বলছেন যেন আমি তাঁকে ডাকি, এবং তিনি এ-ও জানাচ্ছেন—আমি ডাকলে তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন।

© আরিফ আজাদ

‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বই থেকে টুকরো অংশ। আলহামদুলিল্লাহ, বইটি এখন মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ পেইজে পেয়ে যাবেন।

বইটি অর্ডার করতে পেইজে মেসেজ করুন।

জাযাকাল্লাহ খাইরান

অর্ডার করতে পেইজে মেসেজ করুন। জাযাকাল্লাহ খাইরান 💜❤️💜
09/02/2023

অর্ডার করতে পেইজে মেসেজ করুন।

জাযাকাল্লাহ খাইরান
💜❤️💜

21/01/2023

"হে আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি’।"

সূরাঃ মারইয়াম
(১৯ঃ৪)

রাজশাহীর খাঁটি খেজুরের গুড় নিতে আমাদের পেইজে মেসেজ করুন।জাযাকাল্লাহ খাইরান
26/11/2022

রাজশাহীর খাঁটি খেজুরের গুড় নিতে আমাদের পেইজে মেসেজ করুন।

জাযাকাল্লাহ খাইরান

আসসালামুয়ালাইকুম।সবাই কেমন আছেন?আমাদের পন্যগুলো আগের মতই সবসময় পাবেন।ইসলামিক ও একাডেমিক বই, সিলেট ও শ্রীমঙ্গলের চা-পাতা,...
15/10/2022

আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন?
আমাদের পন্যগুলো আগের মতই সবসময় পাবেন।

ইসলামিক ও একাডেমিক বই, সিলেট ও শ্রীমঙ্গলের চা-পাতা, ঘি আর ভালো মানের থ্রি পিস ও বোরখা।

এগুলো পেতে পেইজে ম্যাসেজ করবেন।
জাযাকাল্লাহ খাইরান।
❤💜💙

Address

Sylhet
3100

Telephone

+8801819475549

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাহাবুবা'স বুক এন্ড অনলাইন শপ:

Shortcuts

Share