RB Chayna product

Directions

RB Chayna product Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RB Chayna product, Mobile Phone Shop, Sylhet.

,নাম নেহা বোরা। বয়স এখনো ৩০ ছোঁয়নি। উত্তরাখণ্ডের খটিমার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে। JNU-র স্কুল অব আর্টসের পিএই...
14/10/2026

,
নাম নেহা বোরা। বয়স এখনো ৩০ ছোঁয়নি। উত্তরাখণ্ডের খটিমার এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মেয়ে। JNU-র স্কুল অব আর্টসের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
কিন্তু আজকের ভারতে তার আসল পরিচয় কী জানেন?
শাসকের মসনদে কাঁপন ধরিয়ে দেওয়া এক অপ্রতিরোধ্য ঝড়ের নাম!

বাপের পরিবার কট্টর বিজেপিপন্থী। কিন্তু এই মেয়ে পরিবারের কমফোর্ট জোনে বসে চামচামি শেখেনি। পারিবারিক রাজনৈতিক মতাদর্শ-কে ১৮০ ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে যে মেয়ে নিজের লড়াইয়ের ময়দান নিজে বেছে নেয়- তাকে আপনারা আটকাবেন কী দিয়ে? লাঠির ভয়? পুলিশের প্রিজন ভ্যান? নাকি ট্রল আর্মির সাইবার বুলিং?

ভুলে গেছেন গত জুনের NEET কেলেঙ্কারির কথা?
লাখো শিক্ষার্থীর স্বপ্ন যখন প্রশ্নফাঁসের বাজারে বিক্রি হয়ে যাচ্ছিল, এই নেহা বোরা রাজপথে একটানা ২৩ দিন অনশন ধর্মঘট করে বসে ছিল।
যে মোদি সরকার দম্ভ করে বলতো, আমরা কোনোদিন পদত্যাগ করি না- সেই সরকারকেও ছাত্রদের পায়ের তলায় মাথা ঝুঁকিয়ে তাদের প্রভাবশালী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছিল!
অহংকার চুরমার হয়ে রাজপথের ধুলোয় মিশেছিল সেদিনই।

এবার টার্গেট কে? সেই চরম বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার!
ভোট চুরির প্রহসন রুখতে ছাত্ররা রাস্তায় নামতেই তার মুখে কালি মাখিয়ে দিলো পেটোয়া বাহিনী।
ভেবেছিল মেয়েটা বুঝি লজ্জা পেয়ে মুখ লুকিয়ে ঘরে পালাবে?
হায়রে নির্বোধের দল!
সেই কালি মাখানো মুখটাই এখন সারা ভারতে প্রতিরোধের সবচেয়ে বড় গ্ল্যামার হয়ে কোটি কোটি তরুণের টাইমলাইনে কাঁপন ধরাচ্ছে!

আন্দোলন থেকে মোদির পুলিশ তাকে এরেস্ট করে নিয়ে গেল।
বাট কয় ঘণ্টা আটকাতে পারলেন?
জেল থেকে ছাড়া পেয়ে মেয়ে এক মুহূর্তও সময় নষ্ট করেনি- সোজা আবার রাজপথের মাইক হাতে নিয়ে স্লোগানে কেঁপে উঠেছে রাজপথ!
এর ওপর যখন জার্মানি থেকে টপ ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' দিয়ে ময়দানে এসে যোগ দিলো, তখন বুঝতেই পারছেন- খেলা কিন্তু এখন আর লোকাল লেভেলে নেই, দিল্লি দরবারের সিংহাসনের স্ক্রু আলগা হওয়া শুরু হয়ে গেছে!

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে সংহতি জানানো থেকে শুরু করে কারাবন্দী উমর খালিদ আর শারজিলদের মুক্তির দাবিতে নেহার আপসহীন বক্তব্যগুলো শুনুন। পলিটিক্যাল ইন্টিগ্রিটি আর গটস কাকে বলে, হাড়ে হাড়ে টের পাবেন!

মতাদর্শ নিয়ে আপনাদের তর্ক থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্যও থাকতে পারে। কিন্তু তার সাহসকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না! বাবার প্রিভিলেজ ছেড়ে, পরিবারের রাজনৈতিক সুবিধা ছুড়ে ফেলে যে মেয়ে স্বৈরাচারের চোখের দিকে চোখ রেখে হাসতে হাসতে স্লোগান তোলে- সে স্রেফ একজন নেত্রী নয়, সে এ যুগের জীবন্ত ইতিহাস!

রাজনীতিতে প্রতি প্রজন্মে এমন দু-একজন মুখ আসে, যারা ক্ষমতার দাসত্ব করে না; বরং সময়ের গতিপথ ঘুরিয়ে দেয়। নেহা বোরা সেই আগুন। যতবার কালি মাখাবেন, প্রতিরোধের শিখা তত দ্বিগুণ হয়ে আপনাদের চোখে-মুখে জ্বলবে!

#রাজপথেরলড়াই #বিপ্লবীনারী #স্বৈরাচারনিপাতযাক ু

12/10/2026

দেখুন কি হইছে ভারত বর্ষে

রাজু চৌধুরী নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মাত্র ১৭ দিনের সেই সম্পর্কের সূত্র ধরেই প্র...
11/10/2026

রাজু চৌধুরী নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মাত্র ১৭ দিনের সেই সম্পর্কের সূত্র ধরেই প্রেমিকের টানে কক্সবাজারে গিয়েছিল কুমিল্লার লালমাইয়ে হ*ত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন। তবে কক্সবাজার থেকে ফেরার পথে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে নেমে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। অভিযোগ অনুযায়ী, অটোরিকশাচালক সুমন মিয়া তাকে নির্জন স্থানে নিয়ে ধ*র্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হ*ত্যা করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাতে কক্সবাজারের একটি ট্রাভেল এজেন্সির কাউন্টার থেকে রাজুর সঙ্গে বাসের টিকিট কাটতে এসেছিল তাজমিন। পরদিন দুপুরে কক্সবাজার থেকে বাসে রওনা হয় তারা।
তাজমিনের মা জানান, তার মেয়ে খুবই চঞ্চল ও রাগী স্বভাবের ছিল। রাগ হলে হুটহাট বাসা থেকে বেরিয়ে যেত। মেয়ের বন্ধুবান্ধবদের নিয়েও আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন তিনি। কোনো অঘটনের আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলেও যেতে দেননি। পাশাপাশি মোবাইলে পাবজি গেমে আসক্তি ছিল তাজমিনের।

🤔
07/10/2026

🤔

05/10/2026

চিং চিং পং 😄😄😄

05/10/2026

ভিডিওটা পুরো দেখেন।

বঙ্গভবন, ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক র...
01/10/2026

বঙ্গভবন, ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া ঐতিহাসিক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে।
এ সময় তাঁরা জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

😍😍চাইতে না চাইতে একবছর ছলে গেলো 😍😍  ---------------09.26.2025------------2026-------------• "তুমি আমার জীবনের সবচেয়ে সু...
25/09/2026

😍😍চাইতে না চাইতে একবছর ছলে গেলো 😍😍
---------------09.26.2025------------2026-------------

• "তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য মূল্যবান। শুভ বিবাহ বার্ষিকী!"
• "আজ আমাদের বিবাহ বার্ষিকী! এই দিনে আমরা আমাদের জীবন একসাথে কাটানোর প্রতিজ্ঞা করেছিলাম। আজও সেই প্রতিজ্ঞা অটুট। শুভ বিবাহ বার্ষিকী!"
• "তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। আজীবন তোমার, শুধুই তোমার। শুভ বার্ষিকী!"
• "আমার জীবনের বিশেষ কিছু দিনের মধ্যে আজকের দিনটাও বিশেষ, আর দিনটা বিশেষ হওয়ার পেছনের কারণটা শুধু তুমি। হ্যাপি এনিভার্সারি!"
• "আজ আমাদের বিবাহিত জীবনের এক বছর পূর্ণ হলো। দেখতে দেখতে ৩৬৫ দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না! আমার জীবনকে ভালোবাসায় পূর্ণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী, আমার প্রিয়তম জীবনসঙ্গী!"
• "এক বছরের এই সফরে ছিল অনেক হাসি, সুখের মুহূর্ত আর ছোট্টখাট্ট কিছু মিষ্টি ঝগড়া। তুমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। সারাজীবন এভাবে আমার পাশে থেকো। Happy 1st Anniversary!"
• "আজ আমাদের বিশেষ দিন! ৩৬৫ দিন ধরে তোমার মতো একজন অসাধারণ মানুষকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা!"❤️❤️❤️

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সাহেব এর একমাত্র রাজকন্যা Tasnia ...
16/12/2025

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সাহেব এর একমাত্র রাজকন্যা Tasnia Basit Raisa চলতি মাসে Daffodil International University (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছে। ( CGPA -4 out of 3.74).
পাশাপাশি রাইসা চা শ্রমিকদের সন্তানরা ইংরেজি বিষয়ে জ্ঞান অর্জনে বিভিন্ন প্রতিবন্ধকতা বিষয়ে একটি রিসার্চ পেপার জমা দিয়েছেন।
রাইসার সুন্দর ভবিষ্যতের জন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের দোয়া চেয়েছেন তার পিতা জনাব আব্দুল বাছিত বাচ্চু !

Happy birthday to you Didi Bithi Rani Nath  Many many happy return of the day sister.🥰🎂🎉আমার দেখা একজন নম্র ভদ্র এবং উদা...
15/12/2025

Happy birthday to you Didi Bithi Rani Nath
Many many happy return of the day sister.🥰🎂🎉
আমার দেখা একজন নম্র ভদ্র এবং উদার মনের মানুষ।
একজন শিল্পী হিসেবে যে গুনগুলো থাকা দরকার তা আপনাকে দেখলেই বোঝা যায়, দিদি যেখানে থাকো ভালো থেকো দোয়া রইলো আগামীর জন্য। ❤️

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when RB Chayna product posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby shops