M/S M Rahman Stationary

M/S M Rahman Stationary Onlice From Fillup,Computer print,E-mail,E-Ticket,
Scaning,Photo print,Lamination,Indian Visa From Fi

Eid Mubarak, everyone! ✨ I'm wishing you all immense joy, peace, and prosperity on this blessed Eid al-Fitr! May your pr...
20/03/2026

Eid Mubarak, everyone! ✨ I'm wishing you all immense joy, peace, and prosperity on this blessed Eid al-Fitr! May your prayers be accepted and your hearts be filled with happiness! 💖🌙

আরে ভাইসব! 🤩 ভিসা কার্যক্রম কিন্তু খুব তাড়াতাড়ি খুলছে! 🚀 দেরি না করে পাসপোর্ট আর সব কাগজপত্র রেডি করে ফেলুন! ইন্ডিয়ান ভ...
01/03/2026

আরে ভাইসব! 🤩 ভিসা কার্যক্রম কিন্তু খুব তাড়াতাড়ি খুলছে! 🚀 দেরি না করে পাসপোর্ট আর সব কাগজপত্র রেডি করে ফেলুন!
ইন্ডিয়ান ভিসা ফরম পূরণ
👍 সময় ১ দিন।
📞০১৭১৭ ৯০৭৬৫২ 📞০১৫৭১৭৩১০৫৭
👍আপনার ভিসার ফরম পূরণ করতে নিম্নোক্ত কাগজপত্র ইমেইল অথবা Whatsapp অথবা Facebook এ পাঠিয়ে দিনঃ অথবা সরাসরি আসুন ।
☑️ Email: [email protected]
☑️ Whatsapp: 01717-907652
১. পাসপোর্ট এর স্ক্যান কপি
২. বর্তমান ঠিকানা বা বিদ্যুৎ বিলের স্ক্যান কপি
৩. মোবাইল নাম্বার
৪. ছবি 2*2"
৫. পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে সেই পেইজ এর স্ক্যান কপি।
৬. পেশা লিখে দিতে হবে। অথবা ভিজিটিং কার্ড এর স্ক্যান কপি দিবেন।
৭. কোন বর্ডার দিয়ে যাবেন তা লিখে দিতে হবে।
৮. ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান কপি
যোগাযোগ করুন :
(সকাল ১০.০০ থেকে রাত ১০.০০ )
+৮৮ ০১৭১৭-৯০৭৬৫২ , +৮৮-০১৫৭১-৭৩১০৫৭ ,
আমাদের অফিসঃ
মেসার্স এম রহমান ষ্টোশনারী এন্ড গিফট সপ মুহিত কমপ্লেক্স , পূর্ব শাহী ঈদগাহ, সিলেট ।
(শাহ্‌ মিরাজী (রাঃ)মসজিদ এর বিপরীতে)

জলদি জলদি খুলি যাইবো ভিসা কার্যক্রম ,কাগজপত্র রেডি করিলাইন, পাসপোর্ট এর মেয়াদ বাড়াইয়া রাখন,  আমরা আপনারারে ইন্ডিয়ান ভ...
28/02/2026

জলদি জলদি খুলি যাইবো ভিসা কার্যক্রম ,কাগজপত্র রেডি করিলাইন, পাসপোর্ট এর মেয়াদ বাড়াইয়া রাখন,
আমরা আপনারারে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত সেবা দিমু,
ইন্ডিয়ান ভিসা ফরম পূরণ
👍 সময় ১ দিন।
📞০১৭১৭ ৯০৭৬৫২ 📞০১৫৭১৭৩১০৫৭
👍আপনার ভিসার ফরম পূরণ করতে নিম্নোক্ত কাগজপত্র ইমেইল অথবা Whatsapp অথবা Facebook এ পাঠিয়ে দিনঃ অথবা সরাসরি আসুন ।
☑️ Email: [email protected]
☑️ Whatsapp: 01717-907652
১. পাসপোর্ট এর স্ক্যান কপি
২. বর্তমান ঠিকানা বা বিদ্যুৎ বিলের স্ক্যান কপি
৩. মোবাইল নাম্বার
৪. ছবি 2*2"
৫. পূর্বের ইন্ডিয়ান ভিসা থাকলে সেই পেইজ এর স্ক্যান কপি।
৬. পেশা লিখে দিতে হবে। অথবা ভিজিটিং কার্ড এর স্ক্যান কপি দিবেন।
৭. কোন বর্ডার দিয়ে যাবেন তা লিখে দিতে হবে।
৮. ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান কপি
যোগাযোগ করুন :
(সকাল ১০.০০ থেকে রাত ১০.০০ )
+৮৮ ০১৭১৭-৯০৭৬৫২ , +৮৮-০১৫৭১-৭৩১০৫৭ ,
আমাদের অফিসঃ
মেসার্স এম রহমান ষ্টোশনারী এন্ড গিফট সপ মুহিত কমপ্লেক্স , পূর্ব শাহী ঈদগাহ, সিলেট ।
(শাহ্‌ মিরাজী (রাঃ)মসজিদ এর বিপরীতে)

28/02/2026
03/12/2025

🇧🇩 বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোর চিকিৎসা অথবা ভ্রমণে
⭐ এ-টু-জেড ধাপে ধাপে ঝামেলামুক্ত গাইডলাইন

বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোর যেতে নতুন পুরাতন হলে চিন্তার কিছু নেই—এখানে দেওয়া হলো যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য, যাতে আপনি একাই সব করতে পারবেন।

🟩 A) ভ্রমণের আগে যা করবেন (সবচেয়ে জরুরি)

পোট ট্রেক্স + ট্রাভেল ট্যাক্স
অনলাইনে পরিশোধ করলেই ভালো —
লাইনে দাঁড়াতে হয় না ঝামেলা কম, সময় কম লাগে

E-Arrival Form (India Entry Form)
ভ্রমণের ২৪–৭২ ঘণ্টা আগে অনলাইনে পূরণ করতে হবে
পূরণ করে প্রিন্ট কপি সাথে রাখবেন
এটি না থাকলে ভারত ইমিগ্রেশনে সময় বেশি লাগে।

প্রয়োজনীয় জিনিস– মেডিকেল রিপোর্ট ডাক্তার এপয়েন্টমেন্ট (যদি চিকিৎসা করতে যান)

🟦 B) ঢাকা → বেনাপোল → কলকাতা

ঢাকা → বেনাপোল
বেনাপোল এক্সপ্রেস (সবচেয়ে সহজ ও সরাসরি)
সময়: ~৬+ ঘণ্টা

বেনাপোল ইমিগ্রেশন তারপর ভারতের পেট্রাপোল প্রবেশ

পেট্রাপোল → কলকাতা

ট্রেনে Sealdah → ২–২.৫ ঘণ্টা
বাসে Esplanade → ৩ ঘণ্টা

🟨 C) কলকাতা → ব্যাঙ্গালোর

🚆 ট্রেনে (সবচেয়ে কম খরচে)

Duronto Express → Yesvantpur (YPR) – ~28 ঘণ্টা
Bangalore SF Express → KSR Bengaluru ~34 ঘণ্টা
আরো অনেক ট্রেন যায় আমি মাত্র দুইটার নাম দিলাম

✈️ বিমানে (সবচেয়ে দ্রুত)
Kolkata (CCU) → Bengaluru (BLR)
সময়: ~2 ঘণ্টা 15 মিনিট

🟧 D) ব্যাঙ্গালোরে পৌঁছে হাসপাতালে যাওয়ার পথ

যদি Yesvantpur (YPR) নামেন
Ola/Uber → Narayana Health City
Metro → Yeshwantpur → Silk Board → Bus/Auto

🟧 যদি KSR Bengaluru (SBC/Majestic)
নামেন তা হলে Ola/Uber (সবচেয়ে সহজ)
Metro: Majestic → RV Road → Bommasandra Line
→ Hebbagodi/Bommasandra স্টেশন → অটো ৫–৭ মিনিট

✈️ যদি বিমানবন্দরে (BLR) নামেন

Airport Taxi / Ola → Bommasandra
সময়: ১.৫–২ ঘণ্টা

🟩 E) থাকার ব্যবস্থা (Bommasandra)

Sparrow Inn (হাসপাতালের সামনে) Narayana Health Guest House Treebo / OYO / Clarks Inn (বাজেট)
Electronic City এলাকায় অনেক হোটেল আছে

🕘 OPD সময়: সকাল ৯টা – সন্ধ্যা ৬টা

🏥 ঠিকানা: Narayana Health City, Bommasandra, Bangalore – 560099

🟦 F) ব্যাঙ্গালোরের অভ্যন্তরীণ পরিবহন

✔ Ola/Uber – সবচেয়ে সুবিধাজনক
✔ Metro – দ্রুত
✔ BMTC Bus – কম খরচে
✔ Auto – ছোট দূরত্ব

🟩 G) পুরো যাত্রাপথ (এক নজরে)
1️⃣ অনলাইনে: পোট্রেক্স + ট্রাভেল ট্যাক্স
2️⃣ E-Arrival Form পূরণ
3️⃣ ঢাকা → বেনাপোল
4️⃣ বেনাপোল ইমিগ্রেশন
5️⃣ পেট্রাপোল → কলকাতা
6️⃣ কলকাতা → ব্যাঙ্গালোর (ট্রেন/ফ্লাইট)
7️⃣ ব্যাঙ্গালোর → Narayana Health
8️⃣ হোটেল → OPD → চিকিৎসা বা ভ্রমণ

লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম রানা
লেখায় ভুল হলে মেহেরবানী করে ক্ষমা করে দিবেন

🤲 দোয়া ও শেয়ার
সকল রোগীর জন্য দোয়া করুন
এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন
হয়তো কারো যাত্রা সহজ করে দিবে

🔖 হ্যাশট্যাগ





#স্বাস্থ্যসেবা #বাংলাদেশরোগী #দালালমুক্ত #নিরাপদচিকিৎসা #সিএমসি_হাসপাতাল_ভেলোর
#চিকিৎসা_সহায়তা #প্রতারকথেকেবাঁচুন
#মানবিক_সহযোগিতা #সিএমসি_হাসপাতাল_ভেলোর_ট্রিটমেন্ট_কমিউনিট_বাংলাদেশ

06/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?
অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!
১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর
অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ ইনশাআল্লাহ। 😊
🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।
🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।
🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ২১ ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।
🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে ইনশাআল্লাহ।
নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
জাযাকাল্লাহু খইর 😊

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শীর্ষ পর্যটন কেন্দ্রসমূহ:*দার্জিলিং জেলা*- দার্জিলিং (হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান)- কু...
02/11/2024

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার শীর্ষ পর্যটন কেন্দ্রসমূহ:

*দার্জিলিং জেলা*
- দার্জিলিং (হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান)
- কুরসিওং (হিল স্টেশন, অর্কিড)
- মিরিক (হিল স্টেশন, হ্রদ)
- ঘুম (উচ্চতম রেলওয়ে স্টেশন)
-রক গার্ডেন
- বাতাসিয়া লুপ
- লাভারস্ ভিউ পয়েন্ট
- টাইগার হিল
-চিড়িয়াখানা

*কালিম্পং জেলা*
- পেডং (দৃশ্যমান দৃশ্য)
- কালিম্পং (হিল স্টেশন, বৌদ্ধ আশ্রম)
-পাইনভিউ নার্সারি
-ডেলো পাহাড় (৫৫০০ ফুট উঁচু)
-মঙ্গল ধাম
-থংসা গোম্পা( ভুটানি মঠ)
-মঙ্গলধাম মন্দির
-দুরপিন হিল
-দুরপিন্দারা মঠ
-পাইন ভিউ নার্সারি
-ক্রোকেট হাউস(ব্রিটিশ কুটির)

*জলপাইগুড়ি জেলা*
- গোরুমারা জাতীয় উদ্যান (বন্যজীবন)
- চাপ্রামারী বন্যপ্রাণী অভয়ারণ্য (হাতি)
- লাটাগুড়ি (জঙ্গলে)
- মূর্তি (নদী)
- ডুয়ার্স (চা বাগান)
- জটিলেশ্বর (মন্দির)
-বাবা জল্পেশ ধাম(তীর্থস্থান)
শ্রী শ্রী ভ্রামরীদেবী(মন্দির)

*শিলিগুড়ি (মহানগর)*
-সালুগড় আশ্রম
-বেঙ্গল সাফারি পার্ক
-দার্জিলিং হিমালয় রেলওয়ে
-ইসকন মন্দির
-মধুবন পার্ক
-উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র
-সিপাহী ধুরা চা বাগান

*আলিপুরদুয়ার জেলা*
- জলদপাড়া জাতীয় উদ্যান (বন্যজীবন)
- বাক্সা টাইগার রিজার্ভ (বাঘ)
- জয়ন্তী (পাহাড়, গুহা)
- মাদারিহাট (জংগল)

*কোচবিহার জেলা*
- কোচ বিহার প্যালেস (রাজকীয় প্যালেস)
- রাসিক বিল পাখি অভয়ারণ্য (পাখি)
- মদন মোহন মন্দির (হিন্দু মন্দির)
- রাস মেলা (উৎসব)
-রাজবাড়ি(প্রাচীন দর্শনীয় স্থান)
-কুঞ্জবন (পিকনিক স্পট)
-সাগর দিঘী
-রাজপাট
-৬০০ বৎসর পুরোনো কামতেশ্বরী মন্দির ( গোসানী মন্দির)
-প্রাচীন বানেশ্বর শিব মন্দির

*উত্তর দিনাজপুর জেলা*
- কুলিক পাখি অভয়ারণ্য (পাখি)
-কর্ণজোড়া সংগ্রহশালা ও পার্ক(দৃশ্য)
-কুনোর(কাদামাটি ও পোড়া মাটির জিনিস)
-সাপ নিকলা ফরেস্ট

*দক্ষিণ দিনাজপুর জেলা*
- বালুরঘাট (ঐতিহাসিক স্থান)
- বানোগ্রা (স্থাপত্য সাইট)
-বানগড়(ঐতিহাসিক স্থান)
- লালদীঘি পার্ক

*মালদা জেলা*
- গৌর বা গৌড় (ঐতিহাসিক সাইট)
- পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
- আদিনা মসজিদ (সুলতান সিকান্দার শাহ নির্মাতা)
- ফিরোজ মিনার (স্মৃতিস্তম্ভ)
-পান্ডুয়া (ঐতিহাসিক স্থান)
-জগজীবনপুর বৌদ্ধবিহার ( পাল আমলের)
-দাখিল দরওয়াজা(ঐতিহাসিক স্থাপত্য)
-লুকোচুরি দরওয়াজা(স্থাপত্য)
-চিকা মসজিদ( সুলতান ইউসুফ শাহ নির্মাতা)
-রামকেলি মন্দির(চৈতন্য মহাপ্রভু এসেছিলেন)
-বারোদুয়ারি মসজিদ(বৃহত্তম স্মৃতিস্তম্ভ)
-একলাখী সমাধিসৌধ(সমাধিসৌধ)
-চাঁচল(রাজবাড়ী)
-

* মুর্শিদাবাদ জেলা *
- হাজারদুয়ারি প্যালেস (রাজকীয় প্যালেস)
- ইমামবাড়া (মসজিদ)
- কাতরা মসজিদ (মসজিদ)
- খোশবাগ (পার্ক)
- কর্ণসুবর্ণা ( বৌদ্ধ আশ্রম)
- ফারাক্কা ব্যারেজ ( বাঁধ)
-কিরিটেশ্বরী মন্দির
-জগবন্ধু ধাম
-রামনগর
-ফরিদপুরে ফরিদ শাহ্ সমাধি
-মীর মদনের সমাধি
-বাবলা গ্রাম ভাষা আন্দোলনের শহীদ বরকতের জন্মস্থান

*বীরভূম জেলা*
- শান্তিনিকেতন (বিশ্ব-ভারত বিশ্ববিদ্যালয়)
- Tarapith (temple)
- কেন্দুলি ( কবি জয়দেবের জন্মস্থান, বিতর্কিত)
- নানুর ( কবি চন্ডীদাসের জন্মস্থান )
- বক্রেশ্বর ( উষ্ণ বসন্ত)
-তারাপিঠ(মন্দির)
-একচক্রা(নিতাই ধাম
- পাথরচপুরী " দাতা বাবার মাজার"
- মামা -ভাগ্নে পাহাড়
- নলাটেশ্বরী মন্দির।

* বর্ধমান জেলা *
- বর্ধমান (মহল, কৃষ্ণ সায়ের)
- কাটোয়া (ঐতিহাসিক স্থান)
- Churulia (birthplace of poet Kazi Nazrul Islam)
-কার্জন গেট (দৃশ্য)
-গোলাপবাগ ও দার-উল-বাহার
-খ্রিস্ট চার্চ
-বর্ধমান ১০৮ শিব মন্দির(প্রাচীন মন্দির)
-সর্বমঙ্গলা মন্দির(প্রাচীন মন্দির)
-চুপির চর(পাখীরালয়)
-সাত দেউল(জৈন মন্দির)

* হুগলি জেলা*
- কামারপুকুর (রামকৃষ্ণের জন্মস্থান)
- তারকেশ্বর (মন্দির)
- ব্যান্ডেল (গির্জা)
- হুগলি (ইমামবাড়া)
- চন্দননগর (ফরাসি কলোনি)
- শ্রীরামপুর (মন্দির)
-ব্যান্ডেল- লাহিড়ী বাবার মন্দির, শরৎচন্দ্রের ভিটে,
-সোমরাবাজার- সবুজ দ্বীপ ইকোপার্ক, আনন্দময়ী মন্দির, করুণাময়ী মন্দির,
-গুপ্তিপাড়া- বিশ্বের প্রথম বারোয়ারী বিন্দুবাসিনী তলা, ঐতিহ্যময়ী রথ সাথে জগন্নাথ মন্দির,
-ত্রিবেণী- ডাকাত কালীবাড়ি, ঝাউতলা কালীবাড়ি, ত্রিবেণী মহাশ্মশান, গাজীর দরগা,
-বাঁশবেড়িয়া- হংসেশ্বরী মন্দির,
-খন্ন্যান- ইটাচুনা রাজবাড়ী
-বনমালীপুর- ব্রহ্মদত্যধাম বনমালীপুর মন্দির
-ফুরফুরা শরীফ

*পুরুলিয়া জেলা*
- অযোধ্যা পাহাড় (দৃশ্য দৃশ্য)
-সাহেব বাঁধ (অপূর্ব দৃশ্য)
-ছৌ নৃত্য (আখড়া)
-বান্দার দেউল (দৃশ্য পট)
-গড় পঞ্চকোট(প্রাচীন মন্দির)
-জয়চণ্ডী(পাহাড়ী দৃশ্য)

*বাঁকুড়া জেলা*
- বিষ্ণুপুর (টেরাকোটা ও মন্দির)
- মুকুটমণিপুর (লেক)
- শুশুনিয়া (পাহাড়)
- জয়রামাবাটি (সারদা দেবীর জন্মস্থান)
- বাহুলারা (মন্দির)
-পাঁচমুড়া(ত্রিধারা মন্দির ও মাটির হাতি, ঘোড়া)
-রানীবাঁধ ও ঝিলিমিলি জঙ্গল (অপূর্ব দৃশ্য)
-শুশুনিয়া (অপূর্ব দৃশ্য)
-তেজপালে গৌর-নিতাই মন্দির(প্রাচীন মন্দির)
-অযোধ্যা গ্রামের রাসমঞ্চ(প্রাচীন মন্দির)
-ছাতনা(চণ্ডীদাসের জন্মভূমি ও বাসুলী মন্দির)
-বিকনা(ডোকরা শিল্প)
-মশক(পাহাড়)
-বিহারীনাথ(বাঁকুড়ার উচ্চতম পাহাড়)
-সোনামুখী(রেশম শিল্প)
-জয়পুর(অরণ্য)
-সুতান(অরণ্য ও পাহাড়ী দৃশ্য)
-গাংদুয়া ড্যাম
-এক্তেশ্বর ও ষাঁড়েস্বর মন্দির
-কোড়ো পাহাড়

*পূর্ব মেদিনীপুর জেলা*
-মন্দারমণি (সৈকত)
- দীঘা (সৈকত)
- Tajpur (beach)
- Tamluk (temple)
- মহিষাদল (মহল)
- নন্দকুমার (ঐতিহাসিক স্থান)
- শঙ্করপুর (সৈকত)
- তাম্রলিপ্ত (ঐতিহাসিক স্থান)

*হাওড়া জেলা*
- বেলুড় মঠ (মঠ)
- শিবপুর ( বোটানিক্যাল গার্ডেন )
- হাওড়া ব্রিজ (সেতু)
- গাদিয়ারা (সৈকত)
- পানিত্রাস (সৈকত)
-গড়চুমুক হরিণ প্রকল্প (৫৮ গেট)

*কলকাতা জেলা*(বিশ্ব পর্যটনের নিরিখে ১৯ তম স্থান)
- ভিক্টোরিয়া মেমোরিয়াল (স্মৃতিস্তম্ভ)
- ইন্ডিয়ান মিউজিয়াম (মিউজিয়াম)
- জাতীয় লাইব্রেরী (পাঠাগার)
- বিরলা প্লানেটেরিয়াম (গ্রহে)
- সায়েন্স সিটি (বিজ্ঞান জাদুঘর)
- কলকাতা চিড়িয়াখানা (চিড়িয়াখানা)
- ইডেন গার্ডেন (স্টেডিয়াম)
- Kalighat Temple (temple)
- বিরলা মন্দির (মন্দির)
- Rabindra Sarobar (lake)
- নিকো পার্ক (বিনোদন পার্ক)

*ঝাড়গ্রাম জেলা*
-বেলপাহাড়ী(বনাঞ্চল)
-লালজলগুহা(দৃশ্যপট)
-ঝাড়গ্রাম রাজবাড়ি (শতাব্দী প্রাচীন)
-ডিয়ার পার্ক (দৃশ্য)
-কানাইসর পাহাড় ও মেলা

*পশ্চিম মেদিনীপুর জেলা*
-পটচিত্র গ্রাম(পিংলা থানার নয়া গ্রাম)
-চিল্কিগড়(লেক)
-গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক(দৃশ্য)
-হাতিবাড়ি অরণ্য ও পাখিরালয়(দৃশ্য)
-গনগনি,গড়বেতার নিকটে (ভৌগলিক দৃশ্য)
-প্রয়াগ ফিল্ম নগরী (দৃশ্য)
-মোঘলমারি(দৃশ্য)
-বীরসিংহ
-ইকোপার্ক(অরণ্য প্রকৃতি)

*নদিয়া জেলা*
-নবদ্বীপ(চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি)
-মায়াপুর(ইস্কন মন্দির)
-ফুলিয়া গ্রাম(কবি কৃত্তিবাস ওঝার জন্মভূমি)
-কৃষ্ণনগর(মাটির পুতুল)
-পলাশী(ঐতিহাসিক স্থান)
-শান্তি পুর (তাঁত শিল্প)
-কৃষ্ণ নগর রাজবাড়ী (রাজা কৃষ্ণচন্দ্র)
-বেথুয়াডহরী(অভয়ারণ্য)
-বল্লাল ঢিপি (রাজা বল্লাল সেন)
-শান্তিপুর

*দক্ষিণ চব্বিশ পরগনা জেলা*
-গঙ্গা সাগর (কপিলমুনি আশ্রম)
-সুন্দরবন(ম্যানগ্রোভ বনভূমি)
-চিন্তামণি কর পাখিরালয়
-বকখালি
-ফ্রেজার গঞ্জ
-সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য
-হেনরি দ্বীপ
-হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য
-নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য

*উত্তর ২৪ পরগণা জেলা*
-দক্ষিণেশ্বর মন্দির
-ধান্যকুড়িয়া
-টাকি
-টাকি রাজবাড়ি
-রাজবাড়ি দুর্গাদালান
-মিনি সুন্দরবন
-রায়চৌধুরী জমিদার বাড়ি
-জোড়া শিব মন্দির
কুলেশ্বরী কালিবাড়ি
-ইকোপার্ক
-ইছামতী নদীতে নৌকা বিহার
-অন্নপূর্ণা মন্দির
-গান্ধী ঘাট
-মঙ্গল পাণ্ডে পার্ক
-বিভূতিভূষণ অভয়ারণ্য
-গোবরডাঙ্গা
-প্রসন্নময়ী কালী মন্দির
-গোবরডাঙ্গা রাজবাড়ি
-বাওর

-আপনার কাছে থাকা নতুন তথ্য কমেন্টে যুক্ত করুন।

একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফ...
16/09/2024

একজন রঙ মিস্ত্রীকে বলা হলো- নৌকাটি ভালো করে রঙ করে দেয়ার জন্য।
রং মিস্ত্রী নৌকা রং করতে গিয়ে দেখেন- নৌকার তলায় ছোট একটা ফুটো। রং মিস্ত্রি ভালো করে নৌকাটি রং করেন। তারপর নৌকার ফুটোটিও মেরামত করে উপরে রং লাগিয়ে দিয়ে মজুরি নিয়ে চলে যান।

পরদিনই নৌকার মালিক রং মিস্ত্রীর বাড়িতে এসে তাকে বেশ বড় একটা চেক দিতে চাইলে - রং মিস্ত্রী বলেন- আপনিতো আমার প্রাপ্য মজুরি দিয়ে দিয়েছেন। তবে, এই বাড়তি এতোগুলো টাকা আবার কেন দিচ্ছেন?

নৌকার মালিক বললেন - বাড়তি না, খুব কমই দিচ্ছি। আপনি আমার যে উপকার করেছেন - এর আসল মূল্য দেয়া আমার পক্ষে সম্ভব না।
মিস্ত্রী বললো - কিছুই বুঝতে পারছিনা। আমি কি এমন উপকার করলাম? কাজের মাঝে আমি এতো বেশি ব্যস্ত ছিলাম- নৌকার তলানীতে যে ছোট একটা ফুটো আছে সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। অথচ, নিজ তাগিদে আপনি সেটা মেরামত করে দিয়েছেন।
মিস্ত্রী বললো - সেটাতো সামান্য একটা ফুটো। আর এ জন্য এতোগুলো টাকা?

নৌকোর মালিক তখন বললেন - এ সামান্য ফুটো নয়। আমি কাজ থেকে ফিরে ঘাটে গিয়ে দেখি - ডাঙ্গায় নৌকা নেই। ছেলেরা রঙ শুকানোর সাথে সাথেই নৌকা নিয়ে নদীতে চলে গেছে। আমিও ওদেরকে বলিনি- ওরাও জানেনা নৌকার নীচে ছোট একটা ফুটো আছে।

বুঝতেই পারছেন। আমার কি বিপর্যস্ত মানসিক অবস্থা। সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা নৌকা নিয়ে ফিরছেনা। আমার অস্থিরতা বাড়ছেই। আমি নদীর দিকে চেয়ে বসে আছি। কোনো নৌকা ঘাটের নিকটে আসতে দেখলেই মনে করি - এই বুঝি ছেলেরা ফিরে এসেছে। অস্থির মন নিয়ে ঘাট থেকে আপনার ঘরে আসি। দেখি- আপনিও ঘরে নেই, হাটে গেছেন। আবার ঘাটে আসি। এমন সময় দেখি - ছেলেরা নৌকা নিয়ে ফিরছে।

ছোট ছেলে দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরি। ওরাও বুঝতে পারছেনা, আজ কি এমন হয়েছে! এরপর নৌকা চেক করে দেখি - আপনি নৌকার তলানীর ফুটোটি সবার অজান্তেই মেরামত করে দিয়েছেন। হয়তোবা কাজটি অতি সামান্য, কিন্তু এই সামান্য কাজটিই যদি আপনি না করতেন - তবে আমার আদরের সন্তান দুটি আজ নৌকা ডুবিতে মারা যেতো। আপনার উসিলায় আল্লাহ ওদের বাঁচিয়েছেন।

👉 শিক্ষনীয় বিষয়ঃ জীবনের ঘাটে ঘাটে এরকম কত রং মিস্ত্রী আছে। যারা নিজেও হয়তো জানেনা- নীরবে নিভৃতে নৌকার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে (নিজের অজান্তে + আমাদের অজান্তে উপকার করে চলেছে) কত মানুষের জীবন বাঁচিয়েছে। চোখ বন্ধ করে বুকের উপর হাত রাখলে একটা ডাক শুনতে পাওয়া যায়।
আহ্বান! যতক্ষণ এই আহ্বান আছে - ততক্ষণ বুঝতে হবে পৃথিবীর কেউ না কেউ কারো সামান্য সহযোগিতা পেয়ে পুরো একটা নতুন জীবন নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।।

(সংগৃহীত)

16/09/2024

এস্তোনিয়া⚠️
সিলেটের ১২০০+ ভিসা রিজেক্ট, ২০০+ পাসপোর্ট ব্লাক লিস্টেড।
সোর্স:বিএসএফ গ্লোবাল
ফাইল ওপেনিং চার্জ ৫০k 😏, এটাই ব্যবসা। এতো সুজা ইরুপের ভিসা

28/08/2024

সিলেটের অর্ধেক লোক ভিসা এজেন্সি ব্যবসায়ী 😝

আর বাকী অর্ধেক তাদের কাস্টমার 😆
আর যারা বাকি আছে তারা IELTS করের 😁

Address

68/A Onamicka Shahi Eidgaha
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 15:00
16:00 - 23:00
Tuesday 09:00 - 15:00
16:00 - 23:00
Wednesday 09:00 - 15:00
16:00 - 23:00
Thursday 09:00 - 15:00
16:00 - 23:00
Saturday 09:00 - 15:00
16:00 - 23:00
Sunday 09:00 - 15:00
16:00 - 23:00

Telephone

8801617907652

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S M Rahman Stationary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/S M Rahman Stationary:

Share

Category