AURA - Ignite Your Style Statement

AURA - Ignite Your Style Statement AURA
---- Ignite Your Style Statement. Online Shop | Trendsetter | Makes Shopping Super Cool | Ultimate Fashionista | Shopping Guru ����

অনলাইন শপ “ওরা” পরিবারের পক্ষ থেকে ইদ-উল-আযহার শুভেচ্ছা। ইদ মোবারক।করোনা আর বন্যার পরিস্থিতি উন্নয়নে মানুষের মাঝে শান্তি...
31/07/2020

অনলাইন শপ “ওরা” পরিবারের পক্ষ থেকে ইদ-উল-আযহার শুভেচ্ছা। ইদ মোবারক।

করোনা আর বন্যার পরিস্থিতি উন্নয়নে মানুষের মাঝে শান্তি ফিরে আসুক। শ্রমজীবি, পানি বন্ধি মানুষেরা আর্থিক সচ্ছলতা ফিরে পাক।

“ওরা”

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন," যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি ...
21/07/2020

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমার কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে।অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন।হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব,কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন। শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।



শুভ জন্মদিন “ওরা” ❤️

“মেয়েদের জন্য রূপ জিনিসটা বড়ো খারাপ। রূপ না থাকলে বিপদ, থাকলেও বিপদ। রূপ না থাকলে উচ্ছিষ্ট, বেশি রূপ হয়ে গেলে আবার কাড়াক...
10/07/2020

“মেয়েদের জন্য রূপ জিনিসটা বড়ো খারাপ। রূপ না থাকলে বিপদ, থাকলেও বিপদ। রূপ না থাকলে উচ্ছিষ্ট, বেশি রূপ হয়ে গেলে আবার কাড়াকাড়ি। এই কাড়াকাড়ি অনেক সময় নিয়ম ও আইনের বাইরে চলে যায়। নিজের রূপ তখন নিজের শত্রু হয়। কিছু বিষধর প্রাণি আছে যারা নিজের বিষে নীল হয়ে এক সময় মারা যায়। মেয়েরা মরে নিজের রূপে।”

বেশি রূপের যে বিড়ম্বনা কি হতে পারে তার একটি গল্প জানতে পারা যায় তরুণ অপার সম্ভাবনাময় লেখক Joynal Abedin - জয়নাল আবেদীন’র প্রথম বই শিকল (শিকল - A Novel By Joynal Abedin) থেকে। যা ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলায় প্রকাশিত হয়। যে বই পড়ে মনের অজান্তে শিকল বন্ধি হয়েছেন অগণিত পাঠক। আমি তার বাইরে নই।

বইটি পড়তে শুরু করলে যেনো মনে হল এক, দুই সংখ্যায় সাজানো কয়েকটি গল্প। কিছু পথ পাড়ি দিয়ে বুঝতে পারলাম দুটি পরিবারের পাওয়া না পাওয়ার গল্প। পথ এখনো অনেক বাকি, গল্প জানার নেশা বেড়ে গেল। পাড়ি দিতে হবে বহু পথ। আরো পথ পাড়ি দিয়ে পেলাম আমার প্রিয় সিলেট আর ঢাকা শহরের গল্প। অপরূপ সুন্দরী অরণী আর এক দম্পতির গল্প। সাসপেন্স বেড়ে গেল গল্পের! অপরূপ সুন্দরী অরণীর ‘অরণী কথন’ গল্পের রসায়নে হয়ে গেলাম মুগ্ধ।

অরণী কথনের নেশা না কি রূপের মুগ্ধতায় হারিয়ে যাচ্ছিলাম জানি না! তবে গল্পে কখন চারটি বছর পাড়ি দিলাম জানি না। জীবনের টানা-পোড়ন, প্রাপ্তি-অপ্রাপ্তি, সুখ-দুঃখ আর এক রাতের পর জন্মনিলো আরো শিকলবদ্ধ গল্পের! ইতিতে বুঝতে পারলাম দুটি নদী মিশেছে এক উত্তাল সমুদ্রে, গল্পটি আসলে এক জনের।

সুইসাইড নোটে গান, মরনোত্তর দেহ দান, একজন নন্দিনী চৌধুরী হয়ে উঠার গল্প নিখোঁতভাবে নির্মাণ করেছেন নির্মাতা। বাস্তবতার এতো বাস্তবায়ন করেছেন লেখক যে সমালোচনার জায়গাটা খোঁজে পাইনি! তবে আপনে সকাল বেলা সূর্যের কোমল আলো দেখালেও বিকেল বেলা করেছেন ইমোশন্স নিয়ে বেশ বাড়াবাড়ি! কি দরকার ছিল ইমোশন্স এ বড়পুর সুইসাইডের আগে লেখা নন্দিনী চৌধুরীর ‘শেষ কথন’টি পুড়িয়ে ফেলার আর গানের কটা লাইন রেখে দেয়ার!

অরণী, রোদ্রের মা, নন্দিনী চৌধুরী একেক অবস্থান থেকে এক অনন্য চরিত্র।

৩২০ পৃষ্টার বইটি কিনে বা পড়ে অর্থ বা সময় বিফলে যাবে না, এই নিশ্চয়তা দিতে পারি।

বিভ্রমের খেলা দেখাও শেষ! বিভ্রমের ভালো লাগা, মন্দ লাগা জানাব পরে! বিভ্রম - A Novel By Joynal Abedin, লেখকের দ্বিতীয় সফল উপন্যাস।

ত্রিকোণমিতা - A Novel By Joynal Abedin, লেখকের তৃতীয় উপন্যাস।

লেখকের প্রায় সব গুলো বই এখন পাওয়া যাবে অনলাইন শপ ‘ওরা’য়। বই পেতে অর্ডার করুন শুধু মাত্র আমাদের পেইজের ইনবক্সে অথবা কল করুন 01745-717877 এই নাম্বারে।

Nazrul Islam
Co-Founder
Aura

অনলাইন শপিং, প্রতারণা এড়াতে করণীয়ঃ-বিস্তারিত ইমেইজে ... “নিজে সচেতন হইঅন্যকে সচেতন করিনিরাপদ জীবন গড়ি”সৌজন্যেঃ মিডিয়া এন...
08/07/2020

অনলাইন শপিং, প্রতারণা এড়াতে করণীয়ঃ-

বিস্তারিত ইমেইজে ...

“নিজে সচেতন হই

অন্যকে সচেতন করি

নিরাপদ জীবন গড়ি”

সৌজন্যেঃ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

জীবনের গল্প আছে বাকি অল্প ----তুমুল জনপ্রিয় এন্ড্রু কিশোরের গল্পের ইতি ঘটলো! না ফেরার দেশে এন্ড্রু কিশোর! বিনম্র শ্রদ্ধ...
06/07/2020

জীবনের গল্প আছে বাকি অল্প ----

তুমুল জনপ্রিয় এন্ড্রু কিশোরের গল্পের ইতি ঘটলো!

না ফেরার দেশে এন্ড্রু কিশোর!

বিনম্র শ্রদ্ধা

21/02/2019

শোক সংবাদ!

অনলাইন শপ "ওরা"র ফাউন্ডার সুলতানা সুমি'র পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত |

মহান সৃষ্টিকর্তা তাঁর বাবাকে জান্নাতবাসী করুণ | আমীন |

অ্যাডমিন

এ নয় এক কুড়িয়ে পাওয়ার এক সংস্কার,লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক নতুনউপহার৷মহান এই বিজয় অমর হোক।সবাইকে মহান বিজয় দিবসের ...
16/12/2018

এ নয় এক কুড়িয়ে পাওয়ার এক সংস্কার,
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক নতুন
উপহার৷
মহান এই বিজয় অমর হোক।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

টিম_ওরা✌️

We will never forget you, legend ! :'(
18/10/2018

We will never forget you, legend ! :'(

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওরা অনলাইন শপের পক্ষ থেকে   সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির...
15/10/2018

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওরা অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক।
কল্যাণময় হোক সবার পথচলা।

টিম_ওরা ✌️

"ঢাকের আওয়াজ ঢাই কুর কুরশোনা যায় ঐ আগমনীর সূর"..........।"ওরা" অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে অগ্রীম শারদীয় প্রীতি ও শুভেচ...
02/10/2018

"ঢাকের আওয়াজ ঢাই কুর কুর
শোনা যায় ঐ আগমনীর সূর"..........।

"ওরা" অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে অগ্রীম শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। ���
পূজোর আর মাত্র কয়েকটা দিন বাকী। আপনার পূজার আনন্দকে আরোও উচ্ছ্বাসিত করতে "ওরা" অনলাইন শপ নিয়ে এলো আপনাদের জন্য আকর্ষণীয় অফার ।
ওরা অনলাইন শপের যে কোন পণ্য অর্ডার করলেই আপনি পাচ্ছেন ১০% ডিস্কাউন্ট।

উৎসবের দিনগুলো ভালো কাটুক সবার। :)

টিম_ওরা�

02/10/2018

Your Beauty Is Our Profession.

Make your shopping experiences more exciting and fun with AURA.
For more details please click the picture.

Address

Sylhet
3111

Telephone

8801776488192

Website

Alerts

Be the first to know and let us send you an email when AURA - Ignite Your Style Statement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AURA - Ignite Your Style Statement:

Share