Aslam Hussain

Aslam Hussain শরীয়তের বিভিন্ন বিষয়ে দলিলভিত্তিক
(1)

আলহামদুলিল্লাহ, প্রকাশিত হচ্ছে "আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব" ব‌ইয়ের তৃতীয় সংস্করণ।প্রি-অর্ডারের বিশেষ অফার পেতে এখন...
02/03/2026

আলহামদুলিল্লাহ, প্রকাশিত হচ্ছে "আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব" ব‌ইয়ের তৃতীয় সংস্করণ।
প্রি-অর্ডারের বিশেষ অফার পেতে এখন‌ই বুকিং করুন।

আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আবার পেইজে ফিরে এলাম।সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ.-এর প্রতি আরোপিত শত অভিযোগ...
28/02/2026

আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আবার পেইজে ফিরে এলাম।

সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ.-এর প্রতি আরোপিত শত অভিযোগের তাত্ত্বিক ও দলিলভিত্তিক পর্যালোচনা নিয়ে প্রামাণ্য গ্রন্থ
“আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব”
(পরিবর্ধিত ও পরিমার্জিত তৃতীয় সংস্করণ)
ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশিত হচ্ছে।

এটি একটি গবেষণাধর্মী কাজ, যেখানে অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও কুরআন-হাদিসভিত্তিক জবাব উপস্থাপন করা হয়েছে।
━━━━━━━━━━━━━━━
📘 বইয়ের তথ্য:
✍️ লেখক: আসলাম হোসাইন
📚 কভার: হার্ড কভার
📄 পৃষ্ঠা: ২৭২
💰 মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা
🎁 বিশেষ প্রি-অর্ডার মূল্য: ২৬০ টাকা
🚚 ডেলিভারি: হোম ডেলিভারি – Steadfast Courier-এর মাধ্যমে (চার্জ প্রযোজ্য)
━━━━━━━━━━━━━━━
⏳ প্রি-অর্ডার চলবে: ১৪ রমজান পর্যন্ত
📦 ১৫ রমজান থেকে কুরিয়ার করা শুরু হবে, ইনশাআল্লাহ।
━━━━━━━━━━━━━━━
📩 অর্ডার করতে ইনবক্স করুন:
নাম | পূর্ণ ঠিকানা | মোবাইল নম্বর

সীমিত সময়ের এই বিশেষ অফারটি গ্রহণ করতে এখনই অর্ডার করুন।

শুরু হলো প্রি-অর্ডার:-----------------------------আলহামদুলিল্লাহ! শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবি...
27/02/2026

শুরু হলো প্রি-অর্ডার:
-----------------------------
আলহামদুলিল্লাহ! শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহ.)-এর প্রতি উত্থাপিত শত অভিযোগের তাত্ত্বিক ও প্রামাণ্য পর্যালোচনা বিষয়ক অন‌্যতম এক‌টি মৌ‌লিক গ্রন্থ “আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব”-এর তৃতীয় সংস্করণ

📘 বইয়ের তথ্য:
✍️ লেখক: আসলাম হোসাইন
📚 কভার: হার্ড কভার
📄 পৃষ্ঠা: ২৭২

মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা
বিশেষ প্রি-অর্ডার মূল্য: ২৬০ টাকা।

ডে‌লিভা‌রি: হোম ডেলিভারি – Steadfast Courier এর মাধ্যমে

প্রি-অর্ডার চলবে ১৪ রমজান পর্যন্ত।
১৫ রমজান থেকে কুরিয়ার করা শুরু হবে, ইনশাআল্লাহ।

📩 অর্ডার করতে ইনবক্স করুন:
নাম | পূর্ণ ঠিকানা | মোবাইল নম্বর দিন।

চাচা এসেছেন সুদূর মাগুরা থেকে। বয়স তার ৮১ বছর।  অবাক হয়ে জিজ্ঞেস করলাম,“এই বয়সে এত দূর পথ পাড়ি দিতে সাহস করলেন কীভাবে?”চ...
19/07/2025

চাচা এসেছেন সুদূর মাগুরা থেকে। বয়স তার ৮১ বছর। অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
“এই বয়সে এত দূর পথ পাড়ি দিতে সাহস করলেন কীভাবে?”

চাচা কানে কানে বললেন—
“ভাতিজাকে নিয়ে এসেছি। বলেছি, "জামায়াতে ইসলামীর" সমাবেশে গিয়ে যদি মৃত্যু‌ও হয়,
তবুও কোনো আফসোস নেই। আমাকে নিয়ে চলো।”

অকপট সহজ সাবলীল কথাগুলো শুনে আমি নিথর হয়ে গেলাম।

মানুষের এই ভালোবাসাই জামায়াতে ইসলামীর শক্তি। সাধারণ মানু‌ষের এইরকম ভালোবাসা যতদিন থাকবে ততদিন এই সংগঠনকে কীভাবে রোধ করবেন?

পাঠ‌কের ভা‌লোবাসা।
30/06/2025

পাঠ‌কের ভা‌লোবাসা।

07/05/2025

হালাল সম্পদ হারাম সম্পদ
---------------------------------------
রাসুলল সা: বলেছেন-
هذا المالَ حُلْوةٌ خضِرةٌ فمَن أخَذه بطِيبِ نفسٍ بورك له فيه ومَن أخَذه بإشرافِ نفسٍ له لم يُبارَكْ له فيه وكان كالَّذي يأكُلُ ولا يشبَعُ واليدُ العليا خيرٌ مِن اليدِ السُّفلى
'সম্পদ সব সময়ই আকর্ষণীয়। কাজেই যে ব্যক্তি হালাল পথে সম্পদ আয় করেছে, সেটা তার জন্য কল্যাণকর।
কিন্তু যে নিজের খেয়াল-খুশিমতো আয় করেছে, এতে তার কোনো কল্যাণ নেই: যেন সে খেয়েছে, কিন্তু তার পেট ভরেনি।' (তিরমিজি)।

18/04/2025

মওদূদী রহ.-এর চিন্তাধারা
------------------------------------
"যখন দেখেন, সততা এবং ঈমানদারির কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখনও কেবল এই উদ্দেশ্যে সেই ক্ষতি মেনে নিন যে, এতে আল্লাহ্ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন!"
বই: ইসলামি ইবাদতের মর্মকথা
--------------

12/04/2025

ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা
March for Gaza | ঢাকা | ২০২৫

বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আল্লাহর নামে শুরু করছি
যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী,
যিনি মজলুমের পাশে থাকেন, আর অত্যাচারীর পরিণতি নির্ধারণ করেন।

আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার শহীদদের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।

এই পদযাত্রা ও গণজমায়েত থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবিসমূহ উপস্থাপন করব-

আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঘোষণা:

যেহেতু—জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, দখলদারিত্ব ও গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে;
এবং—আমরা দেখেছি, গাযায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়—বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল;
এবং—এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং পশ্চিমা শক্তিবলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদারকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে;
এবং—এই বিশ্বব্যবস্থা দখলদার ইজরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে;

সেহেতু—আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বলছি:

১। জায়নবাদী ইজরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে;
২। যুদ্ধবিরতি নয়—গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে;
৩। ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে;
৪। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে;
৫। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে;

কারণ—এই মুহূর্তে বিশ্বব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে,
গাযার ধ্বংসস্তূপে সেই মুখোশ নির্লজ্জভাবে খুলে পড়ে গেছে।

আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মাহর নেতৃবৃন্দের প্রতি:

যেহেতু—আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়—এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ;
এবং—গাযা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়—এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিচ্ছবি;
এবং—উম্মাহর প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র, এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত আছে সেই আমানত—যা আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ;
এবং—ইজরায়েল একটি অবৈধ, দখলদার, গণহত্যাকারী রাষ্ট্র—যা মুসলিমদের প্রথম কিবলা ও একটি পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে উদ্যত হয়েছে;
এবং—ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিবিম্বে পরিণত হয়েছে—মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন-নির্যাতন চালিয়ে যাচ্ছে;
এবং—ভারতে সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইন সংশোধনের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক স্বত্বাধিকার হরণ করা হয়েছে—যা উম্মাহর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা;

সেহেতু—আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসি’র মত বহুজাতিক সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই:

১। ইজরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে;
২। জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে;
৩। গাযার মজলুম জনগণের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে—চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ;
৪। আন্তর্জাতিক পর্যায়ে ইজরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে;
৫। যায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইন সংশোধনের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে;

কারণ—গাযার রক্তে লজ্জিত হওয়ার আগেই, গাযার পাশে দাঁড়ানোই উম্মাহর জন্য সম্মানের একমাত্র পথ।
এবং—যে নেতৃত্ব আজ নিরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে।

আমাদের তৃতীয় দাবিগুলো বাংলাদেশ সরকারের প্রতি:

যেহেতু—বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা;
এবং—আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়—ঈমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে;
এবং—একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব, জনগণের ঈমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা;
এবং—বাংলাদেশের জনগণ গাযার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রেরও দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা।

সেহেতু—আমরা বাংলাদেশের সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই:

১। বাংলাদেশি পাসপোর্টে ‘Except Israel’ শর্ত পুনর্বহাল করা, ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে;
২। সরকারের ইসরায়েলি যত প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে;
৩। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে;
৪। সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে;
৫। যায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে, যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়—বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর;
৬। পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আল-আকসা, ফিলিস্তিন, এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে—
যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুসলিম আত্মপরিচয়ের সাথে গড়ে ওঠে।

কারণ—রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত।
আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস কাউকেই ক্ষমা করে না।

আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকারনামা:

যেহেতু—আমরা বিশ্বাস করি, আল-কুদস কেবল একটি শহর নয়—এটি ঈমানের অংশ;
এবং—আমরা জানি, বাইতুল মাকদিসের মুক্তি অন্য কারো হাতে নয়—আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে;
এবং—আমরা বুঝি, জায়নবাদ কেবল বাইরের দখলদার নয়—এটি ভেতরের আত্মবিস্মৃতির সুযোগে দাঁড়ায়;
এবং—আজ যদি আমরা প্রস্তুত না হই, কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে—যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে;
এবং—গাযা আমাদের জন্য এক আয়না—যেখানে আমরা দেখতে পাই, কীভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা;
সেহেতু—আমরা এই মাটির মানুষ, এই মুসলিমবঙ্গের নাগরিক, এই কওমের সন্তান—একটি অঙ্গীকার করছি:
১। আমরা বয়কট করবো—প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইজরায়েলের দখলদারিত্বকে টিকিয়ে রাখে;
২। আমরা আমাদের সমাজকে প্রস্তুত করবো—এমন নুরউদ্দীন, এমন সালাহউদ্দিন তৈরি করার জন্য,
যারা বাইতুল মাকদিসের মিম্বার পুনরুদ্ধার করবে, ইন শা আল্লাহ;
৩। আমরা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলবো—যারা নিজেদের আদর্শ ও ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকবে;
৪। আমরা বিভাজিত হবো না—কারণ আমরা জানি, বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না।
আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়।
আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে—ভাষা, ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, সমাজ—সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে।
আমরা মনে রাখবো:
গাযার শহীদরা কেবল আমাদের দো‘আ চান না—তাঁরা আমাদের প্রস্তুতি চান।

সমাপ্তিঃ
শান্তি বর্ষিত হোক গাযার সম্মানিত অধিবাসীদের উপর—তাঁদের উপর,
যাঁরা সবর করেছেন, যাঁরা ঈমানের প্রমাণ দিয়েছেন।
যাঁরা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন
বিশ্বের নীরবতা ও উদাসীনতার যন্ত্রণা হাসিমুখে বুকের মাঝে ধারণ করেছেন।

শান্তি বর্ষিত হোক হিন্দ রজব, রীম, ফাদি আবু সালেহ এবং মুহাম্মাদ আল-দুরাদের উপর, যাঁদের রক্তে আকাশ রঙিন হয়েছে, যাঁদের চোখে ছিল প্রতিরোধের দীপ্তি।
শান্তি বর্ষিত হোক বাইতুল মাকদিসের গর্বিত অধিবাসীদের উপর, যাঁদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় ‘আল-কুদস লানা’।

গাজার জনগণকে অভিনন্দন—

আপনারা ঈমান, সবর আর কুরবানীর মহাকাব্য রচনা করেছেন।
দুনিয়াকে দেখিয়েছেন—ঈমান আর তাওয়াক্কুলের শক্তি
আমরা, বাংলাদেশের মানুষ—শাহ জালাল আর শরীয়াতুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে, আপনাদের সালাম জানাই,
আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই,
আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দো‘আ—
হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানাও,
যার উপর গিয়ে ভেঙে পড়বে সব জায়োনিস্টদের ষড়যন্ত্র।

বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে,
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ।

17/02/2025

বর্তমান জমানায় বহু হালাল ব‌্যবসা হারা‌মে প‌রিণত হ‌য়ে যা‌চ্ছে শুধু মাত্র ব‌্যবসা প‌রিচালনার কৌশল, নিয়ত, প্রচার পদ্ধ‌তি, লাভ লোকসা‌নের যথাযথ নিয়ম না মানা, প‌ণ্যের গুণাগুণ, উপস্থাপনাসহ ইত‌্যাকার কার‌ণে। অথচ হালাল ব‌্যবসা ব‌লে কিছু মানুষ তৃ‌প্তির ঢেকুর তু‌লে যা আদতে আর হালালে নাই।
প্রতি‌টি মুস‌লিম নারী পুরু‌ষের স্মরণ রাখা উ‌চিৎ হারাম উপার্জনকারীর কো‌নো ইবাদতই আল্লাহর কা‌ছে কবুল হয় না।
আল্লাহ পাক সকল‌কে স‌ঠিকটা বুঝার তাও‌ফিক দান করুন।

17/01/2025

যে সকল কাজ দ্বারা আমরা জান্নাতে ঘর তৈরি করে রাখতে পারি:
--------------------------------------------
১. মসজিদ নির্মাণ দ্বারা:
যেমন, রাসুলুল্লাহ সা. বলেছেন,

من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. (متفق عليه)
"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন।"

২. সূরা ইখলাস তিলাওয়াত দ্বারা:
যেমন, রাসুল সা. বলেছেন,

من قرأ (قل هو الله أحد) عشر مرات بنى الله له بيتا في الجنة. الألباني، صحيح الجامع (٦٤٧٢) • صحيح
"যে ব্যক্তি সূরা ইখলাস দশবার তিলাওয়াত করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল নির্মাণ করবেন।”

৩. সন্তানের মৃত্যুতে আল্লাহর প্রশংসা করলে:
যেমন, রাসুল সা. বলেছেন:

إذا مات ولد العبد قال الله تعالى لملائكته : قبضتم ولد عبدي ؟ فيقولون : نعم فيقول : قبضتم ثمرة فؤاده . فيقولون : نعم فيقول : ماذا قال عبدي ؟ فيقولون : حمدك واسترجعك فيقول الله تعالى : ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد.

"কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ্ তা'আলা তাঁর ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। পুনরায় আল্লাহ তা'আলা প্রশ্ন করেন, তোমরা তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। পুনরায় তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ্ তা'আলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরী করো এবং তার নাম রা‌খো “বাইতুল হামদ" বা প্রশংসালয়।

৪. বাজারে প্রবেশের দোয়া পাঠ করলে:
যেমন, বিশ্ব নবী বলেছেন, যে লোক বাজারে প্রবেশ করে এ দু‘আ পাঠ করবে,

‎ لَا إِلٰهَ إِلَّا اللّٰه وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِىْ وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ

উচ্চারণ: "লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু লাহুল মুল্‌কু ওয়ালাহুল হাম্‌দু ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়াহুওয়া হায়য়ুন, লা- ইয়ামূতু, বিয়াদিহিল খয়রু, ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাইয়িন কাদীর’’

আল্লাহ তা‘আলা তার জন্য দশ লক্ষ সাওয়াব লিখবেন, দশ লক্ষ গুনাহ মিটিয়ে দেন, এছাড়া তার জন্য দশ লক্ষ মর্যাদা বাড়িয়ে দেবেন। আর জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন।"

৫. নামাজের কাতারে ফাঁক বন্ধ রাখলে:
যেমন, হাদিসে নবাবিতে এসেছে,

‎ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ مَنْ سَدَّ فُرجةً فيِ صفٍّ رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً
وبُنِىَ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ •المنذري، الترغيب والترهيب (١/٢٣٤)

“যে ব্যক্তি (কাতারের মাঝে) কোনো ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদা উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন।"

৬. সুন্নাতে মুয়াক্কাদা আদায়ের মাধ্যমে:
যেমন, নবি সা. বলেছেন,

مَنْ صَلّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ اثْنَتَيْ عَشْرَ رَكْعَةً بُنِيَ لَه بَيْتٌ فِي الْجَنَّةِ: أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاة الْفَجْرِ.

"যে লোক দিন রাতে বারো রাক্‌’আত সলাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। (সে বারো রাক্‌’আত সলাত হলো) চার রাক্‌’আত যুহরের ফার্‌যের পূর্বে আর দু’ রাক্‌’আত যুহরের (ফার্‌যের) পরে, দু’ রাক্‌’আত মাগরিবের (ফার্‌য সলাতের) পরে। দু’ রাক্‌’আত ‘ইশার ফার্‌য সলাতের পরে। আর দু’ রাক্‌’আত ফাজ্‌রের (ফার্‌য সলাতের) পূর্বে।"
(সহিহ মুসলিম, তিরমিযী, নাসাঈ)

৭. ন্যায় থাকলেও ঝগড়া না করলে:
(ترك الجدال ولو كان محقا)
যেমন, রাসুল সা. বলেছেন,
( أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا .....) قال الألباني ( حسن ) صحيح الترغيب والترهيب [3 / 6 ]

"যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার।"

৮. মজার ছলেও মিথ্যা কথা না বললে:

যেমন, হাদিসে এসেছে, "যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার।" (প্রাগুক্ত)

৯. উত্তম চরিত্রের অধিকারী হলে:

যেমন, রাসুল সা. বললেন, "যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।" (প্রাগুক্ত)

১০. মসজিদ থেকে কষ্টদায়ক জিনিস দূর করলে:
যেমন, হাদিসে বর্ণিত হয়েছে,

مَنْ أَخْرَجَ أَذًى مِنَ الْمَسْجِدِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ.‏

"যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা দূর করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন।"

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৭৫৭। হাদিসটি দুর্বল।

দুনিয়াতে একটা কুঁড়ে ঘরের সুসংবাদ দিলে এই কাজগুলো আমরা লক্ষ বার করতেও রাজি হতাম কিন্তু আখেরাতের বেলায় আমরা বড়ই উদাসীন। অথচ জান্নাতের ঘরগুলো দুনিয়ার ঘরের মতো হবে না। সেখানের ঘরগুলো হবে সোনা-রুপার ইট দিয়ে তৈরি। একটি রুপার ইট, তারপর একটি সোনার ইট, এভাবে গাঁথা হয়েছে। এর গাঁথুনির উপকরণ (চুন-সুরকি-সিমেন্ট) সুগন্ধি মৃগনাভি এবং কঙ্করসমূহ মণি-মুক্তার ও মাটি হলো জাফরান। (সুনানে তিরমিজী-2526)

এতো অল্প পরিশ্রমে যদি এমন উন্নত ঘর পাওয়া যায় তাহলে পেছনে থাকব কেন?

১১. আরেক প্রকার লোক খুব সহজেই জান্নাতে ঘরের মালিক হতে পারেন। রাসুল সা. বলেছেন, إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْر كَفَاعِلِهِ"‏ অর্থাৎ সৎকাজের পথপ্রদর্শক উক্ত কাজ সম্পাদনকারীর সমতুল্য। (সুনানে তিরমিজী-2670)

আমি আমল করলে যেমন ঘর পাব, এই পোস্ট পড়ে আমল করে কেউ জান্নাতে ঘর তৈরি করতে পারলে তার সাথে আমিও পথপ্রদর্শক হিসেবে ঘর পাব। আপনি আমল করলে ঘর পাবেন আবার পোস্ট শেয়ার কপি করে অন্যের কাছে পৌঁছালে সে ব‌্যক্তিও যদি নিজের জন্য ঘর বানাতে পারে, আপনিও সোনা-রূপা দিয়ে তৈরি ফ্রি একটা ঘর পাবেন। সুবহানাল্লাহ।

আসুন, আমরা নিজে আমল করি, অন্যকেও আমল করতে উৎসাহিত করি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aslam Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aslam Hussain:

Share