13/07/2022
রোজ নামচা ঃ
আজ রাত ৯ টা থেকে হোয়ে গেল গ্রাসরুটস এর বিশেষ সাধারন সভা ঃ সভার সিদ্ধান্ত সকলের জ্ঞ্যাতার্থে প্রকাশ করা হোল ;
আজ আলোচনার শুরুতে আগামীকাল গ্রাসরুটস সুনামগঞ্জ জেলার অন্যতম সদস্য এডভোকেট কানিজ রেহুনেমা ভাষার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী কাল সুনামগঞ্জ শহরে বেলা ৪ টায় স্মরন সভা এবং ২০ জুলাইর মধ্যে ভাষা আপার নিজ গ্রামে বন্যা কবলিত জনগনের মাঝে ফ্রী মেডিক্যাল কেম্প এবং বন্যায় ক্ষতিগ্রস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রী খাতা -কলম বিতরনের সিদ্ধান্ত নেওয়া হয় , এই প্রোগ্রাম সফল করতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন ,খুলনা কে রক্তিম অভিনন্দন জানানো হয় ।
সভায় ২০ জুলাইর মধ্যে নেত্রকোনা , সিলেট, সুনামগঞ্জ জেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ফ্রী স্বাস্থ্য মেডিক্যাল কেম্প এবং ক্ষতিগ্রস্থ্য ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা -কলম উপহার হিসাবে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আজ সিলেট জেলা প্রশাসক কর্তিক বন্যা কবলিত এলেকায় ৩ মাসের জন্য এন,জি,ও দের কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ দেওয়ায় জেলা প্রশাসক কে অভিনন্দন জানানো হয় ।
সভায় বন্যা ক্ষতিগ্রস্থছাত্র-ছাত্রীদের বইয়ের ব্যাবস্থা করার জন্য সকলের কাছে পুরাতন বই এবং নিম্নতম ৫ টাকা (উর্ধে যা সম্ভব) সাহাজ্য দেওয়ার জন্য সকল সদস্যের নিকট বিনম্র অনুরোধ জানানো হয় ।
সভায় জুলাই মাসের ২০ তারিখ থেকে বন্যা কবলিত এলেকায় গ্রুপ প্রশিক্ষনের ব্যাবস্থা (আয় বর্ধক) সংগঠনের প্রশিক্ষক দ্বারা করানোর সিদ্ধান্ত হয় , এবং প্রশিক্ষন শেষে বিসিক সহ বিভিন্ন আর্থিক প্রতিস্টহান থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন করা হবে ।
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেলেনা জামান প্রস্তাব রাখে যে বন্যা কবলীত এলেকার নারী উদ্দোক্তারা যদি দেশের বিভিন্ন স্থানে বিউটিসেক্টরে কাজ করতে আগ্রহী হয়, তাহলে তাদের জন্য ১০ দিন ব্যাপী ফ্রী-প্রশিক্ষনের ব্যাবস্থা করা হবে , একই ভাবে কেন্দ্রীয় সহঃ সভাপতি নার্গিস আক্তার এবং আজীবন সদস্য সাকেরা বানু জব রিপ্লেস্মেন্টের জন্য নারীরা যদি গ্রুপ পাট পন্যের প্রশিক্ষন নিতে আগ্রহী হয় তাহলে ফ্রী প্রশিক্ষন প্রদান এবং উতপাদিত পন্য বাজারজাত করনে সহায়তার আশ্বাস প্রদান করেন
সভায় বন্যায় শুধু ত্রানের উপর নির্ভর না হয়ে অধিকার ভিত্তিক মাঠের আন্দোলন এবং সরকারের দৃষ্টি আকর্ষনে গুরুত্ব দিয়ে বন্যাকবলীত প্রান্তিক নারী উদ্দোক্তাদের ৪ দফা দাবী নিয়ে সারা দেশে ব্যাপক পোস্টারিং এবং ১৭ জুলাই প্রধান্মন্ত্রীর কার্যালয়ে স্মারক পত্র প্রদান এবং একই সঙ্গে ১৭ জুলাই সকল জেলা প্রশাসকের কাছে ৪৩ দফা দাবীর স্মারক পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় ।
এছাড়াও সাংগঠনিক আভন্তরিন কয়েকটি সিদ্ধান্ত হয় যা জেলা কমিটির জ্ঞ্যাতার্থে প্রেরন করা হবে ।