30/05/2020
💔মৃত্যু একটি সুনিশ্চিত বিষয়, যা একদিন প্রত্যেক প্রানীকেই বরণ করতেই হবে তাই মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করা উচিত!💔
◾ আমি যদি বিদেশেই মৃত্যুবরণ করি। তাহলে আমার লাশ সেই দেশেই দাফন করবেন। আমার লাশ দেশে আনবেন না।
◾ মাসজিদের মাইকে আমার মৃত্যুর সংবাদ এলান করবেন না।
◾ আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুনঃ "ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন"
◾ আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি। এবং আমার নিদিষ্ট সময়েই আমার মৃত্যু হয়েছে।
( প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে, কোনো কিছুই তার নির্ধারিত সময়ের আগে বা পরে যেতে পারেনাঃ আল কুরআন)
◾ আমাকে নিয়ে কেউ বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।
(কেননা আত্মীয় স্বজনের কান্নার কারনে মৃত্যু ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। ( হাদিসঃ বুখারি, মুসলিম)
◾ আমার লাশের পাশে কুরআন তেলোয়াত করবেন না।
(কারন মৃত্যু ব্যক্তির পাশে কুরআন তেলোয়ত করার ব্যাপারে কুরআন হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না। আর এতে মৃত্যু ব্যক্তির কোনো উপকার ও হয় না।)
◾ আমার মৃত্যুতে চারদিনা, চল্লিশা, কুল-খানি, মৃত্যুবার্ষিকী ইত্যাদি উপলক্ষে ভোজ এবং মিলাদের আয়োজন করবেন না, কারণ এটা স্পষ্ট বিদ'আত।
◾ আমার মৃত্যু সংবাদ
আমার শিক্ষক/ উস্তায সহপাঠি বন্ধ বান্ধব এবং পরিচিত মহলে পৌঁছানোর চেষ্টা করবে।
(কেননা একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের কিছু হক রয়েছে তার মধ্যে যানাজার সালাতে অংশগ্রহণ করা একটি। (হাদিসঃ বুখারি, মুসলিম)
◾ আমার মৃত্যুর পর যত দ্রুত সম্ভব আমার লাশ দাফন করার চেষ্টা করবেন।
(নিষিদ্ধ সময়ে লাশ দাফন করবেন না।)
◾ যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
◾ আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
◾ আমার লাশকে পর্দার সাথে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।
◾ লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।
◾ আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।
◾ আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ইমান।
◾ আমার পক্ষে দান-সাদাকা করবেন
◾ আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন, সে