09/03/2022
প্রিয় গ্রাহকবৃন্দ,
আস্সালামু আলাইকুম।।
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত আগষ্ট ২০২১ ইং মাস হতে এসএসএল পেমেন্ট গেটওয়েতে আমাদের টাকা আটকে থাকার কারনে অদ্যাবধী আমরা কোন ছাড় না পাওয়াতে ও এসএসএল এর ধীরগতির কারনে আমরা কোন টাকা ছাড় পাচ্ছিনা, তাই টাকা পরিশোধের সদিচ্ছা থাকা স্বত্বেও আমরা আপনাদের কোন টাকা দিতে পারিনি। তথাপি ও আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কতিপয় গ্রাহকগণকে নামমাত্র কিছু টাকা দিয়েছি যে বেপারে আপনারা অবগত আছেন।
দিনের পর দিন তারিখ পরিবরতন করে আমরা আপনাদের কাছে সময়ের নিয়েছি তবুও পেমেন্ট গেটওয়ে আমাদের আটকে থাকা টাকার কোন সুরাহা না করায় আমরা বানিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় জনাব শফিক জামান স্যারের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যাবতীয় তথ্য প্রদান করেছি।
যার ফল স্বরূপ গত দিনে নতুন করে ৩৯ টা ই-কমার্স এ নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাদের মধ্যে আমাদের নামও আছে।
জনাব শফিক জামান স্যার আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেটওয়েতে থাকা টাকা ছাড় করানোর ব্যাবস্থা গ্রহন করেছেন। তার ফলসরুপ আমাদের অনেক গ্রাহকের কাছে গত কয়েকদিন যাবত ভেরীফিকেশন করার জন্য আপনাদের ফোনে বা ইমেইলে যোগাযোগ করছে যা আপনাদের জানার কথা।
আমরা আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি আমাদের যে সকল গ্রাককগণদের যারা গেটওয়েতে পেমেন্ট করেছিলেন, আপনাদের মেইল ও ফোনগুলো চালু রেখে আমাদের টাকা ছাড় পেতে সহায়তা করুন।
আর যে সকল গ্রাহকগণ আমাদের মার্চেন্ট নম্বরে টাকা প্রদান করেছেন তাদের আমরা নতুন করে তালিকা করছি এবং দ্রুততম সময়ে টাকা প্রদানের ব্যাবস্থা করা হচ্ছে।
খুব শীঘ্রই আমরা পুনরায় আমাদের অফিস চালু করার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ।
আমাদের ইউনিক বিন সনদ এর জন্য আবেদন প্রক্রিয়াধীন আছে এবং সুস্থধারায় আমরা আবার আমাদের ব্যাবসা পরিচালনা করার চেষ্টা করছি।
আগামীকাল ১০ তারিখ আমি আমার অফিসে ফিরে আসার কথা থাকলেও কোন টাকা ছাড় না পাওয়ায় এবং বিভিন্ন মহলের সদুপোদেশ ও গ্রহনযোগ্য পরামর্শের কারনে ও পর্যাপ্ত নিরাপত্তা বোধ না করায় যাওয়া হচ্ছে না।
পরিশেষে আপনাদের উদ্যেশ্যে এটাই বলতে চাই, আপনাদের টাকা ফেরত দেয়ার ইচ্ছে আছে জন্যই এখনও আপনাদের সবার সাথে যোগাযোগ রেখেছি, না দেয়ার ইচ্ছে থাকলে সকল যোগাযোগ বন্ধ করে নিশ্চিন্তে বসে থাকতাম।
আপনারো হয়তো ভাবছেন আপনাদের টাকা দিচ্ছি না, সময় নিচ্ছি বারবার!!!
একবার আমার কথাটা ভাবেন পরিবার পরিজন, নিজের এলাকা, নিজের ব্যবসা সবকিছু ছেড়ে মানবেতর জীবনযাপন করছি। যেটা কোন সুস্থ স্বাভাবিক মানুষ কখনই চায় না। কিন্তু পরিস্থিতির কারনে আমাকে করতে হচ্ছে। আমার সবচাইতে কষ্টের আর একটা কারন হচ্ছে আজ ০৩ টা মাস আমি আমার মৃতা মায়ের কবর জিয়ারত করার মত সুযোগও পাচ্ছি না। এমনই অভাগা সন্তান আমি।
যাহোক, আপনাদের অনেক মূল্যবান সময় নস্ট করলাম। তবে একটা বিষয়ে পরিস্কার সেটা হচ্ছে আমরা আশা করছি মাননীয় বানিজ্য সচিব মহোদয়ের ঔকান্তিক প্রচেষ্টায় খুব শীঘ্রই আটকে থাকা টাকা ছাড়া পাবো ইনশাআল্লাহ এবং পাওয়া মাত্রই আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। সে সময়টুকু আপনাদের কাছে করজোড়ে চাচ্ছি।
ধন্যবাদান্তে-
মোঃ আরিফুল ইসলাম