13/06/2022
সম্মানিত ক্রেতা ,
রিফান্ড আবেদনের ফর্ম পুরণের সময় আগামি ১৪ই জুন রাত ৮ টা পর্যন্ত , এরপর আর কেউ নতুন করে কোনো আবেদন সাবমিট করতে পারবেন না ।সেই সাথে কোনো তথ্য আপডেটও করা যাবে না ।
এই স্টেপ এর পর যারা নট এলিজিবল ইস্যুর কাস্টমার রয়েছে , তাদের জন্য ২য় ধাপে কাজ শুরু করা হবে ।
---------------------------------------------------------
টেকনিকাল আপডেটঃ
একটি কমন অভিযোগঃ আপনি ওটিপি দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন , মেইল দিয়েছেন, কিন্তু লগিনে ইনভালিড পাসওয়ার্ড বা ২ দিনেও মেইল পান নি ।
এই সমস্যার ২ দিনে আমরা যতজনের সমাধান করে দিয়েছি , তাতে যেটা কারণ হিসেবে বের হয়েছে, সেটা হলো কেউ মেইল এড্রেসে ভুল বানান দিয়েছেন , কেউ @ এর পর আর কোনো কিছু দেন নি , কেউ লিখেছেন gamil.com বা gmil.con ,কেউ দিয়েছেন শুধু ইউজারনাম এর পর @ নাই, কোন মেইল সেটাও নেই । আর এই কারণের আপনাদের এতগুলো সমস্যা । যারা পরবর্তীতে সকল তথ্যসহ অভিযোগ জানিয়েছে, তাদেরগুলো ঠিক করে দেয়া হয়েছে , তাই যাদের এই সমস্যা রয়েছে , তারা অফিসিয়াল গ্রুপে মেইল ও ফোন নাম্বার সহ পোস্ট দিন ।
গতকাল প্রায় ৮৩ টি একাউন্ট ব্লক হয়েছে । ব্লক হওয়ার কারণ , কেউ কেউ অনেক পুরাতন অর্ডার রিফান্ড পেয়েছেন , এমন অর্ডারও এন্ট্রি দেয়ার চেষ্টা করেছেন , তাই একাউন্ট ব্লক করে দেয়া হয়েছে ।
যদিও আপনাদের একাউন্ট খুলে দেয়ার জন্য ২য় সুযোগ করে দেয়া হয়েছে , তাই অনুগ্রহ করে এই ভুল ২য় বার করবেন না । অন্যথায় একাউন্ট পারমানেন্ট লক হয়ে যাবে ।
একাউন্ট খোলার জন্য লগিন পেজের নিচে অপশন দেয়া হয়েছে ।
সেই সাথে আগামিকাল সবাই একাউন্ট চেক করে , আবেদন পত্র শেষবারের মত চেক দিয়ে রাখবেন ।
ধন্যবাদ