07/05/2026
খাঁটি সরিষার তেলের সাথে যখন যুক্ত হয় হাইজিন।
সরিষার তেল স্বাস্থ্যের জন্য উপকারী, এই ধারণা থেকে আমরা সবাই রান্নাঘরে এটি ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যে তেল আপনি পরম তৃপ্তিতে খাচ্ছেন, তা কোন পরিবেশে তৈরি হচ্ছে?
নোংরা পরিবেশ, অযত্ন আর অস্বাস্থ্যকর উৎপাদন পদ্ধতি আপনার সুস্থতার পরিবর্তে ডেকে আনছে হার্টের ঝুঁকি, পেটের সমস্যা এবং দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা।
আমরা কি তবে এভাবেই চলতে দেব? বাংলাদেশের মানুষ কি তবে বিশুদ্ধতার নামে এই নোংরামিই সহ্য করে যাবে?
Team Nurul আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং আধুনিক উপায়ে তৈরি ঘানি ভাঙা কোল্ড-প্রেসড সরিষার তেল। আমাদের প্রোডাকশন কোনো লুকোচুরি নয়, বরং স্বচ্ছতায় ঘেরা। আমাদের চোখে:
✅ স্বচ্ছতা মানেই বিশুদ্ধতা।
✅ পরিচ্ছন্নতা মানেই ভালোবাসা।
✅ আর আপনার স্বাস্থ্য মানেই আমাদের অগ্রাধিকার।
আমরা কেবল তেল বিক্রি করছি না, আমরা চেষ্টা করছি একটি সুস্থ বাংলাদেশের ভিত্তি তৈরি করতে। সরিষার তেলের আদি স্বাদ আর শতভাগ বিশুদ্ধতা এখন আপনার হাতের নাগালে।
🛒 বিশুদ্ধ তেলের জন্য আজই অর্ডার করুন: www.teamnurul.shop
⚠️তেলের বোতলের গায়ে ‘Organic’ শব্দটি লেখা থাকলেও, আমরা সম্প্রতি সরিষার সোর্সগুলো নিয়ে আরও গভীরভাবে খোঁজ নিয়েছি। প্রকৃতপক্ষে ‘অর্গানিক’ কেবল তখনই বলা যায়, যখন চাষাবাদে কোনো রাসায়নিক সার ছাড়া শুধু গোবর বা প্রাকৃতিক সার ব্যবহার হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে ইউরিয়া বা অন্যান্য রাসায়নিক সার ছাড়া সরিষা চাষ হয় না বললেই চলে। তাই একে অর্গানিক দাবি করাটা আমাদের একটা অনিচ্ছাকৃত ভুল ছিল।
আমরা যেহেতু জেনে-বুঝে কোনো ভুল তথ্য দিতে চাই না, তাই সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী ব্যাচ থেকেই আমরা লেবেল সংশোধন করে ‘অর্গানিক’-এর বদলে ‘Pure’ বা ‘বিশুদ্ধ’ হিসেবে ব্র্যান্ডিং করব। বর্তমানে বিপুল পরিমাণ লেবেল ছাপানো থাকায় অপচয় রোধে আমরা আগের প্যাকেটগুলোই শেষ করছি, তবে আমাদের তেল শতভাগ ভেজালমুক্ত এবং ল্যাব টেস্টেড, এই মানের ব্যাপারে আমরা সবসময় আপসহীন। আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে Team Nurul কে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করার জন্য আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।