11/05/2026
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় আমাদের টিমের নিরলস প্রচেষ্টায় ১০,০০০ কেজিরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে আমাদের রিসাইক্লিং প্ল্যান্টে পাঠানো হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপ বিশ্বাস করে যে, পরিবেশ সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নিয়মিত কাজ করা প্রয়োজন। আর সেই লক্ষ্যেই আমাদের একটি টিম প্রতিদিন দ্বীপটির সৈকত, রাস্তাঘাট ও আশেপাশের এলাকাগুলো পরিষ্কার রাখার কাজ করে যাচ্ছে।
দ্বীপটির পরিবেশ রক্ষা করার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন দেশ ও বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখছি।