Missing Word

Missing Word Share new news, funny poems, stories, beautiful moments.

05/12/2023

Best action movie

তুমি চীরচেনা নিথর কান্ডারীস্বপ্ন শেষে তুমি আতকে উঠা ভোর,মিছে জালে তুমি বিভৎস চিন্তা।যেখান থেকে শুরু জীবন সেখানেই যে শেষ,...
21/08/2023

তুমি চীরচেনা নিথর কান্ডারী
স্বপ্ন শেষে তুমি আতকে উঠা ভোর,
মিছে জালে তুমি বিভৎস চিন্তা।
যেখান থেকে শুরু জীবন সেখানেই যে শেষ,
মাঝখানেই এই রঙ্গের খেলা ভাঙ্গবে অবশেষ ।
হিসেব-নিকেশ সবার শেষে
স্বর্গ-নরক পাবে যেচে,
মন্দ-ভালো আখের কালো, অন্তহীন ঐ দেশ।

মেঘের মতো ছোঁয়া তোমার চুল,অন্ধকার ভেঙে তুমি আলোর আলো।চাঁদের মতো সুন্দর তোমার মুখ,হৃদয়ে ছুঁয়ে আনো সুখ বিপুল।বাতাসের মত...
18/06/2023

মেঘের মতো ছোঁয়া তোমার চুল,
অন্ধকার ভেঙে তুমি আলোর আলো।
চাঁদের মতো সুন্দর তোমার মুখ,
হৃদয়ে ছুঁয়ে আনো সুখ বিপুল।

বাতাসের মতো হাসি তোমার হাসি,
মন ভরে দাও মধুর কথা প্রতিবেশি।
গ্রীষ্মের মতো জ্বলে তোমার উষ্ণ আগুন,
প্রজ্বলিত করো সবার মন অনুভূতির সৃজন।

বর্ষার মতো সন্ধ্যে তোমার মেঘের বৃষ্টি,
বিপদের মুখে দিয়ে দাও সবাইকে উদ্ধৃতি।
শরৎকালের মতো সোনালী তোমার স্বপ্ন,
ছুঁয়ে দাও আশার কথা বাণীর কুঞ্জ।

শরৎচন্দ্রের মতো সুন্দর হয়ে উঠো,
চেষ্টা করো সকলকে আনন্দ দিতে সম্ভব।
প্রেম ও করুণায় আলোকিত হয়ে উঠো,
শরৎচন্দ্রের মতো সবার জীবন সমৃদ্ধি ছাড়ানোর ক্ষমতা তোমার জন্য।

মিস করি তবুও বলতে পারছি না ভালোবাসি,একটু কথা বলতে ইচ্ছে হয় তবুও.... একটু দেখতে মন চায় দেখি পুরোনো স্মৃতি, জানি ভালো নেই,...
01/10/2022

মিস করি তবুও বলতে পারছি না ভালোবাসি,
একটু কথা বলতে ইচ্ছে হয় তবুও....
একটু দেখতে মন চায় দেখি পুরোনো স্মৃতি,
জানি ভালো নেই, হয়তো অভিনয় করছো
ভালো থাকার, ভুলে যাওয়ার, কিন্তু একটুও পারোনি
ভালোবাসা শিখিয়েছিলে মিথ্যা ছিলো না কোথাও তবুও....
আজকে কয়দিন হয় মাথায় তুমি,
ঘুমে, ব্যস্ততায়, অন্য কারো কথায় তবু্ও,
তবুও বলতে পারছি না ভালোবাসি।
যানিনা কোন মায়ার মায়াবী চাদরে মুড়িয়ে ছিলে,
পাথর গলিয়ে করেছিলে শীতল বরফ খন্ড,
আর আমায় ভালবাসছিলে আমার মতো করে তবুও.....
তবুও আজ দুই প্রন্তরে সুখী মানুষের অভিনয়ে অভিনেতা।
বলেছিলাম তুমিই সে যাকে পেয়ে আমি আমার মতো সুখী।
যার স্পর্শে বিদুৎ চমকাতো মনে দেহে আর সময়ে।
প্রশ্ন করতে চুপ কেন? আজো উত্তর একটাই....
তোমায় দেখতাম, কি করে পারে একজন মানুষ এতো ভালোবাসতে?
তুমি বলতে নাটক.... হ্যা আমি বলতাম অভিনয়, অভিনেতা।
আসলেই অভিনয় ভাল আছি সুখে আছি,
তবুও ভাবি তোমায় ভালোবাসি।

🙂
28/09/2022

🙂

বিশ্বজয় আলহামদুলিল্লাহ্!❤️🇧🇩🥀।সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরীম ৩য় স্থান অর্জন ক...
24/09/2022

বিশ্বজয় আলহামদুলিল্লাহ্!❤️🇧🇩

🥀।সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরীম ৩য় স্থান অর্জন করায় তাকে **অভিনন্দন**

পৃথিবীতে প্রেম নিষিদ্ধ করা হোকঅবদ্ধ মায়া কাছে টানা কিংবা আবেগ ঘুনে খাওয়ানো হোক সকল আবেগ ঘন প্রেমের চিঠিবিশ্বাস নামের শব্...
10/09/2022

পৃথিবীতে প্রেম নিষিদ্ধ করা হোক
অবদ্ধ মায়া কাছে টানা কিংবা আবেগ
ঘুনে খাওয়ানো হোক সকল আবেগ ঘন প্রেমের চিঠি
বিশ্বাস নামের শব্দকে করা হোক দন্ডিত
ভালবাসা হোক ঘৃণিত অনুভূতি।

মেঘ হীন আকাশে ভরাট একটা চাঁদ তুমি নেই তবুও, চাঁদটাকে দেখতে আসলাম,চাঁদ হাসে আমায় বলে..........   নেই তো কেউ, আমি ছাড়া তোর...
16/07/2022

মেঘ হীন আকাশে ভরাট একটা চাঁদ
তুমি নেই তবুও, চাঁদটাকে দেখতে আসলাম,
চাঁদ হাসে আমায় বলে..........
নেই তো কেউ, আমি ছাড়া তোর একাকিত্বে
গল্প করবি আয় সন্ধ্যা লগ্নে তো নিশিতে
কেউ নেই তোর পাশে, আমি তোর একাকিত্বে....

মেঘ এলো না ভিজাতে আমায় তার মায়ায়
আমি ভিজবো তার অপেক্ষায় আবার...
চাদের মিষ্টি আলোয় তোমার ওই মুক্তি ছায়ায়
ভিজবে তোমার ওই মুখ দেখবো আমিই আপন মায়ায়
মেঘ এলো না ভিজাতে আমায় তার মায়ায়।

আমি লাটিম ঘোড়ানোর বয়সে ঘুরিয়েছি আমায়,আমি ঘুড়ি ওড়ানোর বয়সে উড়িয়েছি আমায়।আমি বদলে যাবো বদলে যাবো, আমার কাছ থেকে;আমি বদলে য...
28/06/2022

আমি লাটিম ঘোড়ানোর বয়সে ঘুরিয়েছি আমায়,
আমি ঘুড়ি ওড়ানোর বয়সে উড়িয়েছি আমায়।

আমি বদলে যাবো বদলে যাবো, আমার কাছ থেকে;
আমি বদলে যাবো বদলে যাবো, আজকের পর থেকে।।

তবে আমি কে?জ্বলতে আমি চাইনি সেই তপ্তে, যেই তপ্ত দাহ পুড়ে দিবে আমার দেহ কিন্তু,  কিন্তু আমি তো পুড়িয়ে দিতে চাই আমার হৃদয়,...
25/06/2022

তবে আমি কে?

জ্বলতে আমি চাইনি সেই তপ্তে,
যেই তপ্ত দাহ পুড়ে দিবে আমার দেহ কিন্তু,
কিন্তু আমি তো পুড়িয়ে দিতে চাই আমার হৃদয়,
যেই হৃদয় আমার কর্য করা দেহকে অপমানিত কষ্ট দেয়।
কি জবাব হবে তার দেহের মলিক.......
আমি নিদ্রাতে আঁতকে উঠি ডাকছে আমায় আমি কে?
আমি সে নই যার কোন অস্তিত্ব নেই।
তিল তিল করে বড় হচ্ছে দেহ, ইচ্ছে, চাহিদা...... তবে কী?
তবে কী এই সব কিছুই অস্তিত্বহীনের জন্য?

কেন এত চাহিদা....... (মন)
কেন এত চাহিদা.......... (দেহ)
কেন এত চাহিদা.......... (অনাগত)

অপ্রয়োজনীয়.........( হিংসা)
অপ্রয়োজনীয়......... (সমালোচনা)
অপ্রয়োজনীয়......... (লোভ)

যদি হারিয়ে যায়......... (শ্বাস)
যদি হারিয়ে যায়......... (শক্তি)
যদি হারিয়ে যায়......... (শ্রবন)

তবে কি দেহের মালিক -কে কি তার আমানত বুঝিয়ে দিতে সক্ষম হবো?

শাস্তি হবে কার?
দেহের?
মনের?
চিন্তার?
চাহিদার?
অস্তিত্বহীনের?

শ্বাস এখান থেকেই সকল কিছুর উৎপত্তি?
তবে অপরাধ কার?
ভালবাসে কে?
বিশ্বাস করা হয় কাকে?
বিশ্বাস ভঙ্গ করে কে?
শ্বাস যদি বন্ধ হয় নিঃশেষ হয় হারিয়ে যাবে মন, হিংসা, সকল প্রপ্যতা, চাহিদা এবং আগামী দিনের জন্য তৈরি সকল দিনপঞ্জি........ .....লোভ, হিংসা, চাহিদা, আগামী......
তবে........ তবে আমি কে?

17/06/2022

Address

Savar
1209

Alerts

Be the first to know and let us send you an email when Missing Word posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category