Anam's Accounting

Anam's Accounting হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য সহায়ক

18/09/2025
18/09/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Md Aowal Hosan, MD Belal Hosen
13/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Aowal Hosan, MD Belal Hosen

10/03/2025

বিভিন্ন ধর্মের লোকজন একসাথে বসবাস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা ও করণীয় রয়েছে, যেগুলো মানলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে।

নিচে মূল করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো:

১. পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা

প্রত্যেকে যেন অন্যের ধর্ম, বিশ্বাস ও রীতি-নীতিকে সম্মান করে।

কারো বিশ্বাসকে ছোট করে কোনো মন্তব্য বা কাজ না করা।

২. ভিন্ন মতের প্রতি সহনশীল মনোভাব গড়ে তোলা

সবাইকে বোঝা উচিত যে, মত-পথের ভিন্নতা থাকা স্বাভাবিক।

ভিন্ন বিশ্বাসের মানুষকে ভালোবাসা ও সহানুভূতির চোখে দেখা।

৩. আন্তঃধর্মীয় আলোচনা ও সংলাপ

ভুল ধারণা দূর করতে এবং একে অপরকে বোঝার জন্য শান্তিপূর্ণ আলোচনা করা।

বিভিন্ন ধর্মীয় উৎসব ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং অংশগ্রহণের ইচ্ছা রাখা (যতটুকু ধর্মসম্মত হয়)।

৪. একসাথে সমাজ গঠনে কাজ করা

মানবতার সেবামূলক কাজ (যেমন: গরিবদের সাহায্য, রোগীদের সেবা, শিক্ষা কার্যক্রম) একসাথে করা।

পরিবেশ রক্ষা, শান্তি প্রতিষ্ঠা ইত্যাদির জন্য একত্রে কাজ করা।

৫. আইন ও সামাজিক নিয়ম মেনে চলা

দেশের আইন ও সমাজের নিয়ম সবাইকে মানতে হবে, যাতে কারও অধিকার ক্ষুণ্ন না হয়।

সংঘাত বা ভুল বোঝাবুঝি হলে শান্তিপূর্ণভাবে তা সমাধান করা।

৬. ভালো সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা

প্রতিবেশী হিসেবে একে অপরের খোঁজখবর রাখা।

বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো।

৭. শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি

ছোটবেলা থেকে শিশুদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা দেওয়া।

ধর্মভিত্তিক বিভাজন নয়, বরং মানবতার শিক্ষা দেওয়া।

৮. কোনো ধরনের উস্কানি বা বিদ্বেষমূলক কাজ/কথা থেকে বিরত থাকা

সাম্প্রদায়িক উস্কানি, ঘৃণা বা হিংসাত্মক কাজ কখনো না করা।

যারা এমন কাজ করে, তাদের শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করা।

৯. ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা

সবাইকে "মানবজাতির অংশ" হিসেবে দেখা।

একে অপরকে ভাই-বোন, বন্ধু ভাবা।

24/02/2025

মানুষের সাথে সুন্দরভাবে মিশতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ দিতে হয়। এখানে কিছু টিপস দেওয়া হলো:

১. শ্রদ্ধাশীল ও ভদ্র আচরণ করুন

সবাইকে সম্মান দিন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করুন।

কথা বলার সময় ভদ্র ও নম্র ভাষা ব্যবহার করুন।

২. মনোযোগ দিয়ে শুনুন

কথা বলার সময় অন্যের কথা কেটে কথা বলবেন না।

মনোযোগ দিয়ে শুনলে মানুষ আপনার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবে।

৩. হাসিমুখে কথা বলুন

বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক হাসি মানুষকে আকর্ষণ করে।

রুক্ষ মুখ বা খিটখিটে স্বভাব এড়িয়ে চলুন।

৪. ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন

সবসময় ইতিবাচক চিন্তা করুন ও অন্যকে উৎসাহ দিন।

নেতিবাচক বা বিষাদময় কথা এড়িয়ে চলুন।

৫. সহমর্মী হোন

অন্যের কষ্ট বা আনন্দকে নিজের মতো অনুভব করুন।

প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

৬. অহংকার এড়িয়ে চলুন

বিনয়ী হোন, অহংকার করলে মানুষ দূরে সরে যাবে।

নিজেকে বড় দেখানোর চেয়ে, সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করুন।

৭. গসিপ বা খারাপ কথা বলা এড়িয়ে চলুন

পরচর্চা বা গীবত করা বন্ধুত্ব নষ্ট করতে পারে।

সবার সামনে সৎ ও খোলামেলা আচরণ করুন।

৮. বিশ্বাসযোগ্য হোন

মিথ্যা কথা বা প্রতারণা মানুষকে দূরে সরিয়ে দেয়।

কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন।

৯. ধৈর্য ধরুন

সব মানুষ একরকম নয়, তাই ধৈর্য ধরে সবার সাথে মানিয়ে চলুন।

অযথা রেগে যাওয়া বা রূঢ় আচরণ এড়িয়ে চলুন।

১০. হাসি-ঠাট্টা ও আনন্দ দিন

মাঝেমধ্যে মজার গল্প বা হাসির কিছু শেয়ার করুন, তবে কারও অপমান করে নয়।

আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে পারলে সবাই আপনাকে পছন্দ করবে।

এসব বিষয় মাথায় রেখে চললে, আপনি সহজেই মানুষের সাথে ভালোভাবে মিশতে পারবেন এবং তাদের প্রিয় হয়ে উঠবেন।

09/10/2022

রিমাইন্ডার
• অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শেষ হবে ১০ অক্টোবর।
• অনার্স ২য় বর্ষের ফরম পূরণ শেষ হবে ১১ অক্টোবর।
• ডিগ্রি ১ম বর্ষের ফরম পূরণ শেষ হবে ১১ অক্টোবর।
• মাস্টার্স শেষ পর্ব ভর্তির শেষ তারিখ ১১ অক্টোবর।
• অনার্স রিলিজ স্লিপের ভর্তির শেষ তারিখ ১৩ অক্টোবর।
• মাস্টার্স প্রফেশনাল ভর্তির আবেদন শেষ হবে ১২ অক্টোবর।
• অনার্স প্রফেশনাল ভর্তির আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর।
• ডিগ্রী ভর্তির আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর পর্যন্ত।

এমন আপডেট পেতে পেজের সাথেই থাকুন।

প্রশ্নঃঅবচয় এবং উপচয় কী?...অবচয়কে ইংলিশে বলা হয় Depreciation। অন্যদিকেউপচয়কে ইংলিশে বলা হয় Appreciation। এথেকেই মোটামুটি...
07/10/2022

প্রশ্নঃঅবচয় এবং উপচয় কী?...
অবচয়কে ইংলিশে বলা হয় Depreciation। অন্যদিকে
উপচয়কে ইংলিশে বলা হয় Appreciation। এ
থেকেই মোটামুটি আন্দাজ করা যায় উপচয় জিনিষটা
কী আসলে।
স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে তার যে পরিমাণ
মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। এর ঠিক উলটো
একটা সিচুয়েশন আছে যেখানে সম্পদের মূল্য
হ্রাস পায়না উলটো বিভিন্ন কারণে বেড়ে যায়। এই
বেড়ে যাওয়া অংশকেই বলা হয় উপচয়। বিভিন্ন
কারণে এমনটা হতে পারে যেমনঃ সাপ্লাই-ডিমান্ডের
পরিবর্তন, ইন্টারেস্ট রেট বা ইনফ্লেশন রেটে
পরিবর্তন ইত্যাদি।
সাধারণত ফিন্যান্সিয়াল অ্যাসেট যেমন বন্ড, স্টক,
ডিবেঞ্চার ইত্যাদির ক্ষেত্রে উপচয়ের ব্যাপারটা
বেশি দেখা যায় যতটা না দেখা যায় স্থায়ী সম্পদ
যেমন আসবাবপত্র বা যন্ত্রপাতির ক্ষেত্রে। ধরুন
আপনার ব্যবসায়ে স্টক কেনা বাবদ বিনিয়োগ আছে
১০,০০০ টাকার। কোন কারণে স্টকের দাম বেড়ে
গেল আর আপনার কেনা স্টকের দাম বেড়ে
হয়ে গেলো ১২,০০০ টাকা। এখানে ২,০০০ টাকাকে
বলবো উপচয়। এটা খুবই সিম্পল একটা উদাহরণ।
তবে আপনার ব্যবসায়ের আসবাবপত্রের দাম
বেড়ে গেল – এমন ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক, যদি
না খুব ভয়াবহ রকমের সাপ্লাই শর্টেজ দেখা দেয়।
স্থায়ী সম্পদ যেমন ভূমির ক্ষেত্রে উপচয়ের
ব্যাপারটা খাটে। অনেক হিসাববিজ্ঞানী এবং
রাইটারদের মতে ভূমির ক্ষেত্রে অবচয়ের
ব্যাপারটা খাটে না কারণ ভূমির দাম উল্টো বাড়ে বই
কমে না। এ জন্য দেখবেন অনেক লেখকের
বইতে ভূমির উপর অবচয় ধরা সংক্রান্ত কোন
লেনদেন নেই। আরেকটা intangible asset
আছে ট্রেডমার্ক, এটার ক্ষেত্রে উপচয়ের
ব্যাপারটা অনেক লক্ষ করা যায়। ব্র্যান্ড ভেল্যু
বাড়লে এটার দামও বেড়ে যায়।
যাহোক। যেহেতু কোন সম্পদের উপচয় হলে
সেই সম্পদের দাম বেড়ে যায় তাই উপচয়ের জন্য
জার্নালে সেই সম্পদকে ডেবিট করতে হবে
এবং উপচয় হিসাবকে ক্রেডিট করতে হবে। Income
Statement এ সেটাকে পরোক্ষ আয় হিসাবে
দেখাতে হয়। অন্যদিকে ব্যালেন্স শিটে
উপচয়ের পরিমাণ সংশ্লিষ্ট সম্পদের সাথে যোগ
করতে হয়।.
এখন মূল কথাটা হলো, Convention of conservatism
বা রক্ষণশীলতা নীতি এবং Historical Cost বা
ঐতিহাসিক মূল্য – এই দুই নীতির কারণে উপচয়কে
আসলে হিসাবভুক্ত করা হয় না। উপচয় ব্যাপারটা বাজার
মূল্যে বেড়ে যাওয়ার সাথে সম্পর্কিত আর
হিসাবের বইতে সম্পদ দেখাতে হয় ক্রয় মুল্যে।
অন্যদিকে সম্পদ এবং আয়ের ক্ষেত্রে লস বা
কম মূল্যটাকে প্রাধান্য দিতে হয়। এই দুই কারণে
আমাদের বইগুলতে উপচয়ের ব্যাপারটা বেশি নেই।
কেউ চাইলে তিনি উপরিউক্ত বর্ণিত পদ্ধতিতে
লিপিবদ্ধ করতে পারে।
অ্যামেরিকান এবং ইউরপিয়ান বিভিন্ন রাইটার এবং
হিসাববিজ্ঞানিরা প্রস্তাব করছেন Asset Appreciation
এর ব্যাপারটা বইতে দেখাতে।
এখন আপনার প্রশ্নের উত্তর দেইঃ
ধরুন, আপনার সম্পদের ক্রয় এবং লিখিত মূল্য ১০০০
টাকা। উপচয় হলো ২০০ টাকা। এখন মোট সম্পত্তি =
লিখিত মূল্য + উপচয় = ১০০০+২০০ = ১২০০ টাকা। এটাই
বলা আছে সেখানে।
কষ্ট করে পড়ার কারণে ধন্যবাদ।

07/10/2022

বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট।
যারা অনার্সে পড়ছেন, তাদের অনেকের
মধ্যেই এটার অভাব রয়েছে। এখনো আপনার
অহংকার করার মত কিছুই নেই, পৃথিবীর কাছে
আপনি একজন নোবডি মাত্র। বিনয় ছাড়া
শেখা যায় না। গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর
পায়ের কাছে বসে। আজকাল শিক্ষকরাও
সম্মানিত হওয়ার চেষ্টা করেন না,
স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে। আপনি
মেনে নিন, আপনি ছোটো। এটাই আপনাকে
এগিয়ে রাখবে। বড় মানুষকে অসম্মান করার
মধ্যে কোন গৌরব নেই। নিজের প্রয়োজনেই
মানুষকে সম্মান করুন...

06/10/2022

সাহিত্যে নোবেল জিতলেন ফরাসি লেখক আনি আরনো

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anam's Accounting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category