Paglapir Bazar Rangpur

Paglapir Bazar Rangpur Official Page || Inbox for promotion পাগলা বাবা (রাঃ) এর মাজার হচ্ছে পাগলাপীরের প্রধান এবং ঐতিহ্যবাহী স্থান

রংপুর বিভাগ ইজতেমা (২০২৫)রংপুর বিভাগের  ইজতেমা ৮টি জেলা রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট,পঞ্চগড়,ঠাকুরগাঁও, নীলফামা...
21/11/2025

রংপুর বিভাগ ইজতেমা (২০২৫)
রংপুর বিভাগের ইজতেমা ৮টি জেলা রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট,পঞ্চগড়,ঠাকুরগাঁও, নীলফামারী ও কুড়িগ্রাম এর সমন্বয়ে এ বছর রংপুর বিভাগীয় ইজতিমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

‎আগামী মাসের ১১,১২ ও ১৩ তারিখ রংপুর বিভাগীয় ইজতিমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

‎স্থান: আমাশু কুকরুল,৪ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন,রংপুর মহানগর। জুম্মা পাড়ার পাশ্ববর্তী মহল্লা।
আল্লাহ তা'আলা কবুল করেন।

পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে ভূল রিপোর্ট দেয়ার অভিযোগঃগত ০৭/০৭/২০২৫ ইং আমি মোঃ মোরছালিন (শুভ), আমার স...
25/08/2025

পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে ভূল রিপোর্ট দেয়ার অভিযোগঃ

গত ০৭/০৭/২০২৫ ইং আমি মোঃ মোরছালিন (শুভ), আমার স্ত্রীর মাথা ও পেট ব্যাথা হওয়ায় আমি স্থানীয় চিকিৎসকের কাছে গেলে আমার স্ত্রীর টেস্ট করার জন্য বলে এবং আমি আমার স্ত্রীকে নিয়ে "পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে" নিয়ে যাই । তারপর বিভিন্ন টেস্ট করানোর পর রিপোর্টে ইউরিন ইনফেকশন ধরা পড়ে । সেই রিপোর্টের ভিত্তিতে স্থানীয় চিকিৎসক ৭ দিনের ঔষধ দিলে আমার স্ত্রী ঔষধ সেবনের পর পর্যায়ক্রমে শারীরিক আরো অবনতি হয় । তারপর স্থানীয় চিকিৎসক কাছে গেলে তিনি রংপুরে গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করে। সেখানে গেলে উনি (ডাঃ ইয়াছমিন দিল জান্নাত মুন্নি, আপডেড কেয়ার) আমার স্ত্রীর আবারো নতুন করে টেস্ট করতে বলেন। এবং আমি দ্রুত সকল টেস্ট করি এবং ডাক্তার সেই রিপোর্ট অনুযায়ী জানান আমার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিলো। পরবর্তীতে বাসায় চলে আসি এবং স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে জানাই আমার স্ত্রী ৩ মাসের প্রেগন্যান্ট! আর পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে বিভিন্ন টেস্ট করে ইউরিন ইনফেকশন রিপোর্ট দিয়েছে । আপনাদের ভূল চিকিৎসার জন্য আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশংকাজনক! তখন স্থানীয় চিকিৎসক বলে, আমি পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের টেস্ট রিপোর্টের উপর ভিত্তিতে ঔষধ দিয়েছি যদি কোন দোষ থাকে সেটা রিপোর্টের। পরে পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে জানাইলে, ওখানকার আলট্রাসনোগ্রাম করা ম্যাডাম (মাসুদা ফারজানা) আমার অসুস্থ স্ত্রীকে ফোন দিয়ে উলটা পালটা কথা বলে।

★ এই পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের টেস্ট রিপোর্ট ভূল দেয়ার কারনে আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ার আমি থানায় পাগলাপীর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। অভিযোগের ৭ দিন পার হলেও কোন সাড়া না পেয়ে, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিভিল সার্জন রংপুর, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, রংপুর সেনা সদর দপ্তরে উক্ত অভিযোগ দিয়েছি । আমি চাই না ভবিষ্যতে আমার মত কোন রোগী যেন ভূল চিকিৎসা বা অবহেলার কারনে কারো জীবন বিপন্ন না হয়। আমি এটার সঠিক তদন্ত আশা করছি।



Original post: https://www.facebook.com/share/p/19n1aK9LhX/

সম্মানিত ২নং হরিদেবপুর ইউনিয়নের সকল নাগরিক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা ২০২৫ সালে ভোটার হয়েছেন ত...
15/08/2025

সম্মানিত ২নং হরিদেবপুর ইউনিয়নের সকল নাগরিক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা ২০২৫ সালে ভোটার হয়েছেন তাহাদের হালনাগাদ ভোটার তালিকা ইউনিয়ন পরিষদে এসেছে উক্ত তালিকায় নিজের নাম পিতা -মাতার নাম জন্ম তারিখ সাল ঠিকানা সকল তথ্য সঠিক আছে কি না তা দেখার জন্য আগামী ৩০-০৮-২০২৫ খ্রিঃ মধ্যে ২নং হরিদেবপুর ইউনিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
কোন ভুল ত্রুটি থাকিলে অথবা মৃত্যু জনিত কারনে কর্তন, ভোটার স্থানান্তর আগামী ৩০-০৮-২০২৫ খ্রিঃ মধ্যে উপজেলা নির্বাচন অফিসার বরাবর অবেদন করার জন্য অনুরোধ করা গেল

অনুরোধক্রমেঃ
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদ
রংপুর সদর রংপুর

(একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ)রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকার একই পরিবারের ৫ জন হিন্দু ধর্মাবলম্...
12/08/2025

(একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ)

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকার একই পরিবারের ৫ জন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে রংপুর মহানগরীর জুম্মাপাড়ায় একটি মাদ্রাসায় গিয়ে ওই ৫ জন কালিমা পাঠের মধ্যদিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর গণেশ দাসকে মো. আব্দুল্লাহ্, বুলবুলি রাণী দাসকে মোছা. আমিনা বেগম, রঞ্জন কুমার দাসকে ফুজাইল মুয়াজ, সাজন কুমার দাসকে মো. সাইফুল্লাহ্ সাইফ ও রিশান কুমার দাসকে মো. আয়ান আহমেদ নাম দেয়া হয়।

ধর্মান্তরিত হয়ে গণমাধ্যম কর্মীদের জানান, তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেউ তাদের ধর্মান্তরিত হতে প্ররোচনা দেয়নি। ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছেন নওমুসলিম ওই পাঁচ ব্যক্তি।

এর আগে, তারা সকলে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
[Collected]

SSC 2025 পরিক্ষার রেজাল্ট✅পাগলাপীর স্কুল ও কলেজ পরিক্ষার্থীঃ ১৩৯পাশঃ ৪৯ফেলঃ ৯০জিপিএ৫ঃ ০১
10/07/2025

SSC 2025 পরিক্ষার রেজাল্ট
✅পাগলাপীর স্কুল ও কলেজ
পরিক্ষার্থীঃ ১৩৯
পাশঃ ৪৯
ফেলঃ ৯০
জিপিএ৫ঃ ০১

কয়েক বছর পর অবশেষে পাগলাপীরে রাস্তার বাকি কাজ শুরু হয়ে গেছে ।
06/07/2025

কয়েক বছর পর অবশেষে পাগলাপীরে রাস্তার বাকি কাজ শুরু হয়ে গেছে ।

30/05/2025

কোরবানির পশু খোঁজার আগে, আপনার পাওনা দারকে খুজে তার দেনা পরিশোধ করুন..
এটাই উত্তম ইবাদাত

পাগলাপীরের এমন দৃশ্য আপনাদের কেমন লাগে?
10/04/2025

পাগলাপীরের এমন দৃশ্য আপনাদের কেমন লাগে?

07/04/2025

পাগলাপীর বাজারে, ফিলিস্তিনে ইজরায়েলের গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

30/03/2025

🌙 ঈদ মোবারক
আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের ১ম জামাত সকাল ৮ ঘটিকায় এবং ২য় জামাত সকাল ৯ ঘটিকায়

20/03/2025

পাগলাপীরে জমে উঠেছে
কেনাকাটার হিড়িক
(১৯ রমজান)
ঈদুল ফিতর ২০২৫

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paglapir Bazar Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share