হাতের কাছাকাছি

Call Directions

হাতের কাছাকাছি Make your shopping simple

08/04/2026

👶🥔 বেবির জন্য মিষ্টি আলু কেন এত উপকারী? (বিশেষ করে হাম প্রতিরোধে ভূমিকা)

মায়ের দুধের পর যখন বেবি solid food শুরু করে, তখন সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবারের মধ্যে একটি হলো মিষ্টি আলু। এটি নরম, সহজপাচ্য এবং ভিটামিনে ভরপুর।

🌟 মিষ্টি আলুর পুষ্টিগুণ

মিষ্টি আলুতে রয়েছে—
• 🟠 ভিটামিন A (বিটা-ক্যারোটিন)
• 💪 ভিটামিন C
• 🌾 ফাইবার
• 🧠 পটাশিয়াম

🟠 ভিটামিন A কেন এত গুরুত্বপূর্ণ?

মিষ্টি আলু ভিটামিন A-এর অন্যতম সেরা উৎস।
এই ভিটামিন বেবির শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে:

✅ ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন A বেবির immune system শক্তিশালী করে, ফলে সংক্রমণের ঝুঁকি কমে।

✅ ২. Measles (হাম) প্রতিরোধে সাহায্য করে
• হাম হলে শরীরে ভিটামিন A-এর ঘাটতি দেখা দেয়
• পর্যাপ্ত ভিটামিন A থাকলে হাম গুরুতর হওয়ার ঝুঁকি কমে
• তাই doctors অনেক সময় হাম হলে vitamin A supplement দেয়

✅ ৩. চোখের জন্য ভালো 👁️

ভিটামিন A বেবির চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং রাতকানা প্রতিরোধ করে।

✅ ৪. ত্বক ও growth উন্নত করে

ত্বক সুস্থ রাখে এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।

👶 বেবিকে কীভাবে খাওয়াবেন?

✔️ মিষ্টি আলু ভালো করে সেদ্ধ/স্টিম করে নরম করে নিন
✔️ মেখে puree বানিয়ে দিন
✔️ শুরুতে অল্প অল্প করে দিন (২–৩ চামচ)
✔️ ধীরে ধীরে পরিমাণ বাড়ান

⚠️ কিছু গুরুত্বপূর্ণ টিপস
• প্রথমবার দিলে allergy বা reaction দেখুন
• লবণ/চিনি না দেওয়াই ভালো (১ বছরের আগে)
• সবসময় fresh করে বানিয়ে দিন

💡 সংক্ষেপে

মিষ্টি আলু একটি superfood for babies 🥔✨
এতে থাকা ভিটামিন A বেবির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিশেষ করে হাম (Measles)-এর জটিলতা কমাতে সাহায্য করে।

মিস্টি আলু দিয়ে প্যান কেইক বানাতে পারে হালকা ঘী তে ভেজে
মিস্টি আলু ম্যাস করে ফর্মুলা বা ব্রেস্ট মিল্ক মিশিয়ে খাওয়াতে পারেন বা মিস্টি আলু নরম করে ফিংগার ফুড হিসেবে ও দিতে পারেন।
©

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ত অনেক ছাত্র নিহত ও হতাহতের আশংকা! আল্লাহ তুমি সহায় হও! ইন্নালিল্লাহ! 🥲🤲

04/07/2025
আমাদের সকাল গুলো সুন্দর মিষ্টি আর ভালোবাসা ময় হোক❤️
23/11/2024

আমাদের সকাল গুলো সুন্দর মিষ্টি আর ভালোবাসা ময় হোক❤️

বিরতির পর কাজে ফেরাটা আমার জন্য কেন জানি খুব কঠিন হয়ে পড়ছে। অনেক দিন থেকেই বিজনেসে ফিরতে চাচ্ছি কিন্তু হয়ে উঠছে না।কিছুত...
19/11/2024

বিরতির পর কাজে ফেরাটা আমার জন্য কেন জানি খুব কঠিন হয়ে পড়ছে। অনেক দিন থেকেই বিজনেসে ফিরতে চাচ্ছি কিন্তু হয়ে উঠছে না।
কিছুতেই কাজে মনোনিবেশ করতে পারি না।
কাজের চাপ তো ছিলোই পাশাপাশি বলতে পারেন এক প্রকার খামখেয়ালি অথবা আলসেমি। এটাতে আমি খুব ওস্তাদ।
অনলাইনে মনোনিবেশ না দিলেও অফলাইনে টুকটাক ডেলিভারি দিয়েছি।
আলহামদুলিল্লাহ।

যাই হোক কাজে আবার একটিভ হব ইনশাআল্লাহ।
সবাই পাশে থাকবেন তো...?

কোন প্রিয় নামে ডাকি?বলো, কোন প্রিয় নামে ডাকি? 🩵tea
12/11/2024

কোন প্রিয় নামে ডাকি?
বলো, কোন প্রিয় নামে ডাকি? 🩵tea

শীতের আয়োজনে সব প্রস্তুত।। কিন্তু শীত কই।।🍂☕☕
12/11/2024

শীতের আয়োজনে সব প্রস্তুত।।
কিন্তু শীত কই।।🍂☕☕

খুব অদ্ভুত ব্যাপার হল জীবনের ২০ থেকে ২৪ টা বছর আমি যে বাড়িতে কাটিয়েছে সে বাড়িতে এখন গেলে জিজ্ঞাস করতে হয় যাব কিনা......
09/11/2024

খুব অদ্ভুত ব্যাপার হল জীবনের ২০ থেকে ২৪ টা বছর আমি যে বাড়িতে কাটিয়েছে সে বাড়িতে এখন গেলে জিজ্ঞাস করতে হয় যাব কিনা...
সেই বাড়িতেই আমি বেড়াতে আসি ,সে‌ বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয়। যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো... আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যায় আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের। এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই। প্রতিটা কোন আমার আল্লাদে আটখানা হয়ে আছে। আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে, না হলে কেউ এসে ঢুকে এলোমেলো করে দিতে পারে এজন্য।
কত রাত জেগে কাটিয়েছে ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনা সাক্ষী এই ঘর। আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর। মন ভাঙ্গা রাতে ঘরে জানালায় বসে আকাশ দেখেছি সারারাত, কত ছুটির দুপুরে শালিক পাখির মত ঝগড়া করেছি মায়ের সাথে।
স্কুল থেকে নিচের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে। নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙ্গা কান্না করেছি সব জানে ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি, কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে, ঐ আলনা অগোছালো করেছি শতবার শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না তাই। আবার একদিকে শাড়ি এক দিকে সালোয়ার একদিকে কুর্তা পাট করে সাজিয়েছি।।
অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কর্নারে পড়ে থাকে যেভাবে নিয়ে আসি সেইভাবে নিয়ে যাই। ভাবি দু চার দিনই তো থাকবো আর আলমারিতে রাখবো না । ব্যাস আলমারিটা‌ আর খোলাও হয় না। কত জিনিস কানের দুলের রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিস গুলো কখন কিনলে?
যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবি?
আমি চুপ চাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই, জবাব দেওয়ার মতো কিছুই থাকেনা। হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না 🥲
কেন এমনটা হয়?
প্রতিটা মেয়েরি কি এমন হয়?

©Jannat

আমার বউ হারিয়ে গেছে, আমার বউকে খুঁজে দেন!🙂এই আমার বউয়ের ছবি🐸🎬Laapataa Ledies
01/05/2024

আমার বউ হারিয়ে গেছে, আমার বউকে খুঁজে দেন!🙂

এই আমার বউয়ের ছবি🐸

🎬Laapataa Ledies

Address

Dhaka
Rangpur
1200

Telephone

+8801795664331

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাতের কাছাকাছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share