Infogram

Directions

Infogram Fragrance | Refined | Remembered

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদী হত্যার বিচারের দাবীতে ক্যালিগ্রাফি অঙ্কন।
25/12/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদী হত্যার বিচারের দাবীতে ক্যালিগ্রাফি অঙ্কন।

07/08/2025

নোয়াখালীর একই পরিবারের ৭ জন একসাথে নিহত।

07/08/2025

নোয়াখালীর একই পরিবারের ৭ জন নিহত!

26/07/2025

When the volleyball is bigger than your dream 😀

20/07/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

গাজায় আবার শুরু হল মৃত্যুর মিছিল।আজ সকালে চালানো বিমান হামলার মাধ্যমে হামাসের সাথে দুই মাসের দুর্বল 'যুদ্ধবিরতি অবস্থা' ...
19/03/2025

গাজায় আবার শুরু হল মৃত্যুর মিছিল।
আজ সকালে চালানো বিমান হামলার মাধ্যমে হামাসের সাথে দুই মাসের দুর্বল 'যুদ্ধবিরতি অবস্থা' কার্যত ভেঙে ফেলল ইজরায়েল। সামনে বিমান হামলার বাইরেও অন্য হামলা চালানোর হুমকি দিয়েছে তারা। বলে রাখা ভালো যে, আজকের হামলায় নি-হ*তদের একটা বড় অংশই শিশু।

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা এক ওয়ারেন্টে...
13/03/2025

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ ঘটানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা এক ওয়ারেন্টের ভিত্তিতে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার সকালে হংকং সফর শেষে দেশে ফেরার পর রাজধানী ম্যানিলার এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এই মুহূর্তে প্লেনে করে তাকে নেদারল্যান্ডসের 'হেগ' শহরে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আইসিসি'র অবস্থান।

উল্লেখ্য, ২০১৬ সালে ফিলিপিন্সের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছিলেন রদ্রিগো দুতার্তে। মানবাধিকার সংস্থাগুলার মতে, এই 'যুদ্ধে' হাজারের বেশি মানুষ নিহত হয়, যাদের অনেকের বিরুদ্ধেই শক্ত কোনো প্রমাণ ছিল না। তবে দুতার্তে এই 'যুদ্ধ' নিয়ে অনুতপ্ত নন। তার মেয়ের পোস্ট করা এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "কী অপরাধ করেছি আমি? আমি যদি কোনো পাপ করে থাকি, তাহলে ফিলিপিন্সের আদালতে ফিলিপিনো বিচারকদের সামনে আমার বিচার করুন। আমি নিজ দেশে কারাবরণ করতে রাজি আছি।"

২০১৬ থেকে ২০২২ পর্যন্ত প্রেসিডেন্ট থাকা দুতার্তে এখনো ফিলিপিন্সে বেশ জনপ্রিয়, বিশেষ করে নিজ শহর দাভাও'তে তার জনপ্রিয়তা আরও বেশি। মে মাসে হতে যাওয়া মেয়র নির্বাচনে দুতার্তের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন জানিয়েছে, তারা দ্রুতই ৩০ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রস্তাবে রাজি...
13/03/2025

সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন জানিয়েছে, তারা দ্রুতই ৩০ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রস্তাবে রাজি আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে 'বল এখন রাশিয়ার কোর্টে', তারা মস্কোর কাছে এই প্রস্তাব পৌঁছে দেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে 'ইতিবাচক' এই প্রস্তাবে রাশিয়াকে রাজি করানোর দায়িত্ব এবার যুক্তরাষ্ট্রের।

পাশাপাশি এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক সহযোগিতা দেওয়া আবার শুরু করবে। ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলেনস্কির 'ঝগড়া'র পর এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সম্ভবত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি পরিস্থিতিটা একটু হলেও জটিল হতে চলেছে। ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, য...
13/03/2025

সম্ভবত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি পরিস্থিতিটা একটু হলেও জটিল হতে চলেছে। ইউক্রেন ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, যুক্তরাষ্ট্রও চাইছে রাশিয়া রাজি হোক। রাজি না হলে রাশিয়ার আসল উদ্দেশ্য কী, সেটা নিয়ে আবার ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে রাশিয়া খুবই সাবধানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সব দেখেশুনে তারপর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। তবে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য অনেকটা এমন যে যুদ্ধবিরতি চাইলে রাশিয়া ইউক্রেনের ভেতর যতটুকু অগ্রসর হয়েছে, তা মেনে নিতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও গত জুনে বলেছিলেন যে শান্তিচুক্তি চাইলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চার অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়া যাবে না। একইসাথে যথাযথ নিশ্চয়তাসহ সাময়িক কোনো সমাধানের বদলে দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।

১০ই মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সব ধরন...
13/03/2025

১০ই মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, সিন্ডিকেটের ৯৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজনীতিতে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত করে সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share