ইতিহাসপ্রেমী বুক শপ-Itihaspremi Book Shop

Call Directions Website Contact the business

ইতিহাসপ্রেমী বুক শপ-Itihaspremi Book Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইতিহাসপ্রেমী বুক শপ-Itihaspremi Book Shop, Religious Bookstore, Dhap, Rangpur.

ভারতবর্ষের রয়েছে এক বিপ্লবী ইতিহাস। সমৃদ্ধ এ ইতিহাসের কিছু অংশ নিয়ে রচিত তিনটি বই নিয়ে আমাদের আজকের এই পোস্ট। বইগুলো ইতি...
29/09/2024

ভারতবর্ষের রয়েছে এক বিপ্লবী ইতিহাস। সমৃদ্ধ এ ইতিহাসের কিছু অংশ নিয়ে রচিত তিনটি বই নিয়ে আমাদের আজকের এই পোস্ট। বইগুলো ইতিহাসপ্রেমী পাঠকদের খোরাক জোগাবে বলে আশা করি।

¤হিন্দুস্তান (ব্রিটিশ আগ্রাসনের আগে ও পরে):
১৫৭ পৃষ্ঠার এ বইটির মূল রচয়িতা উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব শাইখুল ইসলাম সাইয়েদ হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ। ব্রিটিশ আগ্রাসনের পূর্বে হিন্দুস্তানের আর্থিক অবস্থা, কৃষিব্যবস্থা, শিল্প ও বাণিজ্যিক অবস্থা, চারিত্রিক অবস্থা ইত্যাদি কেমন ছিল, ব্রিটিশ কর্তৃক হিন্দুস্তানের শিক্ষাখাত ধ্বংসের উপাখ্যান, সম্রাট বাবরের অসিয়ত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিন যুগ, হিন্দুস্তানের জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ, হিন্দুস্তানের শিল্প ও ব্যবসা ধ্বংসের ডিপ্লোম্যাটিক পদ্ধতি, হিন্দুস্তানের শিল্প-বাণিজ্য ও হস্তশিল্প ধ্বংসের পরিণাম, ব্রিটিশদের হাতে হিন্দুস্তানের চারিত্রিক ধ্বংসের ইতিবৃত্ত, শিক্ষাব্যবস্থা ধ্বংসের ইতিবৃত্ত, সাম্প্রদায়িকতা সৃষ্টি এবং ঘৃণার অগ্নিস্ফুলিঙ্গ প্রজ্বলিত করা ইত্যাদি বিষয়ে এ বইটিতে আলোচনা করা হয়েছে।

¤১৮৫৭ সিপাহি বিপ্লবের ইতিবৃত্ত:
২২০ পৃষ্ঠার এ বইটি অত্যন্ত তথ্যবহুল একটি বই। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ১৮৫৭ সালের বিদ্রোহ মহাবিদ্রোহ নামে স্থান পেয়েছে। সে সময় অসংখ্য নাম-পরিচয়হীন সাধারণ মানুষ নিজেদের জীবন তুচ্ছ করে শক্তিশালী ইস্ট-ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সম্মুখ সমরে শামিল হয়েছিল। এ বইটিতে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের বিবরণ, তার নেপথ্য কারণ এবং সংশ্লিষ্ট আরও বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে।

¤খিলজি শাসন:
১২৭ পৃষ্ঠার এ বইটি মূলতঃ খিলজি বংশ কর্তৃক ভারতবর্ষ শাসনের ইতিহাস নিয়ে রচিত। সুলতান জালালউদ্দিন ফিরোজ খিলজি, আলাউদ্দিন খিলজি, সুলতান শিহাবউদ্দিন উমর, সুলতান কুতুবউদ্দিন মোবারক শাহ খিলজি, নাসিরুদ্দিন খসরু খান প্রমুখের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে।

★বইগুলো আলাদাভাবেও কেনার সুযোগ আছে।
★বইয়ের সূচিপত্র দেখতে চাইলে বা বই সম্পর্কে আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করুন।

তথ্যবহুল এ বইগুলো কিনতে চাইলে বইয়ের নাম, আপনার ঠিকানা ও ফোন নাম্বার দিন প্লিজ ইনবক্সে অথবা 01739911134 নাম্বারে

'কাসাসুল আম্বিয়া' গ্রন্থটি নবী-রাসূল আলাইহিমুস সালামগণের জীবনের অনন্য কাহিনীসমূহের সংকলন। এ গ্রন্থের সংকলক ইমাম ইবনে কাছ...
18/09/2024

'কাসাসুল আম্বিয়া' গ্রন্থটি নবী-রাসূল আলাইহিমুস সালামগণের জীবনের অনন্য কাহিনীসমূহের সংকলন। এ গ্রন্থের সংকলক ইমাম ইবনে কাছীর রহ. সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। বিখ্যাত তাফসীরগ্রন্থ 'তাফসীরে ইবনে কাছীর'-এর সংকলক তিনি। শ্রদ্ধেয় ইমাম 'কাসাসুল আম্বিয়া' গ্রন্থে কুরআন ও হাদীসের আলোকে নবী-রাসূলদের জীবনকাহিনী তুলে ধরেছেন।

বাংলা ভাষায় নবী-রাসূলদের জীবনী নিয়ে যে বইগুলো প্রচলিত তার মধ্যে এটি প্রথম সারির অন্তর্ভুক্ত। দারুত তিবইয়ান নয় খণ্ডে এ বইটি প্রকাশ করেছে।

পুরো সিরিজের মুদ্রিত মূল্য: ৩০০০ টাকা
৫৪% ছাড়ে মূল্য: ১৩৯০ টাকা

★ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে।

অসাধারণ এ সিরিজটি কিনতে চাইলে আপনার ঠিকানা ও ফোন নাম্বার মেসেজ করুন ইনবক্সে অথবা 01739911134 (হোয়াটসঅ্যাপ) নাম্বারে

আব্বাসি খিলাফতের ইতিহাস একটি সমৃদ্ধ ও শিক্ষণীয় অধ্যায়, যা ইসলামের স্বর্ণযুগের প্রতিচ্ছবি তুলে ধরে। এ সময়কাল ছিল জ্ঞান, ব...
04/09/2024

আব্বাসি খিলাফতের ইতিহাস একটি সমৃদ্ধ ও শিক্ষণীয় অধ্যায়, যা ইসলামের স্বর্ণযুগের প্রতিচ্ছবি তুলে ধরে। এ সময়কাল ছিল জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং অর্থনীতির ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তনের সময়। যারা ইতিহাসের প্রতি আগ্রহী, তাদের জন্য আব্বাসি খিলাফতের ইতিহাস একটি অপরিহার্য পাঠ্য। এই বইটি আপনাকে অতীতের গৌরবময় যুগের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং বর্তমানের নানা সমস্যার সমাধানের পথ দেখাতেও সহায়ক হতে পারে। চলুন, আমরা সবাই এই মূল্যবান ঐতিহাসিক অধ্যায়টি জানার জন্য সময় দেই এবং আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি।

আব্বাসি খিলাফতের ইতিহাস (১ম ও ২য় খণ্ড)
লেখক: শাইখ মাহমুদ শাকির
প্রকাশনী: মুহাম্মদ পাবলিকেশন
পৃষ্ঠা: ৬৬৪
মূল্য: ৭৮৫ টাকা

★ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে।

(ছবি: অরিজিনাল ও এডিটেড)

তথ্যবহুল এ বইটি কিনতে চাইলে আপনার ঠিকানা ও ফোন নাম্বার দিন প্লিজ ইনবক্সে অথবা 01332049616 নাম্বারে

ইতিহাসের পথে হাঁটতে যারা ভালোবাসেন, তাদের জন্য সেলজুক সাম্রাজ্যের ইতিহাস এক মহাকাব্যিক অধ্যায়। এই সাম্রাজ্য শুধু একটি সম...
25/08/2024

ইতিহাসের পথে হাঁটতে যারা ভালোবাসেন, তাদের জন্য সেলজুক সাম্রাজ্যের ইতিহাস এক মহাকাব্যিক অধ্যায়। এই সাম্রাজ্য শুধু একটি সময়কাল নয়, বরং ইসলামী সভ্যতার উত্থান, তুর্কি সংস্কৃতির বিকাশ, এবং মধ্যযুগের প্রভাবশালী শক্তির উত্থান-পতনের গল্প।

কল্পনা করুন, ১১শ শতাব্দীর প্রাচীন স্থাপত্য, কূটনৈতিক চালচিত্র এবং সামরিক কৌশল—সবই এক মলাটের মধ্যে! একজন পাঠক হিসেবে আপনি পেতে পারেন বিভিন্ন রোমাঞ্চকর কাহিনী, বীরত্বপূর্ণ যুদ্ধের বর্ণনা এবং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাবলি।

যদি ইতিহাসের প্রতি আপনার আগ্রহ থাকে, তাহলে সেলজুক সাম্রাজ্যের উপর এ বইটি পড়া শুরু করুন। এই বইটি আপনাকে শুধুমাত্র অতীতের সাথে পরিচয় করাবে না, বরং বর্তমানের অনেক প্রেক্ষাপট বুঝতেও সাহায্য করবে বলে আশা করি ইনশাআল্লাহ। ইতিহাসের অমর ধ্বনি শুনতে প্রস্তুত তো? তাহলে আজই এই বইটি হাতে তুলে নিন!

★ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে।

বইটি কিনতে চাইলে আপনার ঠিকানা ও ফোন নাম্বার মেসেজ করুন প্লিজ ইনবক্সে অথবা 01332049616 নাম্বারে

---

আপনি যদি চান, এই পোস্টটি ফেসবুকে দিতে পারেন এবং আপনার বন্ধুদেরও ইতিহাসের এক চমৎকার জগতে ডুব দেওয়ার সুযোগ করে দিতে পারেন!

কেমন ছিল চার খলিফার শাসনব্যবস্থা? কেমন ছিল তাঁদের জীবন? কেমন ছিল সে সময়ের রাজনৈতিক অবস্থা? এসব বিষয় সম্পর্কে জানতে চাইলে...
12/08/2024

কেমন ছিল চার খলিফার শাসনব্যবস্থা? কেমন ছিল তাঁদের জীবন? কেমন ছিল সে সময়ের রাজনৈতিক অবস্থা? এসব বিষয় সম্পর্কে জানতে চাইলে পড়ুন এ বইটি।

৭৯২ পৃষ্ঠার এ বইটি পড়লে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ:
√ভণ্ডনবীর ফিতনা ও তার প্রতিরোধ
√কাদিসিয়ার যুদ্ধ
√মাদায়েন বিজয়
√নাহাওয়ান্দ যুদ্ধ
√বাইতুল মাকদিস বিজয়ের ঘটনা
√মিশর বিজয়
√আলেকজান্দ্রিয়া বিজয়
√আফ্রিকা অভিযান
√খলিফার হত্যাকাণ্ড
√জামাল যুদ্ধ
√সিফফিন যুদ্ধ ইত্যাদি

দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি ও শাসনব্যবস্থার ক্ষেত্রে চার খলিফা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে খলিফাগণ কী কী ভূমিকা গ্রহণ করেছিলেন তা জানা অনেকটাই জরুরি চিন্তাশীল রাজনীতিবিদ ও রাজনীতি সচেতন মানুষদের জন্য।

বই: চার খলিফার জীবন ও শাসনব্যবস্থা
লেখক: ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল
প্রকাশনী: মুহাম্মদ পাবলিকেশন

★লেখক পরিচিতি, সূচিপত্র, মূল্য ও বইয়ের ভিতরের কিছু পৃষ্ঠার ছবি দেখুন কমেন্টে।
★ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে।

কিনতে চাইলে আপনার ঠিকানা ও ফোন নাম্বার দিন প্লিজ ইনবক্সে অথবা 01332049616 নাম্বারে

ভারতবর্ষে মুসলিম শাসনের হাজার বছরের ইতিহাস সংক্ষেপে জানতে তথ্যবহুল একটি বইয়ের সন্ধান দিচ্ছি। বইটির মূল পাঠ শুরু হয়েছে এভ...
02/02/2024

ভারতবর্ষে মুসলিম শাসনের হাজার বছরের ইতিহাস সংক্ষেপে জানতে তথ্যবহুল একটি বইয়ের সন্ধান দিচ্ছি। বইটির মূল পাঠ শুরু হয়েছে এভাবে- "সর্বপ্রথম নবী হজরত আদম আ. আসমান থেকে দুনিয়াতে অবতরণ করেন ভারতবর্ষের মাটিতে। বিশ্বের অপরাপর অঞ্চলসমূহের মধ্যে এ গৌরব কেবল ভারতবর্ষের ললাটেই লেখা ছিল। ফলে নবূওয়তের ওহি সর্বপ্রথম আসে হিন্দুস্তানে।" বইটিতে মোটামুটি ৭১০ থেকে ১৯৪৭ খৃস্টাব্দ পর্যন্ত সময়ের ইতিহাস আলোচিত হয়েছে। এতে স্থান পেয়েছে মুহাম্মদ বিন কাসিমের ঘটনা, কুতুবুদ্দিন আইবেকের ইতিহাস, নাসিরউদ্দিন মাহমুদের ইতিহাস, খিলজি বংশের শাসন, তুঘলক বংশের শাসন, সৈয়দ বংশ, লোদি বংশ, মোগল বংশের শাসন। আরো আছে বাদশাহ আকবর, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের সময়কার ঘটনাবলিসহ আরো অনেক ইতিহাস।

>৪২৮ পৃষ্ঠার এ বইটির মূল্য মাত্র ৫০০ টাকা।
>পোস্টে প্রদত্ত ছবিটি অরিজিনাল, তবে কালার অতি সামান্য পরিবর্তিত।
>ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।

বইটি কিনতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার মেসেজ করুন ইনবক্সে অথবা 01332049616 নাম্বারে

ইতিহাস বিষয়ক তথ্যবহুল কিছু বই১.উমাইয়া খেলাফতের ইতিহাস ২.মামলুক সালতানাতের ইতিহাস ৩.ফিতনার ইতিহাস ৪.চিকিৎসা বিজ্ঞানের ইতি...
06/01/2024

ইতিহাস বিষয়ক তথ্যবহুল কিছু বই

১.উমাইয়া খেলাফতের ইতিহাস
২.মামলুক সালতানাতের ইতিহাস
৩.ফিতনার ইতিহাস
৪.চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস
৫.আন্দালুসের ইতিহাস (১-২)
৬.তাতারিদের ইতিহাস
৭.ক্রুসেড যুদ্ধের ইতিহাস
৮.মুহাম্মাদ আল ফাতিহ
৯.ইসলামি ইতিহাস (১-৫)

★বইয়ের দাম জানতে কমেন্ট করুন
★ঢাকাসহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে
★ছবি: অরিজিনাল ও এডিটেড

যে কোনো বই কিনতে চাইলে বইয়ের নাম, আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে মেসেজ করুন ইনবক্সে অথবা 01332049616

ইতিহাস বিষয়ক কিছু বই১। আন্দালুসের ইতিহাস (২ খণ্ড)২। ক্রুসেড যুদ্ধের ইতিহাস (২ খন্ড)৩। তাতারীদের ইতিহাস৪। ইসলামি ইতিহাস (...
02/03/2023

ইতিহাস বিষয়ক কিছু বই

১। আন্দালুসের ইতিহাস (২ খণ্ড)
২। ক্রুসেড যুদ্ধের ইতিহাস (২ খন্ড)
৩। তাতারীদের ইতিহাস
৪। ইসলামি ইতিহাস (৫ খন্ড)
৫। নি‘মাল আমির মুহাম্মাদ আল ফাতিহ (৩ খণ্ড)
৬। মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে
৭। তিউনিসিয়ার ইতিহাস
৮। সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস
৯। ফিতনার ইতিহাস
১০। ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস
১১। উমাইয়া খেলাফতের ইতিহাস
১২। মামলুক সালতানাতের ইতিহাস
১৩। শিয়া কিছু অজানা কথা
১৪। নব্য ক্রুসেডের পদধ্বনি
১৫। খলিফা সিরিজ (৯ খণ্ড)

বই : হাদীস চর্চায় বাংলাদেশী মুহাদ্দিসগণের অবদান(১৯৭১-২০১২)লেখক : ড. মাওলানা মোঃ মোরশেদ আলম সালেহীপৃষ্টা সংখ্যা : ৩৭৫মূল্...
20/02/2023

বই : হাদীস চর্চায় বাংলাদেশী মুহাদ্দিসগণের অবদান(১৯৭১-২০১২)
লেখক : ড. মাওলানা মোঃ মোরশেদ আলম সালেহী
পৃষ্টা সংখ্যা : ৩৭৫
মূল্য : ২০১৳

অনলাইনে অর্ডার করতে মেসেজ করুন ইনবক্সে অথবা 01739911134 নাম্বারে মেসেজ করুন।

Address

Dhap
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাসপ্রেমী বুক শপ-Itihaspremi Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইতিহাসপ্রেমী বুক শপ-Itihaspremi Book Shop:

Shortcuts

Share