হাসান ফার্মেসি & টেলিকম

Call Directions Website Contact the business

হাসান ফার্মেসি & টেলিকম চাকরিকরে কেউ কোনদিন বিলিয়নিয়ার হতেপারেনি, উদ্যোক্তা হও উদ্যোক্তা।--বিলগেটস

চাকরি না পাওয়া সেই রুয়েট ছাত্র ৪ বছরেই কোটিপতি!আতিকুর রহমান। পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ...
27/12/2019

চাকরি না পাওয়া সেই রুয়েট ছাত্র ৪ বছরেই কোটিপতি!
আতিকুর রহমান। পড়াশোনা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করার পরও তিনি উপযুক্ত চাকরি নিয়ে হতাশায় পড়ে যান। তার স্বপ্নগুলো যখন ফিকে হয়ে আসছিল তখন উদ্যোক্তা হয়ে উঠার সিদ্ধান্ত নেন আতিকুর। তার ওই সিদ্ধান্তই জীবনটা পাল্টে দিয়েছে। চাকরি নিয়ে হতাশায় থাকা সেই ইঞ্জিনিয়ার এখন কোটিপতি হয়ে উঠেছেন। আর এরজন্য তিনি সময় নিয়েছেন মাত্র ৪ বছর। তিনি এখন জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর স্বীকৃতি লাভ করেছেন। চলুন জেনে নেই তার কোটিপতি হয়ে উঠার গল্প।

জয়পুরহাট জেলার জিন্দারপুর ইউনিয়নের বাদাউস গ্রামের কৃষক আতাউর রহমানের ছেলে আতিকুর রহমান। ছোটবেলায় স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হয়ে দেশের সেবা করার। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২০১৪ সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিলেও চাকরি না হওয়ায় সমাজ ও পরিবারে নিজেকে অযোগ্য মনে হতে থাকে তার। এমন সময়ে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার সেই ডায়লগ মনে পড়ে যায় আতিকুরের। যদি একটি বানরের সামনে একটি কলা ও একশ ডলার ফেলে দেওয়া হয়, তাহলে বানর কলাটিকেই নেবে। কারণ বানর জানে না একশ ডলার দিয়ে আরো অনেকগুলো কলা কিনা যায়। আতিকুর সিদ্ধান্ত নেন চাকরি নয় ব্যবসা করবেন তিনি। মানুষকে চাকরি দেবেন তিনি।

২০১৫ সালে ৭ দিন মেয়াদি গবাদি পশু পালনের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। এরপর পরিবারের নিকট থেকে সামান্য কিছু আর টিউশনির জমানো টাকা দিয়ে চারটি গরু নিয়ে পথচলা শুরু করেন আতিকুর। এসময় যুব উন্নয়ন থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। এরপর ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া ও করিমপুর এলাকায় ভাড়া নেওয়া সেডে টার্কি, তিতির, কেদারনাথ ও কোয়েল পাখি চাষ করেন আতিকুর। পরবর্তীতে ব্যাংক থেকে কিছু ঋণ ও লাভের টাকা দিয়ে সোনালী, ব্রয়লার ও মাছ চাষ শুরু করেন। এরপর তাহেরা মজিদ মাল্টিপারপাস এগ্রো ইন্ডা. লি. নামে একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। এর অধীন রয়েছে আরও তিনটি প্রতিষ্ঠান। মণ্ডল হ্যাচারি এন্ড চিকস, মেসার্স আদি ট্রেডার্স ও মেসার্স মণ্ডল ট্রেডার্স। এছাড়া সায়ান ফার্মেসি নামে আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার সত্ত্বাধিকারী তার স্ত্রী শিউলী খাতুন। সব মিলে বর্তমানে ৪৫ জন স্থায়ী এবং ৩৫ জন অস্থায়ী কর্মচারী রয়েছে তার। অনেক বেকার যুবক এ প্রতিষ্ঠানে চাকরি করে তাদের বেকারত্ব ঘুচিয়েছেন আতিকুর রহমান।

বর্তমানে আতিকুরের ব্যাংক ঋণের পরিমাণ ৫০ লাখ টাকা হলেও পুঁজিসহ নিজস্ব সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় তিন কোটি টাকা। সব খরচ বাদে মাসিক ৫ থেকে ৭ লাখ টাকা আয় থাকছে। বর্তমানে আতিকুর রহমানের ফার্মে প্রায় এক লাখ সোনালী মাংসের মুরগী, ১০ হাজার সোনালী ডিমের মুরগী, ৫০ হাজার ব্রয়লার মুরগী, ৬টি পুকুর যাতে প্রায় এক হাজার মণ ওজনের রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া মাছ রয়েছে। এসব কারণেই সফলতার স্বীকৃতিও মিলেছে আতিকুরের। জাতীয় যুব দিবস-২০১৮ জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ সফল আত্মকর্মী ও উদ্যোক্তা’ হয়েছেন তিনি।

জীবনে সফল হওয়ার জন্য শর্টকাট কোন রাস্তা নাই। তবে জীবনের লক্ষ্য অর্জন করার জন্য কিছু নিয়ম মেনে চললে সহজে সফল হওয়া সম্ভব হ...
19/11/2017

জীবনে সফল হওয়ার জন্য শর্টকাট কোন রাস্তা নাই। তবে জীবনের লক্ষ্য অর্জন করার জন্য কিছু নিয়ম মেনে চললে সহজে সফল হওয়া সম্ভব হয়।

পরিশ্রমকারী ব্যক্তি কখনও ব্যর্থ হয়না, কোন না কোন রাস্তা তার জন্য খুলে যায় একদিন।
16/11/2017

পরিশ্রমকারী ব্যক্তি কখনও ব্যর্থ হয়না, কোন না কোন রাস্তা তার জন্য খুলে যায় একদিন।

15/11/2017

আমাদের জীবনে মাঝে মাঝে এমন সময় আসে , যখন অনেক খারাপ চিন্তা এবং সম্ভাবনা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। কিছু দুশ্চিন্তা এতটাই শক্তিশালী হয় যে,যায় কারণে আমরা ভেঙ্গে পড়ি।
তাই আপনার নিজেকে জিজ্ঞেস করুন-
আসলেই আপনার লক্ষ্য কি ?
আপনার প্রত্যাশা কি ?
যেসব বিষয়ের উপর আপনার হাত নেই,সেইসব বিষয় নিয়ে দুঃশ্চিন্তা করবেন না। দুঃশ্চিন্তা আপনাকে কোন সহায়তা করবে না , বরং লক্ষ্য থেকে দূরে ঠেলে দিবে।
তাই যেকোন দুঃসময়ে সব খারাপ চিন্তা বাদ দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন।যদি আপনি আপনার সাধ্যমত চেষ্টা করেন, তবে আশা করি সৃষ্টিকর্তা কখনো আপনাকে নিরাশ করবেন না !

এত এত ভার্সিটির এত এত সাবজেক্ট, কিন্তু সেই অনুপাতে চাকরির সুযোগ নেই, সারা বছর ধরে যা পড়ল, জব সেক্টরে দেখা যায় সে সেই মোত...
11/11/2017

এত এত ভার্সিটির এত এত সাবজেক্ট, কিন্তু সেই অনুপাতে চাকরির সুযোগ নেই, সারা বছর ধরে যা পড়ল, জব সেক্টরে দেখা যায় সে সেই মোতাবেক চাকরি পেল না! ভার্সিটি গুলো হল দেশের সবথেকে বড় বেকার তৈরির কারখানা। সমিক্ষায় দেখা গেছে ৯০% অর্থনীতি তে সবথেকে বড় ভুমিকা রাখে অর্ধ শিক্ষিত, কম শিক্ষিত কিংবা অশিক্ষিত শ্রেণীর মানুষ।

আমাদের বিশ্বাস করতে হবে সব কিছু সম্ভব, Everything is Possible, Nothing Impossible ! যেটা স্বপ্নেও কোনদিন সম্ভব নয়, সেটাও...
04/11/2017

আমাদের বিশ্বাস করতে হবে সব কিছু সম্ভব, Everything is Possible, Nothing Impossible ! যেটা স্বপ্নেও কোনদিন সম্ভব নয়, সেটাও সম্ভব। ব্যর্থতা বলে পৃথিবীতে কোন জিনিষ নেই! আমরাও ইউরেকা ! ইউরেকা!! বলে চিল্লাতে পারি। এর জন্য আমাদের গন্ডিটা ভাঙ্গতে হবে প্রথমে, লেগে থাকতে হবে, বিশ্বাস করতে হবে অসম্ভব বলে কিছু নেই ! কিছুই নেই। এখন আর মানুষ ভাগ্যের উপর নির্ভর করেনা, নিজেই নিজের ভাগ্যকে গড়ে নিচ্ছে ! সৃষ্টিকর্তার উপর আমরা হাত বাড়াতে পারিনা শুধু। বাকি সবি সম্ভব।
প্রাচীনকালের মানুষের পক্ষে আমাদের এই বর্তমান আধুনিক সভ্যতার কথা ভাবা স্বপ্নেও সম্ভব ছিল না ! আধুনিক যুগে এসেও কেন আমরা প্রাচীন কালের মানুষদের মতো বলবো, -এটা স্বপ্নেও সম্ভব না, এতো অসম্ভব ! পৃথিবীতে কোন জিনিষটা সম্ভব ছিল? সবি সম্ভব হয়েছে। কোনকিছু করার আগে সেটা আমাদের কাছে অসম্ভবই মনে হয়। তারচে আসুন না, সম্ভব বলা শিখি, এই একটা বিশ্বাসই আমাদের অনেক কিছু পাল্টে দিবে ! অনেক কিছু !!

24/10/2017

দিল্লিতে একজন সামুচা ওয়ালা ছিল এবং তার দোকানের সামনে একটি বড় কোম্পানির অফিস ছিল। একদিন এক ম্যানেজার দোকানে সামুচা খেতে গেল। ২ টা সামুচা নিয়ে সামুচা ওয়ালাকে প্রশ্ন করলো যে, তুমি খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছো, সিস্টেম গুলো ভালো, সুন্দর এডমিনিষ্ট্রেশন, তাহলে তোমার এত সুন্দর প্লানিং নিয়ে আমার মত জব করলে ভালো হতো না,এই সামুচা বিক্রি করে তো তুমি সময় নষ্ট করছো না?
সামুচা ওয়ালা হাসি দিয়ে বলল - স্যার আমার কাজটা আপনার থেকে অনেক ভাল। আজ থেকে ১০ বছর আগে আমি সামুচা বিক্রি করতাম টুকরীতে। তখন আমার আয় ছিল ১০০০/মাস এবং আপনার বেতন ছিল ১০ হাজার। আজ ১০ বছর পর আমার আয় ১ লক্ষ এবং কোন কোন মাসে ১ লক্ষ বেশি আর আপনার এখন বেতন ১লক্ষ। তাহলে আপনার থেকে আমার কাজটা বেশি ভালো না?
আমার পরে আমার এই ব্যবসা আমার ছেলে দেখবে। সে সাজানো একটা ব্যবসা পাবে কিন্তু আপনার ছেলে মেয়ে কি আপনার মত পজিশন পাবে? আমি ০ থেকে শুরু করেছি কিন্তু আমার ছেলে মেয়ে রা ০ থেকে শুরু করবে না। চাকুরীজিবীগনের ছেলে মেয়েদের ০ থেকেই শুরু করতে হবে। আপনি চাইলেও আপনার পজিশনে আপনার ছেলে মেয়ে কে বসাতে পারবেন না। আপনি ১০ বছর আগে যে কষ্টটা করেছেন আপনার ছেলে মেয়েদের কেউ একই কষ্ট করতে হবে।আমার ছেলে মেয়েদের ভবিষ্যত গুছিয়ে দেওয়া আমার দায়িত্ব আর আমি তাই করেছি যা আপনি পারেন নাই।
লোকটা কথা গুলো শুনে ৫০ টাকা বিল পরিশোধ করে চলে গেল। এন্টারপ্রেনারের জন্ম হয় কঠোর পরিশ্রমে যার পিছনে থাকে সূদৃড় সিদ্ধান্ত, পরিকল্পনা ও পরিশ্রম।
- Collected

বিশ্বাস আছে নিজের প্রতি আমি পারবোই....কখনো দমে যাব নাপ্রয়োজনে ঝুঁকি নেবোতবু কখনো পিছু হাঁটবো নাআর  আমার এই বিশ্বাসই- আম...
12/10/2017

বিশ্বাস আছে নিজের প্রতি
আমি পারবোই....
কখনো দমে যাব না
প্রয়োজনে ঝুঁকি নেবো
তবু কখনো পিছু হাঁটবো না
আর আমার এই বিশ্বাসই-
আমাকে সঠিক পথের সন্ধানে নিয়ে যাবে ইনশাআল্লাহ------

04/10/2017

ব্যর্থতার সবচেয়ে বড় জ্বালা হচ্ছে, একজন অযোগ্য লোকও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, স্বয়ং পথভ্রষ্ট নিজেও আপনার পথের ভুল ধরিয়ে দিতে আসবে; এমনকি ব্যর্থ লোকটিও আপনাকে সফলতার পথ দেখাতে চাইবে। জীবনে সার্টিফিকেট চোখে না দেখা লোকটিও আপনার সার্টিফিকেট নিয়ে তামাশা করবে। তখন মনে হবে মাটির নিচে ঢুকে যেতে, কখনো কখনো ইচ্ছে হবে মরে যেতে। এসব হতাশায় যারা একসময় বলেছিল- "মরে যেতে ইচ্ছে করছে ", তারা আজো বেঁচে আছে। কেউ কেউ সফল হয়ে খুব ভালভাবেই বেঁচে আছে।সময়মত চুপ থাকুন, শুধু চ্যালেঞ্জটা নিন। যারা আজ আপনার স্বপ্ন কেড়ে নিতে চায়, একদিন তারাই আপনার কথায় স্বপ্ন দেখবে। যারা আজ আপনার ব্যর্থতাকে নিয়ে তাচ্ছিল্য করছে, তাদের তা করতে দিন। নিজেকে শুধু প্রস্তুত করুন এমনভাবে, আজ যারা আপনাকে তাচ্ছিল্য করছে ভবিষ্যতে তাদেরকেই যেন পরামর্শের জন্য আপনার কাছ আসতে হয়। সফলতা হল হিংসুকদের বিরুদ্ধে নেয়া ইতিহাসের সেরা প্রতিশোধ। এতে রক্ত ঝড়বে না, কেউ খুন হবে না, শুধু হিংসুক জ্বলে পুড়ে জীবন্ত লাশ হয়ে ছাই হয়ে বেঁচে রইবে আপনার সফলতায়।
সেই অপেক্ষায় রইলাম।
আমার দিন আসবেই আসবে।

02/09/2017

Address

Durgapur
Rajshahi
6240

Alerts

Be the first to know and let us send you an email when হাসান ফার্মেসি & টেলিকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাসান ফার্মেসি & টেলিকম:

Shortcuts

Share