23/09/2024
✍️✍️একজন স্ট্রং ওমেন কখনোই কাউকে পরিবর্তন করে না । কোন সম্পর্কেই না। সে কেবল কম্পফোর্ট জোন সৃষ্টি করে ,যাতে করে তার কাছের মানুষ গুলো বুঝতে পারে সে হেলদী সম্পর্ককে পছন্দ করে । নিজেকে তার পার্সোনালিটির খোলশ থেকে বের করে কেবল তার প্রিয় মানুষটার জন্য। তার প্রিয় মানুষটার কাছে সে নিজেকে জমা দেয় খুচরো পয়সার মতন । 😔
তার মন খারাপ দুঃখ , মুড সুয়িং , তার নিডস, একান্ত তার । সে খাবার খাওয়াও কেনাকাটার বিল নিজেই পে করতে জানে । সে সম্পর্কে সম্মান পছন্দ করে। মন খারাপে কখনো কান্না করতে মনে চাইলে নীরবে কান্না করে রাতের তার ঘুমানোর বালিশ ও যাতে টের না পায় । তারপর সকালে উঠে সে ততটাই নিজেকে তৈরী করে আরেকটা দিন কি ভাবে শুরু করবে তার প্রস্তুতি নিয়ে । একজন ষ্ট্রং ওমেন কখনোই রিপ্লেস হয়না সে কেবল চুজ করে ।
কারন তার সততা ও বিশ্বস্ততা তার মনের মতনই ষ্ট্রং । সে অগাধ ডিপ্লোম্যাটিক মন নিয়ে তার প্রিয় মানুষটাকে ভালোবাসে। সে জানে একজন পুরুষকে হাজারো উপায়ে ভালোবাসা যায় । তার কাছে সম্পর্ক মানেই লয়্যালটি ও দায়িত্ববোধ ।
যদি এত কিছুর পরও যদি তার প্রিয় মানুষটা তাকে বুঝতে না পারে তবে সে ভেবে নেয়….
ছেড়ে দিতে হয়-
পাহারা দিয়ে ….
ধরে বেধেঁ কি আর মানুষকে রাখা যায়?
তারও তো স্বাধীনতা আছে,
উড়ুক না নিজের মতো খোলা আকাশে।
যদি আমারই হয়
দিনশেষে আমার নীড়ে ঠিকই ফিরবে...🫶🫶
সে আসলে তখন তার স্বভাব অনুযায়ী কাউকে পরিবর্তন করবে না । সে কেবল রিপ্লেস করবে । সে জায়গাটা সে ব্লক করে দিবে ।সে জানে একা থাকা তার জন্য তেমন কোন কষ্টদায়ক না। কারন একজন ষ্ট্রং ওমেন যথেষ্ট ম্যাসকেলিন ভাইবস বহন করে। সে ভাঙ্গে কিন্তু কখনোই মচকে পরে না।সে সুখটাকে সাবাইকে দেখাতে পারলেও দুঃখটাকে সে নিজের জন্যই রেখে দেয়…..❤️
পুরুষের দেওয়া নাম ও টাকায় সে কখনোই বিক্রি হয় না। আসলে পরনির্ভরতা তার সাথে যায়ই না ।
সে মুক্ত ….
সে বৃষ্টি ভেজা পথে ,
একলা হাতে হাটতে জানে….
মনের সব কটি জানালা বন্ধ করে ,
সামনের দিকে চলতে জানে………..
🫶জীবনের সবচেয়ে খারাপ পরিস্হিতিতে
চোখের জল মুছে ঘুড়ে দাঁড়ানোটাও কিন্তু একটা সাকসেস❤️
🫶কষ্টের দিন গুলোতে
দাঁতে দাঁত চেপে লড়ে হেরে না যাওয়াটাও কিন্তু একটা সাকসেস ❤️
🫶খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সেই ক্ষতকে সারিয়ে তোলাটাও কিন্তু একটা সাকসেস❤️
🫶মনে রেখ এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সাথে চোখে চোখ রেখে লড়াই করাটাই কিন্তু আসল সাকসেস❤️❤️❤️