10/01/2025
♦☆ অনিয়ম/দুর্নীতি, নকল প্রতিরোধ এবং বইয়ের মূল্য কমানো সহ শতভাগ নীতিমালা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে!
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অধীনে পরিচালক পদে নির্বাচন করতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বাপুস সদস্যদের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক সুশাসন প্রতিষ্ঠায় আমার প্রস্তাবনা।
☆ কেন্দ্রীয় নির্বাচন পরবর্তী নির্বাচিত পরিচালনা পরিষদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটি গঠনের ক্ষেত্রে অবাধ, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটি গঠন বর্তমান সময়ের যৌক্তিক দাবি।
বিশেষ করে কেন্দ্রীয় সাংগঠনিক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটি গঠনের ক্ষেত্রে এ প্রস্তাবনা বাস্তবায়ন করা।
♦☆ প্রস্তাবনা . . . নব নির্বাচিত ৩৯ জন কেন্দ্রীয় পরিচালক সহ ৬৪ জেলা শাখার কার্যনির্বাহী কমিটির > সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, কোষাধক্ষ্য এবং নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব।
উল্লিখিত ৭ জন করে { ৬৪ জেলা × ৭ } = ৪৪৮ জন এবং নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পরিষদের ৩৯ জন পরিচালক সহ সর্বমোট = ৪৮৭ জনের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সাংগঠনিক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটি গঠন করা।
☆ উক্ত ৪৮৭ জন ব্যতীত অন্য কেউ কেন্দ্রীয় সাংগঠনিক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচনের ক্ষেত্রে ভোটার বা প্রার্থী হতে পারবেন না।
☆ বাপুস সদস্যদের প্রাণের দাবি কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রণীত ক্রয়-বিক্রয় নীতিমালার শতভাগ বাস্তবায়ন অনলাইন বুকশফ সহ। সেইসাথে অনলাইনে ডেলিভারি চার্জ যোগ করে বই ক্রয়-বিক্রয়ের পরিবেশ তৈরী করা।
♦☆ সকল প্রকার অনিয়ম, দুর্নীতি বন্ধ বইয়ের দাম কমানো এবং ভুলে ভরা নিম্নমানের নকল বই প্রতিরোধ করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া।