Wahi Online Shop

Wahi Online Shop ❝Wahi online shop❞ দিচ্ছে ঘরে বসে বই সহ সকল ইসলামিক পণ্য কেনার সুযোগ✨

🍁মাগফিরাত! শব্দটি শুনতেই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি-প্রশান্তি শিহরণ অনুভব হয়। একজন মুমিনের গোটা জীবনের পরম চাওয়াটাই হল এ...
24/07/2023

🍁মাগফিরাত! শব্দটি শুনতেই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি-প্রশান্তি শিহরণ অনুভব হয়। একজন মুমিনের গোটা জীবনের পরম চাওয়াটাই হল এই মাগফিরাত। আল্লাহ তা‘আলার ক্ষমা আর পরকালের চিরমুক্তি। মাগফিরাতের জন্য প্রয়োজন খাঁটি তাওবা আর ইস্তিগফার। আর এ বিষয়ে পাকিস্তানের মাজলুম কারাবন্দি মুজাহিদ আলেম মুফতি খুবাইব হাফি.- এর রচিত “ইলা-মাগফিরাহ” গ্রন্থটি একটি অসাধারণ গ্রন্থ। যে গ্রন্থটির প্রথম খন্ডে মুহতারাম লেখক পুরো কুরআনুল কারিমের মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সংক্রান্ত সকল আয়াত, আয়াতের অর্থ ও সংক্ষিপ্ত তাফসির সুরার বিন্যাস অনুসারে একত্রিত করেছেন। দ্বিতীয় খন্ডে মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফারের সংজ্ঞা, ফজিলত ও মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার বিষয়ের হাদিস ও আসার তথা বিভিন্ন বাণী একত্রিত করেছেন। মোটকথা মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সম্পর্কে অসাধারণ একটি গ্রন্থ। যে গ্রন্থে পাঠক পাবেন তাওবাহ-ইস্তিগফার ও মাগফিরাতের এক অনাবিল ঝর্ণাধারা। আসুন! পাঠ করি আর অবগাহন করি মাগফিরাতের পরম কাঙ্ক্ষিত স্বপ্নীল ভুবনে।

👉লেখক : মুফতি মুহাম্মাদ খুবাইব ফাফি.
👉প্রকাশনী : আয়ান প্রকাশন
👉বিষয় : ঈমান ও আকীদা, দুআ ও যিকির, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

✅ Message us to order the book.
✅ Or call us - 01705177899
✅ Fast delivery
✅ Home delivery everywhere in Bangladesh.

সহস্রাব্দের ভয়াবহ ষড়যন্ত্রকে উন্মোচন করে দেবে যে বই-মুসলিম মিল্লাতের মাথার উপর ডানা ঝাপটাচ্ছে শকুনির দল। তাদের লক্ষ্য সব...
23/07/2023

সহস্রাব্দের ভয়াবহ ষড়যন্ত্রকে উন্মোচন করে দেবে যে বই
-
মুসলিম মিল্লাতের মাথার উপর ডানা ঝাপটাচ্ছে শকুনির দল। তাদের লক্ষ্য সব গিলে খাওয়া, মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে শহীদ করে দেওয়া, প্রস্তুত করা ভণ্ড মাসীহ দাজ্জালের আগমনের প্রেক্ষাপট। এই শকুনিদের সমবেত অংশগ্রহণে যে ভয়াল প্রলয়ের সৃষ্টি হতে যাচ্ছে, সেই প্রলয়ের আগাম সাবধানবাণীই উচ্চারিত হয়েছে ‘ইহুদিবাদের মুখ ও মুখোশ’ এই বইটিতে।
-
এই বইটি যেন শয়তানের দলকে চিনে নেবার এক ঝকঝকে দর্পণ। মুসলিমদের বিরুদ্ধে যায়নিস্টদের নোংরা ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে বইটিতে। আহলে কিতাবের দুই সম্প্রদায়ের দেউলিয়াত্বের বাস্তবতা আর ঈসা (আ.)-এর অনুসারী দাবিকারীদের বিভ্রান্তির ছবিকেও স্পষ্টভাবে ফুটিয়ে তুলবে এই বই। জেরুজালেমের পবিত্র ভূমিকে কেন্দ্র করে যে মহাপ্রলয় দানাবেঁধে উঠছে, তৃতীয় এই সহস্রাব্দকে স্বাগত জানাতে যে বিরাট তোড়জোড় চলছে ইহুদী মহলে কিংবা এই সবকিছুতে ভর দিয়ে যেভাবে ক্রমেই ঘনিয়ে আসছে মহাযুদ্ধের কালোমেঘ—এই সবকিছু নিয়েই আলোড়ন তোলা এই বইটি নিঃসন্দেহে আপনাদেরকেও তীব্রভাবে আলোড়িত করবে।
-
আর হ্যা, ওয়াফিলাইফে চলছে ফ্রি বুকমার্ক অফার! ৪৯৯ টাকার যেকোনো অর্ডার করলে জনপ্রিয় লেখকদের হাতে লেখা ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! অফারটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।
-
☑️ বিস্তারিত কমেন্টে।
☑️ অর্ডার করতে মেসেজ অথবা কল করুন - ০১৭০৫১৭৭৮৯৯

✨ বলতে পারেন, কাদের জন্য আসমান জমিনের সকল প্রাণী দুআ করে?-অন্যের দুআ পাওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু এই দুআ যদি আসমান জমিনে...
23/07/2023

✨ বলতে পারেন, কাদের জন্য আসমান জমিনের সকল প্রাণী দুআ করে?
-
অন্যের দুআ পাওয়া সৌভাগ্যের বিষয়। কিন্তু এই দুআ যদি আসমান জমিনের প্রাণীকুলের হয়, তাহলে তো সোনায় সোহাগা। নবীদের ওয়ারিশরা এমনই সৌভাগ্যবান। হাদীসে এসেছে: ‘আসমান-জমিনের প্রতিটি প্রাণই আলেমের জন্য ক্ষমাপ্রার্থনা করে, এমনকি জলের মাছও।’
-
শুধু কি তা-ই? হাদীসটির শুরুতে এসেছে, ‘ইলমের খোঁজে যে পথ মাড়ায়, আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করেন। ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ইলম তালাশকারীর পদতলে।’ এ তো বড়ই সৌভাগ্যের কথা। কিন্তু আমরা কি জানি, কীভাবে তাদের দলে শামিল হতে হয়?
-
নবীদের অবর্তমানে তারাই নবীদের আদর্শ জীবিত রাখে। মিথ্যার তিমির আঁধার ছেদ করে তারাই নবীদের বিশুদ্ধ শিক্ষা পৌঁছে দেয় মানুষের দুয়ারে। সাধারণ মানুষ হিসেবে আমাদের জানতে হবে নবীদের প্রকৃত ওয়ারিশ কারা, এই ওয়ারিশ হওয়া কতটা সৌভাগ্যের, জ্ঞানের পথের পথিকদের জন্য কী পুরষ্কার রয়েছে, কেমন হবে নতুন পথিকদের পথ ও পাথেয়। আর এসব প্রশ্নের উত্তর নিয়েই ইমাম ইবনু রজব হাম্বলী (রহ.)-এর ‘নবীদের ওয়ারিশ’ বইটি।
-
✅ Message us to order the book.
✅ Or call us - 01705177899
✅ Fast delivery
✅ Home delivery everywhere in Bangladesh.

অ্যাডভেঞ্চারপ্রিয় এক হিমালয়বাসীর শৈল্পিক রচনা-“হিমালয়ের জনগণ কেন যে গুরুতর প্রকৃতির সাথে ঝুঁকি নিয়ে, কঠোর পরিশ্রমের ভি...
22/07/2023

অ্যাডভেঞ্চারপ্রিয় এক হিমালয়বাসীর শৈল্পিক রচনা
-
“হিমালয়ের জনগণ কেন যে গুরুতর প্রকৃতির সাথে ঝুঁকি নিয়ে, কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে যে কোনো পথ খুঁজে বেড়ানো ভ্রমণকারী যখন তাদের মাঝে হাজির হয় আর তারা তার সেবায় নিয়োজিত হয় সেটা বোঝা কঠিন। বিনিময়ে তারা যে অর্থ প্রদান করে তা সামান্য। তাদেরকে দিনে আট ঘণ্টার চেয়ে অনেক বেশি সময় ধরে কাজ করতে হয়। দুর্ঘটনায় তাদের কোনো বীমা নেই। তবুও তারা দীর্ঘ এবং কঠিন দিনের মধ্যে সহজেই কাজ করে এবং স্বেচ্ছায় তাদের জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে । এবং সর্বোপরি আশ্চর্যজনক যে তারা তার নিয়োগকর্তার চাকরি ছেড়ে গেলেও তারা তাদের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ থাকে।
-
এই বইটিতে সেই ধাঁধাগুলোর উত্তর পেয়ে যাই। এটা তাদেরই একজনের লেখা। লাদাখের একজন মুসলমান যিনি হিমালয়, মধ্য এশিয়া এবং তিব্বতে বহু বছর ধরে ইংরেজ এবং আমেরিকান ভ্রমণকারীদের সেবায় কাজ করেছিলেন। রহস্যটি হলো তাদের মধ্যে সেরা এই মানুষটিও তার নিয়োগ কর্তাদের মতোই অ্যাডভেঞ্চার পছন্দ করতেন।”
-
“সার্ভেন্ট অব সাহিবস” সেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরই শৈল্পিক মনের বহিঃপ্রকাশ।
-
আর হ্যা, ওয়াফিলাইফে চলছে ফ্রি বুকমার্ক অফার! ৪৯৯ টাকার যেকোনো অর্ডার করলে জনপ্রিয় লেখকদের হাতে লেখা ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! অফারটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।
-
📝 বিস্তারিত কমেন্টে।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দুআ যিকির এক বইতে!-আল-আযকার। জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতিটি পর্বে রাসূল সা. থেকে বর্ণিত দ...
22/07/2023

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দুআ যিকির এক বইতে!
-
আল-আযকার। জন্ম থেকে মৃত্যু, জীবনের প্রতিটি পর্বে রাসূল সা. থেকে বর্ণিত দৈনন্দিনের নির্ভরযোগ্য সকল দুআ, যিকর, রুকইয়াহ ও আমল নিয়ে সমৃদ্ধ একটি বই। সেসব আদায়ের মধ্যে আমাদের জন্য রয়েছে রহমত ও বরকত। এ বইটি হতে পারে—আপনার নামায আদায়ের পর জায়নামাযে বসে তাসবিহ পাঠের মাধ্যম, হতে পারে আল্লাহর স্মরণে সময় কাটানোর উৎকৃষ্ট উপকরণ।
-
আর হ্যা, ওয়াফিলাইফে চলছে ফ্রি বুকমার্ক অফার! ৪৯৯ টাকার যেকোনো অর্ডার করলে জনপ্রিয় লেখকদের হাতে লেখা ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! অফারটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।
-
📝 বিস্তারিত কমেন্টে।
✅ Message to order.

সিরাত বিষয়ক সংক্ষিপ্ত ও দলিলসমৃদ্ধ গ্রন্থ-নবী ﷺ-এর ব্যাপারে জানার গুরুত্ব ঠিক কতোটুকু? সহজভাবে বলতে গেলে বলতে হয় যে, এর ...
20/07/2023

সিরাত বিষয়ক সংক্ষিপ্ত ও দলিলসমৃদ্ধ গ্রন্থ
-
নবী ﷺ-এর ব্যাপারে জানার গুরুত্ব ঠিক কতোটুকু? সহজভাবে বলতে গেলে বলতে হয় যে, এর সাথে আপনার মুসলিম থাকা/না থাকার বিষয়টি জড়িত। এ প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহ.-এর একটি উক্তি আমরা তুলে ধরছি।
-
“যখন উভয় জাহানের সৌভাগ্য ও সফলতার ভিত্তি হলো নবীজি ﷺ-এর আনীত হেদায়েত, তাই যে ব্যক্তিই সৌভাগ্য ও সফলতার আকাঙ্ক্ষী হবে, মুক্তি পাওয়ার ইচ্ছুক হবে, তার জন্য আবশ্যক হলো, সে নবীজি ﷺ-এর আনীত হেদায়েত, তাঁর সিরাত এবং বিভিন্ন অবস্থা সম্পর্কে অবগত হবে। এর দ্বারা সে জাহেল ও অজ্ঞদের কাতার থেকে বের হয়ে নবীজি ﷺ-এর অনুসারী হতে পারবে; তার দলের অন্তর্ভুক্ত হবে।”
-
আশা করি, শায়খের কথার পর আর কিছু বলার প্রয়োজন হবে না। উক্তিটি আমরা নিয়েছি “নবীজীবনের সোনালী নকশা” বই থেকে। নবীজি ﷺ-এর সম্পর্কে জানার জন্য বইটি বেশ ফায়দাজনক। সংক্ষিপ্ত হলেও দলিলের আলোকে নবী ﷺ-এর জীবনের অনেকগুলো বিষয়ই তুলে ধরা হয়েছে। বিশেষ করে তাঁর পরিবারের সদস্যদের চিনতে এই বইটি অসাধারণ।
আর হ্যা, ওয়াফিলাইফে চলছে ফ্রি বুকমার্ক অফার! ৪৯৯ টাকার যেকোনো অর্ডার করলে জনপ্রিয় লেখকদের হাতে লেখা ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! অফারটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।
-
📝 বিস্তারিত কমেন্টে।

দাম্পত্য সুখের সাতকাহন-“দাম্পত্য সুখ অকল্পনীয় অলভ্য কিছু নয়। আবার বাজারে প্রাপ্য খেলনার মতো সহজলভ্যও নয়। এমনও নয় যে,...
20/07/2023

দাম্পত্য সুখের সাতকাহন
-
“দাম্পত্য সুখ অকল্পনীয় অলভ্য কিছু নয়। আবার বাজারে প্রাপ্য খেলনার মতো সহজলভ্যও নয়। এমনও নয় যে, ডাক্তারের দেওয়া কিছু ওষুধ সেবন করলেই এ সুখ নিশ্চিত হয়ে যাবে।
-
দাম্পত্য সুখ একটা শিল্প, একটা আর্ট। এ শাস্ত্র স্বামী-স্ত্রী উভয়কেই শিখতে হবে, মানতে হবে। বিষয়টা এমন নয় যে, দাম্পত্য সুখ কেবল যেকোনো একজনের কাছে বাঁধা থাকে। বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামী-স্ত্রীর সুষম অংশীদারত্বের অনিবার্য ফল দাম্পত্য সুখ।”
-
“প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ)” বইয়ের অবতরণিকা অংশ থেকে। কী মনে হয়, এই বইটি কেনা উচিত? আমরা একটা পরামর্শ দিতে পারি। বইয়ের এই অবতরণিকাটি শুধু পড়ে দেখুন। আমাদের মনে হয় এরপর সিদ্ধান্তটি আপনারা নিজেরাই নিতে পারবেন ইনশাআল্লাহ। দাম্পত্য সংক্রান্ত যে কয়টি বই বাজারে আছে, তার মধ্যে এই বইটি ব্যাপ্তি, আলোচনার গভীরতা ও ভাষার প্রয়োগে ভিন্ন একটি স্থান দখল করে আছে—এটা আমাদের স্বীকার করতেই হচ্ছে। বইটি নিয়ে আপনার মতামতও জানাতে পারেন আমাদের।
আর হ্যা, ওয়াফিলাইফে চলছে ফ্রি বুকমার্ক অফার! ৪৯৯ টাকার যেকোনো অর্ডার করলে জনপ্রিয় লেখকদের হাতে লেখা ১টি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি! অফারটি চলবে ২৫ জুলাই পর্যন্ত।

🎊 সর্বোচ্চ ছাড়ে (৩০%) 'ইসলামি বিধানের বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা' বইটি।☑️ সারাদেশে ডেলিভারি সুবিধা।☑️ রাজশাহী শহরের মধ্যে ফ...
18/07/2023

🎊 সর্বোচ্চ ছাড়ে (৩০%) 'ইসলামি বিধানের বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা' বইটি।

☑️ সারাদেশে ডেলিভারি সুবিধা।
☑️ রাজশাহী শহরের মধ্যে ফ্রি ডেলিভারি।
☑️ অর্ডার করতে মেসেজ করুন।

20% discount 🎁
15/07/2023

20% discount 🎁

🎉🎉 দুইটি সাধারণ মোটিভেশনাল বই 🎊 ২০% ছাড়ে 🎊- ডোপামিন ডিটক্স 📕- এটমিক হ্যাবিটস📘☑️ অর্ডার করতে মেসেজ করুন।☑️ অথবা কল করুন ০...
13/07/2023

🎉🎉 দুইটি সাধারণ মোটিভেশনাল বই 🎊 ২০% ছাড়ে 🎊

- ডোপামিন ডিটক্স 📕
- এটমিক হ্যাবিটস📘

☑️ অর্ডার করতে মেসেজ করুন।
☑️ অথবা কল করুন ০১৭০৫১৭৭৮৯৯

☑️ হাউ টু টক্ টু পিপলকী দিয়ে কথা শুরু করব? কথা শুরু হবার প্রথম দশ সেকেন্ডে কোন কাজটা করা উচিত? পরিচিত কাউকে দেখলে আগে হা...
11/07/2023

☑️ হাউ টু টক্ টু পিপল

কী দিয়ে কথা শুরু করব? কথা শুরু হবার প্রথম দশ সেকেন্ডে কোন কাজটা করা উচিত? পরিচিত কাউকে দেখলে আগে হাসব না পরে হাসব? নিজের পরিচয় দিতে বললে দীর্ঘ পরিচয় দেবো না স্বল্প শব্দে পরিচয় দেবো? তুমি কী করো এবং কোথায় থাকো এর জবাব কীভাবে দেওয়া উচিত? একজন বড় ব্যক্তির সামনে নিজেকে খোলামেলা রাখব, না একটু গাম্ভীর্য্য নিয়ে থাকব? কথা বলার সময় চোখাচোখি করতে হবে? মেয়েদের চোখাচোখি এবং ছেলেদের ক্ষেত্রে চোখাচোখি আলাদা কেনো? এখানে দেখছি সব ডাক্তার, আমি তো ডাক্তারদের ভেতরের ভাষা জানি না। আমার কী করা উচিত? কোনো অনুষ্ঠানে অপরিচিত একজনের সাথে পরিচিত হতে চাচ্ছি। তার সাথে কী বলে কথা শুরু করব?…..

✔️ ফাস্ট ডেলিভারি
✔️ বেস্ট কন্ডিশন এর বই
✔️ সারাদেশ থেকে বই ক্রয়য়ের সুযোগ
✔️ অর্ডার করতে মেসেজ করুন
✔️ কল করুন ০১৭০৫১৭৭৮৯৯

🎉🎉 ৪০% ছাড়ে মাওলানা উবায়দুর রহমান খান নদভী এর লেখা "নবীজি (সা.) কেমন ছিলেন"।✅️ সারা বাংলাদেশে ফাস্ট ডেলিভারি✅️ সর্বোচ্চ ...
09/07/2023

🎉🎉 ৪০% ছাড়ে মাওলানা উবায়দুর রহমান খান নদভী এর লেখা "নবীজি (সা.) কেমন ছিলেন"।

✅️ সারা বাংলাদেশে ফাস্ট ডেলিভারি
✅️ সর্বোচ্চ ছাড়ে বই
✅️ রাজশাহীর মধ্যে ফ্রি ডেলিভার 🎊
✅️ অর্ডার করতে মেসেজ করুন
✅️ অথবা কল করুন - ০১৭০৫১৭৭৮৯৯

Address

Rajshahi
6206

Alerts

Be the first to know and let us send you an email when Wahi Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wahi Online Shop:

Share

Category