UnboX Me

UnboX Me UnBox Me এর কাছে পাবেন ফরমালিন মুক্ত, সরাসর?

UnBox Me একটি বাংলাদেশি অনলাইন ভিত্তিক ফলের দোকান। আমাদের কাছে পাবেন ফরমালিন মুক্ত, সরাসরি গাছ থেকে সংগ্রহ করা সকল ধরনের ফল সুলভমূল্যে। আমরা সারা দেশে সুলভ মূল্যে ফল ডেলিভারি করে থাকি।

কদম ছেড়া বন্ধ করুন। দয়া করে পাখিদের খাবার নষ্ট করে প্রেম দেখাবেন না। এই সময় পাখিদের মন্দা কাল(খাবারের সংকট) চলে। আপনার প...
24/06/2024

কদম ছেড়া বন্ধ করুন।
দয়া করে পাখিদের খাবার নষ্ট করে প্রেম দেখাবেন না।
এই সময় পাখিদের মন্দা কাল(খাবারের সংকট) চলে।
আপনার পাখিকে খুশি করতে গিয়ে, আসল পাখির খাবার নষ্ট করবেন না।
যদিও আপনার পাখির আবার কদম ফুল ছিঁড়ে হাতে ছবি না তুললে এনেস্থিক লাগে না। চায়ের কাপের সাথে কদম ফুলের ছবি তার লাগবেই... আপনার প্রেমিকার খোপার জন্য বাদল দিনে প্রথম কদম ফুল না দিলে প্রেম থাকবে না এমনকিছু কি! আপনি ঘাড়ত্যাড়ামি করে কদম ছিঁড়লেন আপনার দেখাদেখি অনেকেই একই কাজ করবে। ভবিষ্যতে কদম গাছ আর দেখবেন না।
গাছের নিচে বা রাস্তায় পড়ে না থাকলে বা খুব দরকার ঔষুধী কাজ না হলে কদম ফুল সহজে ছিঁড়বেন না, কারণ কদম ফুল তিনবার ফুটে তারপর সে খাবার হয় পাখিদের। পাখিদের বর্জ্য থেকেই কেবল প্রাকৃতিক কদম চারা জন্মায়। প্রতি কদমফুলে প্রায় ৮ হাজার বীজ থাকে। যা পাকলে পাখি, বাদুড় ও কাঠবিড়ালির খুব প্রিয় খাবার হয়৷
ভাদ্রমাসে যখন গাছে গাছে ফল থাকে না তখন পাখিদের প্রাণীদের খাবারের আকাল চলে। কদম তখন প্রধান খাবার হয়ে ওঠে পাখি, বাদুড় ও কাঠবিড়ালির জন্য। ওরাই বীজ ছড়ানোর বাহন। ফলে ফুল যদি আগেই ছিঁড়ে ফেলা হয় তাহলে পাখিরা খাদ্য বঞ্চিত হবে এবং একসময় আমরা কদমের শোভা থেকে বঞ্চিত হবো।

আসুন, কদম ফুল ছিঁড়া থেকে বিরত থাকি।

ধন্যবাদ

19/01/2024
11/12/2023
11/09/2023
১০০ লিচু ৩৭০ টাকা দাম শুনে অনেকেই অনেক কথা বলছেন। তাদের উদ্দেশ্য কিছু কথা বলি...🔰লিচুর বাগানে অন্য কিছু চাষ করা যায় না। ...
24/05/2022

১০০ লিচু ৩৭০ টাকা দাম শুনে অনেকেই অনেক কথা বলছেন। তাদের উদ্দেশ্য কিছু কথা বলি...
🔰লিচুর বাগানে অন্য কিছু চাষ করা যায় না। তার মানে সেই জমি টা সারা বছর লিচুর জন্যই পড়ে থাকে।
🔰যখন থেকে লিচু একটু বড় হয়, তখন প্রতিটি গাছে টিন বেধে দিতে হয় বাদুড় যেন না খেতে পারে। তাই দিনে আর রাতে পালাক্রমে লোক থেকে ২৪ ঘন্টা দড়ি টানতে হয়। প্রায় ২ মাস এই কাজ চলে।
🔰আমাদের বাগান একদম মাঠের ভিতর। তাই শেয়ালের অত্যাচারে গত ১৫ দিন ধরে ৩ জন করে বাগানে থাকা লাগে। না ঘুমিয়ে সারারাত জেগে থাকে। আমরা যারা শহরে থাকি তারা সব কিছু অনেক সহজ ভাবে নেই কিন্ত গ্রামের কৃষক কত কষ্ট সেটা বুঝিনা।
আমরা ৫ টাকা দিয়ে ললিপপ কিনে বাচ্চাকে দিতে পারি কিন্ত পুষ্টিকর খাবারের বেলায় দাম নিয়ে প্রশ্ন তুলি।
আমরা ৩০০ টাকার মুরগি রেস্টুরেন্টে ১২০০ টাকায় খেতে পারি।
আপেল বা আংগুর বেশি দাম দিয়েও কিনতে আপত্তি থাকে না।
দেশী ফলের কদর বুঝতে হবে আমাদের।
ক্ষমা দৃষ্টিতে দেখাবেন কথা গুলো।
বাগান থেকে কুরিয়ার এর দুরুত্ব ৩১ কিলোমিটার দূরে আপনি ভাবতেও পারবেন না কত কষ্ট করে প্যাকেজিং করি আমরা।

Address

Nowhata, Poba
Rajshahi
6213

Telephone

+8801687186854

Website

Alerts

Be the first to know and let us send you an email when UnboX Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category