Banitaz

Banitaz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banitaz, Shopping & retail, Rajshahi.

‘ফুল বড়ি ফলমূলে বিবিধ প্রকার,বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার।...’ ষোলো শতকের মাঝামাঝিতে রচিত চৈতন্য চরিতামৃত বইয়ে ‘ফুল...
09/12/2021

‘ফুল বড়ি ফলমূলে বিবিধ প্রকার,
বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার।...’
ষোলো শতকের মাঝামাঝিতে রচিত চৈতন্য চরিতামৃত বইয়ে ‘ফুল বড়ি’র কথা পাওয়া যায় এভাবে। এই ফুল বড়ি মসুর ডালে তৈরি হতো বলে জানা যায়। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের অঞ্চলের খাবারে বড়ির উপস্থিতি বেশ প্রাচীন। তাই বলা যায়, গ্রামবাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী এক খাবার হলো কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি বানানোর ধুম পড়ে যায়। অনেকে একে ডালের বড়িও বলে থাকেন। তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় বড়ি। মজাদার বড়ি তরকারির পাশাপাশি ভর্তা করেও খাওয়া হয়।

আজকের ডেলিভারি আপডেট, ১৫ কেজি খেজুর গুড়, কুমড়ো বড়ি ৫ কেজি, কালো চাল ৫ কেজি। ধন‌্যবাদ সবাইকে, খাঁটি পণ‌্য পেতে বনিতাজ’এর ...
02/12/2021

আজকের ডেলিভারি আপডেট, ১৫ কেজি খেজুর গুড়, কুমড়ো বড়ি ৫ কেজি, কালো চাল ৫ কেজি। ধন‌্যবাদ সবাইকে, খাঁটি পণ‌্য পেতে বনিতাজ’এর সাথেই থাকুন।

কুমড়া বড়ি আমাদের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলের জনপ্রিয় এক খাবারের নাম। শীতকাল আসার সাথে সাথে কুমড়াবড়ি নিয়ে আসে তার নিজ...
28/11/2021

কুমড়া বড়ি আমাদের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলের জনপ্রিয় এক খাবারের নাম।
শীতকাল আসার সাথে সাথে কুমড়াবড়ি নিয়ে আসে তার নিজস্ব ভাইব নিয়ে। নিত্যদিনের তরকারীর স্বাদ বাড়িয়ে দেয় বহুগুনে এই বড়ি।
বড়ি বানানোর প্রসেসটা কিন্তু বেশ কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বড়ির প্রধান উপকরণ হচ্ছে পাকা চালকুমড়া ও মাসকালাই ডাল। যদি নতুন কালাই ডাল হয় তাহলে বড়ির স্বাদ ও কালার দুইটাই সুন্দর হয়।
শীতকালীন এই জনপ্রিয় খাবার নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য৷ এছাড়াও পাবেন কালো চাল, আখ ও খেজুর গুড়।

বিশুদ্ধ ও খাঁটি মানের পন‌্য পেতে ‘বনিতাজের’ সাথেই থাকুন।

“চুপি চুপি কোথা থেকে এলো আজ শীতগুন গুন গায় পাখি শীত শীত শীত।কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখপিঠাপুলি খাবে তাই ‍উজ্জ্বল মুখ...
28/11/2021

“চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত
গুন গুন গায় পাখি শীত শীত শীত।
কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ
পিঠাপুলি খাবে তাই ‍উজ্জ্বল মুখ।”
শীতকাল আসলে যে শুধু একা কৃষকেরাই পিঠাপুলি খাবে তা কিন্তু নয়, বাংলার প্রতিটা ঘরে গ্রাম থেকে শহর, ধনী থেকে দরিদ্র শীতকালে সবাই পিঠাপুলির উৎসবে মেতে উঠে। আর পিঠাপুলির জন‌্য খাঁটি নলেন গুড় বা খেজুরের গুড় এবং আখের গুড়ের বিকল্প আর হয় না। শীতকালই হচ্ছে খাঁটি নলেন/খেজুর গুড় এবং আখের গুড়ের উৎকৃষ্ট সময়।

শুধু পিঠে-পুলি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার বানানোর জন্যই নয়, গুড়ের রয়েছে হাজারও রকম উপকারিতা। গুড় শরীর সুস্থ রাখে, রোগ...
28/11/2021

শুধু পিঠে-পুলি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার বানানোর জন্যই নয়, গুড়ের রয়েছে হাজারও রকম উপকারিতা। গুড় শরীর সুস্থ রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। গরমকালে শসা বা তরমুজের মতোই শীতকালে গুড় শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এখানেই শেষ নয় গুড়ে রয়েছে আরও একাধিক স্বাস্থ্য উপকারিতা।
এবারে জেনে নিন গুড়ের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ...
১. গুড় শরীরে তাপ উৎপাদন করে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে।
২. গুড়ে আছে উচ্চ মানের ক্যালোরিফিক যা শরীর উষ্ণ রাখে এবং শক্তি যোগায়।
৩. ক্ষতিকর অনুজীব বৃদ্ধি হ্রাস করতে সাহায্য করে গুড়।
৪. গুড়ে থাকে নানান খনিজ উপাদান। যেমন- লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম এবং পটাশিয়াম। এই উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ দূরে রাখতে সহায়তা করে।
৫. গলার সমস্যা যেমন- কফ, গলাব্যথা, ফোলা বা খুসখুস করা দূর করতে সাহায্য করে গুড়।
৬. শ্বাসযন্ত্রের সমস্যা যেমন- কফ, বা বুকে কফ জমাট বাঁধা, রক্ত প্রবাহে সমস্যা ইত্যাদি কমাতে সাহায্য করে গুড়।
৭. গুড় রক্ত পরিষ্কার করতে করে।
৮. গুড় রক্তে হিমোগ্লবিনের মাত্রা বাড়াতে উল্লেখযোগ্য সহায়তা করে।
৯. পাকস্থলী, অন্ত্র, ফুসফুস এবং খাদ্যনালী সুস্থ রাখতে সহায়তা করে গুড়।
১০. শীতের শুষ্ক, ঠাণ্ডা আবহে জীবাণুর হাত থেকে শরীরকে বাঁচাতে গুড় অত্যন্ত কার্যকরী।

 # # #কালোচালের ভাত ডায়াবেটিস-ক্যান্সার প্রতিরোধ করে🥰🥰 কালো চাল দেখতে যেমনই হোক না কেনো। এর গুণের দিক দিয়ে কিন্তু বহুদূর...
22/11/2021

# # #কালোচালের ভাত ডায়াবেটিস-ক্যান্সার প্রতিরোধ করে🥰🥰
কালো চাল দেখতে যেমনই হোক না কেনো। এর গুণের দিক দিয়ে কিন্তু বহুদূর গেছে। এক গবেষণায় উঠে এসেছে যে কালো চালের ভাত ডায়াবেটিস-ক্যান্সার প্রতিরোধ করে।
‘চক চক করলেই সোনা হয় না’। এই প্রবাদ বাক্যটি আবার সত্য বলে প্রমাণ হলো। গবেষকরা এমন এক কালো চাল আবিষ্কার করলেন যা খেলে ডায়াবেটিস এমনকি ক্যান্সারও প্রতিরোধ করবে!
শুধু তাই নয় কুচকুচে কালো চালের এই ভাত ডায়াবেটিস ও ক্যান্সার রোগীদের জন্য ম্যাজিক পথ্য হিসেবে কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা। যেহেতু এই চাল খেলে ওজন বাড়ে না সেহেতু এই কালো চালের ভাত ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। কালো এই চাল ফুটিয়ে যে ভাত হয়, তা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধেও সেরা।

07/11/2021

Assalamu Alaikum Everyone.
Welcome to BanitazShop

Address

Rajshahi
6100

Telephone

+8801955444420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banitaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share