16/05/2021
আজকে আমের বিষয়ে জানবো,🔖🔖আম(Mango) :
📌ম্যাঙ্গিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্যই এই ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশিরভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। গণটি অ্যানাকার্ডিয়াসি (Anacardiaceae) পরিবারের সদস্য। আম ভারতীয় উপমহাদেশীয় ফল। এর আদি নিবাস দক্ষিণ এশিয়া। সেখান থেকেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি সাধারণ ফল হয়ে "সাধারণ আম" বা "ভারতীয় আম", যার বৈজ্ঞানিক নামম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica), অন্যতম সর্বাধিক আবাদকৃত ফল হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ম্যাঙ্গিফেরা গণের অন্যান্য প্রজাতিগুলো (যেমনঃ হর্স ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ফ্লোটিডা) স্থানীয়ভাবে আবাদ করা হয়।ধারণা করা হয়, আম প্রায় সাড়ে ৬০০ বছরের পুরনো।
📌আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। বৈজ্ঞানিক ‘ম্যাঙ্গিফেরা ইন্ডিকা’ নামের এ ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে, তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস— এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩২৭-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে।
📌চীন পর্যটক হিউয়েন সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। ১৩৩১ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর ১৬ শতাব্দীতে পারস্য উপসাগরে, ১৬৯০ সালে ইংল্যান্ডের কাচের ঘরে, ১৭ শতাব্দীতে ইয়েমেনে, উনবিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়।
📌জানা যায়, মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দাঁড়ভাঙায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম বর্ণ, গন্ধ ও স্বাদ। ফজলি, আশ্বিনা, ল্যাংড়া, ক্ষীরশাপাতি, গোপালভোগ, মোহনভোগ, জিলাপিভোগ, লক্ষণভোগ, মিছরিভোগ, বোম্বাই ক্ষীরভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গ, সিঁদুরা, গিরিয়াধারী, বউভুলানী, জামাইপছন্দ, বাদশভোগ, রানীভোগ, দুধসর, মিছরিকান্ত, বাতাসা, মধুচুসকি, রাজভোগ, মেহেরসাগর, কালীভোগ, সুন্দরী, গোলাপবাস, পানবোঁটা, দেলসাদ, কালপাহাড়সহ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় প্রায় ৩০০ জাতের আম। তবে অনেকগুলো এখন বিলুপ্তপ্রায়।
📌বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে আম গাছকে স্বীকৃতি দেয়া হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় বৃক্ষ হিসেবে আম গাছকে নির্বাচন করা হয়। সবচেয়ে দামি ও জনপ্রিয় আমের নাম আলফানসো। ভারতে উৎপাদিত এ জাতের এক কেজি আমের দাম প্রায় ৪০০ রুপি। মিয়ানমারের জনপ্রিয় আম রাঙ্গু দেখতে আকর্ষণীয়, খেতে সুস্বাদু। ভারতের আম গবেষকরা ১৯৭৮ সালে দশহরি ও নিলাম এ দুটি আমের মধ্যে সংকরায়ণের মাধ্যমে পৃথিবীর বিস্ময়কর জাতের আম উদ্ভাবন করেন; যার নাম আম্রপালি।
⭕আম্রপালিঃ আম্রপালি আমকে অনেকেই আম রুপালি হিসেবে চিনে। আসলে এই আমটির আসল নাম আম্রপালি। ভারতের গবেষকরা পৃথিবীর বিস্ময়কর এক আম সৃষ্টি করেছেন। এই সেই আম্রপালি। ভারতের শ্রেষ্ঠ নর্তকীর নাম ছিল আম্রপালি।
এই জাতের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত আমাদের দেশের আবহাওয়ার কারণে উন্নত জাতের আম এক গাছে এক বছর ফলে পরের বছর ফলে না। কিন্তু আম্রপালি প্রতিবছর ফলে।
📌বাংলাদেশের মানুষ গ্রীষ্মের দুঃসহ গরম, দরদর ঘাম, সব কিছুর পরেও এ ঋতুর জন্য আমজনতার অপেক্ষার অন্যতম কারণ আম। ফজলি থেকে ল্যাংড়া, গোলাপখাস থেকে হিমসাগর- বাংলার এই বিপুল আমসাম্রাজ্য বহু শতক ধরে বয়ে আনছে এর আভিজাত্য। যেমন গন্ধ, তেমনই তার স্বাদ। কিন্তু জানেন কি, প্রত্যেক আমের নামকরণের নেপথ্যে ঠিক কী ইতিহাস লুকিয়ে আছে?
📌আমের প্রকারভেদ (জাত) সম্পাদনা
আমের কয়েক শতাধিক জাত রয়েছে যাদের নামকরণ করা হয়েছে। আমের বাগানে পরাগায়নের সময় জন্য প্রায়শই বেশ কয়েকটি নতুন জাত জন্মে। অনেক পছন্দসই জাতগুলো মনোএমব্রায়োনিক হয় এবং কলমের মাধ্যমে তা প্রচার করতে হয়, নতুবা সেগুলো চারা উৎপন্ন করে না। একটি সাধারণ মনোএমব্রায়নিক জাত 'আলফোনসো', যা 'আমের রাজা' হিসেবে বিবেচিত একটি গুরুত্বপূর্ণ রফতানি পণ্য।
📌একটি জলবায়ুতে ভালো জাত অন্য কোথাও লাগালে ব্যর্থ হতে পারে। উদাহরণস্বরূপঃ 'জুলি' একটি ভারতীয় জাত যা জ্যামাইকাতেও ব্যবসাসফল, তবে ফ্লোরিডায় এটিকে চাষ করতে হলে প্রাণঘাতী ছত্রাকজনিত রোগ অ্যানথ্রাকনোজ থেকে বাঁচতে বার্ষিক ছত্রাকনাশক চিকিৎসার প্রয়োজন পড়ে। এশীয় আমগুলো অ্যানথ্রাকনোজ প্রতিরোধী।
📌বর্তমান বিশ্ববাজারে কৃষক 'টমি অ্যাটকিনস' আধিপত্য বিস্তার করেছে, এটি 'হ্যাডেন' এর চারা থেক উৎপন্ন যা ১৯৪০ সালে দক্ষিণ ফ্লোরিডায় প্রথম ফল দিয়েছিল এবং প্রথমদিকে ফ্লোরিডার গবেষকরা বাণিজ্যিকভাবে এটিকে প্রত্যাখ্যান করেছিলেন। বিশ্বব্যাপী উৎপাদক এবং আমদানিকারকরা এর দুর্দান্ত ফলন এবং রোগ প্রতিরোধ, শেলফ লাইফ, পরিবহনযোগ্যতা, আকার এবং আবেদনময় রঙের জন্যএই জাতটিকে আলিঙ্গন করে নিয়েছেন। যদিও টমি অ্যাটকিন্স চাষ বাণিজ্যিকভাবে সফল, খাবার জন্য গ্রাহকরা আলফোনসোর মতো অন্য জাতগুলোকেও পছন্দ করতে পারেন।
📌সাধারণত পাকা আমে কমলা-হলুদ বা লালচে খোসা থাকে এবং সরস হওয়ায় এটি খাওয়ার জন্য উপযুক্ত থাকে, তবে রপ্তানি করার সময় প্রায়শই সবুজ খোসাযুক্ত কাঁচা আম বাছাই করা হয়। পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হলেও রপ্তানি করা অপরিপক্ব আমের প্রাকৃতিকভাবে পাকা ফলের মতো রস এবং স্বাদ নেই।
📌📌নিম্নে কিছু দেশি জাতের নাম উল্লেখ করা হলোঃ
👉ফজলি👉সুরমা ফজলী
👉আশ্বিনা👉ক্ষীরমন👉সেন্দুরা গুটি👉হাড়িভাঙ্গা👉আলফানসো
👉ল্যাংড়াগৌড়মতি
👉গোপালভোগ👉মধু চুষকী
👉বৃন্দাবনি👉লখনা👉তোতাপুরী
👉রাণী পছন্দ👉ক্ষিরসাপাত
👉আম্রপালি👉হিমসাগর
👉বাতাসা👉ক্ষুদি ক্ষিরসা
👉বোম্বাই👉সুরমা ফজলি
👉সুন্দরী👉বৈশাখী👉ইয়ার চারা
👉রসকি জাহান👉হীরালাল বোম্বাই👉ওকরাং👉মালদা
👉শেরীধণ👉শামসুল সামার
👉বাদশা👉রস কি গুলিস্তান
👉কন্দমুকাররার👉নাম ডক মাই
👉বোম্বাই 👉ক্যালেন্ডা👉রুবী
👉বোগলা👉মালগোভা
👉হিমসাগর রাজশাহী👉কালুয়া
👉চৌষা লখনৌ👉সিডলেস
👉কালিভোগ👉বাদশাভোগ
👉কুষ্ণকলি👉পাটনাই
👉গুটি লক্ষনভোগ👉বাগান বিলাস👉গুটি ল্যাংড়া👉পাটুরিয়া
👉পালসার👉আমিনা
👉কাকাতুয়া👉চালিতা গুটি
👉রং ভীলা👉বুদ্ধ কালুয়া
👉রাজলক্ষী👉মাধুরী
👉ব্যাঙ্গলোরা👉বন খাসা
👉পারিজা👉চন্দনখোস
👉দুধ কুমারী👉ছাতাপোরা
👉চোষা👉জিলাপি কাড়া
👉শীতল পাটি👉পূজারী ভোগ
👉জগৎ মোহিনী👉দিলসাদ
👉বিশ্বনাথ চ্যাটার্জি👉বেগম বাহার👉রাজা ভুলানী👉নাবি বোম্বাই👉সিন্দি👉ভূতো বোম্বাই
👉গোলেক👉বারি আম ৭
👉কালী বোম্বাই👉চকচকা
👉পেয়ারা ফুলী👉ভ্যালেনাটো
👉সিন্দুরী ফজলী👉আমব্রা
👉গুলাবজামুন👉আলম শাহী
👉অস্ট্রেলিয়ান আম👉মায়া
👉দাদাভোগ👉শরবতি ব্রাউন
👉আলফান👉রত্না👉লাড্ডু সান্দিলা👉ছোটীবোম্বাই
👉কালিজংগী👉দ্বারিকা ফজলি
👉মিঠুয়া👉বোম্বে সায়া👉বোম্বে গ্রিন👉তোহফা👉কাচ্চা মিঠা মালিহাবাদ👉তৈমুরিয়া
👉জাহাঙ্গীর👉কাওয়াশজি প্যাটেল👉নোশা👉জালিবাম
👉বাগান পল্লি👉ভারতভোগ
👉ফজরী কলন👉সাবিনা
👉সেন সেশন👉লতা বোম্বাই
👉আল্লামপুর বানেশান👉আর-২ এফ-২👉শ্রাবণী👉ইমামপছন্দ
👉জনার্দনপছন্দ👉কৃষ্ণভোগ
👉সারুলী👉ইলশে পেটী
👉কলম বাজি👉ইয়াকুতিয়া
👉গুটী👉ভুজাহাজরী
👉ম্যাটরাজ👉সামার বাহিতশত আলীবাগ👉গোলাপবাস👉জুলী
👉ভেজপুরী👉কালুয়া
👉গোপালভোগ👉কলম সুন্দরী
👉বনারাজ👉ম্যাডাম ফ্রান্সিস
👉মিক্সড স্পেশাল👉মোহাম্মদ ওয়ালা👉সফেদা মালিহাবাদ
👉খান বিলাস👉জাফরান
👉মধু মালতী👉জিতুভোগ
👉পলকপুরী👉কাকরহিয়া সিকরি👉পাথুরিয়া👉বোম্বে কলন
👉কেনসিংটন👉কাকরহান
👉মিছরি দমদম👉সামার বাহিশ্ত
👉মানজানিল্লো নুনেজ
👉নাজুকবদন👉ফারুকভোগ
👉রুমানি👉টারপেন টাইন
👉কেনসিংটন👉কাকরহান
👉মিছরি দমদম👉সামার বাহিশ্ত
👉মানজানিল্লো নুনেজ
👉নাজুকবদন👉ফারুকভোগ
👉রুমানি👉টারপেন টাইন
👉কুমড়া জালি👉দুধিয়া
👉মহারাজ পছন্দ👉ম্যানিলা
👉পিয়ারী👉জান মাহমুদ
👉সামার বাহিশত রামপুর
👉মাডু👉লা জবাব মালিহাবাদ
👉লাইলী আলুপুর👉নীলম
👉মিশ্রীভোগ👉পদ্মমধু
👉বাঙামুড়ী👉পুনিত👉বেলখাস
👉শ্রীধন👉আমান খুর্দ বুলন্দাবাগ
👉পালমার👉কারাবাউ
👉অ্যামিলী👉কোরাকাও ডি বই
👉নিসার পছন্দ👉পাহুতান
👉বোররন👉হিন্দি👉সফেদা বাদশাবাগ👉র্যাড👉আরুমানিস
👉বাংলা ওয়ালা👉মোম্বাসা
👉রোসা👉ক্যাম্বোডিয়ানা
👉ফজরী জাফরানী👉বোম্বাইখুর্দ
👉এক্সট্রিমা👉বদরুল আসমার
👉শাদওয়ালা👉সামার বাহিশত 👉কারানা👉এসপাডা👉বাশীঁ বোম্বাই👉কর্পূরা👉হুসনে আরা
👉সফেদা লখনৌ👉শাদউল্লা
👉আজিজপছন্দ👉কর্পূরী ভোগ
👉জিল👉সারোহী👉গ্লেন
👉টমি অ্যাটকিনসন👉স্যাম-রু-ডু
👉মাবরোকা👉হিমাউদ্দিন
👉ফ্লোরিডা👉কেইট👉ইরউইন
👉নাওমী👉কেন্ট👉টাম অ্যাটকিন্স👉আলফন্সো
👉নারিকেল ফাঁকি👉জামাই পছন্দ👉লক্ষণভোগ👉ভাদুরিয়া কালুয়া👉চিনি ফজলী
👉মল্লিকা👉সূর্যপুরী👉হায়াতী
👉পাউথান👉দুধস্বর👉গোলাপ খাস👉বেনারসী ল্যাংড়া
👉পাটনামজাথী👉জালিবান্দা
👉মিছরিদানা👉নাক ফজলী
👉সুবর্ণরেখা👉কালা পাহাড়
👉বারি আম-২👉বউ ভুলানী
👉জমরুদ👉অরুনা 👉নীলাম্বরী
👉ফোনিয়া👉চৌষা
👉ডায়াবেটিক আম👉সিন্ধু
👉বোগলা গুটি👉রাজভোগ
👉দুধস্বর 👉মোহন ভোগ
👉হাঁড়িভাঙ্গা👉টিক্কা ফরাশ
👉আম্রপলি 👉মৌচাক
👉মহানন্দা👉তোতাপুরী
👉বাউ আম-৩👉বারি-৩
👉পুকুর পাড়👉কোহিতুর
👉বিলু পছন্দ👉কাগরী
👉চিনিবাসা👉দুধ কুমার
👉মন্ডা👉লাড্ডু👉সীতাভোগ
👉শোভা পছন্দ👉গৃঠাদাগী
👉ছোট আশ্বিনা👉ঝুমকা
👉দুসেহরী👉কালী ভোগ
👉ভবানী চরুষ👉আলফাজ বোম্বাই👉মধুমনি👉মিশ্রীকান্ত
👉গিড়াদাগী👉কুয়া পাহাড়ী
👉বিড়া👉দ্বারভাঙ্গা👉বারি আম-৪👉আরাজাম👉গোবিন্দ ভোগ👉কাঁচামিঠা👉মতিমন্ডা
👉পোল্লাদাগী👉দাদভোগ
👉শ্যামলতা👉মিশ্রীদাগী
👉কিষান ভোগ👉ভারতী
👉বারোমাসি👉দেওভোগ
👉বারি-৮👉আম্রপলি (ছোট)
👉সিদ্দিক পছন্দ👉লতা
👉বাদামী👉আনারস👉জহুরী
👉রাখাল ভোগ👉গুটি মালদা
👉বারি আম-৬👉রগনী
👉বাউনিলতা👉গৌরজিত
👉বেগম ফুলি👉আপুস
👉ফজরীগোলা👉সফেদা
👉আনোয়ার রাতাউল👉বাবুই ঝাঁকি👉মনোহারা👉রাংগোয়াই
👉গোল্লা👉কাজি পছন্দ
👉রাঙামুড়ী👉বড়বাবু
👉করল্লা👉জালিখাস👉কালিয়া
👉সাটিয়ারকরা
আরো নাম না জানা অনেক জাতের আম।
🌺🌺🌺 প্রস্তুত হচ্ছি আপনাদের ক্যামিকেল মুক্ত নিজ ও লিজ নেয়া বাগানের আমের স্বাদ দেয়ার জন্য। ধন্যবাদ।।