Elan for Practicing Muslim

Elan for Practicing Muslim নিশ্চয়ই আমাদের রব পরম দয়ালু এবং ক্ষমা?

23/04/2022

আপনার জীবনে সবচেয়ে প্রিয় মানুষটি কে?

প্রেমে পড়তে চাইলে প্রতিদিন নতুন নতুন ভাবে নিজের প্রেমে পড়ুন। ছ্যাঁকা খাওয়া বা হারানোর ভয়তো থাকবেইনা বরং আত্মবিশ্বাস বাড়ব...
19/06/2021

প্রেমে পড়তে চাইলে প্রতিদিন নতুন নতুন ভাবে নিজের প্রেমে পড়ুন। ছ্যাঁকা খাওয়া বা হারানোর ভয়তো থাকবেইনা বরং আত্মবিশ্বাস বাড়বে।
নিজের প্রেমে নিজেই পড়া খুব একটা কঠিন না।

এই ধরুন আয়নায় চোখ বুলোতে বুলোতে নিজের সৌন্দর্যের প্রেমে পড়তে পারেন। আবার প্রেম হতে পারে আপনার মাঝে মাঝে বা হঠাৎ করে ফেলা কোনো না কোনো ভালো কাজের মাঝে।

তাই বলছি অন্যের ওপর নিজেকে পুরোপুরি শোপে না দিয়ে নিজেই নিজের নিজের প্রেমে পড়ুন। দেখবেন এই প্রেমের কোনো কমতি হবেনা।

আপনি যেভাবে আছেন সে ভাবেই নিজেকে ভালো রাখতে শিখুন।আপনি খাটো,কালো,মোটা, ভীষণ আনস্মার্ট,ভালোভাবে কারো সাথে কথা বলতে পারেনন...
12/06/2021

আপনি যেভাবে আছেন সে ভাবেই নিজেকে ভালো রাখতে শিখুন।আপনি খাটো,কালো,মোটা, ভীষণ আনস্মার্ট,ভালোভাবে কারো সাথে কথা বলতে পারেননা।তাতে কি?? এভাবেই নিজেকে ভালো রাখুননা।
ভালো রেজাল্ট, ভালো জব থাকলেই যে ভালো থাকা যায় তা কি কোথাও লিখা আছে। না নেই।
আসলে ভালো থাকাটা একমাত্রই আপনার।সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করুন।দেখবেন মন থেকে ভালো থাকতে পারছেন।
হুম তাই বলছি অনেক তো হলো এবার ভালো থাকা টা শিখুন❤

জীবন মানে💭আমার প্রতিপালক আমাকে যে ভাবে রেখেছেন... ভালোমন্দ আর পাওয়া না পাওয়ার ভীড়ে এইতো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি..
06/06/2021

জীবন মানে💭
আমার প্রতিপালক আমাকে যে ভাবে রেখেছেন... ভালোমন্দ আর পাওয়া না পাওয়ার ভীড়ে এইতো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি..

বিয়েকে সহজ করুন,পরিবার এবং সমাজ থেকে।হারাম সম্পর্কের চেয়ে বিয়ে উত্তম।আপনি আল্লাহ কে খুশি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ব...
04/06/2021

বিয়েকে সহজ করুন,পরিবার এবং সমাজ থেকে।হারাম সম্পর্কের চেয়ে বিয়ে উত্তম।আপনি আল্লাহ কে খুশি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকতময় জীবন দান করবেন।

জীবনের মানে💎আমরা মানুষ প্রত্যেকে প্রত্যেকের থেকে ভিন্ন।ভিন্ন আমাদের শারীরিক গঠন,ভিন্নতা আমাদের চাওয়া পাওয়াতেও।কারো কাছে ...
02/06/2021

জীবনের মানে💎
আমরা মানুষ প্রত্যেকে প্রত্যেকের থেকে ভিন্ন।ভিন্ন আমাদের শারীরিক গঠন,ভিন্নতা আমাদের চাওয়া পাওয়াতেও।

কারো কাছে জীবন মানে, দু বেলা দু মুঠো ভাত।আবার কারো কাছে এই জীবন মানে বিলাসিতা।
কারো কাছে জীবন মানে প্রাপ্তির সর্বোচ্চ চূড়া।আবার কারো বা কাছে এই জীবন মানেই অপ্রাপ্তিতে জীবনোপ্রস্থান।
কিন্তু একবার ভাবুনতো মানুষের সাথে সাথে কি জীবনের মানেটাও ভিন্ন হওয়ার কথা ছিল??

আসলেতো নাহ্।
আমাদের সকলের কাছে জীবনের মানে হওয়ার কথা ছিল এক আল্লাহর সন্তুষ্টি,নবী রাসূলগনের দেখানো পথ অনুসরণ, আর জান্নাত।
অথচ আমরা পৃথিবীকে এমন ভাবে আঁকড়ে ধরেছি যে আমাদের জীবনের আসল মানে কি তাই আজ ভুলতে বসেছি।
তবে মজার ব্যাপার হলো অনেকেই জীবনের এই মানে খুঁজে পান মৃত্যু পথের যাত্রী হয়ে।অনেকেতো আবার এই মানে খুঁজে পাওয়ার আগেই ফিরে যায় অসীমে।

জীবন আহা জীবন!!
আসুন না অসীমে ফিরে যাওয়ার আগেই আমরা জীবনের মানে খুঁজি.......

আপনি ভালো আছেন।কী অবাক হচ্ছেন??সত্যি আপনি ভালো আছেন।কারণ ভালো থাকাটা খুব সহজ।।আশেপাশে দৃষ্টি দিন আপনার থেকেও যারা খারাপ...
26/05/2021

আপনি ভালো আছেন।
কী অবাক হচ্ছেন??সত্যি আপনি ভালো আছেন।
কারণ ভালো থাকাটা খুব সহজ।।
আশেপাশে দৃষ্টি দিন আপনার থেকেও যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে চেয়ে দেখুন, আসলেই আপনি ভালো আছেন।

হিংসা মানবিকতাকেও গ্রাস করে ফেলে!!!!!!!!!
23/05/2021

হিংসা মানবিকতাকেও গ্রাস করে ফেলে!!!!!!!!!

14/05/2021

সালাতের প্রতি যত্নশীল হোন...

আমাদের জীবনে সালাত আর অক্সিজেন সমান গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এপার আর ওপারের।
আমাদের দেশের অধিকাংশ মানুষ সালাত আদায় করেনা।হায় আফসোস যদি তারা বুঝতো!!

আবার আমরা যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি তাদের মধ্যে অধিকাংশই সালাতে যত্নশীল নয়।সালাতে যদি যত্নশীল না হওয়া যায় তবে কখনোই এতে মনোযোগ ধরে রাখা যায় না।আর মনোযোগহীন সালাত দায়সারা ছাড়া আর কিছুই না।
একবার ভেবে দেখুন তো এইভাবে দায়সারা সালাত আদায় করে আখেরে আমরা কাকে ঠকাচ্ছি?

আসলে দেখুন আল্লাহর কিন্তু আমাদের সালাতের খুব বেশি প্রয়োজন নেই, প্রয়োজন যা আছে তা আমাদেরই।
যারা নিয়মিত সালাত আদায় করেন আর যারা করেননা এদের কেউই ওপারে গিয়ে জাহান্নাম লাভের চিন্তা করেননা।বরং সকলেই চায় জান্নাতের অন্তত একটুখানি জায়গা।

তাই যারা নিয়মিত সালাত আদায় করেননা তারা আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। আর যারা সালাতে নিয়মিত তারা এই গুরুত্বপূর্ণ আমলে যত্নশীল হোন।

13/05/2021

اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَتُ الله وَبَرَاكاتُــــــــــهُ.
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ.
ঈদ মোবারক হে উম্মাতে মুহাম্মাদি♥

মৃত্যুর পূর্বেই দাড়ি রাখুন ভাই। এটা এমন এক সুন্নাত যা মৃত্যুর পরেও আপনার সাথে যাবে।উম্মতে মুহাম্মাদি হিসেবে এটা আপনার অন...
12/05/2021

মৃত্যুর পূর্বেই দাড়ি রাখুন ভাই। এটা এমন এক সুন্নাত যা মৃত্যুর পরেও আপনার সাথে যাবে।উম্মতে মুহাম্মাদি হিসেবে এটা আপনার অনেক বড় দায়িত্ব। আখিরাত এর দিন যখন আপনার সাফায়াতের প্রয়োজন হবে তখন গর্বের সাথে আল্লাহর রাসুল(সাঃ)কে বলতে পারবেন এই দেখুন হে নবী আমি আপনার সুন্নাত সাথে নিয়ে এসেছি আমার জন্য দয়া করে সাফায়াত করুন।
অন্তত সেই কঠিন আর ভয়াবহ মূহুর্তে আপনাকে নবীর সুন্নাত বিহীন যাওয়ার জন্য সাফায়াত চাইতে লজ্জায় পড়তে হবেনা।

প্রত্যেকেরই জীবন গল্পে কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়.... হয়তো পূর্ণতা পেয়ে গেলে আমরা আমাদের দানের মালিককেই ভুলে যেতাম ত...
09/05/2021

প্রত্যেকেরই জীবন গল্পে কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়....
হয়তো পূর্ণতা পেয়ে গেলে আমরা আমাদের দানের মালিককেই ভুলে যেতাম তাই!!!

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elan for Practicing Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share