08/10/2020
ড্রাই ফ্রুটস খুবই পুষ্টি কর এবং সুস্বাদু খাবার হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজুবাদাম, আখরট,চিনাবাদাম,এপ্রিকট, খেজুর,খুরমা,কিসমিস ইত্যাদি খুবি জনপ্রিয়। ঠিক তেমনি আলুবোখারা ও হতে পারে আপনার পছন্দের একটি খাদ্য উপাদান।
নাম আলুবোখারা হলেও দেখতে বা খেতে মোটেও আলু র মত নয় এই টক মিষ্টি সাধের ফলটি। বিশ্বের প্রায় শীত প্রধান ও অবউষ্ণ এলাকায় বিশেষ করে মধ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউরোপ তারপর উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া, চীন, ভারত, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে আলুবোখারার আবাদ হচ্ছে।আমাদের দেশেও এর চাষাবাদ শুরু হয়েছে। বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন- ইংরেজিতে প্লাম, গেজ, গার্ডেন প্লাম, প্রুন, প্রুন প্লাম, বাংলাদেশ ও ভারতে আলুবোখারা এসব নামে ডাকা হয়।
আশ্চর্য রকমের সুস্বাদু ও রসালো এ ফল ফ্রেশ খাওয়া চলে অথবা জ্যাম, জেলি, চাটনি, আচার প্রভৃতি তৈরি করা যায়।
মধ্য ইংল্যান্ডে সিডার জাতীয় অ্যালকোহলিক বেভারেজ যা প্লাম জাবকাস নামে পরিচিত তা আলুবোখারা থেকেই প্রস্তুত করা হয়।
শুকনা আলুবোখারা (যা প্রুন নামে পরিচিত) মিষ্টি, রসালো এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এতে খাদ্য শক্তি কম (৪৬ কি.ক্যাল.) থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপযোগী।
ওজন কমাতে বেশ কার্যকরী। এতে যথেষ্ট পরিমাণে পটাসিয়াম, ফ্লোরাইড ও লৌহ রয়েছে যা দেহকোষের সুরক্ষার জন্য উপযোগী।
হাড়ের গঠনে ফসফরাস এবং ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে ও বৃদ্ধদের আলঝেইমা রোগ প্রতিরোধ করে।
ইহা কোষ্টকাঠিন্য দূরল করে।
আলুবোখারা আমাদের দেশে শুধু মাত্র বিরিয়ানি রান্নায় ব্যবহার করা হয়। কিন্তু ফলটি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে অনেক উপকারী খাদ্য উপাদান গুলো পাওয়া যায়।