AlfaazShop.com

AlfaazShop.com বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই প্রয়োজনীয় বই কিনুন আলফাজ থেকে। 🚪📚

পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবেলায় 'মনে মনে প্রধানমন্ত্রী!' বই ১ কপি হলেও সাথে রাখুন। পড়ুন। হাদিয়া দিন। ছড়িয়ে দিন।হাতে হাতে ছড়ি...
19/05/2024

পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবেলায় 'মনে মনে প্রধানমন্ত্রী!' বই ১ কপি হলেও সাথে রাখুন। পড়ুন। হাদিয়া দিন। ছড়িয়ে দিন।
হাতে হাতে ছড়িয়ে দিতে বইয়ের আকারও করা হয়েছে সহজে বহনযোগ্য। বাসে-ট্রেনে বসে বসেও পড়ে নিতে পারবেন।
বইটির বর্ণনাভঙ্গী পাঠককে টেনে ধরে রাখবে বলে আমাদের বিশ্বাস।
অর্ডার করতে ইনবক্স করুন।

#মনে_মনে_প্রধানমন্ত্রী

🏆নভেম্বরের টপ ফ্যান বিজয়ী Miskatul Maskura . আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার পুরস্কারটি পেতে জলদি জলদি আমাদের ...
17/12/2023

🏆নভেম্বরের টপ ফ্যান বিজয়ী Miskatul Maskura . আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার পুরস্কারটি পেতে জলদি জলদি আমাদের ইনবক্স করুন। 🎁 বিজয়ীর জন্য থাকছে আমাদের পক্ষ থেকে বই উপহার। 📖

🗣️ হঠাৎ করেই যে কোন মাসের টপ-ফ্যান কনটেস্টের বিজয়ীর তালিকায় আপনিও চলে আসতে পারেন। টপ-ফ্যান হতে অবশ্যই নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকুন।

‘তারাফুল’ বইয়ের কিছু অংশঃ ঘটনাস্থল শাহজালাল বিমানবন্দরের লাউঞ্জ। রাত সাড়ে এগারোটা। কুয়ালালামপুরগামী ফ্লাইটের জন্যে অপেক্...
06/12/2023

‘তারাফুল’ বইয়ের কিছু অংশঃ ঘটনাস্থল শাহজালাল বিমানবন্দরের লাউঞ্জ। রাত সাড়ে এগারোটা। কুয়ালালামপুরগামী ফ্লাইটের জন্যে অপেক্ষারত যাত্রীরা টার্মিনাল গেইটের আগে অপেক্ষাসনগুলোতে বসে আছেন। তাঁদের অনতিদূরে মোটামুটি নিরিবিলি একটা আসনে বসে স্যামুয়েল বাটলার পড়ছি। হঠাৎ ঝড়ের বেগে হাজির হলেন এক দম্পতি। এসেই আমার মুখোমুখি আসনে বসে গেলেন। তারপর শুরু হলো এক পশলা ঝগড়া। আশেপাশের সবাই হতভম্ব। মানুষটা মোটামুটি উচ্চৈঃস্বরে স্ত্রীকে বকছেন, তবে একটুচাপা কণ্ঠে। উভয়ের কথা কাটাকাটি থেকে যা বুঝলাম, এই নবদম্পতি হানিমুনে যাচ্ছেন। ফিরবেন তিনদিনের মধ্যে; কিন্তু তিনি স্ত্রীকে বলে রেখেছেন, কেউ যদি জিজ্ঞাসা করে ‘কয়দিন থাকবেন?’, তাহলে উত্তর যেন ‘সাতদিন’হয়। স্ত্রী সেকথা ভুলে গিয়েছেন। লাউঞ্জে বসে আরেক মহিলা তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, তারা কোথায় এবং কয়দিনের জন্যে যাচ্ছেন। ভদ্রমহিলা সত্য কথাটাই বলে ফেলেছেন। এজন্যে হাজব্যান্ড মারাত্মক ক্ষুব্ধ। তার কথা হচ্ছে, তিন দিনের জন্যে বিদেশ যাওয়া হচ্ছে, এটা বললে বোঝা যায়, তার টাকা-পয়সা কম, এতে লোকজন আন্ডার স্টিমেইট করবে। সেজন্যে কয়েকদিন বাড়িয়ে বলতে চেয়েছেন, যাতে প্রশ্নকর্তা বোঝেন, ‘বাহ এরা তো বিত্তশালী!’ এতে তার প্রেস্টিজ বাড়ত; কিন্তু স্ত্রীর কারণে সেই প্রত্যাশা পূরণ হলো না। তাই একটু নিরিবিলিতে এসে ঝগড়াটা সেরে নিলেন...

একাত্তর হলে একই ব্লকের বাসিন্দা একজন ভাই, বিজনেস ফ্যাকাল্টির কোনো এক সাবজেক্টে পড়েন, মাঝেমধ্যে জামাআতে শরিক হন। হঠাৎ লক্ষ করলাম, তিনি প্রতি ওয়াক্তের জামাআতে একদম নিয়মিত হয়ে গেছেন। সুসম্পর্কের খাতিরে তাঁকে বেশ হার্দিক সুরেই বললাম, আপনাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, হয়তো সেইজন্যেই আপনাকে নিয়মিত মসজিদে দেখে অনেক খুশি লাগছে। তিনি নিজের আকস্মিক পরিবর্তনের পেছনকার অনুভূতির কথা বলতে গিয়ে মোবাইল ফোন বের করলেন। একটা স্ক্রিনশট দেখালেন, যেখানে লেখা আছে- ‘কবরস্থানে নীরবে নিভৃতে শুয়ে আছেন এমন অনেক মানুষ, যাদের আগামীকাল নামাজ শুরু করার কথা ছিল।’

কী ‘পাওয়ারফুল’ কথা! একেবারে কলিজায় গিয়ে ধাক্কা লাগে। এই একটা কথাই তাঁকে পরিবর্তন করেছে, সালাতে অন্তঃপ্রাণ বানিয়েছে।

একটা বাক্যও মানুষকে পরিবর্তন করে দিতে পারে! একটি বাক্য, শুধু একটি বাক্য। সুবহানাল্লাহ!

অর্ডার করতে ক্লিক করুন: M.me/AlfaazShop

আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন। অথবা ইনবক্স/whatsapp বা কল করুন: 01846628920

জীবিকা অর্জনের জন্যে অবশ্যই চেষ্টা করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও হাত গুঁটিয়ে বসে থাকলে চলবে না।এখন প্রশ্ন আসতে পারে, জীব...
03/12/2023

জীবিকা অর্জনের জন্যে অবশ্যই চেষ্টা করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও হাত গুঁটিয়ে বসে থাকলে চলবে না।

এখন প্রশ্ন আসতে পারে, জীবিকা অর্জনের জন্যে কোন কোন পথ বেছে নেওয়া যাবে? এর মাত্রা কতটুকু হবে? জীবিকার তাগিদে কি হালাল-হারামকে এক করে ফেলা যাবে? নাকি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে কেবল বাড়িতে বসে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বাড়াবাড়ি করে, আবার অনেকেই ছাড়াছাড়ি করে। কেউ কেউ জীবিকার পেছনে এতটা সময় ব্যয় করে যে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সময়টুকুন মেলাতে পারে না। আবার কেউ কেউ তাওয়াক্কুলের ভুল ব্যাখ্যা করে বৈরাগ্যবাদ বেছে নেয়। অথচ তাওয়াক্কুলের মানে যে হাত গুঁটিয়ে বসে থাকা নয়, সে কথা কানেই তুলতে চায় না।

জীবিকা-অনুসন্ধানের ভারসাম্যপূর্ণ পথের সন্ধান পাওয়া যায় রাসূল স.-এর হাদীস ও সাহাবিদের বিভিন্ন বক্তব্যের মধ্যে। সেসব দিকনির্দেশনার ভিত্তিতেই ইমাম আবূ হানীফা রাহ.-এর সুযোগ্য ছাত্র ইমাম মুহাম্মাদ রাহ. হিজরি দ্বিতীয় শতকে রচনা করেছিলেন “আল কাস্‌ব”। যেখানে তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারসাম্যপূর্ণ চিত্র তুলে ধরেছেন। ইসলামি অর্থনীতির প্রাচীনতম গ্রন্থ এটি। কিতাবটি ব্যাখ্যা করেছেন ইমাম সারাখসি রাহ. এবং শাইখ আবদুল ফাত্তাহ আবূ গুদ্দাহ রাহ. এতে প্রয়োজনীয় টীকা সংযুক্ত করেছেন।

নিঃসন্দেহে হাজার বছর পূর্বে ইসলামের সোনালি-যুগে রচিত এই বইটি জীবিকা অর্জনের পথে আপনার দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

ব‌ই : জীবিকার খোঁজে
লেখক : ইমাম মুহাম্মাদ
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান

অর্ডার করতে ক্লিক করুন: M.me/AlfaazShop

আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন। অথবা ইনবক্স/whatsapp বা কল করুন: 01846628920

আমরা কি জানি কোথায় মাশাআল্লাহ বলতে হবে আর কোথায় ইনশাআল্লাহ?আমরা নিজ সন্তানের মুখে সঠিক জায়গায় মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ শু...
02/12/2023

আমরা কি জানি কোথায় মাশাআল্লাহ বলতে হবে আর কোথায় ইনশাআল্লাহ?

আমরা নিজ সন্তানের মুখে সঠিক জায়গায় মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ শুনতে পছন্দ করব?

আপনার সন্তান যখন বলবে, আব্বু বা আম্মু আমার জন্য এটা আনবে ইনশাআল্লাহ! তখন আপনার কাছে তা শুনতে কেমন লাগবে ?

শিশুদের সঠিক কথা শুদ্ধভাবে শিক্ষা দেওয়া পিতামাতার প্রাথমিক দায়িত্ব।

ইসলামি শিষ্টাচার আশ্চর্য গুণে গুণান্বিত। যে তা দিয়ে জীবন সাজায়, সে ভালো মানুষ হয়। তার সব কাজেই সৌন্দর্যের আভা বিচ্ছুরিত হয়। শিশুরা আজ ঘরে ঘরে প্রশিক্ষিত হোক। তাদের প্রথম পাঠশালা হোক বাবামার স্নেহমাখা কোল।

ব‌ই : কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ
লেখক : মাহদী আবদুল হালিম
প্রকাশনী : মাকতাবাতুন নূর

অর্ডার করতে ক্লিক করুন: M.me/AlfaazShop

আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন। অথবা ইনবক্স/whatsapp বা কল করুন: 01846628920

"ফিলিস্তিন সংকট" বই টি মাত্র : ৯৮ টাকায় প্রি-অর্ডার চলছে। সাথে থাকছে প্রিমিয়াম নোটবুক ও আকর্ষনীয় বুকমার্ক।প্রি-অর্ডারে থ...
27/11/2023

"ফিলিস্তিন সংকট" বই টি মাত্র : ৯৮ টাকায় প্রি-অর্ডার চলছে। সাথে থাকছে প্রিমিয়াম নোটবুক ও আকর্ষনীয় বুকমার্ক।

প্রি-অর্ডারে থাকছে...
✅ আকর্ষনীয় বুকমার্ক 🏷️
✅ প্রিমিয়াম ১টি নোটবুক📓
🚚 অগ্রিম পেমেন্টে সারাদেশে সুন্দরবন কুরিয়ার অফিস ডেলিভারি ৪০৳
👍 প্রি-অর্ডার চলবে ২৮ তারিখ পর্যন্ত

🏷️ ব‌ই : ফিলিস্তিন সংকট (ঐতিহাসিক পটভূমি,ভয়ঙ্কর ভবিষ্যত ও আমাদের করণীয়)
🏷️ মূল : ডা. ইসরার আহমদ রহ.
মাওলানা সাজ্জাদ নুমানি দা.বা.
🏷️ অনুবাদ: মুহিউদ্দীন মাযহারী
🏷️ প্রকাশনী: হসন্ত
🏷️ মুদ্রিত মূল্য: ১৫০
🏷️ প্রি-অর্ডার মূল্য: ৯৮
🏷️ পৃষ্ঠা: ৯৬ (হার্ডকভার)

✅ বই সম্পর্কে:
ফিলিস্তিনি মুসলিমদের ওপর দখলদার ইহুদিদের নির্বিচার জুলুম-নির্যাতন এবং দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের এই প্রতিরোধযুদ্ধ নতুন কোনো ঘটনা নয়। এটা তো উসমানি খেলাফতের পতন-পরবর্তী ফিলিস্তিনে ইহুদি অনুপ্রবেশের পরের প্রতিদিনের ঘটনা। ফিলিস্তিনিরা তো জন্ম থেকেই নিপীড়নের শিকার। তাই তো তারা আজন্ম প্রতিরোধযোদ্ধা।

সম্মানিত পাঠক! আসুন নিকট অতীত ও বর্তমানের তিনজন বিদগ্ধ মনীষীর কলমে ফিলিস্তিন ও তার অধিবাসীদের জানি নতুন করে!

অর্ডার করতে ক্লিক করুন: M.me/AlfaazShop

আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন। অথবা ইনবক্স/whatsapp বা কল করুন: 01846628920

বই - জীবনের ভাঁজে ভাঁজে 🤍
26/11/2023

বই - জীবনের ভাঁজে ভাঁজে 🤍

পর্দা-হিজাব-নিকাব নিয়ে কতকথা!ক্ষয়ে যায় নারীজীবন রয়ে যায় ব্যথা।-আপু নিকাবটাও পরে নিস, এতে চেহারা ঢাকা পড়বে।-নারে, নিকাব প...
19/11/2023

পর্দা-হিজাব-নিকাব নিয়ে কতকথা!
ক্ষয়ে যায় নারীজীবন রয়ে যায় ব্যথা।
-আপু নিকাবটাও পরে নিস, এতে চেহারা ঢাকা পড়বে।
-নারে, নিকাব পরলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
জনৈক হাফদ্বীনদার ফ্যামিলীর কথোপকথন।

আমরা সেদিকে যাবোনা, এই তো ক’দিন আগেও ছিল হিজাব-নিকাবের ব্যবহার নিয়ে তুমুল বাক-লড়াই। যুক্তি-তথ্যের সন্নিবেশে ছিল সেসব লড়াই বেশ উপভোগ্য। নিকাবের পক্ষের লোকের যুক্তির ঢালি ছিল যেভাবে উপচেপড়া রসে টইটুম্বুর তেমনি এর ব্যবহারের শিথিলতা নিয়ে যারা বিপক্ষে ছিলেন তাদের স্টক লজিকও ছিল দারুণ খেই হারানো মাঝির মতোন। তবে কেউ কেউ তো হিজাব খুলে রেখে দেওয়ার কথাও বলেছেন। তারা যথেষ্ট নারীচিন্তক বলা যায়।

তবে আমরা সেদিকেও যাবোনা।
মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন রাহি. -কে একটা কনফারেন্সে একদল অভিজ্ঞলোক হিজাব নিয়ে নানা প্রশ্ন করেছেন। চেহারা খোলা রাখা না রাখা নিয়েও তারা উপস্থাপন করেছিলেন অভিনব সব যুক্তিতর্ক। সেগুলোর বাস্তব অভিজ্ঞতালব্ধ ও শরয়ি প্রমাণসমৃদ্ধ উত্তর দিয়ে সমজে দিয়েছেন এই হালযামানার প্রসিদ্ধ আলেম।

হিজাব-নিকাব-পর্দার ব্যাপারে নানামুখী আলোচনা ও বয়ান জানতে ‘রিসালাতুল হিজাব’ অধ্যয়নের নিমন্ত্রণ রইলো।

ব‌ই : রিসালাতুল হিজাব
লেখক : শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ)
প্রকাশনী : প্রত্যয়

আজ থেকে ছাব্বিশ বছর আগে একটা হত্যাকাণ্ড ঘটেছিল।একটা রোড এক্সিডেন্ট! একজন দ্বীনদার যুবকের মৃত্যু।জানা যায় এক্সিডেন্টটি ছি...
13/11/2023

আজ থেকে ছাব্বিশ বছর আগে একটা হত্যাকাণ্ড ঘটেছিল।
একটা রোড এক্সিডেন্ট! একজন দ্বীনদার যুবকের মৃত্যু।
জানা যায় এক্সিডেন্টটি ছিল সু-পরিকল্পিত! হত্যাকারি বিদেশে পালিয়ে গিয়ে আবার ফিরেও এসেছিল। কিন্তু দেশে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি বসবাস করে যাচ্ছিল সে। ছোট্ট অথচ চমকানো একটা সূত্র, খুঁজে পায় খুনিকে। কী ঘটে এরপর? চিলেকোঠার ফ্ল্যাটের ভাড়াটিয়ার প্রকৃত পরিচয়ই বা কী? পুরো বইজুড়ে শুধুই রহস্য!
বই : প্রাসাদপুত্র-২
লেখক : মাহিন মাহমুদ
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : ইসলামী সাহিত্য

অর্ডার করতে ক্লিক করুন: M.me/AlfaazShop

আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন। অথবা ইনবক্স/whatsapp বা কল করুন: 01846628920

(ছবি পাঠকদের তোলা)

১১.১১ এ কম্ব-অফার শুধুমাত্র AlfaazShop এ!নিম্নলিখিত প্রতি সেট বই পাচ্ছেন মাত্র ১১১ টাকার অফারে। 🎁১. আসমান + আসহাবুল কাহফ...
11/11/2023

১১.১১ এ কম্ব-অফার শুধুমাত্র AlfaazShop এ!
নিম্নলিখিত প্রতি সেট বই পাচ্ছেন মাত্র ১১১ টাকার অফারে। 🎁

১. আসমান + আসহাবুল কাহফ ঘটনা ও শিক্ষা।
২. জীবনের ভাঁজে ভাঁজে + আসহাবুল কাহফ ঘটনা ও শিক্ষা।
৩. হুজুর হয়ে হাসো কেন? + কালিমাতু তাওহীদ লা-ইলাহা ইল্লাল্লাহ।
৪. পোশাক + চিন্তার পরিবর্তন (শুদ্ধতার দিকে প্রত্যাবর্তনের বার্তা)‌।
৫. শিক্ষা বানান জাহিলিয়াত + সকাল-সন্ধ্যার দুআ ও যিক্‌র।
৬. রিযিক + চিন্তার পরিবর্তন (শুদ্ধতার দিকে প্রত্যাবর্তনের বার্তা)‌।
৭. আমার জীবনের গল্প ডা. জাকির নায়েক + সকাল-সন্ধ্যার দুআ ও যিক্‌র।

🏷️সাথে থাকছে আকর্ষনীয় বুকমার্ক একদম ফ্রি!
🏷️অগ্রিম পেমেন্টে সারাদেশে ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা!
🏷️ক্যাশ অন ডেলিভারিতে অফারটি প্রযোজ্য নয়❌

🎁 সবাই চাইলে একের অধিক সেট নিতে পারবেন।
✅ অফারটি চলবে রবিবার রাত ১০ টা পর্যন্ত!

ব‌ই : আল হিজাব পর্দার বিধানলেখক : শাইখুল আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাযপ্রকাশনী : ইসলাম হাউজ পাবলিকেশন্সবিষয় : ইসলা...
10/11/2023

ব‌ই : আল হিজাব পর্দার বিধান
লেখক : শাইখুল আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায
প্রকাশনী : ইসলাম হাউজ পাবলিকেশন্স
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ইসলামে নারী, পর্দা ও বিধি-বিধান

Address

Airport Road
Rajshahi
6204

Telephone

+8801846628920

Website

Alerts

Be the first to know and let us send you an email when AlfaazShop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AlfaazShop.com:

Share

Category