SM Digital Expert

SM Digital Expert This page is for business. We are provide you with 100% qualified products. Thanks.... Fast Delivery and fast payment. Thanks for working with Ichamoti courier.

08/07/2019

-----একটি শিক্ষণীয় গল্প------

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া একজন মুসলিম যাত্রী ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছালো।

প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো এই আশায় যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে।
কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।
এরই মধ্যে সে সুমুদ্র তীরে একটি ছোট ঘর তৈরি করে ফেলল , সে প্রতিদিন মাছ শিকার করে ও জঙ্গলের ফলমুল খেয়ে বেঁচে থাকতো।

এরই মধ্যে একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং এসে দেখলো তার রান্না করার চুলো থেকে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছাড় খার হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভোরে গেছে। এই দেখে লোকটি চিৎকার করে বলে উঠলো

''হে আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখে ছিলে" ।

পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো । জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিলো । সে অবাক হয়ে গেল এবং বলল আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপেই আটকে আছি।
জাহাজের ক্যাপ্টেন বলল আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখে ।

নসিহত -- আল্লাহপাক আমাদের ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করে। আল্লাহ দেখে আমাদের মধ্যে কে ধৈর্যশীল ও সৎকর্মশীল । নিশ্চই আল্লাহ একমাত্র বিপদ উদ্ধারকারী। নিশ্চই আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চিত রূপে তারই কাছে একদিন আমাদের প্রত্যাবর্তন করতে হবে।।।।।।।।।।।

24/04/2019

"কাক"সব সময় বেশ খুশি থাকতো এই ভেবে যে আমি দেখতে খুব সুন্দর।
হঠাৎ একদিন লাল রঙের মোরগ দেখার পর মনে করতে লাগলো এ তো দেখছি আমার চেয়ে অনেক সুন্দর এমনকি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর পাখি।

তো মোরগের কাছে গিয়ে বলতে লাগলো ভাই তুমি তো দেখতে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর পাখি আর সবচেয়ে বেশি সুখী । কাক এসব ভেবে মন খারাপ করলো ।

অপরদিকে মোরগ বুঝতে পেরে বললো শোন ভাই কাক আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুখী নয় সেটা যদি কেউ হয়ে থাকে তবে সে হলো 'তোতা'

যার গায়ের দুটি রংয়ে সাজানো কন্ঠ অনেক সুমিষ্ট এবং অনেক বেশি সুখী ।

কাক এবার তোতার কথা শুনে তোতাকে খুঁজতে লাগলেন তন্নতন্ন করে অবশেষে দেখা হলে বললেন ভাই 'তোতা' আমি ভেবেছি মোরগ সবচেয়ে বেশি সুন্দর পাখি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমিই সেরা আর সুখী ।

তোতা মুচকি হেসে বললেন ভাই কাক তুমি দেখছি তাহলে কিছুই জানো যে,ময়ূর পাখি হচ্ছে আমাদের সবার চাইতে সেরা মানে সেরাদের সেরা। তুমি বরং তার সাথে দেখা করো এবং শুনে নেও তার সুখের কথা।

কাক এবার হন্ন্যে হয়ে ছুটছে ময়ূরের খোঁজে অবশেষে দেখতে পেল এক বড় খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর সবাই তাকে দেখছি এবং তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে ছুটছে ময়ূরের পেছন পেছন।

এই দৃশ্য দেখার পরে কাকের মনে হলো না সত্যিই তো দেখছি ময়ূর অনেক সুখী এবার কাছে গিয়ে বলতে লাগলো ভাই ময়ূর তোমাকে দেখে আমার খুব হিংসে হচ্ছে যে তোমার কতো কদর মানুষের কাছে আর কতটা সুখী তুমি ।

ময়ূর জবাবে জানালো তুমি আমাকে খুব সুখী,সুন্দর আর আবেদনময়ী ভাবছো কিন্তু জানোনা যে এই মানুষ গুলো শুধু আমার সৌন্দর্যের মুগ্ধ হয়ে ফিরে যায় কিন্তু কেউ এই বন্দীশলা থেকে আমাকে মুক্ত করে না ।

বরং তুমিই অনেক সুখে আছো যেটা তুমি কখনো ভেবে দেখনো, চাইলেই উড়ে যেতে পারছো যেখানে-সেখানে স্বাধীন জীবন ।

ময়ূরের কথা শুনে কাক ভেবে দেখছে সত্যিই তো বলছে ময়ূর ।

আসলে পৃথিবীতে আমরা সবাই ঠিক অন্যকে দেখে হিংসে করি আর নিজেকে ছোট ভাবতে আরম্ভ করি যাতে নিজেরাই নিজেদের পিছনে ফেলছি । মানুষের সবচেয়ে বড় দুঃখ হলো অন্যেরসাথে নিজেকে তুলনা করা । যতদিন না এটা দুর হবে ততদিন নিজের জন্য কিছু করার আগ্রহ কমতে থাকবে ..........

23/04/2019

এক গ্রামে একজন কৃষক ছিলেন,তিনি দুধ থেকে দই এবং মাখন তৈরি করে বিক্রি করতেন।একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষক কে দিলেন বিক্রি করতে।কৃষক তা বিক্রি করতে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন।মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল,যার প্রত্যেকটির ওজন ছিল ১কেজি করে।শহরে পোঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখন দিয়ে পরিবর্তে চা,চিনি,তেল ও তার পরিবারের জন্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখন এর রোল গুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কি না আজ একটু পরীক্ষা করে দেখা যাক......
মাখনের রোল গুলো ওজন করতেই উনি দেখলেন, মাখনের ওজন আসলে ১কেজি করে নেই।তা প্রতিটাতে আছে ৯০০গ্রাম করে।

পরের সপ্তাহে কৃষক আবার উক্ত দোকানে মাখন বিক্রি করতে নিয়ে গেলেন।কৃষক দোকানের সামনে পৌঁছানোর সাথে সাথে দোকানদার কৃষক এর উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন
"বেরিয়ে যাও আমার দোকান থেকে,এইবার থেকে অন্য কোন বেঈমান,চিটিংবাজ এর সাথে গিয়ে ব্যবসা করো গিয়ে।আমার দোকানে আর কখনো পা রাখবে না"
৯০০ গ্রাম মাখন ১কেজি বলে বিক্রি করা লোকের মুখ আমি দেখতে চাইনা....

কৃষক বিনম্র ভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- দাদা,দয়া করে রাগ করবেন না।
আসলে আমি একজন খুবই গরীব মানুষ।দাড়ি-পাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।তাই প্রতিবার আপনার কাছ থেকে যে ১ কেজি করে চিনি নিয়ে যেতাম,সেটাই দাড়ি-পাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল রেখে মেপে নিয়ে আসতাম।

নীতি কথা:আপনি অপরকে যা দিবেন,সেইটাই আবার আপনার কাছে ফিরে আসবে।হোক সেইটা সম্মান অথবা ঘৃণা।এক গ্রামে একজন কৃষক ছিলেন,তিনি দুধ থেকে দই এবং মাখন তৈরি করে বিক্রি করতেন।একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষক কে দিলেন বিক্রি করতে।কৃষক তা বিক্রি করতে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন।মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল,যার প্রত্যেকটির ওজন ছিল ১কেজি করে।শহরে পোঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখন দিয়ে পরিবর্তে চা,চিনি,তেল ও তার পরিবারের জন্য আনুসাঙ্গিক প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখন এর রোল গুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কি না আজ একটু পরীক্ষা করে দেখা যাক......
মাখনের রোল গুলো ওজন করতেই উনি দেখলেন, মাখনের ওজন আসলে ১কেজি করে নেই।তা প্রতিটাতে আছে ৯০০গ্রাম করে।

পরের সপ্তাহে কৃষক আবার উক্ত দোকানে মাখন বিক্রি করতে নিয়ে গেলেন।কৃষক দোকানের সামনে পৌঁছানোর সাথে সাথে দোকানদার কৃষক এর উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন
"বেরিয়ে যাও আমার দোকান থেকে,এইবার থেকে অন্য কোন বেঈমান,চিটিংবাজ এর সাথে গিয়ে ব্যবসা করো গিয়ে।আমার দোকানে আর কখনো পা রাখবে না"
৯০০ গ্রাম মাখন ১কেজি বলে বিক্রি করা লোকের মুখ আমি দেখতে চাইনা....

কৃষক বিনম্র ভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- দাদা,দয়া করে রাগ করবেন না।
আসলে আমি একজন খুবই গরীব মানুষ।দাড়ি-পাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।তাই প্রতিবার আপনার কাছ থেকে যে ১ কেজি করে চিনি নিয়ে যেতাম,সেটাই দাড়ি-পাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল রেখে মেপে নিয়ে আসতাম।

নীতি কথা:আপনি অপরকে যা দিবেন,সেইটাই আবার আপনার কাছে ফিরে আসবে।হোক সেইটা সম্মান অথবা ঘৃণা।

22/04/2019
ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি১৫৬০ সালপজিশন: ইমাম, ইস্তাম্বুল গ্র্যান্ড মসজিদ।নিয়োগদাতা: সুলতান সোলাইমান, উসমানিয়া খিলাফাতযোগ্যত...
22/04/2019

ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি
১৫৬০ সাল
পজিশন: ইমাম, ইস্তাম্বুল গ্র্যান্ড মসজিদ।
নিয়োগদাতা: সুলতান সোলাইমান, উসমানিয়া খিলাফাত

যোগ্যতা:
★ আরবি, ল্যাটিন, টার্কিশ ও ফার্সি ভাষায় দক্ষতা
★ কুরআন, বাইবেল ও তাওরাতে পাণ্ডিত্য
★ শরিয়াহ ও ফিকহে পাণ্ডিত্য
★ ফিজিক্স ও গণিতে পাঠদান করার মতো পাণ্ডিত্য
★ শৌর্য্য, তীরন্দাজী, তলোয়ার যুদ্ধে পারদর্শিতা ও যুদ্ধের কলাকৌশল সম্পর্ক যথেষ্ট জ্ঞান থাকা
★ সুদর্শন হতে হবে
★ সুললিত কণ্ঠস্বর থাকতে হবে
এটা ছিল একজন ইমামের যোগ্যতা।

সূত্র: আল আহরাম সংবাদপত্র, ২২ সেপ্টেম্বর, ১৯৮৬ মিশর।

আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন।
21/04/2019

আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন।

19/04/2019

নিজের উপর বিশ্বাস রাখে এগিয়ে যাওয়া টা বুদ্ধিমানের কাজ। একটা সমস্যা থাকবেই, মানুষের সব দিক ভালো থাকবে এমন নয়। কিন্তু মনে রাখতে হবে, একটা সমস্যা জীবনটাকে থামিয়ে দিতে পারে না।

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Digital Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share