Pabna Online Book Shop

Pabna Online Book Shop পাবনার একমাত্র অনলাইন বুকশপ এ আপনাকে স্বাগতম এখন থেকে আপনার পছন্দের বই অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ্

'শিবির করার অভিযোগে' বিগত শাসনামলে অসংখ্য তরুণ নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু, যারা আসলেই শিবির করতেন, কেমন ছিল তাদের অ...
07/02/2025

'শিবির করার অভিযোগে' বিগত শাসনামলে অসংখ্য তরুণ নির্যাতনের শিকার হয়েছেন।

কিন্তু, যারা আসলেই শিবির করতেন, কেমন ছিল তাদের অবস্থা?

শিবির করাটাই যেন অপরাধ! শিবির যেন সমাজে ভিন্ন গ্রহ থেকে উড়ে আসা এলিয়েন।

এই আতঙ্কের কারণে মা-বাবা চাইতেন না ছেলে শিবির করুক! আত্মীয়স্বজনের কেউ এই পথ বেছে নিলে সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করত।

কীভাবে আল্লাহর ওপর ভরসা করে কাটাতে হয়েছিল সেই কঠিন মুহূর্তগুলো?

পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় চাপের মধ্যেও যারা শিবির করেছেন, কেমন ছিল তাদের জীবন? ভিন্ন পরিবার থেকে শিবিরে যোগ দেওয়া একটি ছেলের জীবন ঠিক কেমন হয়? কোন পরিস্থিতি তৈরি হয় তার সামনে?

এমন পটভূমি আর টুইস্টে ভরা গল্প নিয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হতে যাচ্ছে একটি উপন্যাস। আমরা চাই, শিবিরকে সামাজিক ও সাহিত্যিকভাবে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা। এই উপন্যাসটি তারই অংশ মনে করতে পারেন।

উপন্যাসের নাম 'অ্যাপোক্যালিপস'।

বইটি নিয়ে যাবে আপনার শৈশব, কৈশোরে।

আমরা পাঠকের হাতে বইটি তুলে দিতে উদগ্রীব। আজই বইমেলায় প্রকাশিত হচ্ছে এই বই।
✍️Mahmudul Hasan CSS

আলহামদুলিল্লাহ! আগামীকাল বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে নতুন ৬টি বই। এক নজরে দেখে নিন বইগুলোর সংক্ষিপ্ত তথ্য। বইগুলোর কয়েক ...
06/02/2025

আলহামদুলিল্লাহ! আগামীকাল বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে নতুন ৬টি বই।

এক নজরে দেখে নিন বইগুলোর সংক্ষিপ্ত তথ্য। বইগুলোর কয়েক পৃষ্ঠা পড়ে দেখতে কমেন্টের লিংকে ক্লিক করুন।

১. অ্যাপোক্যালিপস
লেখক : দিপ্র হাসান

বই সম্পর্কে
কুড়ি বছর পর গ্রামের বাড়ি ফিরে আসে লোকটা। এ বাড়ির প্রতি ইঞ্চি মাটি তার চেনা। পুকুরের ঘাট, কাঁঠাল গাছ, ভুতুড়ে তালগাছ ছাপিয়ে তার পাশে হাজির হন পরলোকগত ফুফু। মা ও ফুফুর মাঝে শৈশব নিয়ে কাড়াকাড়ির ভেতরেই হাজির হন আব্বাস ভাই।

আব্বাস ভাইকে গুম করে খুন করেছে হাসিনা বাহিনী। কেননা, আব্বাস ভাই জামায়াত-শিবিরের রাজনীতি করত। লোকটার কৈশোরের বন্ধু এসে জানায়, এই খুনের বদলা নেবে। কিন্তু লোকটা জানিয়ে দেয়, আব্বাস ভাইয়ের রাজনীতি সে আর করে না। আসলেই কি করে না? তাহলে কেন খোঁজে আব্বাস ভাইর খুনিদের?

জামায়াতে ইসলামীর ধর্মতাত্ত্বিক ত্রুটি, ফ্যাসিনার আমলে গুম-খুনের সর্বগ্রাসী রূপ, পৌরাণিক গাজি কালুর আখ্যানের মধ্যেও ঝলমল করে ওঠে নওরিন। গল্পের নায়িকাকে আমরা খুব বেশি না পেলেও উপস্থাপনার লাবণ্যে সে যেন হয়ে ওঠে অনন্য।

তারপরও কথা থাকে। কথা যে থাকে, তা বুঝতে পারি আধ্যাত্মিক জগতে আব্বাস ভাইয়ের সাথে লোকটার কথোপকথনে। আমরা দুনিয়ার শেষ দিনগুলোয় পৌঁছে গেছি। সত্য-মিথ্যার চূড়ান্ত লড়াই সমাগত। আমাদের প্রস্তুতি নিতে হবে। আব্বাস ভাই যেন এ কথাগুলো বলার জন্যই জাগতিক সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখা করেন লোকটার সাথে।

তারপর কী? জানতে হলে পড়তে হবে দিপ্র দ্য গ্রেট হাসানের উপন্যাস অ্যাপোক্যালিপস।

link : https://guardianpubs.com/product-details/apocalypse-58

২. আমার সোনার বাংলা
লেখক : ফাহমিদ-উর-রহমান

বই সম্পর্কে :
একটি গান কীভাবে একটি জাতির আত্মসংকটের কারণ হয়ে ওঠে, কীভাবে একটি জাতিকে খণ্ডিত বিচূর্ণিত করে ফেলে, তারই বয়ান উঠে এসেছে এ বইয়ে। এ বই শুধু গানটির ইতিহাস নয়, তাকে অবলম্বন করে একটি জাতি কীভাবে ভাঙনের শব্দের ভেতরে রোনাজারি করে, তার বিশ্লেষণও হয়ে উঠেছে। একইভাবে সেই ভাঙনের গহ্বর থেকে ফিরে আসার দিশাও আছে এ বইতে।
Link : https://guardianpubs.com/product-details/ama-shonar-bangla-23

৩. দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড
লেখক : মোজাম্মেল হোসেন ত্বোহা

বই সম্পর্কে :
অপারেশন আল আকসা ফ্লাডের পর ইজরাইলের নির্বিচার গণহ*঳ত্যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে Haমা*সের এই অপারেশন কি তাহলে ভুলছিল? এই অপারেশন না হলেই কি ফিলিস্তিনিরা তুলনা মূলক নিরাপদ থাকত? Haমা*সের কি উচিত ছিল সহিংসতা পরিত্যাগ করে শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলনকরা?

এই প্রশ্ন গুলোর উত্তরই তুলে ধরা হয়েছে এই বইয়ে। এই বই মূলত ২০২৩ সালের ৬ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনিদের ৭৫ বছরের সংগ্রামের ইতিহাস; যেখানে সেই বহুল উচ্চারিত বাক্যটিরই বিশ্লেষণ ফুটে উঠেছে যে, এই সংকট অক্টোবরের ৭ তারিখে শুরু হয়নি; এই গন্তব্যে পৌঁছার আগে ফিলিস্তিনিদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।

IS%রাইলের প্রতিনিয়ত আরও আগ্রাসী হয়ে ওঠা, শান্তিপূর্ণ আন্দোলনকে গণহ*%ত্যার মধ্য দিয়ে দমন করা, উগ্র থেকে উগ্রতর Eহু*দি জাতীয়বাদকে আলিঙ্গন করা এবং আল আকসা মসজিদ দখল করার প্রচেষ্টা কী ভাবে ধীরেধীরে এ রকম একটা অপারেশনকে অপরিহার্য করে তুলেছিল, ইতিহাসের আলোকে সেটাই প্রমাণ করা হয়েছে এই বইয়ে।

এই বই আপনাকে অপারেশন আল আকসা ফ্লাডের পেছনের কারণ এবং হামাসের প্রতিরোধ আন্দোলনের প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে।
Link : https://guardianpubs.com/product-details/operation-al-aqsa-flood-3

৪. শিকওয়া ও জওয়াবে শিকওয়া
লেখক : আল্লামা ইকবাল
অনুবাদ : মোহাম্মাদ সুলতান

বই সম্পর্কে :

আমাদের মনে নানান প্রশ্ন জাগে। নিজেদের অবস্থা দেখে আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের এই হতাশার কথা আজ থেকে ১০০ বছর আগে তুলে ধরেছিলেন আল্লামা ইক্বাল তার শেক্ওয়া তথা আল্লাহর কাছে অভিযোগ কাব্যের মাধ্যমে, যা তৎকালে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।

তার ঠিক চার বছর পর ইক্বাল লিখেন এই কবিতার জবাব। আল্লাহর কাছে তিনি যে অভিযোগ করেছিলেন, তার জবাব আল্লাহ কীভাবে দিতে পারতেন, সেটাই তুলে ধরেছেন জওয়াবে শেক্ওয়া কাব্যে।

এই দুটি কাব্য বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এগুলো শুধু কাব্য না, আধ্যাত্মিক সংলাপ। বান্দা ও আল্লাহর মধ্যে এক পবিত্র ও হৃদয়গ্রাহী সংলাপ। যে সংলাপে ওঠে এসেছে ইতিহাস, দর্শন, সমাজব্যবস্থা ও মনস্তত্ত্ব।

বাংলাভাষায় বইটির একাধিক অনুবাদ প্রকাশিত হলেও এই অনুবাদটি একটু বিশেষ তাৎপর্যপূর্ণ। এই অনুবাদগ্রন্থের ভূমিকা লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

Link : https://guardianpubs.com/product-details/shikwa-o-jawab-e-shikwa-85

৫. প্রফেশনাল ইথিকস
লেখক : ডা. জাকির নায়েক
অনুবাদ : ফরহাদ খান নাঈম

বই সম্পর্কে
এখন তো অফিস ফাঁকি দিয়ে বাইরের কাজ করা যায়। মিথ্যা অজুহাতে ছুটি কাটানো যায়। দেরি করে উপস্থিত হলেও মিথ্যা বলে বেতন কর্তন থেকে বাঁচা যায়। একজন মুসলিম পেশাজীবী সামান্য একটি মিথ্যা বলতে পারে? কিংবা অফিস ফাঁকি দিয়ে কল্যাণ কর কোনো কাজ করতে পারে?

কেমন হবে একজন মুসলিমের চাকরি অথবা পেশাজীবন? তিনি কোন
কোন বৈশিষ্ট্য ধারণ করবেন? কেমন হবে তার অফিসিয়াল অ্যাক্টিভিটি? উর্ধ্বতন-অধস্তনের সম্পর্কই-বা কেমন হবে একটি কর্মক্ষেত্রে? বইটি সেই সব উত্তর দেবে।

Link : https://guardianpubs.com/product-details/professional-ethics-87
৬. পর্দা ও ইসলাম
লেখক : মাওলানা আবুল আ’লা মওদূদী (রহ.)
অনুবাদক : নাজমুল হাসান

বই সম্পর্কে
১৯৫০ সালের দিকে ফ্রান্স শাসিত আলজেরিয়ায় এক অভূতপূর্ব ঘটনা ঘটে। সাম্রাজ্যবাদী ফ্রান্স ক্যাম্পেইন চালায় নারীদের মুক্ত হতে হলে আগে পর্দা ছাড়তে হবে। এতেই আসবে মুক্তি, এতেই আসবে প্রগতি। এখনও পৃথিবীর নানান জায়গায় পর্দার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হয়।
সেই সময় লেখা এই বইটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক জবাব। বর্তমান সময়ে বইটি আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক।

link : https://guardianpubs.com/product-details/porda-o-islam-73

আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্য দিয়েও অবেশেষে বইটার কাজ শেষ হলো; প্রচ্ছদ শেষ হলো। এবার মুদ্রণ, বাঁধাই এবং প্রকাশের অ...
28/01/2025

আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্য দিয়েও অবেশেষে বইটার কাজ শেষ হলো; প্রচ্ছদ শেষ হলো। এবার মুদ্রণ, বাঁধাই এবং প্রকাশের অপেক্ষায়।

বই সম্পর্কে খুব বেশি কিছু বলার আছে বলে মনে হয় না। "দ্য রোড টু" অংশ থেকেই পরিষ্কার হওয়ার কথা। বইটা এই অপারেশন সম্পর্কে না; বরং এর পেছনের পটভূমি সম্পর্কে। কেন তারা এই আত্মঘাতী পথ বেছে নিতে বাধ্য হলো, বইটা তারই বিশ্লেষণ।

বিশেষত এত ধ্বংসযজ্ঞ দেখার পর আপনার মনের মধ্যে যদি একবারের জন্যও এই প্রশ্ন উঁকি দেয় যে এই অপারেশন হয়তো ভুল ছিল, হয়তো না করলেই ভালো হতো, হয়তো শান্তিপূর্ণ পথে আগালেই এত ধ্বংসযজ্ঞ দেখতে হতো না, তাহলে এই বইটা আপনার জন্য।

অনুবাদ না; মৌলিক বই এটা। গোটা পঞ্চাশেক বই এবং ততোধিক আর্টিকেলের রেফারেন্সে পরিপূর্ণ।

বইয়ের আকার মোটামুটি ২২০ পৃষ্ঠার মতো হবে। সিরিয়াস টপিকের বই। কিন্তু আশা করি একটানেই পড়ে ফেলতে পারবেন। প্রকাশক জানিয়েছেন, মেলার প্রথম সপ্তাহের শেষের দিকেই চলে আসবে ইনশাআল্লাহ।

বই: দ্য রোড টু অপারেশন আল-আকসা ফ্লাড
প্রকাশক: গার্ডিয়ান
প্রচ্ছদ: Kazi Jubair Mahmud

সংগৃহীত

🌟 "প্রোডাক্টিভ মুসলিম" - ইসলামিক দৃষ্টিকোণে ব্যক্তিগত উন্নয়ন🌟আপনি কি আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে ইসলামিক জীবনধারা এবং প...
26/01/2025

🌟 "প্রোডাক্টিভ মুসলিম" - ইসলামিক দৃষ্টিকোণে ব্যক্তিগত উন্নয়ন🌟
আপনি কি আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে ইসলামিক জীবনধারা এবং প্রোডাক্টিভিটির মধ্যে ভারসাম্য খুঁজছেন?
"The Productive Muslim" বইটি আপনার জন্য আদর্শ সঙ্গী হতে পারে। এটি এমন একটি পথপ্রদর্শক যা আপনাকে আপনার সময়, শক্তি, এবং মনকে ইসলামি দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে শিখাবে।
📖 বইটি থেকে আপনি যা শিখবেন:
✅ সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য নির্ধারণে ইসলামি পদ্ধতি
✅ আপনার দৈনন্দিন জীবনকে প্রোডাক্টিভ করার বাস্তব টিপস
✅ ইবাদত, কাজ, ও পারিবারিক জীবনের ভারসাম্য
✍️ লেখক: মুহাম্মাদ ফারিস

✨ এই Pabna Online Book Shop যোগ দিন এবং নিজেকে প্রোডাক্টিভ মুসলিম হিসেবে গড়ে তুলুন।
#পাবনাঅনলাইনবুকশপ

নন্দিত জাতি নিন্দিত গন্তব্যেলেখক: মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদীবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল...
19/01/2025

নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে
লেখক: মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদী
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

খাঁটি মুমিনের সহীহ্ জযবা লেখক: অধ্যাপক গোলাম আযম বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্ট, ...
19/01/2025

খাঁটি মুমিনের সহীহ্ জযবা
লেখক: অধ্যাপক গোলাম আযম
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

ইসলামী আন্দোলন সমস্যা ও সম্ভাবনালেখক: মাওলানা মতিউর রহমান নিজামীবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল...
19/01/2025

ইসলামী আন্দোলন সমস্যা ও সম্ভাবনা
লেখক: মাওলানা মতিউর রহমান নিজামী
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

রাসূলুল্লাহ (স.) মক্কার জীবনলেখক: মতিউর রহমান নিজামীবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্...
19/01/2025

রাসূলুল্লাহ (স.) মক্কার জীবন
লেখক: মতিউর রহমান নিজামী
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

জামায়েত ইসলামীর ইতিহাসবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্ট, পাবনা এর  উদ্যোগে ২ দিনব্য...
19/01/2025

জামায়েত ইসলামীর ইতিহাস
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

ইসলাম ও সন্ত্রাসবাদবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্ট, পাবনা এর  উদ্যোগে ২ দিনব্যাপী ...
19/01/2025

ইসলাম ও সন্ত্রাসবাদ
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্ট, পাবনা এর  উদ্যোগে ২ দ...
19/01/2025

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন
বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

জামায়াতে ইসলামীর পরিচিতিবইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ দারুল আমান ট্রাস্ট, পাবনা এর  উদ্যোগে ২ দিনব্...
19/01/2025

জামায়াতে ইসলামীর পরিচিতি

বইটি পাচ্ছেন আমাদের স্টলে Pabna Online Book Shop এ

দারুল আমান ট্রাস্ট, পাবনা এর উদ্যোগে ২ দিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলে থাকছে আমাদের বুক স্টল ।

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Online Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pabna Online Book Shop:

Share