13/02/2025
Ghaliya....
বর্তমান সময়ে সুগন্ধী জগতে Ghaliya এক বিশেষ জায়গা দখল করেছে।প্রায় প্রতিটা খ্যাতিসম্পন্ন পারফিউমার তাদের নিজেদের গোপন রেসিপিতে বানিয়ে নিচ্ছে Ghaliya😊
Ghaliya;Luxurious,Expensive,Special..
এর মূল উপাদান মাস্ক এবং আম্বারগ্রিস।
এবার একটু পেছনের ঘটনায় যাই।
উমাইয়া খিলাফত।অর্ধেকটা পৃথিবী বরং তার চাইতেও বেশি অঞ্চল মুসলিমদের শাসনের অন্তর্ভুক্ত হয়েছিলো।সেই সাথে নিজেদের আর্থিক অবস্থারও আমূল পরিবর্তন হয়েছিলো।এবং তারা সুগন্ধিচর্চাও ভুলে যায়নি বরং উমাইয়া খিলাফত আমলে এই চর্চা আরোও উচ্চ স্তরে উপনীত হয়েছিলো।খোদ খলিফা নিজেরাই সুগন্ধীর পৃষ্ঠপোষকতা করতেন এবং সুগন্ধীর পেছনে তারা প্রচুর অর্থ ব্যয় করতেন।এমনকি নিজেদের জন্য স্পেশাল ব্লেন্ড তৈরি করতেন।উমাইয়া খিলাফতের খলিফা হাশিম ইবনে আবদুল আল-মালিকের "Ghaliya e Hisham ibn Abdul Al-Malik" বেশ বিখ্যাত আতর ব্লেন্ড ছিলো।অনুপ্রানিত হয়ে পারফিউমাররা নিজস্ব স্টাইলে Ghaliya বানাতে শুরু করেছিলো এবং শাহজাদা,উজির,বিত্তশালীদের মাঝে বিক্রি করে প্রচুর মুনাফা এবং সাথে সাথে খ্যাতি অর্জন করতো।আব্বাসীয় বিত্তশালীদের মাঝে আতর,গহনা,পাথর,কাপড়ের প্রতি ভালো ঝোক ছিলো এবং তারা দুর্লভ ও দামী কিছু সংগ্রহে রীতিমতো প্রতিযোগীতা করতো আর সর্বোচ্চ মূল্য পরিশোধ করতো।ইবনে আল-জুবায়ের উল্লেখ করেছেন,খলিফা আল-মুতাওয়াক্কিল আলা-আল্লাহ বাৎসরিক একশ হাজার দিনার খরচ করতেন সুগন্ধীর পেছনে।
যাই হোক,বলছিলাম লাক্সারি সুগন্ধী Ghaliya নিয়ে।প্রাথমিকভাবে Ghaliya এর মূল উপাদান মাস্ক,আম্বারগ্রিস (২ঃ১),মরিঙ্গা অয়েলে ব্লেন্ড করা হতো।তবে এর ফিক্সট কোনো উপাদান নেই।বরং সকল মূল্যবান সুগন্ধী উপাদানই Ghaliya এর উপাদান।মাস্ক ও আম্বারগ্রিসের সাথে উদ,রোজ কিংবা অন্যান্য দামী উপাদানের কম্বিনেশনেও Ghaliya তৈরি হয়েছে😊
- Tamal Khan
- TOP NOTE