Bike R Adda

Bike R Adda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bike R Adda, Shopping Service, Narayanganj.

খোলা চিঠি প্রিয় নীতি নির্ধারক ভাই আংকেল ও আফারাআমি একটা প্র্যাকটিকাল প্রস্তাব আপনাদের দিতে চাই।আমাদের বাংলাদেশের অনেক ভ...
09/05/2024

খোলা চিঠি
প্রিয় নীতি নির্ধারক ভাই আংকেল ও আফারা
আমি একটা প্র্যাকটিকাল প্রস্তাব আপনাদের দিতে চাই।
আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো মটর সাইকেল ভ্রমণ পিয়াসু আছেন যারা দেশ শেষ করে এখন অনেক বিদেশি রাস্তায় ও লাখ লাখ কিলো মিটার মটর সাইকেল চালিয়েছেন।
এদের মধ্যে থেকে আপনাদের যেই কয়জন লাগে বেছে নিন দরকার হলে বাইকবিডি সাহায্য নিন যারা আপনাদের পিলিয়ন হিসাবে নিয়ে বা আপনি চালালে আপনার সাথে 30 50 না 60 যখন যেখানে যেই গতি নির্ধারিত সেই গতিতে এক জেলা থেকে আরেক জেলায় রাইড দিবেন। প্রথমে এক লেন হাইওয়ে তারপর দুই লেন একদম শেষে এক্সপ্রেস ওয়ে । তারপর আপনারা নির্ধারণ করুন কত গতিতে কোন রাস্তায় মটর সাইকেল চালানো যাবে।
সেই সাথে অন্যান্য যানবাহন মোটরসাইকেলের সাথে কেমন ভাবে সমন্বয় করে রাস্তায় চলে তার প্রতিও খেয়াল রাখবেন আসা করি আপনার খুব ভালো অভিজ্ঞতা হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
আমার মনে হয় আপনাদের এর জন্য কোনো কোটি টাকার বাজেট না বিদেশ যাওয়া লাগবে না আমাদের দেশের রাইডার ভাইয়ারা আপনাদের ফ্রিতে এই রাইড দেয়ার ব্যবস্থা করবে।
রাস্তায় না নেমে এরকম অবাস্তব সিদ্ধান্ত না নিয়ার আহ্বান জানাই ও সকল যানবাহনের গতি সমান সমান রাখার আহ্বান জানাই যেই পর্যন্ত আলাদা আলাদা লেন তৈরি না হয়।
ধন্যবাদ

অটোরিকশা এখন হর্ন দিয়ে সাইড চাবে!!
08/05/2024

অটোরিকশা এখন হর্ন দিয়ে সাইড চাবে!!

08/05/2024
আজ থেকে মোটরসাইকেলের জন্য নতুন আইন পাস হয়েছে ঘন্টায় ৬০ কিলোমিটার বেশি স্পিড উঠানো যাবে না হাইওয়েতে! আরসিটিতে ৫০
07/05/2024

আজ থেকে মোটরসাইকেলের জন্য নতুন আইন পাস হয়েছে ঘন্টায় ৬০ কিলোমিটার বেশি স্পিড উঠানো যাবে না হাইওয়েতে! আরসিটিতে ৫০

উদর পূর্তি, রসনা বিলাসের এক উগ্র কালচারে মজেছে ভোজন রসিক বাঙালি। গত ১৭ বছরে পরিকল্পিত ভাবে তিল তিল করে অসুস্হ মানসিকতায় ...
04/03/2024

উদর পূর্তি, রসনা বিলাসের এক উগ্র কালচারে মজেছে ভোজন রসিক বাঙালি। গত ১৭ বছরে পরিকল্পিত ভাবে তিল তিল করে অসুস্হ মানসিকতায় তৈরী করা বর্তমান বাংলাদেশ।হোটেলে ,হাটে মাঠে,রাস্তা ঘাটে, সেতুতে , বন্দরে ,খালি খাওয়া আর খাওয়া।যেন কূয়ার মত পেট আর এত্ত বড় জিহ্বা ঠান্ডা করার জন্য চলে পাল্লা দেওয়া ব্যবসা।
ঢাকা শহরের আনাচে-কানাচে ভর্তি কেবল খাওয়ার দোকান- রেস্তোরাঁ। মানুষ খায়, হাজারে বিজারে মানুষ শুধু খায় আর খায়। ওরাও খাওয়ায়; যা-তা নামে বেনামে খাওয়ায়। সারা ঢাকা শহর জুরে বিনোদন,অবসর কিংবা একটু গল্পের জন্যে তো কোন স্পেস নাই। কোথাও যাওয়ার জায়গা নাই। সেই ঘুরে ফিরে কংক্রিটের জঙ্গলে। মাঠ নাই, পার্ক নাই, কোথাও গিয়ে বসার জায়গা নাই, শুধু আছে শপিং সেন্টার আর ফুড কোর্ট। রেস্তোরাঁ আর ডায়াগনস্টিক... ডায়াগনস্টিক আর রেস্তোরাঁ... যত রেস্তোরাঁ তত ডায়াগনস্টিক... বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা এই মুহূর্তে....!!
উঁচা উঁচা কংক্রিটের জঙ্গলে দালান ভরা শুধু রান্না ঘর আর ক্লাউড কিচেন । গ্যাসের ঢাউস সাইজ সিলিন্ডারে ঠাসাঠাসি। একেকটা রান্নাঘর যেন আগুনের গোলা। দিন রাত দাউ দাউ করে জ্বলে চুলা। রান্না হয়- মানুষ খায়- রান্না হয়।
খাওয়াইতে খাওয়াইতে একসময় মানুষের জীবনও ওরা খাওয়াইয়া দেয়।

Collected

বাসের কারণে রাস্তায় হওয়া যানজট কমানোর একটা সহজ আইডিয়াঃঢাকার মেইন রোড এ ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভবত সবচাইতে বড় কারণ বাস গু...
18/02/2024

বাসের কারণে রাস্তায় হওয়া যানজট কমানোর একটা সহজ আইডিয়াঃ
ঢাকার মেইন রোড এ ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভবত সবচাইতে বড় কারণ বাস গুলোর এলোপাথাড়ি দাঁড়িয়ে থাকা।
প্রায়ই দেখা যায় বিশাল জ্যাম। কারণ কি? কিছুই না। জ্যাম এর মাথায় দুইটা বাস এলোপাথাড়ি দাঁড়িয়ে আছে, অথচ সামনে ফাঁকা।
এই জ্যাম ছুটানো সহজ। বাসকে এলোপাথাড়ি দাঁড়িয়ে থাকতে না দেয়া।
কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়না।
১) যথেস্ট ট্রাফিক পুলিশ রাস্তায় নেই। এই সুযোগে বাসগুলো এমন করে
২) ট্রাফিক পুলিশ বাসকে দেখেও শাস্তি দিতে পারেনা, কিংবা দিতে চায়না (বিভিন্ন কারণে)
এটাকে সমাধান করা হয়তো সম্ভব বিদেশের মতো রাস্তায় অজস্র এ আই ক্যামেরা সেট করে, যেগুলো বাসগুলোর দাঁড়িয়ে থাকার পজিশন (রাস্তার সেন্টার পয়েন্ট সাপেক্ষে) এবং টাইমিং এনালাইসিস করে অটো মামলা দিয়ে দিবে।
কিন্তু, এটা আসলে ফিজিবল না। অনেক প্রতিবন্ধকতা আছে। প্রচুর এ আই ক্যামেরা লাগবে, বিপুল বাজেট ও সময় লাগাবে, বাস ডিটেকশন নিখুঁত হতে হবে (ক্যামেরার পজিশন থেকে নাম্বার প্লেট পড়া কঠিন হতে পারে), অন্ধকারে দূর থেকে নাম্বার প্লেট পড়া সম্ভব হবেনা, ইত্যাদি ইত্যাদি।
এটার একটা সহজ সমাধান হতে পারে একটা কমিউনিটি অ্যাপ বানিয়ে।
আমরা যখনই রাস্তায় দেখবো একটা বাস উল্টাপাল্টা দাঁড়িয়ে আছে (সাইডে না দাঁড়িয়ে ভুল পজিশনে, ভুল এঙ্গেল এ দাঁড়িয়ে আছে, যেখানে সামনে ফাঁকা) তখনই বাসের একটা ভিডিও তুলে কোন একটা যায়গায় আপলোড করে দেবো। ভিডিওতে নাম্বার প্লেট টা বুঝা যাবে, রাস্তার সাপেক্ষে বাসের পজিশনটা বুঝা যাবে এবং সামনে যে মোটামুটি ফাঁকা সেটি বুঝা যাবে।
এই ভিডিওটা যেখানে আপলোড হবে, সেখানে এ আই প্রোগ্রাম থাকতে পারে, কিংবা একটা হিউম্যান এনালিস্ট টিম থাকতে পারে, যারা মামলা হবে কি হবেনা এই ডিসিশন নিবে। এরপর এই ডিসিশনটা ট্রাফিক পুলিশের কাছে চলে যাবে, এবং অটো মামলা হয়ে যাবে।
মামলা হয়ে গেলে সেই বাসের মালিকের কাছে অটো এস এম এস চলে যাবে, এবং সেই মামলার জরিমানা কিংবা পানিশমেন্ট এপ্লাই হবে।
মামলা সফলভাবে হলে সেই ভিডিওটি যিনি আপলোড করেছিলেন, তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সেই রিওয়ার্ড পয়েন্ট হয়তো অটোম্যাটিক বিকাশ ব্যালেন্স হিসেবেও যোগ হয়ে যেতে পারে। আর, যদি দেখা যায় কেউ অযথা ভুল কিংবা উল্টাপাল্টা ভিডিও আপলোড করছেন সেই ট্রেন্ড ডিটেক্ট করে তাকে ডিমেরিট পয়েন্ট দেয়া হবে, কিংবা আপলোড এ রেস্ট্রিকশন দেয়া হবে।
বাসগুলো যখন আবার জানবে যে, এভাবে লোকজন ভিডিও করে মামলা দিয়ে দিতে পারে, তখন তারাও ভয়ে বাধ্য হবে উল্টাপাল্টা না দাঁড়াতে।
এভাবে কমিউনিটিকে এনগেজ করলে হয়তো বাসগুলোর এমন উল্টাপাল্টা দাঁড়িয়ে থাকার সমস্যার সমাধান হবে। এটা কম খরচে করা যাবে, দ্রুত করা যাবে, এবং ইফেক্টিভ হবে।
এরকম একটা অ্যাপ ট্রাফিক পুলিশ নিজেই বানিয়ে রিলিজ করতে পারে, কিংবা বাজারে প্রচলিত কোন একটা অ্যাপ এর একটা ফিচারও এটা হতে পারে।
সম্ভব না, এটা?
Copy

“মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ!!সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে...
20/11/2023

“মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ!!
সাম‌নে আমাদের খুব বিপদ।
মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে।
রিকশায় ব‌সে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নি‌য়ে মোবাই‌লে কথা ব‌লে যে, শুন‌তে আমারই লজ্জা লা‌গে।
তারা একবারও ভা‌বে না যে, তাদের কথাগু‌লো আমার কান পর্যন্ত আস‌ছে।
রিকশা চালা‌লেও তো আ‌মি তা‌দের বাবার বয়সী।
কেউ কেউ তুই ক‌রে কথা ব‌লে।
দাম না ক‌রে রিকশায় উ‌ঠে ব‌লে:–টানো।
গন্ত‌ব্যে যাওয়ার পর স‌ঠিক ভাড়া চাই‌লেও অ‌নেক কম টাকা দি‌য়ে চ‌লে যায়।
নি‌তে না চাই‌লে দৌ‌ড়ে মার‌তে আসে।
মাঝে মা‌ঝে ছোট ছোট ছে‌লে মে‌য়েরা থাপ্পড় মা‌রে! ”

বল‌তেই কান্না ক‌রে দি‌লেন দিনাজপু‌রের বিরামপুর থে‌কে রিকশা চালা‌তে আ‌সা মন্তাজ আলী।
জানা‌লেন, তা‌দের এমন কাণ্ড দে‌খে এখন নি‌জের সন্তানকে নি‌য়ে ভয় পা‌চ্ছেন তি‌নি।
গতকাল মন্তাজ আলীর রিকশায় চ‌ড়ে মোহাম্মদপুর জে‌নেভা ক‌্যা‌ম্পে যাওয়ার সময় তার স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এসব ক‌ষ্টের কথা ব‌লেন।

সংগৃহীত

গাড়ি বা বাইক বা যেকোনো বাহন, স্পীড ও মোশনের উপর ১০০% কন্ট্রোল থাকাটা  মহা গুরুত্বপূর্ণঃ২০১০ এর ঘটনাবগুড়া যাচ্ছি কয়েক গাড়...
09/11/2023

গাড়ি বা বাইক বা যেকোনো বাহন, স্পীড ও মোশনের উপর ১০০% কন্ট্রোল থাকাটা মহা গুরুত্বপূর্ণঃ
২০১০ এর ঘটনা
বগুড়া যাচ্ছি কয়েক গাড়ি ভর্তি অফিস কলিগেরা। আরেক কলিগ শামিমের বিয়ের প্রোগ্রামে। ৪-৫ টা গাড়ি সম্ভবত, একটা আমি ড্রাইভ করছি, ফেরার সময়ে যমুনা ব্রিজের কিছুটা আগে থেকে রাস্তা বেশ স্মুথ পেলাম, একটা "অশুভ" লোভ জাগালো স্পিড তুলার...!
তো ব্রিজে উঠার আগে মনে হলো ফুয়েল-টা CNG থেকে তেলে নেই। চেঞ্জ করে এক্সেলারেটর চেপে বসে আছি,দ্রুত ব্রিজে উঠে গেলাম।স্পিড বাড়ছে দ্রুত। থাই এয়ারলাইন্সের একটা বিল বোর্ড ছিলো সম্ভবত বিজয় সরণীর মোড়ে, মনে আছে? স্লোগান লিখা ছিলো "Smooth as Silk". স্পিড ও মোশন টা এরকম ফিল দিচ্ছিলো সিল্কের মতো স্মুথ...!! গাড়ি টা ঝিরিঝিরি হাল্কা কাপছে,নোটিস করার মতো না। নতুন গাড়ি প্রায়, কন্ডিশন বেশ ভালোই ছিলো। ব্রিজে উঠার পর আচমকা পাশের সিটে বসা মাইনুল ভাই, হাল্কা গলায় বললো, হাসান স্পীড নামাও। মিটারে তাকিয়ে দেখি ১৪০-র কাছাকাছি, সেই মুহূর্তে হাল্কা একটা ঠান্ডা অনুভুতি ফিল করেছিলাম মনে হয়। মাথায় চক্কর দিলো, যদি এই স্পিডে একটা এক্সিডেন্ট হতো তাহলে ব্রিজ থেকে উড়ে কয়শো মিটার দূরে ছিটকে পানিতে পাড়তাম...! আলহামদুলিল্লাহ, মুহূর্তে সেটা ক্লিক করেছিলো ব্রেইনে, সেদিন আর স্পিড তুলি নাই বাকী রাস্তায়। সাবধানে চালিয়ে চলে এসেছিলাম ঢাকা।
যেটা বলতে চাই, হাই স্পিডে যারা যে বাহনই চালান না কেনো,ওভার স্পিডে তাদের একটা নেশা পেয়ে বসে, সেই যে একটা "হাল্কা ঝিরিঝিরি কাপা" ফিলিং হয় সেটাতে আপনাকে দুইটা সিগনাল দিবে ১) স্পিড আরোও তুলো এবং মরো, ২) স্পিড কন্ট্রোল করো ও বেচে যাও, কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করছে সুস্থ ভাবে ফেরার...!
রাস্তায় গাড়ি চালান বা চড়েন, সব অবস্থাতেই আল্লাহ্‌ সুবহানাহু ওয়াতায়ালার হাতে নিজেকে সোপর্দ করার জন্য, দুয়া-দরুদ পড়ে বের হবেন। অনিশ্চিত ভাগ্যে যাই থাকুক, আপনি যখন নিজেকে উনার উপরে সোপর্দ করে বের হবেন, সব সময় একটা আলাদা প্রভাব দেখতে পাবেন ইন শা আল্লাহ্‌। সেটা আপনার মোশন, স্পিড, ও উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধন্ত গ্রহনে...!
নসিহাটা যারা বাইক চালান, তাদের জন্য ২০০% বেশি গুরুত্বপূর্ণ...!

08/11/2023

“বাইকারদের জন্য মৃত্যুপুরী”
আমরা আরো একটা Mawa GP চাইনা

Address

Narayanganj

Telephone

+8801723011001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike R Adda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share