Boi lagbe.com

Boi lagbe.com আপনার পছন্দের বই পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায়।

মোঙ্গল, তাতার: ইতিহাস যাদের ইয়াজুজ-মাজুজের মতো ভয় করতপ্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পগুলো আমাদের হৃদয় কাঁপিয়ে...
14/11/2021

মোঙ্গল, তাতার: ইতিহাস যাদের ইয়াজুজ-মাজুজের মতো ভয় করত
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্পগুলো আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। কিন্তু আমরা কি জানি, ইতিহাসে রকম ভয়া ধরিয়ে দেবার মতো আরও যুদ্ধ হয়েছিল? মোঙ্গল ও তাতারদের ইতিহাস এমনই ইতিহাস। মানুষ ধরেই নিয়েছিল, তাতারঝড় একটা খোদায়ি গজব; কিয়ামতপূর্ব ইয়াজুজ-মাজুজের বাহিনী। কেউ কেউ ভাবছিল এরা দাজ্জালের বাহিনী; তাই মানুষের সাধ্য নেই এই ঝড়ের মোকাবিলার। মুসলিমবিশ্বের ওপর বয়ে যাওয়া এ তাণ্ডব দেখে সেদিন থরথর করে কাঁপছিল ইউরোপও। হ্যারল্ড ল্যাম্বের ভাষায়, ‘সুইডেন আর ভেনিসের জেলেরা তাতারদের ভয়ে সাগরে মাছ ধরার নৌকা ভাসাতে ভয় পেত!’
মানবতার সেই ট্রাজেডি আর উত্থান নিয়ে বিশ্বখ্যাত গবেষক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি লিখেছেন 'মোঙ্গল ও তাতারদের ইতিহাস'। চেঙ্গিস খানের আবির্ভাব, মোঙ্গলীয় মিশন ও মুসলিমবিশ্বে আগ্রাসন, খাওয়ারিজম সাম্রাজ্য পতন, সেসময়ের মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের শহর বাগদাদের পতন সহ অনেক ইতিহাস উঠে এসেছে এই বইতে।
বই: মোঙ্গল ও তাতারদের ইতিহাস
লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
অফার মূল্য: ৩০% ছাড়ে ২৫২ ৳
অর্ডার করতে ভিজিট করুন: boilagbe.com এ

আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি।আজকে 11.11 সুন্দরতম এক...
11/11/2021

আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি।

আজকে 11.11 সুন্দরতম একটি তারিখের উপলক্ষে আমরা সাজিয়ে নিয়েছি আপনাদের পছন্দের ছোট্ট একটি কনটেস্ট।

আপনার বেহুদা কিছু সময় কাজে লাগিয়ে কনটেস্টে শরিক হয়ে পেয়ে যেতে পারেন ইসলামি বইমেলায় ২১ মোড়ক উন্মোচন হওয়া চারজন লেখক এর যেকোনো একটি বই।

লেখক হিসেবে যাদেরকে আমরা বেছে নিয়েছি।
ইমরান রায়হান, ফুয়াদ মুবতাসিম, সালমান হাবীব, ইলয়াস হায়দার।

কনটেস্ট নিয়মাবলী
কনটেস্টে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আমাদের পেইজে লাইক দিয়ে এই পোস্ট আপনার টাইমলাইনে পাবলিক শেয়ার করতে হবে। ক্যাপশন হ্যাশট্যাগ দিয়ে লিখে
পোস্ট করে স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে আপলোড করে কনটেস্ট অংশগ্রহণ কনফার্ম করতে হবে।
অতঃপর এই পোষ্টের কমেন্ট বক্সে আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদেরকে মেনশন করতে হবে। ( সর্বনিম্ন ২৫ জন )। এবং আপনার বন্ধুদেরকে আমাদের পেজে ইনভাইট করতে হবে সর্বনিম্ন ৫০ জন )

সর্বোচ্চ ম্যানশন এবং ইনভাইট কারিদের মধ্যে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

কনটেস্টে শুরু 11.11 থেকে 21.11 পর্যন্ত।

নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই। সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা পড়তে পারি, শিখতে পারি। প্রতিটি অধ্যায় মণি-ম...
10/11/2021

নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই।
সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা
পড়তে পারি, শিখতে পারি।
প্রতিটি অধ্যায় মণি-মুক্তোয় ভরপুর।
পৃথিবীর সকল সেলিব্রেটি অন্তত কিছু না কিছু
‘একান্ত ব্যক্তিগত’ বলে গোপন করে।
কিন্তু দেখুন না আমাদের নবিজিকে; সবকিছুই তিনি উন্মুক্ত করেছেন উম্মতের জন্য। নবিজির বহির্জীবন নিয়ে বলেছেন সাহাবিগণ, ঘরের জীবন নিয়ে বলেছেন উম্মুল মুমিনিন। তাঁরা নবিজির জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন এবং সেগুলো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন।
কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাবা-মা কিংবা শিক্ষকের চেয়েও নবিজিকে বেশি জানি। অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের চেয়েও নবিজিকে বেশি উপলব্ধি করতে পারি এবং ভালোবাসি। আমাদের ধ্যান-জ্ঞান এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ‘উসওয়াতুন হাসানা’ প্রিয় নবিজি।
‘মাআল মুস্তফা’ গ্রন্থে আমরা নবিজিকে আরেকবার জীবনের সাথে মিলিয়ে নেবো, তাঁর জীবন থেকে পাথেয় কুড়িয়ে নেবো ইনশাআল্লাহ।

বই: মাআল মুস্তফা।
প্রকাশনা: গার্ডিয়ান।
অনুবাদক: ফারুক আজম।
পৃষ্ঠাসংখ্যা: ২৬৪
নির্ধারিত মূল্য: ১০০টাকা

অর্ডার করতে এখনই ভিজিট করুন Boi lagbe.com এ

✓ বই: নফসের বিরুদ্ধে লড়াই ✓ লেখক: মাহমুদ বিন নূর ✓ প্রকাশনী: রাইয়ান প্রকাশনী✓ ক্যাটাগরি : ঈমান, আক্বীদা ও তাওবাহ ✓ পৃষ্...
10/11/2021

✓ বই: নফসের বিরুদ্ধে লড়াই
✓ লেখক: মাহমুদ বিন নূর
✓ প্রকাশনী: রাইয়ান প্রকাশনী
✓ ক্যাটাগরি : ঈমান, আক্বীদা ও তাওবাহ
✓ পৃষ্ঠা সংখ্যা : ১৪৩
✓ মুদ্রিত মূল্য: ২০০ ৳
✓ ছাড়মূল্য: ১৫০৳

অর্ডার করতে ইনবক্স করুনঃ https://www.facebook.com/boilagbecom/
অথবা কল করুন 01709605153 নাম্বারে

বই ক্রয় করার আগে বই রিভিউ পরার জন্য
ফেসবুকে বাংলায় নফসের বিরুদ্ধে বই লিখে সার্চ দিন।

পাইন বনের যোদ্ধালেখক: ইমরান রাইহান পৃষ্ঠা সংখ্যা: ১৬০মূদ্রিত মূল্য: ২০০ প্রি-অর্ডার মূল্য: ১৩০৳ধরন: পেপারব্যাকবই সম্পর্ক...
09/11/2021

পাইন বনের যোদ্ধা
লেখক: ইমরান রাইহান
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
মূদ্রিত মূল্য: ২০০
প্রি-অর্ডার মূল্য: ১৩০৳
ধরন: পেপারব্যাক

বই সম্পর্কে:
পাইন বনের যোদ্ধা বইটি ধারণ করতে চায় ক্রসেডের প্রেক্ষাপট ও প্রথম ক্রসেডের ইতিহাস। তবে বইয়ের ভাষা বর্ননামূলক নয়, তাতে আছে গল্পের আমেজ। ক্লেরমন্টের সম্মেলন থেকে শুরু হওয়া এ গল্প নিকিয়া, এডেসা ও এন্টিয়ক অতিক্রম করে পৌছে যায় জেরুসালেমের ফটকের সামনে। নানা ত্যাগ ও সাহসিকতার গল্প সামনে এগিয়ে নেয় পাঠককে, সমান্তরালে থাকে ভীরুতা ও কাপুরুষতার আখ্যানও। গল্পভাষ্য হলেও বইটি নিছক কল্পনা নয়, এতে আছে বিশুদ্ধ ইতিহাসও।
শর্ট পিডিএফ লিংক https://cutt.ly/1R23ZBi

---------------------------------------------------------

নির্মল জীবন
লেখক: ইমরান রাইহান
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
মূদ্রিত মূল্য: ৩৫০৳
প্রি-অর্ডার মূল্য: ১৫০৳
বাধাই ধরন: পেপারব্যাক

বই সম্পর্কে:
একটি আত্মপরিচর্যামূলক সংকলন। আত্মার পরিচর্যা ও উন্নয়ন করতে গিয়ে যেসব প্রশ্ন, অনুসন্ধান ও জিজ্ঞাসার মুখোমুখি হয় মানুষ, সেসবের জবাব খোঁজা হয়েছে এতে।

লেখক নিজের কিছু স্মৃতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রতিটি আলোচনার সাথে যুক্ত হয়েছে প্রাসঙ্গিক আয়াত, হাদিস, সালাফের বক্তব্য ও ইতিহাসের ঘটনাবলি।
ইন শা আল্লাহ পাঠক বইটিতে খুঁজে পাবেন জীবনকে নিষ্কলুষ ও নির্মল করে গড়ে তোলার কিছু জরুরি উপাদান।

-------------------------------------------
মোট মুদ্রিত মুল্য: ৫৫০ টাকা
প্রি অর্ডার মুল্য: ২৮০ টাকা
---
সাথে পাচ্ছেন:
- ফ্রি আতর
- ফ্রি বুকমার্কস
-------------------------------------------
অর্ডার করতে ইনবক্স করুন!

নারী শাসক নিয়ে রচিত ইতিহাসের রোমাঞ্চকর গ্রন্থ: "শাজারাতুদ দুর"ইতিহাসের এক বিস্ময়কর  অধ্যায় সৃষ্টি করেছিল মামলুক শাসনামলে...
08/11/2021

নারী শাসক নিয়ে রচিত ইতিহাসের রোমাঞ্চকর গ্রন্থ: "শাজারাতুদ দুর"
ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় সৃষ্টি করেছিল মামলুক শাসনামলের প্রথম নারী শাসক "শাজারাতুদ দুর" নামের এক দাসী। তার জীবন, যুদ্ধ, ভুল-ভ্রান্তি, জয়-পরাজয়সহ যাবতীয় বিষয় নিয়ে এইসুন্দর গ্রন্থের সৃষ্টি। বিস্তারিত নিচে পড়ুন:

"৬৪৬ হিজরি—১২৪৮ খ্রিষ্টাব্দ। চলছে সপ্তম ক্রুসেড। ফ্রেঞ্চ সম্রাট নবম লুইস উঠেপড়ে লেগেছেন মুসলিম সালতানাতের বিরুদ্ধে। আইয়ুবি সালতানাতের সম্রাট আল-মালিকুস সালিহ নাজমুদ্দিন আইয়ুব সুলতান সালাহুদ্দিনের ঐতিহ্য ধরে রেখে ক্রুসেডারদের সমুচিত জবাব দিচ্ছেন। মনসুরায় নবম লুইসকে বন্দি করে তাঁর সৈন্যরা।
কিছুদিন আগে সুলতান একজন তুর্কি বাঁদিকে বিয়ে করেছেন; নাম তার—শাজারাতুদ দুর। জ্ঞানে-গুণে ও বুদ্ধিমত্তায় যিনি বাঁদি থেকে সুলতানের স্ত্রীর মর্যাদায় আসীন হয়েছেন।

৬৪৭ হিজরি—১২৪৯ খ্রিষ্টাব্দ। চতুর্দিকে ক্রুসেডাররা মুসলিম অঞ্চলগুলো নিয়ে নতুন করে ভাবছে। আইয়ুবি সালতানাতের স্থিতিশীলতায়ও কিছুটা ভাটা পড়েছে। এমন বিক্ষিপ্ত সময়ে মারা গেলেন সুলতান নাজমুদ্দিন আইয়ুব। সুলতানের মৃত্যুসংবাদকে গোপন করে হাল ধরলেন শাজারাতুদ দুর—মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে প্রথম নারী সম্রাট।
তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে শাজারাতুদ দুর গোপন রাখলেন সম্রাটের মৃত্যুসংবাদ। অবশেষে ঘোষণা দিয়ে আসীন হলেন মসনদে। কিন্তু; মুসলিম সালতানাতের সম্রাট একজন নারী? নববী মানহাজের সম্পূর্ণ বিপরীত এই ধারার বিরুদ্ধে দৃপ্তকণ্ঠে দাঁড়ালেন শাইখুল ইসলাম ইযযুদ্দিন ইবনে আব্দুস সালাম রহ.। বিক্ষুব্ধ হয়ে উঠল মুসলিম সালতানাত। শাজারাতুদ দুর বাধ্য হলেন শরয়ি সিদ্ধান্ত মেনে সরে দাঁড়াতে। তবে, অবলম্বন করলেন কৌশলী এক পথ। বিয়ে করলেন মামলুক সেনাপতি ইযযুদ্দিন আইবেককে।

শাজারাতুদ দুরের হাত ধরে সূচিত হয় ইতিহাসের এক পটপরিবর্তনের। আইয়ুবি সালতানাত থেকে সূচনা ঘটে মামলুক সালতানাতের। আড়াল থেকে অবদান রাখতে থাকেন শাজারাতুদ দুর। এককভাবে মাত্র তিন মাস শাসন পরিচালনা করলেও জীবনের পুরো সময় তিনি আড়াল থেকে শাসনকার্যকে প্রভাবিত করে গেছেন।
নুরুদ্দিন খলিলের এই বইটিতে উঠে এসেছে শাজারাতুদ দুরের জীবনী, আইয়ুবি সাম্রাজ্যের শেষ দিকের ইতিহাস, তৎকালীন ক্রুসেডের সংক্ষিপ্ত বিবরণ, শাজারাতুদ দুরের অনস্বীকার্য অবদান, ইসলামে নারী নেতৃত্বের দৃষ্টিভঙ্গি, আইয়ুবি সালতানাত থেকে মামলুক সালতানাতে রূপান্তরের ঐতিহাসিক পটপরিবর্তন, শাজারাতুদ দুরের রাজনৈতিক দূরদর্শিতা ও দক্ষতা, তার বিষাক্ত রূপ; সবশেষে তাঁর করুণ পরিণতি ও মৃত্যুর বিবরণ। সংক্ষিপ্ত কলেবরের এই বইয়ের শেষ অধ্যায়ে আছে ইংরেজ ক্রুসেড ঐতিহাসিকদের সম্পর্কে লেখকের কিছু বিশ্লেষণ ও মূল্যায়ন।"

• ইসলামের দৃষ্টিতে "নারী নেতৃত্বে"র বিষয়ে বইয়ের শেষে শাইখ আব্দুল্লাহ আল মামুন বিস্তর আলোচনা করেছেন।

• মামলুক সালতানাতের প্রথম নারী শাসক
'সাজারাতুদ দুর'
লেখক: নুরুদ্দিন খলিল
অনুবাদ: ফুআদ মুবতাসিম
নীরিক্ষণ: ইমরান রাইহান
সম্পাদনা: মাহমুদ তাশফিন
পৃষ্ঠা সংখ্যা: ১৩৬
মূদ্রিত মূল্য: ২৫০৳
পি-অর্ডার মূল্য: ১২০৳
বই লাগবে ডট কম থেকে নিলে
নাহাল শপের ১২০৳ দামের একটি আতর ফ্রি!

*শর্ট পিডিএফ ও অর্ডার পলিসি কমেন্টে

একটি আত্মপরিচর্যামূলক সংকলন। আত্মার পরিচর্যা করতে গিয়ে যেসব প্রশ্ন, অনুসন্ধান ও জিজ্ঞাসার উখোমুখি হয় মানুষ, সেসবের জবাব ...
08/11/2021

একটি আত্মপরিচর্যামূলক সংকলন। আত্মার পরিচর্যা করতে গিয়ে যেসব প্রশ্ন, অনুসন্ধান ও জিজ্ঞাসার উখোমুখি হয় মানুষ, সেসবের জবাব খোঁজা হয়েছে এতে। সুনির্দিষ্ট কোনো বিষয়ে নয়; বরং নিজের কিছু স্মৃতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরতে চেয়েছেন লেখক। প্রতিটি আলোচনার সাথে যুক্ত হয়েছে প্রাসঙ্গিক আয়াত, হাদিস, সালাফের বক্তব্য ও ইতিহাসের ঘটনাবলি। পাঠক খুঁজে পাবেন জীবনকে নিষ্কলুষ ও নির্মল করে গড়ে তোলার কিছু জরুরি উপাদান।

📕 নির্মল জীবন
লেখক : ইমরান রাইহান
প্রকাশনী : চেতনা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৯২, কভার : পেপার ব্যাক

🏷️ মুদ্রিত মূল্য : ৩৫০৳
🏷️ প্রি-অর্ডার মূল্য : ১৫০৳

🎁 প্রি-অর্ডার করলেই পাচ্ছেন Nahal Perfume ফ্রি

প্রি-অর্ডার করতে কল করুন-📞01709605153
অথবা, প্রি-অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখে ইনবক্স করুন আমাদের পেইজে।

।।। ইসলামী ভূগোল ।।।১. এ গ্রন্থটিকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে একজন সাধারণ পাঠকও এ শাস্ত্রের আদ্যোপান্ত মোটামুটি বু...
30/10/2021

।।। ইসলামী ভূগোল ।।।

১. এ গ্রন্থটিকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যাতে একজন সাধারণ পাঠকও এ শাস্ত্রের আদ্যোপান্ত মোটামুটি বুঝে নিতে সক্ষম হয়।
২. গ্রন্থটিকে ক্লাসে পাঠদানের উপযোগী করে বিন্যস্ত করা হয়েছে।
৩. বাংলার পাশাপাশি বিভিন্ন পরিভাষা এবং বিভিন্ন নামের আরবি, উর্দূ ও ইংরেজিও যথাসম্ভব উল্লেখ করে দেয়া হয়েছে।
৪. বিশেষ বিশেষ স্থানে ইংরেজি শব্দের উচ্চারণও টীকায় দিয়ে দেয়া হয়েছে।
৫. কোন বিষয়ের বর্ণনা দিতে গিয়ে কোন শাস্ত্রীয় পারিভাষিক শব্দ এসে গেলে মূল পাঠের মধ্যেই কিংবা টীকায় তার ব্যাখ্যা সংযোজন করে দেয়া হয়েছে।
৬. অধিকাংশ স্থানের অক্ষ ও দ্রাঘিমা স্যাটেলাইট নির্ভর সফ্টওয়ারের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে।
৭. যথাসম্ভব সহজ-সাবলীল ভাষায় সবকিছু উপস্থাপিত হয়েছে, যাতে সর্বস্তরের পাঠক সহজে উপস্থাপিত বিষয়াদি উপলব্ধি করতে পারে।
৮. ভূগোলের যেসব বিষয় সরেজমিনে তদন্ত ও যাচাই-বাছাই করা সম্ভব, সেগুলো যথাসম্ভব সরেজমিনে তদন্ত ও যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে সেসব বিষয়ের তথ্যাবলি সমন্বিত করা হয়েছে।
৯. জ্যোতিষ ভূগোলের যে বিষয়গুলোর সঙ্গে কোন ইসলামী বিষয় বুঝার সম্পর্ক রয়েছে সেগুলোকে যৎকিঞ্চিত বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
১০. কুরআন-হাদীছ ও ইসলামী ইতিহাসের বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করার জন্য নিতান্ত প্রয়োজনীয় মানচিত্রের সংযোজন ঘটানো হয়েছে।

📕 বই : ইসলামী ভূগোল
ধরন : আর্ট পেপার (১০০ গ্রাম)
লেখক : মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন
মুদ্রিত মূল্য : ৯৩০
বিক্রয় মূল্য : ৪৭০ টাকা।
পৃষ্ঠা : ৪০০
বইয়ের ধরন: আর্ট পেপারে ৪ কালারে মুদ্রিত
প্রকাশনী : ইতিহাস ও ভূগোল প্রকাশন
পরিবেশনা: মাকতাবাতুল আবরার
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন এই নম্বরে-01709605153

 #ইয়াং_জেনারেশন_সিরিজ।বর্তমান ইয়াং জেনারেশন কে নিয়ে আমাদের প্রিয় লেখক রা আমাদের জন্য উপহার দিয়েছেন তাদের মেধা ঝড়ান...
28/10/2021

#ইয়াং_জেনারেশন_সিরিজ।

বর্তমান ইয়াং জেনারেশন কে নিয়ে আমাদের প্রিয় লেখক রা আমাদের জন্য উপহার দিয়েছেন তাদের মেধা ঝড়ানো শ্রম দিয়ে কয়েক ডজন কাগজের পুত্র।
সেগুলোর মধ্যে আমরা খুঁজে পাই আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সুখময় পথ, এই অন্ধকার জগত থেকে বেরিয়ে আসার জন্য আলোর মশাল। সাথে মিশ্রিত রয়েছে অন্যরকম রোমান্টিকতা, কিছু বাস্তব চরিত্র, অন্ধকারের জগৎ এর ভয়াবহতা, এবং এবং আরো অনেক অনেক কিছু। যতটুকু আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কাজে দেবে।

বই গুলো হলোঃ

১/ তুমি ফিরবে বলে।
২/ হুজুরের অপেক্ষায়।
৩/ হুজুরের বউ
৪/ হুজুর মিয়ার বউ ১
৫/ হুজুর মিয়ার বউ ২
৬/ নফসের বিরুদ্ধে লড়াই
৭/ মিয়া বিবি
৮/ লাভ ক্যান্ডি
৯/ মুক্ত বাতাসের খোঁজে
১০/ যৌবনে মৌবনে

দশটি বই একত্রে অফার মূল্য: মাত্র ২০০০\=
ঢাকার ভেতর বাহির কুরিয়ার সম্পূর্ণ ফ্রি।
সাথে ৫০ টাকা যোগ করলে পৌঁছে যাবে আপনার বাড়ির খাটের নিচ পর্যন্ত।

এই অফারটি সাথে কাস্টমাইজ করে আপনার পছন্দের যেকোনো দশটি বইয়ের একটি প্যাকেজ নিলেই ডেলীভারী ফ্রী।

বই গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা অর্ডার করতে ইনবক্স করুন, অথবা কল করুন 01709605153

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Boi lagbe.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category