28/03/2024
অশেষ নেয়ামতের দরিয়ায় পরিবেষ্টনকারী হে আমাদের প্রতিপালক, আপনি নেয়ামতের যে নমুনা ও ছায়া দেখিয়েছেন তার উৎস দেখিয়ে আমাদের ধন্য করুন। আমাদেরকে আপনার রাজত্বের কেন্দ্রের দিকে নিয়ে যান। আমাদের এই ধূ ধূ মরুতে ধংস করে দিয়েন না। আপনার সংস্পর্শে আমাদের টেনে নিন, রহম করুন ও এখানে যেসব সুস্বাদু নেয়ামত দান করেছেন আপনার সান্নিধ্যেও তা দিয়েন। আমাদের বিতাড়নের মাধ্যমে শাস্তি দেবেন না, আপনার প্রতি আগ্রহী ও অতিশয় কৃতজ্ঞ এই বান্দাদের অভিভাবকহীন বানিয়ে অস্তিত্বহীন করে দিয়েন না। (দশম কালিমা)