18/03/2023
একটি সুষ্ঠ সমাজ ব্যবস্থায় নিত্যপণ্যের বাজার সর্বদাই বিশেষ ভূমিকা পালন করে আসছে। সময় যত গড়িয়ে যাচ্ছে, বাজার ব্যবস্থা হচ্ছে আরো উন্নত। এর সাথে সাথে উন্নত হচ্ছে ক্রেতার চাহিদাও । বাস্তবতা এই যে, কাদা-মাটি মাড়িয়ে বাজার করতে ক্রেতারা এখন আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই অনেকে ঝুঁকছেন সুপারমার্কেট গুলোর দিকে। সময়ের এ দাবিকে সমর্থন জানিয়ে “ফ্যামিলি শপ” ময়মনসিংহ শহরে ৩,০০০ বর্গফুটের একটি বড় গ্রোসারি সুপার শপ আগামী 21 মার্চ 2023 রোজ মঙ্গলবার যাত্রা শুরু করতে যাচ্ছে। এতে সকল প্রকার গ্রোসারী,কসমেটিক্স,মাদার এন্ড বেবি, ফরেন, ফ্রোজেন ও বেকারি আইটেমসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিপুল পণ্য সরবরাহ করা হবে ইনশাল্লাহ । আল্লাহ এ ক্ষুদ্র প্রয়াস কবুল করুন। আমিন।
আপনাদের সকলের দো'আ ও উপস্থিতি একান্ত কাম্য।