06/10/2026
🔶 পটাশিয়াম পারম্যাঙ্গানেট/ KMnO /ডাক্তারি পটাশ কি?
এটি সাধারণত গাঢ় বেগুনি/কালচে-বেগুনি crystalline পদার্থ। পানিতে দ্রবীভূত হলে পারম্যাঙ্গানেট আয়ন (MnO₄⁻) তৈরি করে।
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেত: KMnO₄
এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:
KMnO₄ একটি শক্তিশালী oxidizing agent—অর্থাৎ এটি অন্য পদার্থের কাছ থেকে electron গ্রহণ করতে পারে।
👉 প্রশ্ন: পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জীবানুনাশক?
উত্তর: হ্যাঁ।
এটি একটি শক্তিশালী জীবানুনাশক যা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে জীবানুনাশ করে।
👉 প্রশ্ন: কোন ধরনের জীবানুর বিরুদ্ধে এটি ভাল কাজ করে?
উত্তর: ব্যাকটেরিয়া এবং ফাংগাস জনিত সমস্যায় এটি ভাল ফলাফল দেয়।
👉 প্রশ্ন: পটাশিয়াম পারম্যাঙ্গানেট জীবানুনাশক হিসেবে কিভাবে কাজ করে?
উত্তর: জীবাণুর কোষে থাকে— Cell membrane-এর lipid, Protein, Enzyme এবং অন্যান্য organic cellular compounds।
পটাশ/পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে গিয়ে MnO₄⁻ (permanganate ion) তৈরি করে। এই ion অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে।
ফলে জীবাণুর গুরুত্বপূর্ণ cellular components অক্সিডাইজড (ইলেকট্রন হারায়) হয়ে রাসায়নিকভাবে পরিবর্তিত/ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে জীবানু মারা যায়।
👉প্রশ্ন: পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO₄) কি অক্সিজেন তৈরি করে?
উত্তর: না।
ব্যখ্যা: এটি নিজেই oxidizing agent। তাই DO বাড়ানোর জন্য KMnO₄ ব্যবহার করা উচিত নয়। দ্রবীভূত অক্সিজেন কম থাকলে এরেটর দিয়ে অক্সিজেন বাড়ানোই উত্তম।
👉 প্রশ্ন: পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি সকল পুকুরে সমানভাবে কাজ করে?
উত্তর: না।
ব্যাখ্যা: KMnO₄ শুধু জীবাণুকে অক্সিডাইজড করে না। পুকুরের— মরা শেওলা, খাদ্যের অবশিষ্টাংশ, মাছের মল, দ্রবীভূত জৈব উপাদান এবং যত ধরনের অক্সিডাইবল উপাদান আছে তাদের সাথেও ক্রিয়া/বিক্রিয়া করে।
যার ফলে যেসকল পুকুরের জৈব উপাদান বেশি সেখানে KMnO₄ দ্রুত খরচ হয় এবং অক্সিডাইজড হতে হতে জীবাণু পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে খুব বেশি অক্সিডাইজিং ক্যাপাসিটি থাকে না, যার ফলে জীবানুনাশ করার ক্ষমতা অনেকটাই কমতে পারে।
এ কারণেই একই মাত্রার পটাশ(KMnO₄) পরিষ্কার পানিতে এবং প্রচুর জৈব পদার্থ থাকা পুকুরে ভিন্ন ফলাফল দেয়।
⚠️ সতর্কতা:
এতক্ষণে মনে হইল তাহলে যেসকল পুকুরে অর্গানিক লোড বেশি সেসব পুকুরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাত্রা বাড়িয়ে দিলেই ত হয়ে গেল।
কিন্তু বাস্তবতা হচ্ছে মৎস্যবিদদের পরামর্শ ছাড়া বা এর নির্ধারিত মাত্রার অতিরিক্ত কোনমতেই ব্যবহার করা উচিত নয়।
নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করলে মাছের:
- gill/ফুলকা
- mucus/উপরের পিচ্ছিল পদার্থ বা মাছের প্রথম প্রতিরক্ষা দেয়াল
-skin/ত্বক
এর ওপর oxidative irritation(পুঁড়ে যাওয়া) তৈরি করতে পারে।
মনে রাখবেন:
“পটাশ জীবাণু মারে, তাই বেশি দিলে আরও ভালো”
এই কথাটি সঠিক নয়।
মৎস্যবিদ মাসুম বিল্লাহ (তমাল)
মৎস্য চাষ বিষয়ক পরামর্শক।