Book's Life

Book's Life ❝বই ছাড়া ঘর আত্মা ছাড়া শরীরের মত❞☘️
-সিসেরো(রোম দার্শনিক)

31/10/2024

ফ্রেশ স্টেশনারি আয়োজন করেছিল ‘গল্পের খাতা, বাধাহীন হোক কল্পকথা' প্রতিযোগিতার। সবাই হাতে লিখে বিষয়ভিত্তিক গল্প পাঠিয়েছিল। নির্বাচিত গল্পগুলো হাতের লেখায় খাতা আকারে প্রকাশিত হয়েছিল দাঁড়িকমা প্রকাশনী থেকে।

চমৎকার এই আইডিয়াটি INTEGRATED CAMPAIGN বিভাগে GOLD ক্যাটাগরিতে COMMWARD জিতেছে। ফ্রেশ স্টেশনারি-কে অভিনন্দন!

31/10/2024

#লেখকের_প্রথম_বই
উসমান আল গাজী এর ইসলামিক প্রবন্ধের বই ‘চলো পতিত হই আল্লাহর রহমতের সাগরে’। প্রচ্ছদের কাজ সম্পন্ন। চলছে সম্পাদনা। শীঘ্রই বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

#লেখকের_প্রথম_বই
মোহাম্মদ সাগর ইসলাম আপন এর ইসলামিক প্রবন্ধের বই ‘আল্লাহর অস্তিত্বের প্রমাণ’। প্রচ্ছদের কাজ সম্পন্ন। চলছে সম্পাদনা। শীঘ্রই বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

সবচেয়ে কম বয়সে প্রকাশিত বইয়ের লেখক!

সবচেয়ে কম বয়সে বই প্রকাশিত লেখকের নাম থানুওয়ানা সেরাসিংঘে। শ্রীলংকার নাগরিক তিনি। ২০০৭ সালের ৫ জানুয়ারি, মাত্র ৪ বছর ৩৫৬ দিন বয়সে প্রকাশিত হয় তার প্রথম বই ‘জাংক ফুড’। বইটি লিখতে তিনি লাগিয়েছিলেন মাত্র তিন দিন সময়!

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

'৩৬ জুলাই' পাওয়া যাচ্ছে দেশের সকল অনলাইন বুকশপে!

বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে ১ জুলাই ২০২৪ তারিখে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর যাত্রা শুরু হয়। সংগঠনটি থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। দাবি না মেনে নিয়ে ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থীদের 'রাজাকারের নাতি-পুতি' হিসেবে অভিহিত করলে এ আন্দোলন তীব্র হয়। এরপর সরকারের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং নির্বিচারে হত্যা। আন্দোলনে প্রাণহানিকে 'জুলাই গণহত্যা' আখ্যা দিয়ে নয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখে ছাত্রজনতা। জুলাই জুড়ে আন্দোলন চলেছে, আন্দোলনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে বহু শিক্ষার্থীর। সেই কারণেই আগস্ট শুরু হলেও, নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগস্ট মাসের দিনগুলোকেও জুলাই হিসেবে গণনা করেন বিক্ষোভকারীরা। তারপর গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে এবং বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা 'দ্বিতীয় স্বাধীনতা' এবং এই দিনটিকে '৩৬ জুলাই' হিসেবে স্বীকৃতি দেন।

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর উদ্যোগে এবং দাঁড়িকমা প্রকাশনীর বিশেষ প্রকাশনায় রক্তক্ষয়ী সেই বিপ্লব ও বিজয়ের সংকলন '৩৬ জুলাই'। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মারক গ্রন্থটিতে স্থান পেয়েছে আন্দো- লনের স্লোগান, স্লোগানের ইতিহাস, কবিদের কবিতা এবং সম্বনয়কদের মূল্যবান মতামত ও অনুভূতি।

31/10/2024

#লেখকের_প্রথম_বই
মোস্তফা কামাল ফাহিম এর কবিতার বই 'ক্ষণিকের মুসাফির’। প্রচ্ছদের কাজ সম্পন্ন। চলছে সম্পাদনা। শীঘ্রই বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ জরুরি। সময়ের সাথে চোখে দেখা ইতিহাসের বয়ানও পাল্টে যায়। তাই ইতিহাসকে স্মরণে রাখতে হবে আমাদের। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

উমামা ফাতেমা
কেন্দ্রীয় সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

31/10/2024

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার লেখক!

প্রকাশনা জগতের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে, একজন লেখক সাধারণত বইয়ের গায়ের দামের দশ শতাংশ রয়্যালিটি পেয়ে থাকেন। তবে জনপ্রিয়তার তারতম্যের সাথে রয়্যালিটিরও তারতম্য হতে পারে। একজন লেখক যত বেশি জনপ্রিয়, অর্থাৎ তার বইয়ের কাটতি যত বেশি, তিনি প্রতিটি বই থেকে তত বেশি আয় করে থাকেন। যদিও প্রকৃত সংখ্যাটি কখনও প্রকাশ্যে আসে না, তারপরও অনেক বিশ্লেষকই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ প্রকাশের পর ধারণা করেছিলেন, জে কে রোলিং প্রতিটি বই থেকে সেটির গায়ের দামের ১৫ থেকে ২০ শতাংশ আয় করবেন। প্রথম প্রকাশের সময়ে ব্রিটেনে এই বইটির গায়ের দাম ছিল ১৭.৯৯ ইউরো। অন্যান্য দেশেও কমবেশি এমন মূল্যেই বিক্রি হয়েছিল বইটি। তাহলে নিজেরাই হিসাব করে নিন, কেবল প্রথম দিনেই এই বইটি থেকে ঠিক কী পরিমাণ আয় করেছিলেন জে কে রোলিং!

তবে রোলিংকে কিন্তু বিশ্বের প্রথম বিলিয়ন ডলার লেখক হতে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’ এর প্রকাশনা পর্যন্তও অপেক্ষা করতে হয়নি। ২০০৪ সালেই তিনি এই যোগ্যতা অর্জন করেন। তখন পর্যন্ত হ্যারি পটার সিরিজের কেবল পাঁচটি বই প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত বইটি ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স’। আর সিরিজের প্রথম পাঁচটি বই তখন পর্যন্ত বিশ্বের ৫৫টি ভাষায় ২৫ কোটি কপি বিক্রি হয়েছিল। পাশাপাশি ওয়ার্নার ব্রোস সিরিজের প্রথম দুটি বইয়ের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করে ফেলেছিল। হ্যারি পটারের থিমে প্রতি বছর লক্ষ লক্ষ টয়-মার্চেন্ডাইজও বিক্রি হচ্ছিল। আর এই সব ধরনের খাত থেকে আয়ের সুবাদেই রোলিং বনে যান বিশ্বের সেরা পাঁচ এবং ব্রিটেনের একমাত্র, আত্মনির্মিত নারী বিলিয়নিয়ারের একজনে।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

বই প্রকাশের আগে নিজেকে প্রস্তুত করার উপায়!

লেখক হওয়া সাধনা ও নিষ্ঠার ব্যাপার। এর জন্য থাকতে হয় পর্যাপ্ত প্রস্তুতি। যারা সত্যিকারের লেখক হবার স্বপ্ন দেখেন তাদের এ কৌশলগুলো কাজে লাগবে।

১. বই পড়ার বিকল্প নেই। বেশি বেশি নানান বিষয়ের বই পড়তে হবে। শুধু বিনোদনের জন্য নয়, শেখার জন্য পড়তে হবে বই। বই হবে সবসময়ের সঙ্গী।

২. অন্যকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং লিখতে হবে নিজের দায়িত্ববোধ থেকে। সত্য বলতে হবে, তা যত তিক্তই হোক।

৩. প্রাথমিকভাবে নিজের জন্য লিখুন। লেখাটাকে আনন্দের বিষয় করে তুলুন। যা ভালো লাগে, তা নিয়ে লিখুন। নিজের ওপর কোনো জিনিস জোর করে চাপিয়ে দেবে না।

৪. কঠিন সমস্যা নিয়ে চিন্তা করুন। আড়ালে থাকা বিষয়কে তুলে আনুন। জীবন ও সমাজের কোনো জটিল সমস্যার ওপর আলোকপাত করুন, যা সবার দৃষ্টি আকর্ষণ করবে।

৫. গল্প লেখার সময় কাহিনির দিকে নজর দিন, ব্যাকরণের দিকে নয়। কাহিনিকে সুন্দর ও আকর্ষণ করার জন্য যেরকম শব্দ যেভাবে ব্যবহার করা প্রয়োজন, ঠিক তেমনটাই করুন।

৬. গল্পকে বেশি তথ্যবহুল করা যাবে না। গল্পকে তথ্যে ভারী করে ফেললে তা গল্পের মজাকে নষ্ট করে। চরিত্রায়ণ ও ঘটনাবিন্যাসকে বেশি প্রাধান্য দিন।

৭. মানুষজন বাস্তবে কী করে তা নিয়েই গল্প তৈরি করুন। বাস্তব থেকে গল্পের উপাদান গ্রহণ করতে হবে, তাতে কল্পনার রং লাগালেও তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।

৮. নতুন বিষয় নিয়ে লিখতে হবে। পুরোনো বিষয় নিয়ে লেখার কোনো অর্থ হয় না। যা মানুষ কখনো ভাবেনি তা নিয়ে লেখুন। ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন ও লিখুন।

৯. লেখক হওয়ার জন্য মাদকের আশ্রয় নেবেন না। মাদকে মাথা খোলে—এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং মাদক গ্রহণে মস্তিষ্কের ক্ষতি হয়, চিন্তায় পঙ্গুত্ব আসে।

১০. অন্য কোনো লেখককে হুবহু অনুকরণ করে লিখবেন না। নিজের স্টাইল তৈরি করুন। নিজের ধ্যানধারণা থেকে নিজের মতো করে লিখুন।

১১. কোন ধরনের পাঠকের জন্য লিখছেন তা লেখার সময় মাথায় রাখুন। আপনার ধারণাগুলো তাদের উপযোগী করে প্রকাশ করুন।

১২. কোনোকিছু লেখার পর সেটি পুনরায় দেখুন। নিজের লেখার প্রথম পাঠক হবেন নিজেই। সমালোচকের দৃষ্টি দিয়ে নিজের লেখাকে বিচার করুন।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

31/10/2024

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর উদ্যোগে এবং দাঁড়িকমা প্রকাশনীর বিশেষ প্রকাশনায় জুলাইয়ের রক্তক্ষয়ী বিপ্লব ও বিজয়ের সংকলন '৩৬ জুলাই'। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মারক গ্রন্থটিতে স্থান পেয়েছে আন্দোলনের স্লোগান, স্লোগানের ইতিহাস, কবিদের কবিতা এবং সম্বন্বয়কদের মূল্যবান মতামত ও অনুভূতি।

📷 বুক ফটোগ্রাফি: উম্মে হাবিবাহ

31/10/2024

#লেখকের_প্রথম_বই
মাহফুজুল হক রিফাত এর জমজমাট কিশোর থ্রিলার 'লিথাল’। প্রচ্ছদের কাজ সম্পন্ন। চলছে সম্পাদনা। শীঘ্রই বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হবে।

🖋️ দাঁড়িকমা প্রকাশনী লেখকদের দিচ্ছে প্রথম বই প্রকাশের সুযোগ!
👨‍🏫 প্রথমে যোগাযোগ করা ৫০ জন লেখক পাচ্ছেন চমৎকার এই সুযোগটি!
💬 বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে দ্রুত নক দিন

Address

Mymensingh Sadar
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category