Nimme's garden

Nimme's garden Back to nature and beauty ☺️
(2)

🌿 মনস্টেরা থাই কনস্টেলেশন 🌱 যত্নের ছোট্ট কিছু টিপসমনস্টেরা থাই কনস্টেলেশন দেখতে যতটা সুন্দর, এর যত্ন কিন্তু ততটা কঠিন নয়...
09/08/2026

🌿 মনস্টেরা থাই কনস্টেলেশন 🌱

যত্নের ছোট্ট কিছু টিপস
মনস্টেরা থাই কনস্টেলেশন দেখতে যতটা সুন্দর, এর যত্ন কিন্তু ততটা কঠিন নয়।তবে কয়েকটি বিষয় খেয়াল রাখলে গাছটি আরও সুন্দর ও স্বাস্থ্যবান থাকবে।

☀️ ১. আলো
উজ্জ্বল কিন্তু ছায়াযুক্ত আলো সবচেয়ে ভালো। সরাসরি কড়া রোদে রাখবেন না—বিশেষ করে সাদা ভ্যারিগেশন অংশগুলো দ্রুত পুড়ে যেতে পারে।

💧 ২. পানি
মাটির উপরিভাগ ২–৩ ইঞ্চি শুকিয়ে গেলে পানি দিন। সবসময় ভেজা মাটি রাখবেন না। অতিরিক্ত পানি শিকড় পচিয়ে দিতে পারে।

🪴 ৩. মাটি
ঝুরঝুরে ও ভালো ড্রেনেজযুক্ত মাটি ব্যবহার করুন। কোকোপিট/কোকোচাঙ্ক, পাতা পচা কম্পোস্ট,পার্লাইট ও অর্গানিক উপাদানের মিশ্রণ ভালো কাজ করে।

🌱 ৪. টব
টবের নিচে অবশ্যই পর্যাপ্ত ড্রেনেজ হোল থাকতে হবে। গাছের তুলনায় অযথা বড় টব ব্যবহার না করাই ভালো।

🌿 ৫. সাপোর্ট দিন
মস/কোকো পোল বা অন্য কোনো সাপোর্ট দিলে গাছটি উপরের দিকে উঠতে পারে এবং সময়ের সঙ্গে বড় ও সুন্দর পাতাও দিতে পারে।

✂️ ৬. হলুদ পাতা নিয়ে ভয় পাবেন না
একটি-দুটি পুরোনো পাতা হলুদ হয়ে যাওয়া স্বাভাবিক। নষ্ট হয়ে যাওয়া পাতা ছিঁড়ে ফেলতে হবে।তবে একসঙ্গে অনেক পাতা হলুদ হলে পানি, আলো ও শিকড়ের অবস্থা পরীক্ষা করুন।

✨ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস:
থাই কনস্টেলেশনের সুন্দর ভ্যারিগেশন ধরে রাখতে ভালো আলো + নিয়ন্ত্রিত পানি + ঝুরঝুরে মাটি—এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। 💚

🌿 আপনার থাই কনস্টেলেশন কি নতুন পাতা দিয়েছে?
কমেন্টে ছবি শেয়ার করতে পারেন। 📸

— Nimme’s Garden 🌱

08/08/2026

একটা সময় কত আবেগী ছিলাম আর এখন ব্যস্ততায় নিঃশ্বাস নেওয়ার সময়ও হয় না

 #পরিচ্ছন্নতা ঝকঝকে তকতকে বাগানের পেছনের কাহিনী টা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। যত সুন্দর বাগান তত খাটুনি।
08/08/2026

#পরিচ্ছন্নতা
ঝকঝকে তকতকে বাগানের পেছনের কাহিনী টা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। যত সুন্দর বাগান তত খাটুনি।

07/08/2026
07/08/2026

রাত ২.৩০ বাজে।
মন খারাপ থাকলে সবসময়ই আমার ঘুম উড়ে যায় ।
বিয়ের পর শ্বশুড়বাড়ি থেকে পাওয়া কেবল একজন মানুষের ভালোবাসা ও সাপোর্ট। কোন কারণে আমার প্রতি তার অবহেলা বা অবিচার আমি এক বিন্দুও সহ্য করতে পারি না।
অভিমান না বুঝলে তাকে আবার ভালোবাসা বলে নাকি!

05/08/2026

Such a beautiful plants 😍
It can refreshing your mind and surrounding 🪴❤️

Ready to make your home greener, fresher, and more vibrant. 💚Waiting to find a new home and fill it with greenery and jo...
05/08/2026

Ready to make your home greener, fresher, and more vibrant. 💚

Waiting to find a new home and fill it with greenery and joy. 🌱


31/07/2026

এটা একটা মন খারাপের সন্ধ্যা
অজানা কারণে যখন একাকী অনুভব করে মানুষ 💔

26/07/2026

গাছের জন্য নক দিয়ে অনেকেই হাওয়া হয়ে যায়,এটা নিয়ে বিরক্ত হলেও সেলার হিসেবে অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। কিন্তু সব পোস্টে বলে দেয়ার পরও একই প্রশ্ন করলে সেটা মেনে নেয়াটা কষ্টকর।

যাইহোক আগামী কয়েক দিন সেলের মতো সব গাছের ছবি তুলে পেইজে দিয়ে দিবো ইনশাআল্লাহ। কারো কিনতে ইচ্ছে হলে পেইজে দেখে জানাতে আরো সহজ হবে তাহলে।

Address

নয়াপাড়া, চরপাড়া সদর ময়মনসিংহ
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Nimme's garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nimme's garden:

Shortcuts

Share

Category